ঝালকাঠি প্রতিনিধি:তরুণ শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ঝালকাঠির রাজাপুর উপজেলায় ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাজাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাজাপুর-কাঁঠালিয়া আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি। সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহমুদুল হাসান।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের বিজ্ঞানভিত্তিক প্রকল্প, উদ্ভাবনী ধারণা ও স্টার্টআপ উদ্যোগ উপস্থাপন করেন। প্রদর্শিত প্রকল্পগুলোর মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা, প্রযুক্তিনির্ভর চিন্তাভাবনা এবং সমস্যা সমাধানের দক্ষতার প্রতিফলন ঘটে।
বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিজ্ঞান, প্রযুক্তি এবং উদ্ভাবনের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের গবেষণা, উদ্ভাবন ও উদ্যোক্তা কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানটির আয়োজন করে এডুকেশনাল এগ্রিমেন্ট সাপোর্ট স্কিম (ইইএসএস)। সার্বিক সহযোগিতায় ছিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ।
এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সরকারি কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল— ‘মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’।
অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল।
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে সদরপুর উপজেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক (কলেজ) হিসেবে নির্বাচিত হয়েছেন সদরপুর সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জিয়াউর রহমান। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে তাকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রদান করা হয়।
সাটুরিয়া প্রতিনিধি:দেশে নারীদের উচ্চশিক্ষা আরও সহজলভ্য করতে স্নাতক (গ্র্যাজুয়েট) পর্যায় পর্যন্ত বিনামূল্যে পড়াশোনার প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেছেন, নতুন বাজেটে নারী শিক্ষা সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এই উদ্যোগ পুরোপুরি বাস্তবায়িত হলে উচ্চশিক্ষায় নারীদের অংশগ্রহণ ব্যাপকভাবে বৃদ্ধি পাবে।
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের বিরামপুর উপজেলায় মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান চিরুনি অভিযানে আবারও বড় ধরনের সাফল্য এসেছে। পৃথক দুটি অভিযানে মোট ৫৩৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার এবং তিনজন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে বিরামপুর থানা পুলিশ।

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় কাজী শামসুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষাকেন্দ্রে ব্যবহারিক পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের সঙ্গে বাকবিতণ্ডা ও অপ্রীতিকর ঘটনার জেরে উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সমন্বয়ক মো. আশরাফ শেখকে থানায় নিয়ে যায় পুলিশ। এ সময় উত্তেজিত শিক্ষার্থীদের বিক্ষোভ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্তত তিনজন আহত হন।
মোঃ আল-আমিন বিশেষ প্রতিনিধি: কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার সোনাই দিঘীর পশ্চিমপাড় এলাকায় ভূমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ উঠেছে। হামলায় নারীসহ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী লায়েছ মিয়া অষ্টগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
যাত্রাবাড়ি, ঢাকা প্রতিনিধি: ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে গনবিরোধী আখ্যা দিয়ে আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
যাত্রাবাড়ি, ঢাকা প্রতিনিধি: নতুন রাজনৈতিক দল জাতীয় বিপ্লবী পরিষদ-এনআরসির সঙ্গে তরুণদের সংগঠন নেক্সট জেনারেশন সোসাইটি-এনজিএস অঙ্গীভূত হয়েছে। এর মধ্য দিয়ে সংগঠনটির তিনশত সংগঠক এনআরসিতে সম্পৃক্ত হয়েছেন।