
লোহাগাড়ার প্রতিনিধি:
চট্টগ্রাম - কক্সবাজার মহাসড়কে লোহাগাড়া থানাধীন চুনতি জাঙ্গালিয়া চেকপোস্টে পুলিশি সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে একটি প্রাইভেটকার সহ তিনজন অস্ত্রধারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ সময় তল্লাশি চালিয়ে গাড়ি থেকে ২টি দেশীয় তৈরি এলজি (অস্ত্র) উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের সরকারি মহিলা কলেজের গেটের সামনে মহাসড়কে এ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন পর্যায়ক্রমে ১) লক্ষ্মীপুর জেলার রামগতি থানার গাছির বাড়ীর বাসিন্দা মৃত রব পাটোয়ারীর ছেলে হোসাইন আহম্মেদ (৪২)। ২) কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ড কুতুবদিয়া পাড়ার বাসিন্দা আবদু শুক্কুরের ছেলে আয়াত উল্লাহ(২৮)। ৩) ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ কোনাপাড়া, সরতাজ বাহের এলাকার বাসিন্দা নবী হোসেন এর পুত্র মো: আসাদুজ্জামান(৩৮)।
পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে চুনতি জাঙ্গালিয়া চেকপোস্টে দায়িত্ব পালনকালে কক্সবাজারমুখী একটি সিলভার রঙের প্রাইভেটকারকে (ঢাকা মেট্রো-গ-১৭-৩০৬৫) থামার সংকেত দেয় পুলিশ। কিন্তু চালক সংকেত অমান্য করে অত্যন্ত দ্রুতগতিতে গাড়ি চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
তাৎক্ষণিকভাবে পুলিশ গাড়িটির পেছনে ধাওয়া করে এবং চুনতি সরকারি মহিলা কলেজের গেটের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর ব্যারিকেড দিয়ে গাড়িটি থামাতে সক্ষম হয়। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে পেছনের সিটের নিচ থেকে সুকৌশলে লুকিয়ে রাখা ২টি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়। একই সাথে গাড়িতে থাকা ৩ আরোহীকে গ্রেফতার এবং প্রাইভেটকারটি জব্দ করা হয়।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আগামীকাল সকালে পুলিশ স্কটের মাধ্যমে তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক : সুমন আহমেদ, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বাইপাইল মোড়া আশুলিয়া সাভার। মোবাইল:
দৈনিক বাংলাদেশ ক্রাইম