
ময়মনসিংহ হালুয়াঘাট প্রতিনিধি:
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার হালুয়াঘাট সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড দর্শারপাড় থেকে (ভায়া ডাকবাড়ী) ৮ নং নড়াইল ইউনিয়ন পর্যন্ত সংযোগ সড়কটি এখন স্থানীয় বাসিন্দাদের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় কাঁচা রাস্তাটি ও ছোট-বড় অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে, যার ফলে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
স্থানীয় সূত্রে জানা যায়, এই সড়কটি দিয়ে প্রতিদিন সদর ইউনিয়নের হালুয়াঘাট , ডাকবাড়ীসহ পাশ্ববর্তী ৮ নং ইউনিয়নের হাজার হাজার মানুষ ও যানবাহন চলাচল করে। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ী এবং জরুরি চিকিৎসার রোগীরা এই রাস্তা ব্যবহার করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। সামান্য বৃষ্টি হলেই খানাখন্দগুলোতে পানি জমে রাস্তাটি যেন এক একটি ছোটখাটো ডোবায় পরিণত হয়।
স্থানীয় ভুক্তভোগীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, এই রাস্তাটি দিয়ে যাতায়াত করা এখন রীতিমতো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। রাতে বা বৃষ্টি হলে দুর্ভোগের সীমা থাকে না।
কোনো জরুরি রোগী বা গর্ভবতী নারীকে হাসপাতালে নিতে হলে ভাঙা রাস্তার ঝাঁকুনিতে অবস্থা আরও সংকটাপন্ন হয়ে পড়ে। দীর্ঘদিন ধরে রাস্তাটির এই বেহাল দশা থাকলেও মেরামতের কোন কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে না।
সড়কটির এমন বেহাল দশারধ কারণে পণ্য পরিবহনেও অতিরিক্ত খরচ ও সময় ব্যয় দহচ্ছে স্থানীয় ব্যবসায় ফলে অর্থনৈতিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন এই অঞ্চলের মানুষ।
এলাকাবাসীর দাবি, দুই ইউনিয়নের এই গুরুত্বপূর্ণ সংযোগ সড়কটির কারণে সৃষ্ট গণদুর্ভোগ লাঘবে এবং যেকোনো বড় ধরনের দুর্ঘটনা এড়াতে উর্ধ্বতন কর্তৃপক্ষ যেন অতি দ্রুত রাস্তাটি পরিদর্শনের মাধ্যমে সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক : সুমন আহমেদ, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বাইপাইল মোড়া আশুলিয়া সাভার। মোবাইল:
দৈনিক বাংলাদেশ ক্রাইম