অষ্টগ্রামে ভূমি বিরোধকে কেন্দ্র করে হামলার অভিযোগ, নারীসহ কয়েকজন আহত ‎

Written by

in

 

 

মোঃ আল-আমিন বিশেষ  প্রতিনিধি: কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার সোনাই দিঘীর পশ্চিমপাড় এলাকায় ভূমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ উঠেছে। হামলায় নারীসহ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী লায়েছ মিয়া অষ্টগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

‎অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশী আমির আলী, নজরুল মিয়া, আইজুল মিয়া ও সোকেল মিয়াসহ কয়েকজনের সঙ্গে ভুক্তভোগী পরিবারের বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় গত ১০ জুন বুধবার দুপুর প্রায় ২টার দিকে লায়েছ মিয়ার বসতবাড়িতে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।

‎ভুক্তভোগীর অভিযোগ, অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার বাড়িতে প্রবেশ করে হামলা চালায়। এতে লায়েছ মিয়া গুরুতর আহত হন। তাকে রক্ষা করতে এগিয়ে আসা তার স্ত্রী, মা ও স্বজনদেরও মারধর করা হয়। হামলায় কয়েকজনের মাথা, হাত ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

‎অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা বসতঘরে ভাঙচুর চালিয়ে আসবাবপত্র নষ্ট করে এবং আলমারিতে রাখা প্রায় ৫ লাখ ৫২ হাজার টাকা নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। লুট হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ ৬০ হাজার টাকা বলে দাবি করেছেন ভুক্তভোগী।

‎স্থানীয়রা আহতদের উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে রেফার করা হয় বলে জানা গেছে।

‎ভুক্তভোগী লায়েছ মিয়া বলেন,

‎আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

‎ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।

‎এ বিষয়ে অষ্টগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নিউজটি আপনার স্যোসাল নেটওয়ার্কে শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *