সাটুরিয়া প্রতিনিধি, ১৩ জুন.
প্রধানমন্ত্রীর নর্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে মানিকগঞ্জের সাটুরিয়ায় “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৩ জুন) দুপুরে সাটুরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্তরের মডেল মসজিদ আঙ্গিনায় এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফি
সার কাজী মোহাম্মদ অনিক ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম, সাটুরিয়া অফিসার্স ক্লাবের সেক্রেটারি ইউসুফ হোসেন, মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সাটুরিয়া জোনাল অফিসের ডিজিএম মো. ওয়ালিউর রহমান, সাটুরিয়া কৃষক দলের সভাপতি বরকত মল্লিক, সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্মাদক আব্দুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহিন আযাদ বিপ্লব, উপজেলা পাট কর্মকর্তা মো. আতাউর রহমান,
সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, আজকে প্রধানমন্ত্রী কক্সবাজারে বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন। আমরাও আনুষ্ঠিকভাবে শুরু করলাম। ইতোমধ্যে বিভিন্ন দপ্তরের সঙ্গে সমন্বয় করে গাছ রোপণের প্রস্তুতি নেওয়া হয়েছে। এ মৌসুমে ৯ হাজার বৃক্ষ রোপণ করা হবে। লক্ষ্যমাত্রা অর্জনে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা (এনজিও) যুক্ত হবে বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, আগামী জুলাই-আগস্টের মধ্যেই এই কর্মসূচির কার্যক্রম সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : সুমন আহমেদ, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বাইপাইল মোড়া আশুলিয়া সাভার। মোবাইল:
দৈনিক বাংলাদেশ ক্রাইম