বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে বিজিএমইএ ভবনের সামনে শ্রমিক বিক্ষোভ

Written by

in

আলমাস হোসাইন | ঢাকা প্রতিনিধি
গাজীপুরে জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির নেতৃত্বে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। লিথি গ্রুপের এ্যাপারেলস ২১ লিঃ ও ফমকম ফ্যাশন লিঃ-এর কারখানা বেআইনিভাবে বন্ধ হওয়ায় এবং শ্রমিকদের নামে হয়রানি মূলক মিথ্যা মামলা দায়ের হওয়ায় শ্রমিকরা এ কর্মসূচি পালন করেন।

রবিবার (১লা মার্চ) দুপুরে বাংলাদেশ গার্মেন্টস প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ভবনের সামনে থেকে বিক্ষোভ শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ভবনের সামনে শেষ হয়। শতাধিক শ্রমিক জাতীয় পতাকা, ব্যানার ও প্লাকার্ড হাতে নিয়ে এই কর্মসূচিতে অংশ নেন এবং কারখানা পুনরায় খোলার দাবি জানান।

জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির কেন্দ্রীয় সভাপতি ফরিদুল ইসলাম বলেন,শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। দীর্ঘদিন বন্ধ থাকা কারখানার বেতন-বোনাস আটকে আছে। অবিলম্বে কারখানা খোলা হোক এবং মিথ্যা মামলা প্রত্যাহার করা হোক।

বন্ধ কারখানার শ্রমিক লাভলী আক্তার বলেন,কারখানা বন্ধ থাকার কারণে আমাদের জীবিকা বিপন্ন। মাসের পর মাস বেকার রয়েছি। পরিবার নিয়ে সমস্যা বেড়েছে।

অন্য শ্রমিক রজিনা বলেন, কারখানা বন্ধ থাকায় বাসা ভাড়া দেওয়া যাচ্ছে না। ছেলে-মেয়ে নিয়ে পড়েছি মহা বিপদে। আজ তাই উত্তরায় বিজিএমইএ ভবনের সামনে এসেছি, দেখি তারা কি সমাধান দেয়।

জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির গাজীপুর জেলা সভাপতি মোজাম্মেল হক জানান, দাবি মানা না হলে তারা পর্যায়ক্রমে আরও বিক্ষোভ চালাবেন। তিনি আশা প্রকাশ করেন, কারখানা খোলার পর বেতন, বোনাস এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত হবে।

শ্রমিকরা মনে করছেন, এটি শুধু বন্ধ কারখানা পুনরায় চালুর আন্দোলন নয়, বরং শ্রমিক অধিকার রক্ষার একটি গুরুত্বপূর্ণ সংকেত।

অন্য শ্রমিক রজিনা বলেন, কারখানা বন্ধ থাকায় বাসা ভাড়া দেওয়া যাচ্ছে না। ছেলে-মেয়ে নিয়ে পড়েছি মহা বিপদে। আজ তাই উত্তরায় বিজিএমইএ ভবনের সামনে এসেছি, দেখি তারা কি সমাধান দেয়।

জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির গাজীপুর জেলা সভাপতি মোজাম্মেল হক জানান, দাবি মানা না হলে তারা পর্যায়ক্রমে আরও বিক্ষোভ চালাবেন। তিনি আশা প্রকাশ করেন, কারখানা খোলার পর বেতন, বোনাস এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত হবে।

নিউজটি আপনার স্যোসাল নেটওয়ার্কে শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *