
রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ
রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে পাহাড়ী ঢলের পানিতে ভেসে এসেছে অজ্ঞাত এক যুবকের লাশ।
বৃহস্পতিবার(৯ জুলাই) দুপুর ১.৩০ টায় শিলক ইউনিয়নের বুচুক্রহাটের স্কুলঘাটে স্থানীয়রা লাশটি উদ্ধার করে পুলিশে খবর দেয়।
শিলক বুচুক্রহাট স্থানীয় যুবক আরিফ জানান, দুপুরে পাহাড়ী ঢলে উপর থেকে ভেসে আসা উপুড়করা লাশটি স্থানীয়রা কর্ণফুলী নদীতে ভেসে আসতে দেখে পেয়ে নৌকা নিয়ে লাশটি টেনে নিয়ে কূলে উঠায়। এবং দক্ষিন রাঙ্গুনিয়া থানা পুলিশকে খবর দেয়।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হিলাল উদ্দিন আহমদ জানান পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছি। সন্ধা ছয়টায় লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
ওসি আরো জানান, লাশটি পাহাড়ি উপজাতি হবার সম্ভাবনা রয়েছে। লাশটি ফুলে গিয়ে চেহারা বিকৃত হয়েছে। তবে তার নাম ও পরিচয় সনাক্ত করা যায়নি। এবিষয়ে থানায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : সুমন আহমেদ, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বাইপাইল মোড়া আশুলিয়া সাভার। মোবাইল:
দৈনিক বাংলাদেশ ক্রাইম