নেত্রকোনা প্রতিনিধি : করবো বীমা গড়বো দেশ উন্নয়নের বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনায় বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত ও নিয়ন্ত্রিত ইসলামী শরিয়াহ মোতাবেক পরিচালিত বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির জোন ও সার্ভিস সেন্টারে এই মরণোত্তর চেক হস্তান্তর ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুন) সকাল ১১টায় নেত্রকোনা জোন ও সার্ভিস সেন্টারের আয়োজনে কে এম এস টাওয়ারের ৩য় তলায় অফিস কার্যালয়ের হল রুমে এই মরণোত্তর চেক হস্তান্তর ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় উক্ত মরণোত্তর চেক হস্তান্তর ও উন্নয়ন সভায় সভাপতিত্ব করেন নেত্রকোনা জোন ও সার্ভিস সেন্টারের এজেন্সি ডিরেক্টর শাহিন মিয়া ও সঞ্চালনা করেন এজেন্সি ডিরেক্টর হাবিবুর রহমান।
এসময় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নেত্রকোনা জেলা পরিষদ প্রশাসক মোঃ নূরুজ্জামান (এড.), এসময় প্রধান বক্তা ছিলেন বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির মূখ্য নির্বাহী কর্মকর্তা এন্ড সিইও মোহাম্মদ নূরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট কে আর খান পাঠান সাহের, বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ময়মনসিংহ ডিভিশনাল ইনচার্জ ও সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাসুম হাসান জামাল।
এসময় উক্ত মরণোত্তর চেক হস্তান্তর ও উন্নয়ন সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন, বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির এজেন্সি ডিরেক্টর মোঃ সোহাগ মিয়া, সহকারী এজেন্সি ডিরেক্টর মোছাঃ সালেহা রায়হান, মাওলানা মনিরুজ্জামান, মোঃ নূরুল ইসলাম, জুবায়ের আহমেদ মাহফুজ, মোছাঃ সুমি আক্তার। ব্রাঞ্চ ম্যানেজার মমতাজ বেগম, নূরজাহান আক্তার, শাপলা আক্তার, শাহানা আক্তার, খাদিজা আক্তার বেবি, সোহেল খান দূর্জয়, কাউসার হোসেন জানু।
ইউনিট ম্যানেজার হাফিজা আক্তার, স্মৃতি আক্তার, করুনা আক্তার,লিপি আক্তার রুনা,লাল মিয়া,শাহিনুর রশীদ, সানাউল্লাহ শাহ, হাজেরা আক্তার, শিউলি আক্তার ও আব্দুল আলীম প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নেত্রকোনা জোন ও সার্ভিস সেন্টারের আওতাধীন সকল উন্নয়ন কর্মী ও কর্মকর্তা এবং সম্মানিত গ্রাহকবৃন্দ।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ফরিদপুরের সদরপুর উপজেলায় আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে সবুজায়নের নতুন অভিযাত্রার সূচনা হয়।
কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এক ব্যতিক্রমী মানবিক উদ্যোগ নিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী ও জেলা জজ কোর্টের সিনিয়র আইনজীবী আলহাজ্ব এ্যাডভোকেট রফিকুল ইসলাম ভূঁইয়া। এলাকার দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্য সুরক্ষায় তাঁর একক প্রচেষ্টায় একটি বিশাল ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
ঝালকাঠি প্রতিনিধি:
শরিফ,ভৈরব উপজেলা প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে টিকিট বিক্রির সময় যাত্রীদের কাছ থেকে নির্ধারিত মূল্যের অতিরিক্ত ৫ টাকা করে আদায় করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
মানিকগঞ্জ প্রতিনিধি:সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়নের ভাটারা, ভাঙাবাড়ি, গর্জনা, কড়াইল ও শিমুলিয়া গ্রামের সাধারণ মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে বলে অভিযোগ উঠেছে। একের পর এক চাঁদাবাজি, জিম্মি ও ভয়ভীতির ঘটনায় এলাকাবাসী দিশেহারা।
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার বুড়িচং উপজেলায় অভিযান চালিয়ে কথিত কিশোর গ্যাং ‘বিকেজি (BKG)’-এর লিডার মো. ছাব্বির (২৬)কে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলে জানিয়েছে পুলিশ।
যশোর প্রতিনিধি: যশোরের শার্শা থানায় সাবেক স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে জমি জোরপূর্বক লিখে নেওয়া এবং প্রাণনাশের হুমকির অভিযোগ এনে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন সাকিলা খাতুন (৩০) নামের এক অসহায় নারী।গতকাল ১১ই জুন শার্শা থানায় হাজির হয়ে তিনি এই লিখিত অভিযোগ পেশ করেন।