
শ্যামগঞ্জ প্রতিনিধি:
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৬ বোতল বিদেশি মদসহ এক ব্যক্তিকে আটক করেছে শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা।
জানা যায়, আজ বুধবার (২৪ জুন) দুর্গাপুর থেকে ছেড়ে আসা একটি সিএনজি অটোরিকশা তল্লাশি করার সময় এই বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়। অভিযানে মাদক চোরাচালানের সাথে জড়িত একজনকে হাতেনাতে আটক করে পুলিশ।
শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির এ ধরনের নিয়মিত টহল ও নজরদারির ফলে মহাসড়কে অপরাধমূলক কর্মকাণ্ড ও মাদক পাচার অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক : সুমন আহমেদ, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বাইপাইল মোড়া আশুলিয়া সাভার। মোবাইল:
দৈনিক বাংলাদেশ ক্রাইম