রায়গঞ্জ সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ক্ষিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অর্ধ- বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শেখ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামাইনগড় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি সদস্য মোঃ কাজী মুদ্দীন কাজী, গণমাধ্যম কর্মী রায়গঞ্জ -সলংগা মডেল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ জাকি উল্লাহ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, নৈতিক শিক্ষা ও মানবিক গুণাবলি অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
গণমাধ্যম কর্মী হাজী মোঃ জাকি উল্লাহ বলেন ক্ষিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন মরহুম ফতুহুর রহমান। তিনি শালিয়াগাড়ী উচ্চ বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষক ছিলেন, শিক্ষা বিস্তারে তাঁর এই উদ্যোগ অত্র এলাকায় প্রশংসিত হচ্ছে, তার অক্লান্ত পরিশ্রমের ফল ক্ষিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি,
আলোচনা পর্বে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শেখ নজরুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষাই একজন শিক্ষার্থীর সফল জীবনের প্রধান ভিত্তি। তিনি আরও বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষার পাশাপাশি মানবিক মূল্যবোধ অর্জন অত্যন্ত জরুরি। এ ধরনের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে।
অনুষ্ঠান শেষে প্রথম হতে পঞ্চম শ্রেণী পর্যন্ত অর্ধ-বার্ষিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। শিক্ষার্থীদের মুখে ছিল উচ্ছ্বাস আর অভিভাবকদের চোখে ছিল সন্তুষ্টির হাসি। স্থানীয়দের উপস্থিতিতে অনুষ্ঠানটি একটি স্মরণীয় আয়োজনে পরিণত হয়। কর্তৃপক্ষ শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের শিক্ষাবান্ধব কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক : সুমন আহমেদ, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বাইপাইল মোড়া আশুলিয়া সাভার। মোবাইল:
দৈনিক বাংলাদেশ ক্রাইম