
এ আর সুমন মিয়া,অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি:
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে অষ্টগ্রাম উপজেলাবাসীসহ দেশ ও দেশের বাইরে অবস্থানরত সর্বস্তরের মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দৈনিক বাংলাদেশ ক্রাইম-এর বিশেষ প্রতিনিধি ও সাংবাদিক মোঃ আল আমিন।
এক শুভেচ্ছা বার্তায় সাংবাদিক মোঃ আল আমিন বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আগমন সমগ্র মানবজাতির জন্য রহমত ও কল্যাণের বার্তা বহন করে।
তিনি বলেন, মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণ করে আমাদের সমাজে শান্তি, সৌহার্দ্য, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা সম্ভব। তাঁর আদর্শকে ধারণ করে আমাদের প্রত্যেকের উচিত মানুষের কল্যাণে কাজ করা এবং ভ্রাতৃত্ববোধ জাগ্রত করা।
তিনি আরও বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর জন্মদিন উপলক্ষে মুসলমানদের মধ্যে যে আনন্দ ও ভালোবাসা সৃষ্টি হয়, তা মহানবী (সা.)-এর প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসার বহিঃপ্রকাশ। তাঁর জীবনাদর্শ অনুসরণ করাই হওয়া উচিত আমাদের প্রধান লক্ষ্য।
সাংবাদিক আল আমিন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সবাইকে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। একই সঙ্গে তিনি মহান আল্লাহর কাছে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সবার কল্যাণ কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক : সুমন আহমেদ, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বাইপাইল মোড়া আশুলিয়া সাভার। মোবাইল:
দৈনিক বাংলাদেশ ক্রাইম