
রাঙ্গুনিয়া প্রতিনিধি:
চট্টগ্রামে রাঙ্গুনিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি'র অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে তিনবারের সাবেক
প্রধানমন্ত্রী ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলসহ বিএনপির
প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৫ আগষ্ট) বাদে আছর রোয়াজারহাট কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
রাঙ্গুনিয়া পৌরসভা বিএনপির আহবায়ক হাজী মাহাবুব ছাফা এর সভাপতিত্বে দোয়া মাহফিলের প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মুহাম্মদ কুতুব উদ্দিন বাহার।
রাঙ্গুনিয়া পৌরসভা বিএনপির সদস্য সচিব আবদুল সালাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি সদস্য সচিব আবু আহমেদ হাসনাত,যুগ্ম আহবায়ক ফজলুল হক,চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি ইউসুফ চৌধুরী,চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ভিপি আনছুর উদ্দিনসহ রাঙ্গুনিয়া উপজেলা ও রাঙ্গুনিয়া পৌরসভার বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনাসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
সম্পাদক ও প্রকাশক : সুমন আহমেদ, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বাইপাইল মোড়া আশুলিয়া সাভার। মোবাইল:
দৈনিক বাংলাদেশ ক্রাইম