
নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশ ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
২৪ জুন(বুধবার) সন্ধ্যায় উপজেলার বসুরহাট বাজার ও সিরাজপুর ইউনিয়নে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম।
জানা গেছে, বসুরহাট বাজারে অবস্থিত 'আজমেরী হোটেল'-এ অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন এবং প্রয়োজনীয় লাইসেন্স না থাকার দায়ে প্রতিষ্ঠানটির ম্যানেজারকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অন্যদিকে, সিরাজপুর ইউনিয়নের তালের চারা এলাকায় 'আবুল স্টোর'-এ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে কোক, জুস, বিস্কুট, চিপস, চানাচুর, সরিষার তেল, ড্রাই কেক, ঝালমুড়ি, ইন্সট্যান্ট নুডলস ও বিরিয়ানি মশলাসহ প্রায় ২৫ রকমের পণ্য রয়েছে। এই অপরাধে আবুল স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত মেয়াদোত্তীর্ণ পণ্যগুলো জনসম্মুখে ধ্বংস করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সম্পাদক ও প্রকাশক : সুমন আহমেদ, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বাইপাইল মোড়া আশুলিয়া সাভার। মোবাইল:
দৈনিক বাংলাদেশ ক্রাইম