Blog

  • ভাগ হচ্ছে এনবিআর, কার্যক্রম শুরু জুলাইয়ে

    ভাগ হচ্ছে এনবিআর, কার্যক্রম শুরু জুলাইয়ে

    কর-জিডিপির অনুপাতে দক্ষিণ এশিয়ার দেশগুলোরে মধ্যে সবচেয়ে দুর্বল অবস্থায় বাংলাদেশ। নানা উদ্যোগ নেয়ার পরও বাড়ছে না কাঙ্ক্ষিত রাজস্ব।

    অভ্যন্তরীণ আয় বাড়াতে পরিবর্তিত এই সময়ে সংস্কারের উদ্যোগ হাতে নিয়েছে সরকার। ভেঙে ফেলা হচ্ছে অর্ধশত বছরের পুরনো এনবিআর। রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে কার্যক্রম শুরু করবে দুইটি নতুন বিভাগ।

    এক্ষেত্রে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ সামগ্রিক কার্যক্রম পরিচালনা করবে। তাদের কাজের মধ্যে থাকবে রাজস্ব আদায়, বদলি-পদায়ন, বাজেট ব্যবস্থাপনা ও রাজস্ব সংক্রান্ত আইনের প্রয়োগ। বদলি ও পদায়ন, জবাবদিহিতা নিশ্চিত করা-ও। এই পৃথকীকরণের সিদ্ধান্ত কার্যকরে এখন চলছে শেষ সময়ের প্রস্তুতি।

    এনবিআর এর সাবেক চেয়ারম্যান ও সংস্থাটির সংস্কার কমিশনের সদস্য ড. নাসিরউদ্দিন আহমেদ বলেছেন, রাজস্ব নীতি ও প্রশাসন একজায়গায় থাকলে সিদ্ধান্তগুলো বোঝাপড়ার মাধ্যমে হয়। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ রাজস্ব বিভাগে পুনর্গঠিত বা এ রকম কিছু একটা হবে। তবে ট্যাক্স বা কাস্টমস ব্যাকগ্রাউন্ডের লোকজনই সেখানে কাজ করবে।

    অন্যদিকে, রাজস্ব নীতি বিভাগ মূলত নীতি প্রণয়নে কাজ করবে। আয়কর, ভ্রমণ কর, দানকর, সম্পদ কর, কাস্টমস ডিউটি, আবগারি শুল্ক, সারচার্য এবং শুল্ক কর আরোপ ও অব্যাহতি সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করবে এই বিভাগ।

    এমন সিদ্ধান্তে সুফল মিলবে বলে মনে করেন ড. নাসিরউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, একই ব্যক্তি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব এটিই মূল সমস্যা। তারা স্বাধীনভাবে আলাদা কাজ করবে। এমনকি তারা মন্ত্রণালয় বা এনবিআরে বসবে না। একইসাথে এনবিআরকে ডিপার্টমেন্ট থেকে কীভাবে ডিভিশন করা যায় সেটি নিয়ে কাজ হচ্ছে। এজন্য সক্ষমতা বাড়ানো, প্রশিক্ষণ ও গবেষণার ওপর জোর দেয়া হয়েছে।

    রাজস্ব বিভাগ সংস্কারে ব্যবসায়ীদের পক্ষ থেকে নানা সময়ে পরামর্শ আসে। বলা হয়, যারা কর দেয়, তাদের ঘাড়েই চাপানো হয় করের বোঝা।

    ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক সভাপতি মীর নাসির হোসেন বলেন, আমরা যে হয়রানির মধ্যে পড়ি তা থেকে মুক্তি পাওয়া যাবে বলে আশা করছি। কারণ, নীতিটি স্বচ্ছ থাকলে প্রয়োগকারীরা তা করতে বাধ্য থাকবে। সেক্ষেত্রে কোনো অন্যায় হলে কথা বলার সুযোগ থাকবে।

    ১৯৭২ সালের রাষ্ট্রপতির আদেশ পুনঃপরিবর্তন করে পুনর্গঠন হবে এনবিআর। সবকিছু ঠিক থাকলে আগামী জুলাইয়ে শুরু হবে দুই বিভাগের যাত্রা।;

  • ‘মেঘবালিকা’ দিয়ে দর্শক হৃদয় জয় করে নিয়েছে অপূর্ব-নিহা জুটি

    ‘মেঘবালিকা’ দিয়ে দর্শক হৃদয় জয় করে নিয়েছে অপূর্ব-নিহা জুটি

    বিনোদন ডেস্ক: ‘মেঘবালিকা’ দিয়ে আবারও দর্শক হৃদয় জয় করে নিয়েছে অপূর্ব-নিহা জুটি। জাকারিয়া সৌখিনের রচনা ও পরিচালনায় এই ঈদে মুক্তি পেয়েছে নাটকটি। প্রকাশের পর থেকেই তুমুল প্রশংসাসহ মুক্তির ৩ দিনে ৪০ লাখের বেশি দর্শক দেখেছে নাটকটি। প্রেমের গল্প নিয়ে এই নাটকটি বর্তমানে ট্রেন্ডিং এ রয়েছে।

    ‘মেঘবালিকা’ প্রকাশ হয়েছে ধূপছায়া এন্টারটেইনমেন্ট নামের ইউটিউব চ্যানেলে। প্রকাশের পর থেকেই তুমুল প্রশংসা মিলছে দর্শকদের পক্ষ থেকে। মুক্তির ৩ দিনে এটি দেখেছে ৪৬ লাখের বেশি দর্শক।

    ‘মেঘবালিকা’ নাটকের গল্পে দেখা যাচ্ছে প্রেম বিষয়ক ঘটনা। দেখা যাবে আবিদ (অপূর্ব) নায়লার (নীহা) চেয়ে অনেক সিনিয়র। তবুও নায়লা আবিদের প্রেমে পড়ে যান। সম্পর্কে আবিদ নায়লার বড় ভাইয়ের বন্ধু।;

  • ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত

    ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত

    আন্তর্জাতিক ডেস্ক:  ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তবে, চুক্তি নিয়ে আলোচনায় বসার পূর্বে রয়েছে কিছু শর্ত। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

    প্রতিবেদনে বলা হয়, আগামী শনিবার (১২ এপ্রিল) যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার জন্য ইরান প্রস্তুত বলে জানিয়েছেন আব্বাস আরাগচি। তবে, সেক্ষেত্রে শর্ত হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রথমে সামরিক হুমকি বন্ধ করতে হবে, এরপরই পারমাণবিক চুক্তি সইয়ের বিষয়ে আলোচনা শুরু হতে পারে।

    আরাগচি বলেন, ‘আমরা কূটনৈতিক সমাধানে বিশ্বাসী, কিন্তু যুক্তরাষ্ট্র যদি আমাদের বিরুদ্ধে সামরিক হুমকি দিতে থাকে, তাহলে আলোচনা অর্থহীন হয়ে পড়ে’।

    ২০১৫ সালে স্বাক্ষরিত জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন (জেসিপিওএ) থেকে যুক্তরাষ্ট্র একতরফাভাবে বেরিয়ে গেলে এই চুক্তি ভেঙে পড়ে। ইরান তখন থেকে ধাপে ধাপে তার পরমাণু কর্মসূচি বাড়িয়েছে। তবে, সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন ও অন্যান্য শক্তিগুলোর মধ্যস্থতায় আলোচনা পুনরায় শুরু হতে পারে বলে আশা করা হচ্ছিল।

    এই প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তর এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে, বিশেষজ্ঞরা বলছেন, এই শর্ত মেনে নেওয়া যুক্তরাষ্ট্রের পক্ষে কঠিন হতে পারে, কারণ ইরানের বিরুদ্ধে তাদের কঠোর নীতি অব্যাহত রয়েছে।

    ইউরোপীয় মধ্যস্ততাকারীরা আশা করছেন, উভয় পক্ষ শর্ত শিথিল করলে অচিরেই ভিয়েনায় আলোচনা পুনরায় শুরু হতে পারে।;

  • প্রবাসী বাংলাদেশিদের ভোটের জন্য নির্বাচন কমিশন তিনটি পদ্ধতিকে বাছাই করেছে

    প্রবাসী বাংলাদেশিদের ভোটের জন্য নির্বাচন কমিশন তিনটি পদ্ধতিকে বাছাই করেছে

    নিউজ ডেস্ক:   প্রবাসী বাংলাদেশিদের ভোটের জন্য একটি পদ্ধতি গ্রহণযোগ্য নয়। তাই নির্বাচন কমিশন প্রবাসীদের জন্য তিনটি পদ্ধতিকে বাছাই করেছে। এমনটা জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।বুধবার (৯ এপ্রিল) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি একথা জানান।

    ইসি সানাউল্লাহ জানান– তিনটি পদ্ধতি হলো পোস্টাল ব্যালট, অনলাইন পদ্ধতি ও প্রক্সি ভোটিং। তবে ভোট দেয়ার জন্য প্রবাসীরা যে দেশে আছে, ঐ দেশ থেকে রেজিস্ট্রেশন করতে হবে।

    তিনি জানান, বাংলাদেশের জন্য কোনো একটি পদ্ধতিতে ভোট সম্ভব নয়। তাই মিশ্র পদ্ধতি অনুসরণ করবে ইসি। কারণ দেশভেদে ভোটের পরিবেশ ভিন্ন। তবে তিনটি পদ্ধতি নিয়ে মব টেস্টিং করে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।

    নির্বাচন কমিশনার আরও জানান, প্রবাসীদের ভোট পদ্ধতির ইতিবাচক ও নেতিবাচক ব্যবস্থা নিয়ে আলোচনার জন্য অ্যাডভাইজার পরিষদ গঠন করা হবে। এ পরিষদের রিপোর্ট অনুযায়ী রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে।

    প্রবাসীদের এ বছর ভোটের আওতায় আনাই নির্বাচন কমিশনের প্রধান লক্ষ্য বলেও জানান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।;

  • যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসানের ৩ দিনের রিমান্ড

    যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসানের ৩ দিনের রিমান্ড

    নিউজ ডেস্ক: জুলাই-আগস্ট আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ীতে এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টা মামলায় যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানের ৩ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

    বুধবার (৯ এপ্রিল) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

    মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট যাত্রাবাড়ী থানার সামনে পুলিশের গুলিতে হাঁটুতে গুলিবিদ্ধ হন মঞ্জুরুল আলম জিসান (১৯)। পরে হাসপাতাল থেকে চিকিৎসা নেন তিনি। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মো. তাজ উদ্দিন গত বছরের ১৯ সেপ্টেম্বর রাজধানীর যাত্রাবাড়ী থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। মামলার ৮ নম্বর এজাহারনামীয় আসামি আবুল হাসান।

    গত বছরের ১৬ সেপ্টেম্বর কক্সবাজারের টেকনাফ থেকে আবুল হাসানকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে বিভিন্ন মামলায় রিমান্ডে নেয়া হয়।

    এদিকে যাত্রাবাড়ী, ভাটারা, মোহাম্মদপুর, আদাবর, শাহবাগ, থানার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী দীপু মনি, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সাবেক সংসদ সদস্য হাজী সেলিম, অভিনেত্রী শমী কায়সার, সাবেক আইজিপি শহিদুল হক, সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনকে।

    বুধবার সকালে তাদের প্রত্যেককে তোলা হয় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে। পরে তাদের এ আদেশ দেন আদালত। এর আগে, তারা একাধিক মামলায় রিমান্ড শেষে কারাগারে ছিলেন।;

  • বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ৩.৯ শতাংশ: এডিবির

    অর্থনীতি  ডেস্ক:  চলতি ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৩ দশমিক ৯ শতাংশ বাড়বে বলে জানিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। দক্ষিণ এশিয়ার গড় প্রবৃদ্ধির অনুমানের তুলনায় যা অনেক কম। দক্ষিণ এশিয়ায় গড়ে ৬ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে এডিবি।

    বুধবার (৯ এপ্রিল) প্রকাশিত এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক প্রতিবেদনে এডিবি এশিয়ান দেশগুলোর প্রবৃদ্ধির ২০২৫ এবং ২০২৬ সালের পূর্বাভাস দিয়েছে। বাংলাদেশ আগামী অর্থবছরে (২০২৫-২৬) জিডিপি প্রবৃদ্ধি ৫ দশমিক ১ শতাংশ হবে বলে অনুমান করেছে এডিবি।

    এডিবি এর আগে চলতি অর্থবছরের জন্য চার দশমিক তিন শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল। বাংলাদেশের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) জিডিপি প্রাক্কলনের কথা উল্লেখ করে এডিবির পূবাভাসের এপ্রিল সংস্করণে বলা হয়েছে, এ সময়ে অর্থনীতি ধীর গতিতে প্রসারিত হয়েছে।

    এতে বলা হয়েছে, রাজনৈতিক অস্থিরতা, প্রাকৃতিক দুর্যোগ, শ্রমিক বিক্ষোভ, উচ্চ মূল্যস্ফীতি বাংলাদেশের অর্থনীতির সামগ্রিক প্রবৃদ্ধির ওপর প্রভাব ফেলেছে। তবে উৎপাদন খাত স্থিতিশীল হওয়ায় পরবর্তী প্রান্তিকে প্রবৃদ্ধি বাড়বে বলে আশা করা হচ্ছে।;

  • মার্চ মাসে সার্বিক মূল্যস্ফীতির হার বেড়ে দাঁড়িয়েছে ৯.৩৫ শতাংশে

    মার্চ মাসে সার্বিক মূল্যস্ফীতির হার বেড়ে দাঁড়িয়েছে ৯.৩৫ শতাংশে

    অর্থনীতি ডেস্ক: মার্চ মাসে সার্বিক মূল্যস্ফীতির হার বেড়ে ৯দশ মিক ৩৫ শতাংশে দাঁড়িয়েছে। যা এক মাস আগে ফেব্রুয়ারিতে ছিল ৯ দশমিক ৩২ শতাংশ। ফেব্রুয়ারিতে ২২ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি দেখতে পায় দেশ।

    আজ মঙ্গলবার (৮ এপ্রিল) প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

    বিশ্লেষণে দেখা যায়, মাসের ব্যবধানে সার্বিক মূল্যস্ফীতি সামান্য বৃদ্ধি পাওয়ার কারণ খাদ্য বহির্ভূত পণ্যে ঊর্ধ্বমূখী মূল্যস্ফীতি। শহর ও গ্রামে একই চিত্র মিলেছে।

    মার্চে খাদ্য মূল্যস্ফীতি যেখানে ফেব্রুয়ারির ৯ দশমিক ২৪ শতাংশ থেকে কমে ৮ দশমিক ৯৩ শতাংশে দাঁড়িয়েছে, সেখানে খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি ফেব্রুয়ারির ৯ দশমিক ৩৮ শতাংশ থেকে বেড়ে ৯ দশমিক ৭০ শতাংশ হয়েছে।

    খাদ্য বহির্ভূত খাতে ফেব্রুয়ারিতেও মূল্যস্ফীতি বাড়ার তথ্য মিলেছিল। মূল্যস্ফীতি বেড়ে হয়েছিল ৯ দশমিক ৩৮ শতাংশ, জানুয়ারিতে যা ৯ দশমিক ৩২ শতাংশ ছিল।

    এদিকে, মার্চে শহরের খাদ্য খাতে মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ১৮ শতাংশ, যা ফেব্রুয়ারিতে ৯ দশমিক ৪৭ শতাংশ ছিল। অন্যদিকে, গ্রামে খাদ্য মূল্যস্ফীতি মার্চে ছিল ৮ দশমিক ৮১ শতাংশ, যা ফেব্রুয়ারিতে ছিল ৯ দশমিক ১৫ শতাংশ।

    আর গ্রামে খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি ফেব্রুয়ারির ৯ দশমিক ৮৫ শতাংশ থেকে বেড়ে মার্চে ৯ দশমিক ৯৭ শতাংশ হয়েছে। শহরে খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি ফেব্রুয়ারির ৯ দশমিক ২৭ শতাংশ থেকে বেড়ে মার্চে ৯ দশমিক ৯৫ শতাংশ হয়েছে।;

  • শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে নরেন্দ্র মোদির সঙ্গে প্রাথমিক আলোচনা হলেও তা চূড়ান্ত কিছু নয় : পররাষ্ট্র উপদেষ্টা

    শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে নরেন্দ্র মোদির সঙ্গে প্রাথমিক আলোচনা হলেও তা চূড়ান্ত কিছু নয় : পররাষ্ট্র উপদেষ্টা

    নিউজ ডেস্ক:  শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে নরেন্দ্র মোদির সঙ্গে প্রাথমিক আলোচনা হলেও তা চূড়ান্ত কিছু নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক আনুষ্ঠানিক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

    পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দ্বিপাক্ষিক আলোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন—সম্পর্ক হয় দেশ ও জনগণের সঙ্গে, ব্যক্তি বা দলের সঙ্গে নয়। দুই দেশের সম্পর্ক উন্নয়নে আপত্তিকর বক্তব্য পরিহারের বিষয়ে একমত হয়েছেন ড. ইউনূস ও নরেন্দ্র মোদি।

    তিনি আরও বলেন, তিস্তা প্রকল্পে বাংলাদেশ এখনও ভারতের সিদ্ধান্তের অপেক্ষায় আছে। ভারত বা চীন—যাদের কাছ থেকে ভালো সহযোগিতা পাওয়া যাবে, তাদের সঙ্গেই পানি সম্পদ মন্ত্রণালয় কাজ করতে প্রস্তুত।

    লুটপাট কোনো প্রতিবাদের ভাষা নয়—উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, যারা এমন কাজ করছে, তারা দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে। দেশে যখন বিনিয়োগ সম্মেলন চলছে, তখন ফিলিস্তিনের পক্ষে আন্দোলনের নামে লুটপাটকে তিনি পরিকল্পিত বলে মনে করেন।

    রোহিঙ্গাদের ফেরানোর ব্যাপারে তিনি আরও বলেন, থাইল্যান্ডের বৈঠকে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গা প্রত্যাবাসনযোগ্য, এটা মায়ানমার পরিষ্কার বলেছে। বাকি তালিকা তারা রিভিউ করছে। আমরা তাদের দাবি জানিয়েছি বাকি যারা আছে, তাদের ফেরানোর ব্যাপারে যেনো ত্বরানিত করে। এই তালিকা অনুমোদন করা মানে এই নই যে কালকে তারা চলে যেতে পারবে। রাখাইনে বাস্তব অবস্থা আমরা সেটা জানি। এই অবস্থায় তাদের প্রত্যাবাসন করা সম্ভব নয়।

    এছাড়াও চলতি মাসেই পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ঢাকা সফর করবেন। যেখানে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে আলোচনা হবে বলেও জানান তিনি।;

  • বজ্রঝড় ও বৃষ্টিপাতের কারণে যুক্তরাষ্ট্রের মধ্যপশ্চিমাঞ্চল ও দক্ষিণাঞ্চলের চারটি রাজ্যে ভয়াবহ বন্যা

    বজ্রঝড় ও বৃষ্টিপাতের কারণে যুক্তরাষ্ট্রের মধ্যপশ্চিমাঞ্চল ও দক্ষিণাঞ্চলের চারটি রাজ্যে ভয়াবহ বন্যা

    আন্তর্জাতিক ডেস্ক:  টানা বজ্রঝড় ও ভারী বৃষ্টিপাতের কারণে যুক্তরাষ্ট্রের মধ্যপশ্চিমাঞ্চল ও দক্ষিণাঞ্চলের চারটি রাজ্যে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। প্লাবিত হয়েছে আরও নতুন এলাকা। এতে বিপযর্স্ত সেখানকার জনজীবন।

    গত ৪ দিন ধরে টানা ঝড় ও ভারী বৃষ্টিতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত কেন্টাকি। তলিয়েছে বহু বাড়িঘর, রাস্তাঘাট। ৫শ’র বেশি সড়কে যান চলাচল বন্ধ করা হয়েছে। ভারি বৃষ্টিপাত ও বন্যায় মৃত্যু হয়েছে অন্তত ২ জনের।

    বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি আরকানসাসেও। এখনও পানির নিচে বহু সড়ক। ব্যাপক ক্ষতিগ্রস্ত ইলিনয় রাজ্যও। এরইমাঝে টেক্সাস থেকে ওহাইও পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় ভারী বজ্রপাত ও টর্নেডোর জেরে প্রাণ গেছে অন্তত ৭ জনের।;

  • ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে ফিলিপাইন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

    ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে ফিলিপাইন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

    নিউজ ডেস্ক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফিলিপাইন রাষ্ট্রদূত নিনা পি. কাইনগলেট।সোমবার (৭ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

    সাক্ষাৎকালে ফিলিপাইন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার বিষয় নিয়ে আলোচনা হয়। বাণিজ্য ও বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণ এবং বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সম্ভাব্য সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

    এসময় কৃষি ও শিক্ষা খাতসহ একাধিক ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনার কথা উঠে আসে এবং উভয় পক্ষই ফিলিপাইন-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ প্রকাশ করেন।
    রাষ্ট্রদূত নিনা পি. কাইনগলেট ফিলিপাইনের প্রেসিডেন্ট বংবং মার্কোস এবং দেশটির জনগণের পক্ষ থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানান।;