
এ আর সুমন, অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি:
সৃষ্টি কুলের শ্রেষ্ঠ ঈদ, দয়াল রাসূলের শুভ জন্মদিন আজকে মোদের খুশির দিন, দয়াল রাসূলের জন্মদিন, ঘরে ঘরে মিলাদ দিন, দয়াল রাসূলের শাফায়াত নিন এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের অষ্টগ্রামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ আগস্ট ২০২৫) অষ্টগ্রাম উপজেলার ৩ নম্বর অষ্টগ্রাম সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আলমদিঘির পাড় এলাকায় আশেকে রাসুল মরহুম বাবুল মিয়ার বাড়িতে এ মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের প্রস্তুতির অংশ হিসেবে দেওয়ানবাগীর দল অষ্টগ্রাম থানা কমিটির উদ্যোগে এবং অষ্টগ্রামের কনিষ্ঠ সাংবাদিক ও অষ্টগ্রাম রিপোর্টার্স ক্লাবের অন্যতম সদস্য সাংবাদিক মোহাম্মদ আল আমিন মিয়ার ব্যবস্থাপনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মিলাদ মাহফিল পরিচালনা করেন দেওয়ানবাগীর দল অষ্টগ্রাম থানার সহকারী সমন্বয়ক মো. সাখাওয়াত হোসেন হৃদয় ও সাংবাদিক মো. আল আমিন। অনুষ্ঠানে দেওয়ানবাগীর দল অষ্টগ্রাম থানার আশেকে রাসুল সদস্যদের পাশাপাশি আলমদিঘির পাড় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) এর তাৎপর্য ও রাসুল (সা.)-এর জন্মদিন পালনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। এ সময় মো. সাখাওয়াত হোসেন হৃদয় ও মো. আল আমিন মিয়া বলেন, সমাজে একটি ভুল ধারণা প্রচলিত রয়েছে যে, হযরত রাসূলে পাক (সা.) যেদিন জন্মগ্রহণ করেছেন, সেদিনই তিনি মৃত্যুবরণ করেছেন এটি সঠিক নয়।
আমাদের মহান মোর্শেদ এ যুগের যুগ শ্রেষ্ঠ মহামানব তাসাউফ বিজ্ঞানী,আম্বিয়া কেরামের ধর্মের দায়িত্ব ও বেলায়েত লাভ করি, মোহাম্মাদী ইসলামের
পূনর্জ্জীবনদানকারী,সূফি সম্রাট হযরত সৈয়দ মাহবুব-এ-খোদা দেওয়ানবাগী হুজুর কেবলা জান, হাদিসের দলিলের মাধ্যমে প্রমাণ করেছেন, হযরত রাসুল (সা.) ১২ রবিউল আউয়াল সোমবার দিন সুবহে সাদিকের সময় জন্মগ্রহণ করেন এবং বুধবার ১,লা রবিউল আউয়াল বুধবার দিন ইন্তেকাল করেন।
বক্তারা জানান, প্রতি বছরের মতো এবারও ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিলের বাবে রহমত দেওয়ানবাগ শরীফে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে, আশেকে রাসুল (সা.) সম্মেলন। ওই সম্মেলনের প্রস্তুতি হিসেবে দেওয়ানবাগীর দল অষ্টগ্রাম শাখার আশেকে রাসুল সদস্যরা একত্রিত হয়ে এ মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছেন।
তারা আরও বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে অষ্টগ্রাম উপজেলায় তারাই সর্বপ্রথম বিভিন্ন স্থানে জরি ও লাল-নীল পতাকা দিয়ে সাজসজ্জার উদ্যোগ নিয়েছিলেন। পাশাপাশি ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শিশু-কিশোর, স্কুল-মাদ্রাসার শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে মিষ্টান্ন ও চকলেট বিতরণ করে আসছেন।
আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সবার মাঝে তাবারুক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সম্পাদক ও প্রকাশক : সুমন আহমেদ, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বাইপাইল মোড়া আশুলিয়া সাভার। মোবাইল:
দৈনিক বাংলাদেশ ক্রাইম