
মোঃ রাজিব তালুকদার (রায়গঞ্জ) সিরাজগঞ্জ প্রতিনিধি
রায়গঞ্জে নিজস্ব প্রায় ৮ বিঘা জমি অধিগ্রহণ করা থাকা সত্ত্বেও দীর্ঘ ২৯ বছর ধরে ভাড়া করা ভবনে পরিচালিত হচ্ছে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর ভূঁইয়াগাতী জোনাল অফিসের দাপ্তরিক কার্যক্রম। এতে প্রতি মাসে সরকারের মোটা অঙ্কের অর্থ গুণতে হলেও স্থায়ী ভবন নির্মাণে দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।
সংবাদ সূত্রে জানা গেছে, ১৯৮১ সালে ভূঁইয়াগাতীতে পল্লী বিদ্যুতের ৩০ এমভিএ উপকেন্দ্র স্থাপন করা হয়। পরবর্তীতে অফিসের স্থায়ী রূপ দিতে ১৯৯৭ সালে তিন দফায় (১৩৫.৭৫, ৮০ ও ৫৬ শতক) মোট ২১৫.৭৫ শতক—অর্থাৎ প্রায় ৮ বিঘা জমি অধিগ্রহণ করা হয়। কিন্তু অধিগ্রহণের প্রায় তিন দশক পেরিয়ে গেলেও স্থায়ী অবকাঠামো তৈরি করা হয়নি। ফলে ১৯৯৭ সাল থেকেই ধানগড়ার একটি ভাড়া ভবনে জোনাল অফিসের কার্যক্রম চালিয়ে নেওয়া হচ্ছে।
অফিস ভাড়ার খতিয়ান:বর্তমান মাসিক ভাড়া: ৩৫ হাজার ৭০০ টাকা বার্ষিক ব্যয়: ৪ লাখ ২৮ হাজার ৪০০ টাকা ২৯ বছরের আনুমানিক ব্যয়: প্রায় ১ কোটি ২৪ লাখ ২৩ হাজার ৬০০ টাকা (ভাড়ার হারের পরিবর্তনভেদে এ অঙ্ক কম-বেশি হত।
সম্পাদক ও প্রকাশক : সুমন আহমেদ, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বাইপাইল মোড়া আশুলিয়া সাভার। মোবাইল:
দৈনিক বাংলাদেশ ক্রাইম