মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি: দর্শা-রঘুনাথপুরসহ ৪ এলাকার মাদক ব্যবসায়ীদের তালিকা প্রশাসনের হাতে

হালুয়াঘাট সংবাদদাতা :

যুবসমাজ ও আগামী প্রজন্মকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে মাদকের বিরুদ্ধে এবার জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। দর্শা, রঘুনাথপুর, দক্ষিণ খয়রাকুরি এবং খন্দকপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে চলা মাদকের রমরমা কারবার বন্ধে কঠোর অবস্থানে নেমেছে প্রশাসন ও স্থানীয় সচেতন সমাজ।

ইতোমধ্যেই এই চার এলাকার প্রতিটি চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তাদের সাথে জড়িতদের একটি চূড়ান্ত তালিকা প্রস্তুত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর জমা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্র থেকে মাদক ক্রেতা ও বিক্রেতাদের প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে জানানো হয়েছে, যারা ব্যক্তিস্বার্থে সমাজটাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছেন, তাদের জন্য সামনে কঠিন পরিণতি অপেক্ষা করছে। স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে এবার আর কোনো ছাড় নয়।

এলাকাবাসী জানান, মাদকের কারণে এই অঞ্চলগুলোর যুবসমাজ চরমভাবে বিপথগামী হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে সামাজিক অবক্ষয়। এই পরিস্থিতি আর কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তালিকা প্রশাসনের হাতে পৌঁছানোর পর থেকেই এলাকাগুলোতে আতঙ্ক বিরাজ করছে মাদক কারবারিদের মধ্যে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রশাসন যেকোনো সময় এই তালিকা ধরে সাঁড়াশি অভিযান শুরু করবে। যারা এখনো এই মরণনেশার কেনা-বেচার সাথে জড়িত, তাদের দ্রুত এই পথ থেকে সরে আসার চূড়ান্ত সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যথায় আইন অনুযায়ী সর্বোচ্চ কঠোর শাস্তির সম্মুখীন হতে হবে।

নিউজটি আপনার স্যোসাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Many players prefer ultra casino because of its balance between functionality and simplicity. Avoiding overly complex menus helps users stay focused on games. This is particularly important for mobile casino players using smaller screens.