
স্টাফ রিপোর্টার :
রাজধানীর খোলা বাজারে সস্তায় চাল–আটা বিক্রির নামে সরকারের ও.এম.এস. (ওপেন মার্কেট সেল) কর্মসূচিকে ফাঁকি দিয়ে গরিব মানুষের অধিকার হরণ করছেন ডিলার মোস্তফা। অভিযোগ উঠেছে, তিনি সরকারের বরাদ্দকৃত চাল–আটা ট্রাকসেল থেকে সরাসরি বিক্রি না করে বস্তায় ভরে গুদামজাত করছেন এবং পরে খোলা বাজারে উচ্চমূল্যে বিক্রি করছেন।
অভিযোগ রয়েছে, ডি-৫ এর ও.এম.এস. ডিলার মোস্তফা রাজধানীর হামদাদ ল্যাবরেটরির সামনে ট্রাকসেল থেকে জনগণের হাতে পণ্য না দিয়ে চক্রবদ্ধভাবে সরবরাহ বন্ধ রেখে অবৈধভাবে বাজারে মজুদ তৈরি করছেন। এতে দরিদ্র জনগোষ্ঠী ন্যায্যমূল্যে খাদ্য পাওয়ার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।
এলাকাবাসীর ক্ষোভ প্রকাশ করে জানান, “সরকার গরিব মানুষের জন্য ন্যায্যমূল্যে চাল–আটা দিচ্ছে। কিন্তু ডিলার মোস্তফা সেই পণ্য জনগণের হাতে পৌঁছানোর পরিবর্তে গুদামজাত করে বেশি দামে বিক্রি করছে। এটি স্পষ্ট দুর্নীতি ও অন্যায়।”
সাংবাদিকরা এ বিষয়ে জানতে চাইলে ডিলার মোস্তফা কোনো সদুত্তর না দিয়ে বরং সংবাদ প্রকাশ ঠেকাতে চাপ প্রয়োগ করেন। স্থানীয়রা অভিযোগ করেন, সংবাদ প্রকাশ বন্ধ করানোর জন্য মোস্তফা বিভিন্নভাবে প্রভাব খাটানোর চেষ্টা করছেন।
ডি-৫ এর এ আর ও শামীম আহমেদ সাংবাদিকদের বলেন,
“যদি ডিলার মোস্তফা সাংবাদিকদের ম্যানেজ না করে, তবে তার ডিলারশিপ বাতিল করে দেওয়া হবে। আসলে সাংবাদিকদের কেন ম্যানেজ করবে ।
এলাকাবাসীর দাবি, ও.এম.এস. পণ্যের অবৈধ মজুদ ও খোলা বাজারে বিক্রির সঙ্গে ডিলার মোস্তফার প্রত্যক্ষ সম্পৃক্ততা খতিয়ে দেখে অবিলম্বে তার ডিলারশিপ বাতিল করতে হবে। পাশাপাশি এ ধরনের দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।
;
সম্পাদক ও প্রকাশক : আলমাস হোসাইন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: খান টাওয়ার নিচতলা বাইপাইল মোড়া আশুলিয়া সাভার। মোবাইল: ০১৭৭৫০৮০৬২০
দৈনিক বাংলাদেশ ক্রাইম