
জসিম চৌধুরী,রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:
অবশেষে অপেক্ষার পালা শেষ। দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ঘোষণা করা হলো রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ।
২০ আগস্ট (বৃহস্পতিবার) প্রকাশিত তালিকায় পুরো রাঙ্গামাটি বাসী খুঁজে পেল তাদের নতুন অভিভাবককে।
পার্বত্য অঞ্চলের উন্নয়ন, শান্তি ও সম্প্রীতির প্রতীক এই জেলা পরিষদকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ছিল তুমুল আগ্রহ। কে হচ্ছেন রাঙ্গামাটির পরবর্তী কর্ণধার - এই প্রশ্নের উত্তর মিললো আজ। নতুন করে গঠিত ১৫ সদস্য বিশিষ্ট রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের তালিকা নিম্নরূপ:
চেয়ারম্যান:
১. জনাব দীপন তালুকদার, রাঙ্গামাটি সদর।
সদস্যবৃন্দ:
২. জনাব শাশ্বত চাকমা, রাঙ্গামাটি (মন্ত্রীপাড়া)।
৩. জনাব বিল্টু চাকমা , বাঘাইছড়ি।
৪. জনাব সুবিমল চাকমা, বরকল।
৫. জনাব অনিল বরন চাকমা
,জুরাইছড়ি।
৬. জনাব উথোয়াইমং মার্মা
, কাপ্তাই।
৭. জনাব পাইচিং মং মার্মা, কাউখালী।
৮. মিজ প্রেমা তালুকদার
, রাজস্থলী।
৯. জনাব তিমথী খিয়াং
, রাজস্থলী।
১০. জনাব সুপর্ণ দেব বর্মন
, রাঙ্গামাটি পৌরসভা।
১১. জনাব মোহাম্মদ মামুনুর রশিদ
,রাঙ্গামাটি সদর।
১২. জনাব মো: তোফাজ্জল হোসেন
, লংগদু।
১৩. জনাব মোহাম্মদ ফারুক
, রাঙ্গামাটি সদর।
১৪. মিজ নন্দিতা দাশ, রাঙ্গামাটি সদর।
১৫. মিজ চন্দ্রা চাকমা,
রাঙ্গামাটি সদর।
নতুন কমিটি গঠনের খবরে রাঙ্গামাটির ১০ উপজেলার মানুষের মাঝে বইছে স্বস্তির বাতাস। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও পাহাড়ি-বাঙালির সম্প্রীতি রক্ষায় নতুন পরিষদের কাছে জনগণের প্রত্যাশা অনেক। বিশেষ করে যুবসমাজ ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে জেলা পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন স্থানীয়রা।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের কমিটিতে বিভিন্ন জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের প্রতিনিধিত্ব থাকায় রাঙ্গামাটির সার্বিক উন্নয়নে তা ইতিবাচক প্রভাব ফেলবে।
নবগঠিত পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের প্রতি রইল বাঘাইছড়ি সহ পুরো রাঙ্গামাটি বাসীর শুভেচ্ছা ও অভিনন্দন।
সম্পাদক ও প্রকাশক : সুমন আহমেদ, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বাইপাইল মোড়া আশুলিয়া সাভার। মোবাইল:
দৈনিক বাংলাদেশ ক্রাইম