আলমাস হোসাইন : (ঢাকা) প্রতিনিধি
বাংলাদেশ সশস্ত্র বাহিনী দেশ ও জাতির সেবায় সবসময় অটুটভাবে দায়িত্ব পালন করে আসছে উল্লেখ করে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান বলেছেন, “জাতির যেকোনো প্রয়োজনেই সশস্ত্র বাহিনী সর্বদা পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।
বুধবার সকালে আশুলিয়ার বাইপাইল এলাকায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) অধিদপ্তরের বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিং-এর সমাপনী ও কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নৌবাহিনী প্রধান আরো বলেন, দেশের সংকটময় মুহূর্তে সশস্ত্র বাহিনী যেমন দায়িত্বশীল ভূমিকা পালন করেছে, ঠিক তেমনি জাতীয় দুর্যোগ ও গুরুত্বপূর্ণ সময়গুলোতে দেশসেবার মহৎ অঙ্গীকার নিয়ে বিএনসিসি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে।
অনুষ্ঠানে বাংলাদেশ নৌবাহিনীর ঢাকা এরিয়া কমান্ডার রিয়ার এডমিরাল আব্দুল্লাহ আল মাকসুস, অ্যাসিস্ট্যান্ট চিফ অব নেভাল স্টাফ (পার্সোনেল) রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী, বিএনসিসি অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সঈদ আল মসউদসহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : সুমন আহমেদ, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বাইপাইল মোড়া আশুলিয়া সাভার। মোবাইল:
দৈনিক বাংলাদেশ ক্রাইম