দেশনেতা তারেক রহমান যার হাতে ধানের শীষ তুলে দেবেন, আমরা তার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করব “ধর্মের নামে জান্নাত-জাহান্নামের ব্যবসা করার সুযোগ নেই”-সাংবাদিক নেতা সাঈদ খান

পিরোজপুর অফিস ::
জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ও সাংবাদিক নেতা হাফিজ আল আসাদ সাঈদ খান বলেছেন, দেশনেতা তারেক রহমানের প্রণীত ৩১ দফা সাধারণ মানুষের আশার প্রতীক, আগামী বাংলাদেশের স্বপ্নের নকশা। দেশনেতা তারেক রহমান যার হাতে ধানের শীষ তুলে দেবেন, আমরা তার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করব। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের নামাজপুর ঝনঝনিয়া সাইক্লোন সেন্টারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত “রাষ্ট্র কাঠামো বিনির্মাণের ৩১ দফা কর্মসূচি” প্রচারের অংশ হিসেবে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইদ্রিস মল্লিক এবং সঞ্চালনা করেন বিপ্লব সিকদার। প্রধান অতিথির বক্তব্যে সাঈদ খান বলেন, ভোটই নাগরিকত্ব রিনিউ করার একমাত্র পথ। তিনি বলেন, বিএনপি ধর্মের দোহাই দিয়ে রাজনীতি করে না; বরং ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী একটি রাজনৈতিক দল। বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে সব ধর্ম-বর্ণের মানুষের সহাবস্থান নিশ্চিত করতে চায়। সাঈদ খান বলেন, ৫৬ হাজার বর্গমাইলের এই বাংলাদেশে সবার সমান অধিকার রয়েছে। এখানে ধর্মের নামে জান্নাত-জাহান্নামের ব্যবসা করার সুযোগ নেই। তিনি অভিযোগ করেন, দেশে ‘পিআর’ নামে একটি পক্ষ নৈরাজ্য সৃষ্টি করছে। যে দলের আমির ও সেক্রেটারি জেনারেল নিজ এলাকায় ভোটে জিততে পারে না, তারা এখন ‘পিআর’-এর নামে জনগণকে বিভ্রান্ত করছে,-মন্তব্য করেন তিনি।সমালোচনামূলক ভঙ্গিতে তিনি আরও বলেন, আপনি ভোট দেবেন পীরকে, এমপি হবে চোর- এটাই তাদের পিআর। মুখে এক, অন্তরে আরেক। এদেরকে বলে মুনাফিক, মুনাফিকদের থেকে সাবধান থাকতে হবে। আগামী জাতীয় নির্বাচনে পরিবর্তনের পক্ষে জনগণকে সোচ্চার থাকার আহ্বান জানিয়ে সাঈদ খান বলেন, দায়িত্ব শুধু রাজনৈতিক দলের নয়, নাগরিক হিসেবেও আমাদের দায়িত্ব আছে। আপনি যদি নিজের অধিকার আদায় করতে না পারেন, তাহলে নিজের বিবেকের কাছেই দায়বদ্ধ থাকবেন। তিনি আরও বলেন, যে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি, সেই চেতনার সঙ্গে প্রতারণা করেছেন শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা। মুক্তিযুদ্ধের চেতনার নামে ধর্মপ্রাণ মানুষকে ‘জঙ্গি’ আখ্যা দিয়ে সমাজে হেয় করা হয়েছে, কালো আইন প্রণয়ন করে অনেককে অন্যায়ভাবে কারাবন্দি রাখা হয়েছে। সাঈদ খান বলেন, রাষ্ট্রের সঙ্গে জনগণের সম্পর্ক ভোটের মাধ্যমেই স্থাপিত হয়। গত ১৫ বছর ধরে জনগণ সেই অধিকার থেকে বঞ্চিত। এবার আমাদের নাগরিকত্ব রিনিউ করতে হবে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে। তিনি অভিযোগ করেন, যে রাষ্ট্রে ভোটের অধিকার নেই, সেখানে ভাতের অধিকারও থাকে না। জনগণের তথ্য বিক্রি করে হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার পুত্র সজীব ওয়াজেদ জয়। উঠান বৈঠকে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বিএনপি জনগণের অধিকার পুনরুদ্ধার ও একটি জনগণমুখী রাষ্ট্র গঠনে বদ্ধপরিকর। রাষ্ট্র কাঠামো বিনির্মাণের ৩১ দফা কর্মসূচি দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক মুক্তির রূপরেখা হিসেবে কাজ করবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফিরোজ শেখ, জেলা যুবদলের সাবেক সহ-আইন বিষয়ক সম্পাদক এস. এম. আল ইমরান, আরাফাত রহমান কোকো ক্রিয়া সংসদ পিরোজপুর পৌর শাখার সভাপতি মোহাম্মদ নাজমুল হাওলাদার মারুফ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফাহিম মুনতাসির, সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রিপন শেখ, ভান্ডারিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শফিক রেজা, ছাত্রনেতা আতিক ও ব্যবসায়ী নেতা লিটন প্রমুখ।

হাসান মামুন,পিরোজপুর।
০১৭১০১৮১৯১০
২৪.১০.২৫

নিউজটি আপনার স্যোসাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *