কুবিতে বিএনসিসির ক্যাডেট সংগ্রহ কার্যক্রমে লিখিত পরীক্ষা সম্পন্ন,নবীন ক্যাডেট সংগ্রহে কুবিতে বিএনসিসির লিখিত পরীক্ষা

Written by

in

কুবি প্রতিনিধি:
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্লাটুনের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবীন ক্যাডেট সংগ্রহের লিখিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ ও ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অংশ নেন।

শুক্রবার (১ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা পরিচালনা করেন বিএনসিসি ময়নামতি রেজিমেন্টের সামরিক প্রশিক্ষক কর্পোরাল আব্দুল আউয়াল এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুনের ক্যাডেট সার্জেন্ট আবু বকর ছিদ্দিক।

বিএনসিসির ক্যাডেট সার্জেন্ট আবু বকর সিদ্দিক নিশ্চিত করেছেন যে, এ বছর বিভিন্ন বিভাগের ২০২৪–২৫ ও ২০২৫–২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা লিখিত পরীক্ষায় অংশ নেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের শারীরিক সক্ষমতা যাচাই ও নিয়মিত প্রশিক্ষণকালীন মূল্যায়নের মাধ্যমে নির্ধারিত সংখ্যক যোগ্য নারী ও পুরুষ শিক্ষার্থীকে সাময়িক ক্যাডেট হিসেবে নিযুক্ত করা হবে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুনের প্লাটুন কমান্ডার সেকেন্ড লেফটেন্যান্ট অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম বলেন, ‘বিএনসিসি শুধু একটি সহশিক্ষা কার্যক্রম নয়, এটি শৃঙ্খলা, নেতৃত্ব, দায়িত্ববোধ ও দেশপ্রেমের শিক্ষা দেয়। লিখিত পরীক্ষা সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা ও নেতৃত্বের গুণাবলি রয়েছে—এমন শিক্ষার্থীদেরই নির্বাচন করা হবে, যাতে তারা ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে পারে।’

ক্যাডেট সার্জেন্ট আবু বকর ছিদ্দিক বলেন, ‘এবারের ভর্তি প্রক্রিয়ায় কিছু ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে। লিখিত পরীক্ষার পর প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাই ও প্রশিক্ষণকালীন মূল্যায়নের মাধ্যমে পরবর্তী ধাপে নেওয়া হবে। এসব ধাপ সফলভাবে সম্পন্নকারীদের মৌখিক সাক্ষাৎকার শেষে চূড়ান্তভাবে ক্যাডেটশিপ প্রদান করা হবে। এ প্রক্রিয়ার মাধ্যমে দক্ষ, দায়িত্বশীল ও যোগ্য ক্যাডেট নির্বাচন সম্ভব হবে, যারা ভবিষ্যতে বিএনসিসির আদর্শ ধারণ করে দেশ ও জাতির সেবায় অবদান রাখবে।’

এর আগে গত ২৯ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুন ক্যাডেট সংগ্রহ সপ্তাহ পালন করে।

উল্লেখ্য, ২০০৯ সালের ২৯ এপ্রিল ‘জ্ঞান ও শৃঙ্খলা’ মূলমন্ত্রকে ধারণ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুনের যাত্রা শুরু হয়। বর্তমানে প্লাটুনটি ৯ বিএনসিসি ব্যাটালিয়ন, ময়নামতি রেজিমেন্টের সেনা শাখার অধীনে কার্যক্রম পরিচালনা করছে।

নিউজটি আপনার স্যোসাল নেটওয়ার্কে শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *