সাভারে ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা, এলাকায় আতঙ্ক

Written by

in

আলমাস হোসাইন | ঢাকা প্রতিনিধি:
ঢাকার সাভারে এক ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, সাভার উপজেলার আমিনবাজার ইউনিয়নের বড়দেশী উত্তরপাড়া এলাকায় নিজ বসতঘর থেকে ব্যবসায়ী দেলোয়ার হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। দুর্বৃত্তরা তাকে নির্মমভাবে হত্যা করে পালিয়ে যায়। বিকেলের দিকে ঘরের ভেতরে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা সাভার মডেল থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত দেলোয়ার হোসেন পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। তিনি বিভিন্ন স্থান থেকে জুতা সংগ্রহ করে দোকানে দোকানে বিক্রি করতেন বলে জানা গেছে।
হত্যাকাণ্ডের পর এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলেন, কারা ও কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ জানিয়েছে, দ্রুত সময়ের মধ্যেই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান জোরদার করা হবে।

নিউজটি আপনার স্যোসাল নেটওয়ার্কে শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *