Blog

  • ‎নবীনগরে উপজেলা বিএনপির নেতা মকুল গুলিবিদ্ধ।

    ‎নবীনগরে উপজেলা বিএনপির নেতা মকুল গুলিবিদ্ধ।

    শাহ পরান: (উপজেলা প্রতিনিধি), ব্রাহ্মণবাড়িয়া।

    ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার পদ্মপাড়ায় আজ শুক্রবার (২৪ অক্টোবর) রাত আনুমানিক সোয়া আটটার দিকে এ ঘটনা ঘটে।

    দুর্বৃত্তদের ছোড়া গুলিতে আহত বিএনপি নেতা ও যুবদলের সাবেক আহবায়ক মফিজুর রহমান মকুলকে আশংকাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে।

    হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের গ্রেফতার ও বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতা- কর্মীরা।

    ‎পুলিশ সূত্রে জানা যায়, রাতের দিকে নিজ এলাকায় অবস্থানকালে একদল অজ্ঞাত দূর্বৃত্ত মুকুলের ওপর হামলা চালায়। এতে তিনি গুলিবিদ্ধ হন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন।

    ‎ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, “গুলিবিদ্ধের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। বিষয়টি তদন্ত করা হচ্ছে, জড়িতদের শনাক্তে অভিযান চলছে।”

  • রড দিয়ে মাথা ফাটিয়েছে”—হত্যার অভিযোগে বড় ভাই-ভাবির বিরুদ্ধে মামলা

    রড দিয়ে মাথা ফাটিয়েছে”—হত্যার অভিযোগে বড় ভাই-ভাবির বিরুদ্ধে মামলা

    শেখ মামুনুর রশীদ মামুনঃ ময়মনসিংহের শম্ভুগঞ্জের বুকে নেমে এসেছে এক বেদনাময় অন্ধকার—ভাইয়ের হাতে ভাই খুন! জমিজমার ছোট্ট টুকরো নিয়ে শুরু হওয়া দ্বন্দ্ব শেষ হলো মৃত্যুতে। আর এখন,নিহতের তরুণ স্ত্রী তানজিলা আক্তার বুকফাটা কান্নায় একটাই দাবি করছেন—“আমার স্বামীকে তারা পরিকল্পিতভাবে পিটিয়ে মেরেছে। আমি ন্যায়বিচার চাই—যে করেই হোক!” নিহতের নাম আজহারুল ইসলাম চুন্নু (৩২)। এজাহারে উল্লেখ করা হয়েছে,গত ১৬ অক্টোবর দুপুর ২টার দিকে,শম্ভুগঞ্জে নিজ বাড়িতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাই মাজহারুল ইসলাম সুমন (৩৫) ও ভাবি জান্নাত আক্তার (৩০) লোহার রড ও লাঠিসোটা নিয়ে ঝাঁপিয়ে পড়ে। সেই বিকট সংঘর্ষে শুধু রক্ত নয়—ভ্রাতৃত্বের বন্ধনটাও ছিন্ন হয়ে যায়!
    চুন্নুর ছোট ভাই আব্দুল করিম রনি (২৫) মাথায় রডের আঘাতে গুরুতর আহত হয়।
    চুন্নু এগিয়ে এলে—“তুই আর বেঁচে থাকতে পারবি না!” চিৎকার করে বলে রডের আঘাতে তার মাথার পেছনে সজোরে আঘাত করে সুমন!
    মুহূর্তেই রক্তে ভেসে যায় উঠান। চুন্নুর হাত-পা-কোমর ভেঙে দেয় পাষণ্ডরা।

    স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়, রেখে যায় রক্তাক্ত ভাইটিকে মাটিতে লুটিয়ে।
    প্রথমে তাকে চরপাড়া রাজধানী ক্লিনিকে,পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
    সেখানে ২৩ অক্টোবর সকাল ৯টায়, চিকিৎসকরা ঘোষণা দেন—“তিনি আর নেই…”

    এক ভাইয়ের হাতে আরেক ভাইয়ের মৃত্যু!
    এ কেমন নির্মম পরিণতি? ভ্রাতৃঘাতী এই ঘটনার পর শম্ভুগঞ্জে এখন নেমেছে শোক আর ক্ষোভের ছায়া।
    স্থানীয় এক প্রবীণ নাগরিকের কণ্ঠে ক্ষোভ—
    “যেখানে ভাইয়ের হাতে ভাই মরতে হয়,সেখানে সমাজে মানুষ বাঁচবে কীভাবে? প্রশাসন যদি এখনই ব্যবস্থা না নেয়,এরা আবারও হত্যা করবে!”
    নিহতের স্ত্রী তানজিলা আক্তার বলেন,“আমার স্বামীকে তারা পরিকল্পিতভাবে হত্যা করেছে। দিন দুপুরে মারতে মারতে রড দিয়ে মাথা ফাটিয়েছে। এখন তারা পলাতক—আমি আমার স্বামীর হত্যার ন্যায়বিচার চাই।”

    এ ঘটনায় বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে কোতোয়ালী মডেল থানায় তিনি একটি এজাহার দায়ের করেন। থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন,“এজাহার গ্রহণ করা হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যা মামলা হিসেবে গ্রহণের প্রক্রিয়া চলছে। তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

    কিন্তু প্রশ্ন থেকে যায়—কেন এখনো অভিযুক্তরা ধরাছোঁয়ার বাইরে?
    –কবে তাদের গ্রেপ্তার হবে?
    –আর কত পরিবার এভাবে ভাইয়ের হাতে ভাইকে হারাবে? স্থানীয়দের দাবি—
    “এই হত্যার বিচার না হলে শম্ভুগঞ্জে আর কোনো ভাই নিরাপদ থাকবে না!”

    চুন্নুর লাশ এখন শীতল মাটি,কিন্তু তার স্ত্রীর চোখের আগুন নিভে যায়নি—সেই আগুনই এখন শম্ভুগঞ্জবাসীর বুকেও জ্বলছে! তারা একটাই স্লোগান তুলেছে— “ভাইয়ের হাতে ভাই খুনের বিচার চাই—বিচার চাই, বিচার চাই!”

  • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ড্রাম ট্রাকের চাপায় নিহত ইকবাল, প্রশ্ন আয়নীয় পদক্ষেপে

    ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ড্রাম ট্রাকের চাপায় নিহত ইকবাল, প্রশ্ন আয়নীয় পদক্ষেপে

    স্টাফ রিপোর্টারঃমো: সোহেল রানা
    ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি ড্রাম ট্রাকের চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের নাম ইকবাল, পিতা মৃত হাসেম কবিরাজ। তিনি বরিশাল জেলার চাখার গ্রামের বাসিন্দা।

    ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত বারোটা বাজে যাত্রাবাড়ী কলাপট্টি এলাকায় ঘটনা ঘটে (২৪ অক্টোবর ২০২৫) দুপুর ১২টার দিকে। প্রত্যক্ষদর্শীরা জানায়, দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি ড্রাম ট্রাক বেপরোয়া গতিতে চলার সময় ইকবালকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

    নিহতের মৃত্যুর ঘটনায় জিডি নম্বর ২৭১৪, তারিখ ২৪/১০/২৫ এ মামলা রেকর্ড করা হয়েছে।

    ঘটনাস্থলে থাকা ট্রাকটির হেল্পার মোহাম্মদ রুবেল মিয়া (২৬), যিনি কুমিল্লা জেলার দলপুরের স্থায়ী বাসিন্দা এবং বর্তমানে ঢাকার স্টাফ কোয়ার্টারে বসবাস করেন, তিনিই নাকি ঘটনাস্থলে ট্রাকটি চালাচ্ছিলেন। জানা গেছে, তিনি একজন অদক্ষ হেল্পার, তবুও নিয়মিত ট্রাক চালানোর কাজে নিয়োজিত ছিলেন।

    স্থানীয়রা অভিযোগ করেছেন, দক্ষিণ সিটি কর্পোরেশনের অনেক ট্রাকই অদক্ষ হেল্পার বা চালকদের দ্বারা পরিচালিত হয়, যার কারণে বারবার এমন প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে। কিন্তু তবুও কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনও কার্যকর বা আইনানুগ পদক্ষেপ দেখা যাচ্ছে না। উল্টো তরঙ্গ টিভির প্রতিনিধির পর সিটি কর্পোরেশন লোকজন হামলা করে। দেশ আজ কোথায়? নিউজ করাতে সিটি কর্পোরেশনের লোকজন একজন সাংবাদিককে মেরে ফেলার উদ্দেশ্যে আক্রমণ করে।

    ফলে দিন দিন বাড়ছে মৃত্যুর সংখ্যা, আর নাগরিকদের মনে প্রশ্ন—
    “এই বেপরোয়া ট্রাকচালনা রোধে কখন জবাবদিহি হবে?”

  • দেশনেতা তারেক রহমান যার হাতে ধানের শীষ তুলে দেবেন, আমরা তার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করব “ধর্মের নামে জান্নাত-জাহান্নামের ব্যবসা করার সুযোগ নেই”-সাংবাদিক নেতা সাঈদ খান

    দেশনেতা তারেক রহমান যার হাতে ধানের শীষ তুলে দেবেন, আমরা তার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করব “ধর্মের নামে জান্নাত-জাহান্নামের ব্যবসা করার সুযোগ নেই”-সাংবাদিক নেতা সাঈদ খান

    পিরোজপুর অফিস ::
    জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ও সাংবাদিক নেতা হাফিজ আল আসাদ সাঈদ খান বলেছেন, দেশনেতা তারেক রহমানের প্রণীত ৩১ দফা সাধারণ মানুষের আশার প্রতীক, আগামী বাংলাদেশের স্বপ্নের নকশা। দেশনেতা তারেক রহমান যার হাতে ধানের শীষ তুলে দেবেন, আমরা তার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করব। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের নামাজপুর ঝনঝনিয়া সাইক্লোন সেন্টারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত “রাষ্ট্র কাঠামো বিনির্মাণের ৩১ দফা কর্মসূচি” প্রচারের অংশ হিসেবে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইদ্রিস মল্লিক এবং সঞ্চালনা করেন বিপ্লব সিকদার। প্রধান অতিথির বক্তব্যে সাঈদ খান বলেন, ভোটই নাগরিকত্ব রিনিউ করার একমাত্র পথ। তিনি বলেন, বিএনপি ধর্মের দোহাই দিয়ে রাজনীতি করে না; বরং ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী একটি রাজনৈতিক দল। বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে সব ধর্ম-বর্ণের মানুষের সহাবস্থান নিশ্চিত করতে চায়। সাঈদ খান বলেন, ৫৬ হাজার বর্গমাইলের এই বাংলাদেশে সবার সমান অধিকার রয়েছে। এখানে ধর্মের নামে জান্নাত-জাহান্নামের ব্যবসা করার সুযোগ নেই। তিনি অভিযোগ করেন, দেশে ‘পিআর’ নামে একটি পক্ষ নৈরাজ্য সৃষ্টি করছে। যে দলের আমির ও সেক্রেটারি জেনারেল নিজ এলাকায় ভোটে জিততে পারে না, তারা এখন ‘পিআর’-এর নামে জনগণকে বিভ্রান্ত করছে,-মন্তব্য করেন তিনি।সমালোচনামূলক ভঙ্গিতে তিনি আরও বলেন, আপনি ভোট দেবেন পীরকে, এমপি হবে চোর- এটাই তাদের পিআর। মুখে এক, অন্তরে আরেক। এদেরকে বলে মুনাফিক, মুনাফিকদের থেকে সাবধান থাকতে হবে। আগামী জাতীয় নির্বাচনে পরিবর্তনের পক্ষে জনগণকে সোচ্চার থাকার আহ্বান জানিয়ে সাঈদ খান বলেন, দায়িত্ব শুধু রাজনৈতিক দলের নয়, নাগরিক হিসেবেও আমাদের দায়িত্ব আছে। আপনি যদি নিজের অধিকার আদায় করতে না পারেন, তাহলে নিজের বিবেকের কাছেই দায়বদ্ধ থাকবেন। তিনি আরও বলেন, যে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি, সেই চেতনার সঙ্গে প্রতারণা করেছেন শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা। মুক্তিযুদ্ধের চেতনার নামে ধর্মপ্রাণ মানুষকে ‘জঙ্গি’ আখ্যা দিয়ে সমাজে হেয় করা হয়েছে, কালো আইন প্রণয়ন করে অনেককে অন্যায়ভাবে কারাবন্দি রাখা হয়েছে। সাঈদ খান বলেন, রাষ্ট্রের সঙ্গে জনগণের সম্পর্ক ভোটের মাধ্যমেই স্থাপিত হয়। গত ১৫ বছর ধরে জনগণ সেই অধিকার থেকে বঞ্চিত। এবার আমাদের নাগরিকত্ব রিনিউ করতে হবে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে। তিনি অভিযোগ করেন, যে রাষ্ট্রে ভোটের অধিকার নেই, সেখানে ভাতের অধিকারও থাকে না। জনগণের তথ্য বিক্রি করে হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার পুত্র সজীব ওয়াজেদ জয়। উঠান বৈঠকে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বিএনপি জনগণের অধিকার পুনরুদ্ধার ও একটি জনগণমুখী রাষ্ট্র গঠনে বদ্ধপরিকর। রাষ্ট্র কাঠামো বিনির্মাণের ৩১ দফা কর্মসূচি দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক মুক্তির রূপরেখা হিসেবে কাজ করবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফিরোজ শেখ, জেলা যুবদলের সাবেক সহ-আইন বিষয়ক সম্পাদক এস. এম. আল ইমরান, আরাফাত রহমান কোকো ক্রিয়া সংসদ পিরোজপুর পৌর শাখার সভাপতি মোহাম্মদ নাজমুল হাওলাদার মারুফ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফাহিম মুনতাসির, সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রিপন শেখ, ভান্ডারিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শফিক রেজা, ছাত্রনেতা আতিক ও ব্যবসায়ী নেতা লিটন প্রমুখ।

    হাসান মামুন,পিরোজপুর।
    ০১৭১০১৮১৯১০
    ২৪.১০.২৫

  • সুনামগঞ্জে খ্রিস্টান কমিউনিটির নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত হলো হেযবুত তওহীদের সম্প্রীতি সমাবেশ

    সুনামগঞ্জে খ্রিস্টান কমিউনিটির নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত হলো হেযবুত তওহীদের সম্প্রীতি সমাবেশ

    সুনামগঞ্জ প্রতিনিধি

    সুনামগঞ্জে খ্রিস্টান কমিউনিটির নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত হলো হেযবুত তওহীদের সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার বিকেলে সুনামগঞ্জ জেলা হেযবুত তওহীদের উদ্যেগে সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের নারায়নতলা মুগাইপাড় গ্রামে এই খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে এই সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরান তেলাওয়াত ও বাইবেল পাঠের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানের কার্যক্রম।

    খ্রিস্টান কমিউনিটির সাবেক চেয়ারম্যান পুতুল সাংমার সভাপতিত্বে এবং সদস্য মোঃ আকবর আলীর সঞ্চালনায় সমাবেশে মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন হেযবুত তাওহীদের সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ জাকির হোসেন। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন স্থানীয় সমাজ সেবক মোঃ আতিকুর রহমান দানীস।

    মূখ্য আলোচক তার বক্তব্যে পবিত্র কোরান ও বাইবেলের বিভিন্ন উদ্ধৃতি দিয়ে বলেন, আল্লাহর সার্বভৌমত্ব আমরা সকল ধর্মের লোকই সম্মিলিতভাবে প্রত্যাখ্যান করেছি। আমরা মানুষের তৈরি করা বিধান মেনে নিয়েছি। ফলে দুনিয়াময় চরম অশান্তি, যুদ্ধ রক্তপাত চলছে। সকল প্রকার অশান্তি ও বিভক্তিকে বাদ দিয়ে আদম হাওয়ার সন্তান হিসেবে আমরা আল্লাহর দেওয়া জীবনব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি বলেন তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে মানুষে মানুষে কোন ভেদাভেদ থাকবে না, কোন সাম্প্রদায়িক মনোভাব থাকবে না। তাই আমরা সবাই একই স্রষ্টার সৃষ্টি হিসেবে স্রষ্টার আনুগত্য করা উচিত। উপস্থিত কৃষকগনের উদ্দেশ্যে তিনি বলেন কৃষিব্যবস্থার আমূল পরিবর্তন হবে, বিনাসুদে কৃষকগন অর্থ সহায়তা পাবেন, উৎপাদিত ফসলের সঠিক দাম, অর্গানিক পদ্ধতিতে কৃষিকাজ, উৎপাদন বৃদ্ধিসহ কৃষি ও কৃষকদের নানান সুবিধার বিষয় নিয়ে আলোচনা করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নারায়নতলা মিশন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সেবাষ্টিয়ান। আরও বক্তব্য রাখেন খ্রিস্টান কমিউনিটির গন্যমান্য ব্যক্তি ট্রিউপিল মারাক ও ভেরোনিকা জেংচাম। এ সময় খ্রিস্টান কমিউনিটির প্রায় শতাধিক নারী ও পুরুষ উপস্থিত ছিলেন। হেযবুত তওহীদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ ইসমাইল হোসেন , মোঃ তুহিন মিয়া, ফুল মিয়া প্রমুখ। ##

    কুলেন্দু শেখর দাস
    সুনামগঞ্জ প্রতিনিধি
    ২৪.১০.২৫

  • সব সময় আপনাদের সুখ-দুঃখে পাশে ছিলাম, আছি এবং আগামীতেও থাকব  ফজলুল হক মিলন

    সব সময় আপনাদের সুখ-দুঃখে পাশে ছিলাম, আছি এবং আগামীতেও থাকব ফজলুল হক মিলন

    খসরু মৃধা

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় মানুষের পাশে থাকে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আমাদের সবাইকে কাজ করতে হবে। আগামী জাতীয় নির্বাচনে আপনারা ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন যেন সবাই মিলেমিশে সত্যিকারের একটি গণতান্ত্রিক দেশ গড়ে তুলতে পারি। আমি সব সময় আপনাদের সুখ-দুঃখে পাশে ছিলাম, আছি এবং আগামীতেও থাকব। সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্যামাপূজা (কালীপূজা) ও দীপাবলি উৎসবে গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন এ সব বলেন।
    শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার তুমলিয়া ইউনিয়নস্থ ভাইয়াসূতি শ্রী জয়কালী ও রাধা গোবিন্দ মন্দিরে শক্তি ও শান্তির দেবী শ্যামা মায়ের আগমনে হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে পূজার আয়োজন এবং সর্বত্র আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে দিতে শ্যামা মাতার পূজা, তারকব্রক্ষ হরিনাম যজ্ঞানুষ্ঠান ও অষ্ঠকালীন লীলা কীর্ত্তন অনুষ্ঠিত হয়।
    শ্যামাপূজা উদযাপন কমিটির কার্যকরী সভাপতি বাবু পানু চন্দ্র দাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহবায়ক সাবেক সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন। বিশেষ অতিথি গাজীপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. খায়রুল আহসান মিন্টু, তুমলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মো. সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ।
    শ্যামাপূজা উদযাপন কমিটির সদস্য লিটন চন্দ্র দাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য মো. নাজমুল হাই মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আজাহার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সুমন, শ্যামাপূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বাবু রিপন চন্দ্র দাস প্রমূখ।

  • আশুলিয়ায় শ্রমিক নেতা ফরিদের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন

    আশুলিয়ায় শ্রমিক নেতা ফরিদের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন

    আলমাস হোসাইন :
    আশুলিয়ায় শ্রমিক নেতা ফরিদুল ইসলাম ফরিদের নিঃশর্ত মুক্তি ও হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বিভিন্ন কারখানার শতাধিক শ্রমিক ও শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা।

    শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে আশুলিয়ার বগাবাড়ী এলাকায় জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    শ্রমিক নেতা ফরিদুল ইসলাম ফরিদ জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির কেন্দ্রীয় সভাপতি।

    মানববন্ধনে বক্তারা বলেন, কেন্দ্রীয় শ্রমিক নেতা ফরিদুল ইসলাম ফরিদ কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত না থাকলেও একটি চক্র মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে পুলিশকে ভুল তথ্য দিয়ে হয়রানিমূলক মামলায় তাকে গ্রেপ্তার করিয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং তার নিঃশর্ত মুক্তির দাবি করছি।

    তারা আরও বলেন, ফরিদুল ইসলাম ফরিদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। পাশাপাশি চক্রান্তের সঙ্গে জড়িত জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আমিরুল হক আমিনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানানো হয়।
    শ্রমিক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এভাবে যদি বিনা কারণে শ্রমিক নেতাদের গ্রেপ্তার করা হয়, তবে আমরা কঠোর আন্দোলনের ডাক দিতে বাধ্য হব।

    জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার ও সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিলের নেতৃত্বে অনুষ্ঠিত এ মানববন্ধনে সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দসহ উপস্থিত ছিলেন টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সবুজ বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি ইসমাইল হোসেন ঠান্টু প্রমুখ।

  • আশুলিয়ায় দেশীয় আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেপ্তার

    আশুলিয়ায় দেশীয় আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেপ্তার

    আলমাস হোসাইন :
    ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় পুলিশ অভিযান চালিয়ে অবৈধ দেশীয় তৈরি ওয়ান শুটার গানসহ রাকিব (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। এ সময় তার সহযোগী সহিদ (৪০) পালিয়ে যেতে সক্ষম হয়।

    বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম।

    গ্রেপ্তারের ঘটনা

    পুলিশ জানায়, বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে বাইপাইল কেন্দ্রীয় মসজিদসংলগ্ন ফুটওভার ব্রিজের নিচে কয়েকজন দুষ্কৃতিকারী অবৈধ অস্ত্রসহ অবস্থান করছে। খবর পেয়ে যৌথ বাহিনীর একটি টিম সেখানে অভিযান চালায়।

    অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দু’জন ব্যক্তি পালানোর চেষ্টা করে। তাদের মধ্যে রাকিবকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়, তবে সহিদ দৌড়ে পালিয়ে যায়।

    উদ্ধারকৃত অস্ত্র

    গ্রেপ্তার রাকিবের কাঁধে ঝোলানো একটি কালো স্কুলব্যাগ তল্লাশি করে দেশীয় তৈরি একটি পুরাতন ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।

    গ্রেপ্তারকৃতদের পরিচয়

    পুলিশ জানায়, গ্রেপ্তার রাকিব নরসিংদীর রায়পুরা থানার মধ্যনগর এলাকার আবু সিদ্দিক মিয়ার ছেলে। অপরদিকে পলাতক সহিদ নরসিংদীর বালুরচর এলাকার বাসিন্দা।

    পুলিশের বক্তব্য

    এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা অবৈধ দেশীয় আগ্নেয়াস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে এবং দুপুরে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।”

    আইন-শৃঙ্খলা বাহিনীর উদ্যোগ

    পুলিশ জানায়, এলাকায় অস্ত্রবাজ ও দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। অপরাধী সহিদকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

    ;

  • আশুলিয়ায় নাসা গ্রুপের শ্রমিক অস্থিরতা সৃষ্টিকারী মূলহোতা গ্রেপ্তার

    আশুলিয়ায় নাসা গ্রুপের শ্রমিক অস্থিরতা সৃষ্টিকারী মূলহোতা গ্রেপ্তার

    আলমাস হোসাইন :

    ঢাকার আশুলিয়ায় নাসা গ্রুপের শ্রমিকদের মধ্যে অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টির মূলহোতা টিপু সুলতান (৩০) কে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

    বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জালাল উদ্দিন। এর আগে বুধবার রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকা থেকে টিপু সুলতানকে আটক করা হয়।

    গ্রেপ্তারকৃত টিপু সুলতান ঝিনাইদহ জেলার শৈলকোপা থানার পূর্ব মাদলা গ্রামের মৃত আবু হানিফের ছেলে। তিনি বর্তমানে আশুলিয়ার নরসিংহপুর ইটখোলা এলাকায় নাসু মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

    ডিবি পুলিশের ভাষ্য, সম্প্রতি নাসা গ্রুপের বিভিন্ন ইউনিটে শ্রমিকরা বেতন-ভাতা ও অন্যান্য দাবিতে আন্দোলনে নামলে, কিছু শ্রমিককে উস্কানি দিয়ে টিপু সুলতান পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করেন। এতে কারখানার পরিবেশে উত্তেজনা ও বিশৃঙ্খলা তৈরি হয়।

    এ বিষয়ে ওসি মোঃ জালাল উদ্দিন বলেন, “শ্রমিক আন্দোলনের নামে যে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছিল, তার নেপথ্যে টিপু সুলতান ছিলেন মূলহোতা। তিনি শ্রমিকদের উস্কানি দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করেছেন। আমাদের গোয়েন্দা নজরদারির মাধ্যমে তাকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে।”

    বর্তমানে তার বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।;

  • ইভটিজিংয়ের প্রতিবাদ করায় সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা, গুরুতর আহত ৩

    ইভটিজিংয়ের প্রতিবাদ করায় সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা, গুরুতর আহত ৩

    আলমাস হোসাইন :

    গাজীপুরের কাশিমপুরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ঢাকা জেলা প্রতিনিধি রুবেল আহমেদ প্রিন্সসহ তিনজনের উপর নৃশংস হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের কেপিজে হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়ে সাংবাদিক প্রিন্সসহ তিনজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের খানাখন্দ ও যানজট পরিস্থিতি নিয়ে প্রতিবেদন তৈরির কাজে ব্যস্ত ছিলেন সাংবাদিক রুবেল আহমেদ প্রিন্স। এ সময় হঠাৎ কয়েকজন বখাটে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা তরুণীদের উত্যক্ত করতে শুরু করে। সাংবাদিক প্রিন্স দৃশ্যটি দেখে এগিয়ে গিয়ে প্রতিবাদ করলে বখাটেরা ক্ষিপ্ত হয়ে ওঠে।

    অল্প সময়ের মধ্যে তারা অন্তত ২০-৩০ জনের একটি দল মব সৃষ্টি করে লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় সাংবাদিক প্রিন্সের উপর অতর্কিতভাবে হামলে পড়ে তারা। হামলায় তার ডান হাত ভেঙে যায় এবং তার সঙ্গে থাকা আরও দুজন গুরুতর আহত হন।

    আহত সাংবাদিক প্রিন্স জানান, “ইভটিজিংয়ের প্রতিবাদ করায় হঠাৎ করে ২০ থেকে ৩০জন সন্ত্রাসী আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে। প্রাণভয়ে কেপিজে হাসপাতালের ভেতরে আশ্রয় নিলে সেখান থেকেও টেনে হিচড়ে বের করার চেষ্টা করা হয়। পরে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।”

    স্থানীয় সূত্রে জানা গেছে, কাশিমপুর থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শরিফ ব্যাপারীর ভাতিজা রিমেল ও তার অনুসারীরাই এ হামলার সাথে জড়িত।

    খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা হামলাকারীদের গ্রেফতারের আশ্বাস দিয়েছেন।

    এই ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। সাংবাদিকরা দ্রুত হামলাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

    • এদিকে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন এই ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন—সাংবাদিকরা সমাজের সমস্যাগুলো তুলে ধরতে কাজ করেন। তাঁদের উপর এ ধরনের হামলা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার উপর আঘাত। দোষীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনা না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।”

    ;