Blog

  • ‌চাঁপাইনবাবগঞ্জে এলজিইডির নবাগত নির্বাহী প্রকৌশলীকে ঠিকাদার সমিতির ফুলেল শুভেচ্ছা


    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
    চাঁপাইনবাবগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর নবাগত নির্বাহী প্রকৌশলী মোঃ হারুন-অর-রশিদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা ঠিকাদার সমিতি। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা ঠিকাদার সমিতির সভাপতি মো. ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক মো. নিয়ামুল হক, সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দসহ অন্যান্য ঠিকাদাররা উপস্থিত ছিলেন। এছাড়াও ১ম শ্রেণির ঠিকাদার মো. আব্দুল মান্নান, মো. জিয়াউর রহমান জীবন, সামিউল ইসলাম পলাশ, মো. বাদল আলীসহ আরও অনেকে অনুষ্ঠানে অংশ নেন। ফুলেল শুভেচ্ছা গ্রহণের পর নবাগত নির্বাহী প্রকৌশলী মোঃ হারুন-অর-রশিদ বলেন, এলজিইডির উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে তিনি সকল ঠিকাদারের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

    তিনি বলেন, “আগামী দিনে এলজিইডির সব কাজ সঠিক নিয়ম ও নীতিমালা অনুসরণ করে বাস্তবায়ন করা হবে। আমার প্রতিষ্ঠানে দুর্নীতির কোনো স্থান থাকবে না। কোনো ধরনের অন্যায় বা অনিয়মকে প্রশ্রয় দেওয়া হবে না।”
    এ সময় উপস্থিত ঠিকাদাররা নবাগত নির্বাহী প্রকৌশলীর সফলতা কামনা করেন এবং উন্নয়ন কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

  • নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ ২৪ঘন্টার অভিযানে তিন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ১১

    নোয়াখালী প্রতিনিধি:
    অ/ভিযানের বিবরণ দিয়ে সেনবাগ থানার ওসি আবদুর রহিম সরকার জানান, গ্রে/ফতারকৃতদের মধ্যে মধ্যে নারী নির্যা/তন মামলার আসামী মো. আরিফুল ইসলাম (২৬) ০১ জন, জিআর গ্রেফ/তারী পরো/য়ানা/ভূক্ত মো. রনি (২২) ০১ জন, সিআর গ্রেফতারী প/রো/য়ানা/ভূ/ক্ত জয়নাল আবেদীন(৫৩) এবং জয়নুল আবেদীন(৬৫) ০২ জন।

    তিনি আরো জানান, মাদ/কদ্র/ব্য নিজ হেফাজতে রাখার অ/পরাধে ভ্রাম্যমান আদালত কর্তৃক ১৫ দিনের সা/জা/প্রাপ্ত মো. রশিদ (২০) এবং ০৬ মাসের সা/জা/প্রাপ্ত মো. মাইন উদ্দিন (৪৫) ০২ জন, মাদ/কদ্র/ব্য ক্রয়-বিক্রয় সন্দেহে ফৌঃকাঃবিঃ ৫৪ ধারা মোতাবেক গোলাম সরোয়ার (৫২), মোঃ নিরব (২২), সাজ্জাদ হোসেন প্র. রবিন(২০) ০৩ জন, ধর্ত/ব্য অ/পরাধ নিবারনমূলক ব্যবস্থা হিসেবে ফৌঃকাঃবিঃ ১৫১ ধারা মোতাবেক মো. মনির হোসেন(১৮), আজিজুল হক সবুজ(২৫) ০২ জনসহ সর্বমোট ১১ জনকে গ্রেফতার করে আজ রবিবার দুপুরে নোয়াখালীর বিচারিক আদালতে প্রেরন করা হয়।

  • ‎পটুয়াখালীতে চাঞ্চল্যকর বৃদ্ধ মজিবর হত্যা মামলার দুই প্রধান অভিযুক্ত নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে গ্রেফতার: র‍্যাব-৮ ‎



    ‎​নিজস্ব প্রতিবেদক:
    পটুয়াখালীর মহিপুর থানায় সংঘটিত চাঞ্চল্যকর বৃদ্ধ হারিচ আহম্মদ ওরফে মজিবুর (৬৫) হত্যা মামলার অন্যতম দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে র‍্যাব-৮। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত এই হত্যাকাণ্ডের পর থেকেই তারা দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছিলেন।

    ‎​গত ২৪ ও ২৫ জুলাই ২০২৬ তারিখে র‍্যাবের বিভিন্ন আভিযানিক দলের যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।​মোঃ সালেক (৪০),
    ‎​মো: ছারোয়ার (৩৫),

    ‎র‍্যাব সূত্রে জানা যায়, নিহত হারিচ আহম্মদ ওরফে মজিবুরের সাথে অভিযুক্তদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। গত ১৯ জুলাই ২০২৬ তারিখ সকাল অনুমান ১০:১৫ ঘটিকায় অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে বৌলতলী মৌজায় ভিকটিমের ভোগদখলীয় সম্পত্তিতে জোরপূর্বক ট্রাক্টর দিয়ে চাষাবাদ শুরু করে।

    ‎ভিকটিম মজিবর বাধা দিতে গেলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাকে দেশীয় অস্ত্র দিয়ে উপর্যুপরি পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক জখম করে ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় গত ২০ জুলাই রাত আনুমানিক ২:০০ ঘটিকায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে পটুয়াখালীর মহিপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

    ‎​হত্যাকাণ্ডের পর আসামিরা অত্যন্ত চতুরতার সাথে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করতে বারবার অবস্থান পরিবর্তন করেন।
    ‎​প্রথম গ্রেফতার: র‍্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) ও র‍্যাব-১১ (নারায়ণগঞ্জ ক্যাম্প)-এর যৌথ অভিযানে ২৪ জুলাই ২০২৬ তারিখ নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন জুলকুড়ি উত্তরপাড়া এলাকা থেকে মোঃ সালেককে গ্রেফতার করা হয়।
    ‎পরবর্তীতে ২৫ জুলাই ২০২৬ তারিখ র‍্যাব-৮ ও র‍্যাব-১ (পূর্বাচল ক্যাম্প)-এর সহায়তায় ঢাকা জেলার গুলশান থানাধীন আজাদ মসজিদ এলাকা থেকে মো: ছারোয়ারকে গ্রেফতার করা হয়।

    ‎​র‍্যাব-৮ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, পিপিএম- জানান, সর্বোচ্চ পেশাদারিত্ব ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে চাঞ্চল্যকর এই হত্যা মামলার পলাতক আসামিদের আইনের আওতায় আনা হয়েছে। গ্রেফতারকৃত মোঃ সালেককে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় এবং মোঃ সারোয়ারকে ডিএমপির গুলশান থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
    “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে জেলা বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
    রোববার (২৬ জুলাই) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চাঁপাইনবাবগঞ্জ বন বিভাগের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করে জেলা প্রশাসন।

    রাজশাহী সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মো. মুসা জঙ্গী।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মিনহাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন এবং সহকারী বন সংরক্ষক নায়েমা আক্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস।

    আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তারা সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান।

    আলোচনা সভা শেষে জেলা প্রশাসক আনুষ্ঠানিকভাবে জেলা বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর উদ্বোধন ঘোষণা করেন। এরপর অতিথিরা বৃক্ষমেলা পরিদর্শন করেন।

  • মৌলভীবাজারে ৭ বছরের শিশুকে বলাৎকার


    মৌলভীবাজার প্রতিনিধি:
    মৌলভীবাজারে ৭ বছরের শিশুকে বলাৎকার: ধামাচাপার চেষ্টা করে ব্যর্থ পরে শিশুটিকে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

    মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের কাশিমপুর গ্রামে সাত বছরের এক শিশু বলাৎকারের শিকার হয়েছে। ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলেও সাংবাদিকদের তৎপরতায় তা ব্যর্থ হয় এবং মুমূর্ষু অবস্থায় শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    স্থানীয়দের অভিযোগ সূত্রের বরাতে জানা গেছে, কাশিমপুর গ্রামের সুধন দাশের ৭ বছর বয়সী শিশু সন্তান অন্তর দাশকে সকালে স্থানীয় কৈছর মিয়ার ফিশারিতে ডেকে নিয়ে যায় সেখানে কর্মরত শ্রমিক হুমায়ুন (৩৫)। হুমায়ুন একই গ্রামের আছদ্দর মিয়ার ছেলে। ফিশারিতে কাজের একপর্যায়ে নির্জন স্থানে নিয়ে শিশুটিকে নির্মমভাবে ব|লা|ৎ|কা|র করা হয় বলে অভিযোগ ওঠে।

    ঘটনাটি জানাজানি হলে একশ্রেণির প্রভাবশালী মহল বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য তৎপর হয়ে ওঠে। ঘটনা ধামাচাপার চেষ্টার খবর পেয়ে ঘটনাস্থলে যান এক গনমাধ্যমকর্মী। সেখানে তাঁকে নানা ধরনের হুমকি-ধমকি ও প্রশাসনিক চাপের মুখে পড়তে হলেও তিনি পিছু হটেননি। সারাদিনের প্রতিকূলতা পেরিয়ে রাত প্রায় ৮টার দিকে তিনি নিজ উদ্যোগে শিশুটিকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান।

    বর্তমানে শিশু অন্তর দাশ মৌলভীবাজার সদর হাসপাতালের পুরাতন ভবনের দ্বিতীয় তলার সার্জারি-২ ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। হাসপাতালের চিকিৎসকরা তার শারীরিক অবস্থার ওপর নজর রাখছেন।

    এ বিষয়ে জানতে রবিবার দুপুরে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারে অভিযান পরিচালনা চলমান রয়েছে তবে এ বিষয়ে পরিবার থেকে এখনও কোন অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে মামলা দায়ের করা হবে।

    এ ঘটনায় পুরো রাজনগর এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগীর পরিবার অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে অভিযুক্ত হুমায়ুনকে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির জোরালো দাবি জানিয়েছেন।

  • রাঙ্গুনিয়ায় ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টায় বৃদ্ধ গ্রেপ্তার ‎


    ‎রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ
    ‎পুলিশ সূত্রে জানা যায়, দক্ষিণ রাঙ্গুনিয়া কোদালা ইউনিয়নে ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শনিবার (২৫ জুলাই) সকালে আব্দুল হাকিম (৫৩) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    ‎গ্রেপ্তার হাকিম কোদালা ইউনিয়নের ৯নং ওয়ার্ড জঙ্গল কোদালা মাছুফ্যার ঘোনা, লট-৫ ইসলাম মাঝির বাড়ীর বাসিন্দা।

    ‎মামলার এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার (২০ জুলাই) দুপুর ২টায় বাদীর নাতিনকে ঘরে রেখে পাশের বাড়ীতে গেলে আসামী এই সুযোগে বসত ঘরে প্রবেশ করে ভিকটিমকে একগ্লাস পানি আনতে বলে। ভিকটিম পানি আনার পর হাত ধরে ফেলে এবং ধর্ষণ করার চেষ্টা করে।

    ‎এতে অভিযোগের ভিত্তিতে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা মামলায় আসামীকে গ্রেপ্তার করে।

    ‎জানা যায়, বাদী লোকজনের বাড়ীতে গৃহপরিচারিকার কাজকর্ম ও মাঝে মধ্যে ভিক্ষাবৃত্তি করে কোন রকম জীবিকা নির্বাহ করে। ভিকটিম মেয়ের ঘরের নাতিন হয়। ভিকটিমের পিতা মানসিক রোগী হওয়ায় গত ৫ বছর পূর্বে অন্যত্র চলে যায়। তার আর কোন খোঁজখবর নেয়। ভিকটিমের মা ১ বছর পূর্বে দ্বিতীয় বিবাহ করে স্বামীর চট্টগ্রাম শহরে থাকে এবং লোকজনের বাড়ীতে কাজকর্ম করে। ভিকটিম তাহার নানির কাছে থাকে। আসামী মোঃ আব্দুল হাকিম (৫৩) বাদীর ছোট বোন জামাই।

    এবিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হিলাল উদ্দিন আহমদ জানান, বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হওয়ার পর বাদীর এজাহারের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন মামলা রুজু করা হলে আসামীকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী যথাযথ নিয়মে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

  • ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রমের পরীক্ষায় মা শিশুর দায়িত্বে ইউএনও

    রাজশাহী জেলা প্রতিনিধি
    ​রাজশাহীর দুর্গাপুরে পরীক্ষা কেন্দ্রে এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। বাসায় দেখাশোনার মতো কেউ না থাকায় নিজের কয়েক বছরের শিশু সন্তানকে সাথে নিয়েই ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রমের পরীক্ষায় অংশ নিতে এসেছিলেন এক নারী। তবে পরীক্ষা শুরুর ঠিক মুহূর্তে সন্তানকে কোথায় রাখবেন, তা নিয়ে চরম দুশ্চিন্তা ও হতাশায় পড়েন তিনি।

    ​বিষয়টি নজরে আসতেই তাৎক্ষণিকভাবে এগিয়ে যান দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা। মানবিক দিক বিবেচনা করে তিনি নিজ থেকেই শিশুটিকে কোলে তুলে নেন। পরীক্ষা চলাকালীন পুরোটা সময় পরম আদরে শিশুটিকে আগলে রাখেন তিনি, যাতে ওই পরীক্ষার্থী মা কোনো মানসিক চাপ ছাড়াই নির্বিঘ্নে পরীক্ষায় অংশ নিতে পারেন।

    ​রাজশাহীর দুর্গাপুর উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের জন্য নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা কেন্দ্রে ইউএনওর এমন ব্যতিক্রমী ও স্পর্শকাতর উদ্যোগ দেখে সেখানে উপস্থিত অন্যান্য পরীক্ষার্থী ও অভিভাবকরা ভূয়সী প্রশংসা করেন।

    প্রত্যক্ষদর্শীদের মতে, সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি এমন মানবিকতাই একজন আদর্শ কর্মকর্তার প্রকৃত পরিচয়।

    ​ঘটনার বিষয়ে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা ফারজানা বলেন, “পরীক্ষার্থীরা যেন কোনো ধরনের প্রতিবন্ধকতার কারণে পরীক্ষা থেকে বঞ্চিত না হন, সেটাই আমাদের প্রধান লক্ষ্য। একজন মা যদি কেবল সন্তানের পরিচর্যার অভাবে পরীক্ষা দিতে না পারেন, তবে সেটা আমাদের সবার জন্যই অত্যন্ত কষ্টের। সেই চিন্তা থেকেই এই ক্ষুদ্র চেষ্টা করা।”

  • এক বছরে ১ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

    মৌলভীবাজার প্রতিনিধি:
    মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় আগামী এক বছরের মধ্যে এক লাখ গাছের চারা রোপণের লক্ষ্যে বিশেষ কর্মসূচির উদ্বোধন করেছে উপজেলা প্রশাসন। এ উপলক্ষে শনিবার (২৫ জুলাই) সকালে শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ‘এক লাখ বৃক্ষরোপণ ও চারা বিতরণ’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ সংসদ সদস্য (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের মো. মুজিবুর রহমান চৌধুরী।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল আল মামুন, উপজেলা বিএনপি’র আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকী, সদস্য ইয়াকুব আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গরা।

    প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী বলেন,“মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে আমরা শ্রীমঙ্গল উপজেলায় এক বছরের মধ্যেই দ্রুততম সময়ে এক লাখ গাছের চারা রোপণের লক্ষ্য নিয়েছি। শ্রীমঙ্গলে ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। আমাদের পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি ইউনিয়নে ১০ হাজার করে গাছের চারা রোপণ করা হবে। এ কার্যক্রমে প্রতিটি ইউনিয়নের ওয়ার্ডগুলোকে সম্পৃক্ত করা হবে, যাতে তৃণমূল পর্যায়ে মানুষের অংশগ্রহণ নিশ্চিত হয়। একই সঙ্গে ওয়ার্ডভিত্তিক গাছের চারা বিতরণও করা হবে।”

    তিনি আরও বলেন,“পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বনায়ন ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকেও স্বতঃস্ফূর্তভাবে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।”

    উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আগামী এক বছরের মধ্যে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় পর্যায়ক্রমে এক লাখ গাছের চারা রোপণ ও বিতরণ কার্যক্রম চলমান প্রক্রিয়ায় বাস্তবায়ন করা হবে।

  • গাজীপুর মহানগর কৃষকদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

    গাজীপুর জেলা প্রতিনিধি:
    জাতীয়তাবাদী দলের সহযোগী সংগঠন কৃষকদল গাজীপুর মহানগর ৬ সদস্য বিশিষ্ট(আংশিক) পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শনিবার (২৫ জুলাই ) অনুমোদিত কমিটির চিঠি সংগঠনটির সভাপতি মো: আতাউর রহমান ও সাধারণ সম্পাদক খান জাহিদুল ইসলাম নিপু হাতে হস্তান্তর করেন জাতীয়তাবাদী কৃষক দলের দফতর সম্পাদক মো: শফিকুল ইসলাম ।

    বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল স্বাক্ষরিত এই চিঠিতে বলা হয়, ‘পূর্বের আহবায়ক কমিটি বিলুপ্তের মাধ্যমে মোঃ আতাউর রহমান সভাপতি, মোঃ মঈজ উদ্দিন তালুকদার সিনিয়র সহ-সভাপতি, মোঃ নুরুজ্জামান মৃধা সহ-সভাপতি, খান জাহিদুল ইসলাম নিপু সাধারণ সম্পাদক, মোঃ জাকির হোসেন সিনিয়র যুগ্ম সম্পাদক এবং মোঃ সেলিম রেজা-কে সাংগঠনিক সম্পাদক করে জাতীয়তাবাদী কৃষকদল-গাজীপুর মহানগর শাখার ০৬ সদস্য বিশিষ্ট (আংশিক) পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে।

  • চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন

    মৌলভীবাজার প্রতিনিধি:

    মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়নের জাগছড়া চা বাগানের এক শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি পালন ও মানববন্ধন করেছেন চা শ্রমিকরা। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে শনিবার সকালে থেকে এ কর্মসূচি পালন করা হয়।

    শনিবার (২৫ জুলাই) সকালে জাগছড়া চা বাগানের চা কারখানার সামনে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বাগানের দুই শতাধিকের বেশি শ্রমিক অংশ নেন।

    মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি জাগছড়া চা বাগানের শ্রমিক বিরবল প্রজাপতির ওপর হামলার ঘটনায় শ্রমিকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। এ ধরনের ঘটনায় শ্রমিকদের নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। তারা হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি অদুর ভবিষ্যতে শ্রমিকদের ওপর কোনো ধরনের হামলা বা হয়রানি যাতে না ঘটে, সে জন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

    মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের অর্থ সম্পাদক পরেশ কালিন্দী, স্থানীয় ইউপি সদস্য মিঠুন সিং রাওতিয়া এবং জাগছড়া চা বাগান পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক জয়রাম পাশীসহ শ্রমিক নেতারা।

    এদিকে ভুক্তভোগী শ্রমিকের পরিবারের পক্ষ থেকে শ্রীমঙ্গল থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগে বলা হয়, গত ৩০শে জুন রাতে জাগছড়া চা বাগানে শ্রমিক বিরবল প্রজাপতিকে এলোপাতাড়ি ভাবে মারধর করে গুরুতর আহত করা হয়। পরে তাঁকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের সদস্যরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

    শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, এ ঘটনায় ১জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। অভিযোগটি তদন্তাধীন রয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। এর সাথে জরিতের সনাক্ত করে অচিরে আইনের আওতায় আনা হবে।