Category: অন্যান্য

  • খাগড়াছড়ির মানিকছড়িতে ৬০০ জন কৃষক/ কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ


    খাগড়াছড়ি প্রতিনিধি:
    খাগড়াছড়ি মানিকছড়ি উপজেলায় ২০২৫-২৬ অর্থ বছরের খরিফ-২ মৌসুমে আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ৬০০ জন কৃষক/ কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
    উপজেলা প্রতি কৃষকের মাঝে উফশী আমন ধান বীজ ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি বিতরণ করা হয়।
    বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) বিকেলে মানিকছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সম্মেলন কক্ষে মানিকছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক/ কৃষাণীদের মাঝে বিনামূল্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন এলাকার কৃষক/ কৃষাণীরা অংশগ্রহণ করেন।

    আলোচনা সভা মানিকছড়ি উপজেলা কৃষি অফিসার মোঃ জহির রায়হান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকছড়ি উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আফরোজ ভুঁইয়া। স্বাগত বক্তব্য প্রদান রাখেন, মানিকছড়ি উপজেলা মৎস্য কর্মকর্তা মো: মাহমুদুল হাসান।
    এসময় অন্যান্য মধ্যে আরোও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি উপ-সহকারী মোঃ ইয়াছিন, উপজেলা জাতীয়তাবাদী কৃষকদলে সভাপতি মোঃ আল ফারুক, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন হোসেন, মানিকছড়ি সদর ইউনিয়ন সভাপতি মোঃ আব্দুল রাজ্জাক প্রমূখ।

    আলোচনা সভা বক্তারা বলেন, পাহাড়ের কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তা প্রদানে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

  • মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

    চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
    চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মোঃ হারুনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ সেরাজ উদ্দীন এবং চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ ওমর ফারুক।

    অনুষ্ঠানে কলেজের পক্ষ থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। প্রধান অতিথি মোঃ হারুনুর রশিদ তাঁর বক্তব্যে পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন। তিনি শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান। তিনি আরও বলেন, “ডিজিটাল যুগে শিক্ষাও হবে ডিজিটাল” চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন বিভাগের ল্যাব ও আধুনিক যন্ত্রপাতি পরিদর্শন ও নতুন ইকুইপমেন্ট উদ্বোধন করা হয়।

    কলেজ প্রশাসন ও শিক্ষকবৃন্দকে ধন্যবাদ – সুযোগ-সুবিধা বাড়িয়ে মেয়েদের শিক্ষাকে আরও সমৃদ্ধ করার প্রচেষ্টার চালিয়ে যেতে হবে। সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার বলেন, “আজকের এই বিদায় কোনো সমাপ্তি নয়, বরং তোমাদের জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা। দীর্ঘ শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করে তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার দ্বারপ্রান্তে এসে পৌঁছেছ। এই পরীক্ষাই তোমাদের ভবিষ্যৎ উচ্চশিক্ষা ও কর্মজীবনের ভিত্তি রচনা করবে।” তিনি আরও বলেন, “সফলতার জন্য আত্মবিশ্বাস, কঠোর পরিশ্রম, সততা ও শৃঙ্খলার কোনো বিকল্প নেই।

    পরীক্ষার সময় অযথা দুশ্চিন্তা না করে নিয়মিত পড়াশোনা, সময়ের সঠিক ব্যবহার এবং ইতিবাচক মনোভাব বজায় রাখতে হবে। অর্জিত জ্ঞানকে মানবিক মূল্যবোধ, নৈতিকতা ও দেশপ্রেমের চর্চার মাধ্যমে কাজে লাগিয়ে নিজেদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।” অধ্যক্ষ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ সবসময় তাদের সাফল্য ও কল্যাণ কামনা করে। ভবিষ্যতে শিক্ষার্থীরা দেশের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিয়ে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

    বিদায় সংবর্ধনা উদযাপন কমিটি-২০২৬-এর আহ্বায়ক ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আমিনুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত সকল শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানের আনুষ্ঠানিক পর্ব শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। আনন্দঘন পরিবেশে বিদায়ী শিক্ষার্থীদের জন্য শুভকামনা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

  • ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে ১০ কেজি গাঁজা ও ১৫০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি কাউছার গ্রেফতার


    ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
    ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুলিশি অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ কাউছার মিয়া নামের এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। আজ ২৫ জুন (বৃহস্পতিবার) ভোর সকালে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের নোয়াবাদী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ কেজি গাঁজা এবং ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

    পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর আনুমানিক ০৫:৩০ মিনিটের সময় বিজয়নগর থানা পুলিশের একটি চৌকস টিম সিঙ্গারবিল ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের নোয়াবাদী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে মাদক কারবারি কাউছার মিয়ার বসত ঘর তল্লাশি করে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত গাঁজা ও ইয়াবা বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করে পুলিশ।

    গ্রেফতারকৃত আসামির পরিচয়: কাউছার মিয়া, পিতা- মৃত হানিফ মিয়া, সাং- নোয়াবাদী, থানা- বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।

  • আমতলী থানার নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত


    আমতলী( বরগুনা) প্রতিনিধি:
    আমতলী থানার নবাগত অফিসার ইন চার্জ মো: ইয়াকুব হোসাইন এর সাথে স্থানীয় পত্রিকার সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভা বৃহস্পতিবার বিকেল ৪ টার সময় অনুষ্ঠিত হয়েছে ।

    মত বিনিময় সভায় আমতলী প্রেসক্লাবের সভাপতি মো; রেজাউল করিম, সহ সভাপতি মো: জসিম উদ্দিন হাওলাদার, এস,এম,নাসির মাহামুদ , যুগ্ম সাধারণ সম্পাদক মো: মহসিন মাতুব্বর, জোসেব মাহাতাব, সাংবাদিক সমন্বয় পরিষদের সভাপতি মো: জাকির হোসেন, সাধারণ সম্পাদক মো: হায়াতুজ্জামান মিরাজ, উপজেলা প্রেসক্লাবের সাধরণ সম্পাদক মো: সজিব হোসেন, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মো: মনিরুল ইসলাম, সাংবদিক হারুন অর রশীদ, জিয়া উদ্দিন সিদিদকি ,নাসরিন সিপু, আব্দুর রহমান, জিহাদ হোসেন (প্রমুখ) উপস্থিত ছিলেন । মত বিনিময় সভায় নবাগত ওসি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন ।

  • হালুয়াঘাটে দুই ইউনিয়নের সংযোগ সড়ক যেন মরণফাঁদ চরম দুর্ভোগে হাজারো মানুষ


    ময়মনসিংহ হালুয়াঘাট প্রতিনিধি:
    ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার হালুয়াঘাট সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড দর্শারপাড় থেকে (ভায়া ডাকবাড়ী) ৮ নং নড়াইল ইউনিয়ন পর্যন্ত সংযোগ সড়কটি এখন স্থানীয় বাসিন্দাদের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় কাঁচা রাস্তাটি ও ছোট-বড় অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে, যার ফলে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

    স্থানীয় সূত্রে জানা যায়, এই সড়কটি দিয়ে প্রতিদিন সদর ইউনিয়নের হালুয়াঘাট , ডাকবাড়ীসহ পাশ্ববর্তী ৮ নং ইউনিয়নের হাজার হাজার মানুষ ও যানবাহন চলাচল করে। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ী এবং জরুরি চিকিৎসার রোগীরা এই রাস্তা ব্যবহার করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। সামান্য বৃষ্টি হলেই খানাখন্দগুলোতে পানি জমে রাস্তাটি যেন এক একটি ছোটখাটো ডোবায় পরিণত হয়।

    স্থানীয় ভুক্তভোগীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, এই রাস্তাটি দিয়ে যাতায়াত করা এখন রীতিমতো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। রাতে বা বৃষ্টি হলে দুর্ভোগের সীমা থাকে না।
    কোনো জরুরি রোগী বা গর্ভবতী নারীকে হাসপাতালে নিতে হলে ভাঙা রাস্তার ঝাঁকুনিতে অবস্থা আরও সংকটাপন্ন হয়ে পড়ে। দীর্ঘদিন ধরে রাস্তাটির এই বেহাল দশা থাকলেও মেরামতের কোন কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে না।

    সড়কটির এমন বেহাল দশারধ কারণে পণ্য পরিবহনেও অতিরিক্ত খরচ ও সময় ব্যয় দহচ্ছে স্থানীয় ব্যবসায় ফলে অর্থনৈতিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন এই অঞ্চলের মানুষ।

    এলাকাবাসীর দাবি, দুই ইউনিয়নের এই গুরুত্বপূর্ণ সংযোগ সড়কটির কারণে সৃষ্ট গণদুর্ভোগ লাঘবে এবং যেকোনো বড় ধরনের দুর্ঘটনা এড়াতে উর্ধ্বতন কর্তৃপক্ষ যেন অতি দ্রুত রাস্তাটি পরিদর্শনের মাধ্যমে সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

  • কুবিতে নতুন কমিটিকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ র‍্যালি


    কুবি প্রতিনিধি:
    কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ র‍্যালি ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। 

    বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে র‍্যালিটি শুরু হয়। এতে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।

    র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এসে শেষ হয়। পরে নবগঠিত কমিটির নেতারা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

    এ সময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ, সদস্যসচিব আবুল বাশার এবং যুগ্ম আহ্বায়ক এনামুল হক, রিয়াজ উদ্দিন অন্তর, সাফায়েত হোসেন সজল, মোতাসিম বিল্লাহ পাটোয়ারী রিফাত, আশরাফ উদ্দিন মুন্না ও মাহফুজুর রহমান আরিফসহ অন্যান্য নেতাকর্মী।

    অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের সদস্যসচিব আবুল বাশার। তিনি নতুন কমিটি ঘোষণায় সংশ্লিষ্ট কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি ক্যাম্পাস ও শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। 

    আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ বলেন, নতুন কমিটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করবে। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের প্রয়োজনেও পাশে থাকার আশ্বাস দেন তিনি।

    উল্লেখ্য, গত ১৮ জুন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ১২ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।

  • সত্য প্রতিষ্ঠায় ইমাম হোসাইন (রা.)-এর আত্মত্যাগ অনন্য দৃষ্টান্ত: হযরাতুল আল্লাম এম. আমিরুল ইসলাম ‎ ‎

    মোঃ আল-আমিন,বিশেষ প্রতিনিধি:
    ‎পবিত্র মহররম উপলক্ষে এক আলোচনা সভায় ইসলামী আলোচক হযরাতুল আল্লাম এম. আমিরুল ইসলাম বলেছেন, কারবালার মর্মান্তিক ঘটনা ইসলামের ইতিহাসে সত্য, ন্যায় ও আত্মত্যাগের এক অবিস্মরণীয় অধ্যায়। তিনি বলেন, ৬১ হিজরির ১০ মহররম কারবালার প্রান্তরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হযরত ইমাম হোসাইন (রা.) অন্যায়ের কাছে মাথানত না করে শাহাদতবরণ করেন এবং সত্যের পক্ষে অবিচল থাকার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন।
    ‎
    ‎তিনি বলেন, ৬০ হিজরির ৮ জিলহজ হযরত ইমাম হোসাইন (রা.) পরিবার-পরিজন ও সঙ্গীদের নিয়ে মক্কা থেকে কুফার উদ্দেশে রওনা হন। পথিমধ্যে বিভিন্ন ঘটনা অতিক্রম করে তিনি কারবালায় পৌঁছান। সেখানে কুফার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নির্দেশে তাঁর কাফেলাকে অবরুদ্ধ করা হয় এবং ফোরাত নদীর পানি বন্ধ করে দেওয়া হয়।
    ‎
    ‎হযরাতুল আল্লাম এম. আমিরুল ইসলাম বলেন, এজিদের প্রতি আনুগত্য স্বীকারের প্রস্তাব প্রত্যাখ্যান করে ইমাম হোসাইন (রা.) ঘোষণা করেছিলেন, “মিথ্যার কাছে সত্য কখনো মাথা নত করবে না।” এরপর তাঁর পরিবার ও সঙ্গীদের ওপর চরম নির্যাতন নেমে আসে। পানির অভাবে শিশু ও নারীসহ সবাই মানবেতর কষ্ট ভোগ করেন।
    ‎
    ‎তিনি আরও বলেন, মহররমের ১০ তারিখে সংঘটিত যুদ্ধে ইমাম হোসাইন (রা.)-এর সঙ্গী-সাথি এবং আহলে বাইতের সদস্যরা একে একে শাহাদতবরণ করেন। শেষ পর্যন্ত অসীম সাহসিকতার সঙ্গে লড়াই করে ইমাম হোসাইন (রা.) নিজেও শাহাদতবরণ করেন। তাঁর এই আত্মত্যাগ ইসলামি ইতিহাসে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও সত্য প্রতিষ্ঠার সর্বোচ্চ দৃষ্টান্ত হিসেবে বিবেচিত।
    ‎
    ‎বক্তা বলেন, কারবালার ঘটনা কেবল শোকের নয়, বরং মানবতার জন্য শিক্ষা ও প্রেরণার উৎস। ইমাম হোসাইন (রা.)-এর জীবনাদর্শ মুসলিম উম্মাহকে সত্য, ন্যায় ও আদর্শের পথে অবিচল থাকার শিক্ষা দেয়।
    ‎
    ‎তিনি মুসলিম উম্মাহর প্রতি আহ্বান জানিয়ে বলেন, কারবালার আত্মত্যাগের চেতনা হৃদয়ে ধারণ করে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায় ও সত্য প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে।
    ‎
    ‎আলোচনা শেষে তিনি মহান আল্লাহর দরবারে দোয়া করেন, যেন মুসলিম উম্মাহ হযরত ইমাম হোসাইন (রা.)-এর আত্মত্যাগের আদর্শ অনুসরণ করে জীবন পরিচালনার তাওফিক দান করুন। আমিন!

  • ফরিদপুরের সদরপুরে ১ হাজার ৩০০ কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ


    ফরিদপুর প্রতিনিধি:
    ফরিদপুরের সদরপুর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

    বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) সকালে উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সদরপুরের আয়োজনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার কৃষকরা অংশগ্রহণ করেন।

    অনুষ্ঠানে সদরপুর উপজেলা কৃষি অফিসার মোঃ হাবিবুল বাশার চৌধুরী স্বাগত বক্তব্য প্রদান করেন। এতে সভাপতিত্ব করেন সদরপুর উপজেলা নির্বাহী অফিসার শরীফ শাওন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার নবনীতা নন্দী।

    এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোফাজ্জেল হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আকলিমা বেগম, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুত জামান বদু এবং সদস্য সচিব তারিকুল ইসলাম কবির মোল্লা।

    কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১ হাজার ৩০০ জন কৃষকের মাঝে আমন ধানের বীজ ও ডিএপি সার বিতরণ করা হয়। এছাড়া ৩০ জন কৃষকের মাঝে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় খুঁটি, লেবু চারা ও জৈব সার প্রদান করা হয়।

    অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তা প্রদানে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কৃষকদের কল্যাণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন
    ‘কৃষিই সমৃদ্ধি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়।

  • দীঘিনালাতে ইউপিডিএফ সদস্য নিহত

    খাগড়াছড়ি প্রতিনিধি:খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের মুরাঘোরা এলাকায় সুজন চাকমা (২৭) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    নিহত ব্যক্তি ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের কর্মী বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
    বুধবার (২৪ জুন) দুপুরে বাবুছড়া এলাকার মুরাঘোরা এলাকায় তার মরদেহ পাওয়া যায়। নিহত সুজন চাকমা দীঘিনালা উপজেলার ৩ নম্বর কবাখালী ইউনিয়নের তারাবনিয়া এলাকার বিন্দু মোহন চাকমার ছেলে জানা যায়।

    ইউপিডিএফ (প্রসীত) সূত্র দাবি করেছে, এ হত্যাকাণ্ডের সঙ্গে জেএসএসের একটি গ্রুপ জড়িত। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট জেএসএস সন্তুু লারমার দলের পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

    দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।”
    এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

  • ফরিদপুরে প্রবীণ রাজনীতিবিদ মনিরুজ্জামান সরদারের ইন্তেকাল

    ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা উপজেলা পরিষদের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান, প্রবীণ রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী মনিরুজ্জামান সরদার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।

    বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বিলগোবিন্দপুর গ্রামের ঐতিহ্যবাহী সরদার বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ওই গ্রামের মরহুম আব্দুল ওয়াহেদ সরদারের জ্যেষ্ঠ পুত্র।

    মনিরুজ্জামান সরদার দীর্ঘদিন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি বিলগোবিন্দপুর উচ্চ বিদ্যালয়, তালমা নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয় ও সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমির ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন। এছাড়া তিনি বিলগোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

    মৃত্যুকালে তিনি দুই পুত্র, তিন কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে নগরকান্দা ও সালথা উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

    বিষয়টি নিশ্চিত করেছেন মরহুমের ভাতিজা ও সমাজসেবক সরদার সাব্বির ইবনে জামান। তিনি বলেন, “মানুষের সঙ্গে ভালো ব্যবহার ও উপকার করাই ছিল চাচার জীবনের প্রধান লক্ষ্য। দল-মত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তাঁর আন্তরিক সম্পর্ক ছিল। তাঁর মৃত্যুতে আমরা পরিবারের প্রধান অভিভাবককে হারালাম।”

    বুধবার বিকেল সাড়ে ৫টায় বিলগোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. সোহরাব হোসেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কেএম জাহাঙ্গীর হোসেন, সৈয়দ শাহিনুজ্জামান শাহিন, দেলোয়ার হোসেন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সাবেক চেয়ারম্যান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের হাজারো মুসল্লি অংশ নেন। নামাজে জানাজা পরিচালনা করেন আল্লামা শাহ আকরাম আলী (ধলা) হুজুর।

    তাঁর মৃত্যুতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু (এমপি) গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এছাড়া উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও লস্করদিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, সিনিয়র সহ-সভাপতি বিলায়েত হোসেন লিটনসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে শোক ও সমবেদনা জানানো হয়েছে।