বিপ্লবী পরিষদে অঙ্গীভূত হলো এনজিএসের ৩০০ সংগঠক

যাত্রাবাড়ি, ঢাকা প্রতিনিধি: নতুন রাজনৈতিক দল জাতীয় বিপ্লবী পরিষদ-এনআরসির সঙ্গে তরুণদের সংগঠন নেক্সট জেনারেশন সোসাইটি-এনজিএস অঙ্গীভূত হয়েছে। এর মধ্য দিয়ে সংগঠনটির তিনশত সংগঠক এনআরসিতে সম্পৃক্ত হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় বিপ্লবী পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে অঙ্গীভূত হওয়ার এ ঘোষণা দেন এনজিএসের আহ্বায়ক আলিফ মাহমুদ, যুগ্ম মুখ্য-সংগঠক হাফেজ আলিফ হোসাইন ও সংগঠক কাওসার আহমেদ।

এ সময় এনআরসির আহ্বায়ক খোমেনী ইহসান ও সদস্য সচিব ডা. নাবিল আহমদ তাদের মিষ্ট মুখ করে বরণ করে নেন।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবাব সলিমুল্লাহ একাডেমির চেয়ারম্যান আব্দুল জব্বার, এনআরসির সিনিয়র সদস্য যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ সামসুদ্দিন, সহকারী সদস্য সচিব আব্দুস সালাম ও গালীব ইহসান, বিপ্লাবী ছাত্র পরিষদের সহকারী সদস্য সচিব মোঃ আরিফুল ইসলাম এবং এনজিএসের ঢাকা মিরপুর জোনের নেতা ⁠মাহাদী ও রাকিব।

 

 

 

নিউজটি আপনার স্যোসাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Many players prefer ultra casino because of its balance between functionality and simplicity. Avoiding overly complex menus helps users stay focused on games. This is particularly important for mobile casino players using smaller screens.