প্রস্তাবিত বাজেটকে ‘গণবিরোধী’ আখ্যা দিল জামায়াতে ইসলামী 

Written by

in

যাত্রাবাড়ি, ঢাকা প্রতিনিধি: ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে গনবিরোধী আখ্যা দিয়ে আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় অর্থমন্ত্রীর পক্ষ থেকে বাজেট পেশ করা হলে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল থেকে নতুন অর্থবছরের এই বাজেটকে ‘গণবিরোধী ও গণনিপীড়ক’ বলে আখ্যা দেন দলটির নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিলটি বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বিক্ষোভ মিছিলে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এবং ঢাকা মহানগরীর বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতাকর্মীরা নেতৃত্ব দেন।

নিউজটি আপনার স্যোসাল নেটওয়ার্কে শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *