সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ইয়াবা-হেরোইনসহ ৭ মাদক কারবারি গ্রেফতার

আলমাস হোসাইন , ঢাকা প্রতিনিধি

সাভার ও আশুলিয়া এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) উত্তর-এর ধারাবাহিক বিশেষ অভিযানে ইয়াবা ও হেরোইনসহ ৭ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। পৃথক তিনটি অভিযানে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

ডিবি সূত্র জানায়, শনিবার (১৮ এপ্রিল) দিনব্যাপী ও রাতের বিভিন্ন সময়ে সাভার ও আশুলিয়ার একাধিক স্থানে অভিযান চালানো হয়। এসব অভিযানে মোট ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৭০০ পুরিয়া হেরোইন (প্রায় ৭০ গ্রাম) জব্দ করা হয়।

প্রথম অভিযানে বিকেল সাড়ে ৪টার দিকে সাভারের বক্তারপুর বেদেপল্লী এলাকা থেকে মো. শাহীন (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৩০ হাজার টাকা।

দ্বিতীয় অভিযানে রাতের দিকে সাভার মডেল থানার আক্রান এলাকায় অভিযান চালিয়ে মো. আলীম মোল্লা (৩৮) ও মো. আকাশ (২০) নামে দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২১ হাজার টাকা।

এদিকে, রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার জামগড়া কাঠালতলা এলাকায় তৃতীয় অভিযান চালিয়ে আরও চারজনকে গ্রেফতার করে ডিবি। তারা হলেন— মো. জসিম তালুকদার (৩৮), মো. রেজাউল করিম (২৪), আকবর হোসেন (৩২) ও নাজমুল হক (২৫)। এ সময় তাদের কাছ থেকে ৭০০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ১০ হাজার টাকা।

পুলিশ জানায়, গ্রেফতারদের মধ্যে রেজাউল করিমের বিরুদ্ধে আগে একটি মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান চলমান থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার স্যোসাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Many players prefer ultra casino because of its balance between functionality and simplicity. Avoiding overly complex menus helps users stay focused on games. This is particularly important for mobile casino players using smaller screens.