Blog

  • পানছড়িতে মারমা ঐক্য পরিষদ সংগঠন’কে গতিশীল করার লক্ষ্যে সাংগঠনিক সভা অনুষ্ঠিত 

    খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলা পানছড়ি উপজেলা শাখা বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ আয়োজনে সংগঠনে তৃণমূল পর্যায়ে কর্মীদের সুসংগঠিত ও সংগঠন’কে গতিশীল করার লক্ষ্যে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।

    শনিবার (১৩জুন) বিকেলে পানছড়ি কুড়াদিয়াছড়া ৪নং লতিবান ইউনিয়ন পরিষদ কক্ষে সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

    সাংগঠনিক সভাতে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদে জেলা কমিটি সহ-সভাপতি সুইলাপ্রু মারমা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ খাগড়াছড়ি জেলা কমিটি সিনিয়র সহ-সভাপতি সুধা অং মারমা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থায়ী কমিটি উপদেষ্টা মংমংশে মাষ্টার, যুগ্ম সাধারণ সম্পাদক অংহ্লাপ্রু মারমা, থোয়াইহ্লাপ্রু মারমাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনে নেতৃবৃন্দ।

    বক্তৃরা বক্তব্য বলেন, মারমা সম্প্রদায়ের অধিকার প্রতিষ্ঠা, বৈষম্যহীন সমাজ বিনির্মাণ এবং তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করা মূল উদ্দেশ্য।

  • বিরামপুরের ৩নং খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

    দিনাজপুর জেলা প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের বিরামপুর উপজেলার ৩নং খানপুর ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।শনিবার (১৩ জুন ২০২৬) সকালে ৩নং খানপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিন্তরঞ্জন পাহান। বিশেষ অতিথি ছিলেন বিরামপুর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা পিয়াস ইবনে হাবিব।

    খানপুর ইউনিয়নের একটি গ্রামীণ সড়কে আয়োজিত অনুষ্ঠানে ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সুধীজন, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ব্যানার উন্মোচনের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়। অনুষ্ঠানে আইন-শৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেন।আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই।

    পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে সরকারের ঘোষিত এই কর্মসূচিকে সফল করতে সমাজের প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে।

    পাশাপাশি ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণের পাশাপাশি সেগুলোর যথাযথ পরিচর্যার ওপরও গুরুত্বারোপ করা হয়।অনুষ্ঠানের শেষ পর্বে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও উপস্থিত অতিথিবৃন্দ সড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। এ সময় সবুজায়নের এই মহৎ উদ্যোগ সফল করতে সকলের সম্মিলিত অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করা হয়।

  • উজিরপুরে ডিবি পুলিশের বিশেষ অভিযান, ৩ কেজি গাঁজা ও অস্ত্রসহ নারী আটক

    উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজা ও দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযানে মাহমুদা বেগম (৩৮) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে অভিযানের মূল লক্ষ্য হিসেবে চিহ্নিত কথিত মাদক কারবারি নজরুল বেপারী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

    শনিবার (১৩ জুন) ভোররাত প্রায় ৪টার দিকে উপজেলার ওটরা ইউনিয়নের কেশবকাটি গ্রামে ডিবি পুলিশের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে নজরুল বেপারীর বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ ছিল। বিষয়টি নিয়ে গোয়েন্দা নজরদারি চালানোর পর গোপন সংবাদের ভিত্তিতে তাঁর বাড়িতে অভিযান চালানো হয়। তল্লাশির একপর্যায়ে বাড়ির একটি কক্ষ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে একটি চাপাতি ও একটি ধারালো ছোরাও জব্দ করা হয়, যা অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের আশঙ্কায় জব্দ তালিকাভুক্ত করা হয়েছে।

    অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নজরুল বেপারী কৌশলে পালিয়ে যেতে সক্ষম হলেও ঘটনাস্থল থেকে তাঁর স্ত্রী মাহমুদা বেগমকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া আলামতের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। ডিবি পুলিশের কর্মকর্তারা জানান, পলাতক নজরুলকে গ্রেপ্তারের লক্ষ্যে সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি তাঁর মাদক ব্যবসার সঙ্গে জড়িত অন্য কোনো ব্যক্তি বা চক্র রয়েছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।

    উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া গাঁজা ও দেশীয় অস্ত্রের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত মাহমুদা বেগমকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে এবং পলাতক আসামিকে আইনের আওতায় আনতে সর্বাত্মক চেষ্টা চলছে।

    অভিযানের সময় ওটরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাসুদ মোল্লা উপস্থিত ছিলেন। তিনি বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি, যা পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর এমন অভিযান অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়। তিনি বলেন, প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, অভিভাবক এবং সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগ ছাড়া মাদকের বিস্তার পুরোপুরি রোধ করা সম্ভব নয়।

    স্থানীয় বাসিন্দারা জানান, কেশবকাটি এলাকাসহ আশপাশের গ্রামগুলোতে মাঝে মধ্যেই মাদক ব্যবসার অভিযোগ শোনা যায়। তাঁদের দাবি, আইনশৃঙ্খলা বাহিনী যদি নিয়মিত গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করে, তাহলে মাদক কারবারিদের দৌরাত্ম্য অনেকটাই কমে আসবে। একই সঙ্গে যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করা সম্ভব হবে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা ও সামাজিক নিরাপত্তা আরও জোরদার হবে।

  • ধামইরহাটে দুই দিনব্যাপী আদিবাসী ফুটবল টুর্নামেন্ট শুরু

    ধামইরহাট নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে জগদল আদিবাসী ফুটবল একাদশের আয়োজনে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘আদীবাসী ফুটবল টুর্নামেন্ট’। ১২ ও ১৩ জুন স্থানীয় জগদল আদিবাসী স্কুল ও কলেজ মাঠে এই খেলা অনুষ্ঠিত হচ্ছে।

    জগদল আদিবাসী স্কুল ও কলেজের অধ্যক্ষ জনাব মো: ইলিয়াস আলমের সভাপতিত্বে টুর্নামেন্টটি উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা জনাব মাথাই টুডু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মো: রুহুল আমিন।

    1. বিশেষ অতিথি হিসেবে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুরো টুর্নামেন্টটি পরিচালনা করছেন জগদল আদিবাসী ফুটবল একাদশের ভারপ্রাপ্ত সভাপতি মি. ফিলিমোন টুডু। খেলা দেখতে মাঠে স্থানীয় ক্রীড়ামোদীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
  • বজ্রপাতে নিহত জুয়েলের পরিবারের পাশে ইঞ্জি: এনামুল হক এমপি

    নওগাঁর পত্নীতলা উপজেলায় বজ্রপাতে মো: জুয়েল হোসেন (৪৫) নামের এক ব্যক্তির আকস্মিক ও মর্মান্তিক মৃত্যু হয়েছে।নওগাঁ জেলা প্রতিনিধি:তিনি উপজেলার ঘোষনগর ইউনিয়নের ঘোষনগর দক্ষিণ পাড়ার বাসিন্দা ছিলেন।

    পারিবারিক সূত্রে জানা যায়, আজ বিকেল ৩:৩০ মিনিট আকস্মিক বজ্রপাতের শিকার হন জুয়েল হোসেন। পরে তাকে উদ্ধার করা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার এই অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

    এদিকে দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ছুটে যান জননেতা ইঞ্জি: এনামুল হক এমপি। তিনি নিহতের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন এবং গভীর সমবেদনা প্রকাশ করেন। এ সময় তিনি পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।

    তিনি বলেন, “এই আকস্মিক ক্ষতি কাটিয়ে ওঠার ভাষা কারো জানা নেই। মহান আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন এবং এই কঠিন সময়ে পরিবারটিকে ধৈর্য ধারণ করার শক্তি দান করুন।”

  • চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: মানবতার সেবায় রক্তের বন্ধনকে শক্তিশালী করার প্রত্যয়ে পথচলা স্বেচ্ছাসেবী সংগঠন চ্যারিটি ব্লাড ইউনিট পেরিয়েছে গৌরবময় পাঁচটি বছর। অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর অঙ্গীকার নিয়ে গড়ে ওঠা এ সংগঠনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী আজ শনিবার সকাল ১০টায় শহরের ফুলকুড়ি ইসলামী একাডেমির হলরুমে উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে উদযাপিত হয়েছে।

    অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ওয়ালিদ হাসান মাইনুল সঞ্চালনার দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা ডাঃ মোঃ আব্দুস সামাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ ডাঃ বিপ্লব কুমার মজুমদার।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলকুড়ি ইসলামী একাডেমির প্রধান শিক্ষক মোঃ আব্দুল আহাদ, চ্যারিটি ব্লাড ইউনিটের উপদেষ্টা মোঃ মুনিরুল ইসলাম, মোঃ আবুল কালাম, মোঃ আবুল বাশার, মোঃ জমশেদ আলী, সিনিয়র সাংবাদিক মোঃ ফয়সাল, মোঃ জহুরুল ইসলামসহ সংগঠনের সদস্যবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

    অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এরপর অতিথিবৃন্দ ও সংগঠনের সদস্যদের উপস্থিতিতে কাটা হয় ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক। কেক কাটার সেই মুহূর্তে যেন ভেসে ওঠে গত পাঁচ বছরের অসংখ্য স্মৃতি—রাতের আঁধারে জরুরি রক্তের খোঁজে ছুটে চলা, অসহায় রোগীর মুখে স্বস্তির হাসি, আর মানবতার ডাকে সাড়া দেওয়া শত শত তরুণের আত্মত্যাগ।

    আলোচনা সভায় বক্তারা বলেন, স্বেচ্ছায় রক্তদান কেবল একটি সামাজিক কাজ নয়, এটি মানুষের প্রতি মানুষের ভালোবাসার এক অনন্য প্রকাশ। চ্যারিটি ব্লাড ইউনিট প্রতিষ্ঠালগ্ন থেকেই বিনামূল্যে রক্ত সংগ্রহ ও সরবরাহের মাধ্যমে অসংখ্য মানুষের জীবন বাঁচাতে কাজ করে যাচ্ছে। সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করা এবং তরুণদের স্বেচ্ছাসেবামূলক কাজে উদ্বুদ্ধ করার ক্ষেত্রেও সংগঠনটি প্রশংসনীয় ভূমিকা পালন করছে।

    বক্তারা আরও বলেন, রক্তের অভাবে যেন কোনো মায়ের কোল খালি না হয়, কোনো সন্তান যেন তার প্রিয়জনকে হারিয়ে না ফেলে এই স্বপ্ন নিয়েই চ্যারিটি ব্লাড ইউনিটের পথচলা। আগামী দিনগুলোতেও মানবতার কল্যাণে আরও বৃহত্তর পরিসরে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

    কেক কাটার পর অনুষ্ঠানে উপস্থিত সকলের হাতে পরিবেশবান্ধব উদ্যোগের অংশ হিসেবে ফলজ গাছের চারা বিতরণ করা হয়। মানবসেবার পাশাপাশি পরিবেশ রক্ষার এমন ব্যতিক্রমী উদ্যোগ উপস্থিত সবার প্রশংসা কুড়ায়। অতিথিরা বলেন, রক্তদান যেমন একটি জীবন বাঁচায়, তেমনি একটি গাছ ভবিষ্যৎ প্রজন্মের জন্য বয়ে আনে সুস্থ ও সুন্দর পৃথিবীর বার্তা।

    অনুষ্ঠানটি আনন্দঘন ও আবেগময় পরিবেশে সম্পন্ন হয়। মানবতার জয়গান গেয়ে, মানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে চ্যারিটি ব্লাড ইউনিট নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে। পাঁচ বছরের এই যাত্রা কেবল একটি সংগঠনের নয়, এটি অসংখ্য মানুষের ভালোবাসা, বিশ্বাস ও মানবতার এক অনন্য ইতিহাস।

  • চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা

    চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: দেশব্যাপী আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)।

    শনিবার (১৩ জুন) বিকেল সাড়ে ৩টায় জেলার নাচোল উপজেলার বিএমডিএ কর্তৃক পুনঃখননকৃত তেঘরিয়া খালের দুই পাড়ে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। এর আগে একই দিনে কক্সবাজারের মালুমঘাট সংরক্ষিত বনাঞ্চলে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই ধারাবাহিকতায় জেলার এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

    উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএমডিএ চাঁপাইনবাবগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী মো. আল মামুনুর রশীদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. ইয়াছিন আলী, নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দাস, বিএমডিএ নাচোল জোনের সহকারী প্রকৌশলী মো. রেজাউল করিমসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    অনুষ্ঠানে বিএমডিএ’র নির্বাহী প্রকৌশলী মো. আল মামুনুর রশীদ জানান, আসন্ন বর্ষা মৌসুমে চাঁপাইনবাবগঞ্জ জেলায় বিএমডিএ’র উদ্যোগে প্রায় ১ লাখ ৭০ হাজার বৃক্ষ রোপণের পরিকল্পনা রয়েছে।

    এছাড়া বর্তমান সরকারের উদ্যোগে আগামী পাঁচ বছরে জেলায় প্রায় ২৭ লাখ বৃক্ষ রোপণের কর্মসূচি বাস্তবায়নের প্রক্রিয়া চলমান রয়েছে। বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধিতে ব্যাপক বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তারা সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকেও বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।

  • কাঁঠালিয়ায় মৎস্য চাষীদের প্রশিক্ষণ সম্পন্ন, ৩২ জন পাচ্ছেন ঋণ সহায়তা

    ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়ায় মৎস্য চাষীদের প্রশিক্ষণ সম্পন্ন, ৩২ জন পাচ্ছেন ঋণ সহায়তা মৎস্য উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ঝালকাঠির কাঁঠালিয়ায় সমবায়ী মৎস্য চাষীদের জন্য আয়োজিত পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।

    শনিবার (১৩ জুন) উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর) আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল।

    প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মৎস্য খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করতে পারলে উৎপাদন বাড়বে, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং গ্রামীণ অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। সমবায়ের মাধ্যমে স্ব-কর্মসংস্থান সৃষ্টির এ ধরনের উদ্যোগ দেশের টেকসই উন্নয়ন অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচি গত ৯ জুন শুরু হয়ে ১৩ জুন সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়।

    পাঁচ দিনের প্রশিক্ষণে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদা আক্তার। কর্মসূচিতে উপজেলার বিভিন্ন এলাকার ৩২ জন নারী ও পুরুষ সমবায়ী মৎস্যজীবী অংশগ্রহণ করেন।

    আয়োজক সূত্রে জানা গেছে, প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করা প্রত্যেক অংশগ্রহণকারীকে সরকারি উদ্যোগে ৮০ হাজার টাকা করে ঋণ সহায়তা প্রদান করা হবে, যা তাদের মৎস্য চাষ ও সংশ্লিষ্ট কর্মকাণ্ড সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেন সভাপতিত্ব করেন।

    এ সময় আরও উপস্থিত ছিলেন কাঁঠালিয়া থানার ওসি (তদন্ত) হারান চন্দ্র পাল, উপজেলা বিএনপির সভাপতি মো. জালালুর রহমান আকনসহ উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ এবং স্থানীয় বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।

    অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীরা এ ধরনের বাস্তবমুখী প্রশিক্ষণ আয়োজনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অর্জিত জ্ঞান মাঠপর্যায়ে কাজে লাগিয়ে মাছের উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করান।

  • সাটুরিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

    সাটুরিয়া প্রতিনিধি, ১৩ জুন.

    প্রধানমন্ত্রীর নর্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে মানিকগঞ্জের সাটুরিয়ায় “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

    শনিবার (১৩ জুন) দুপুরে সাটুরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্তরের মডেল মসজিদ আঙ্গিনায় এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ অনিক ইসলাম।

    উদ্বোধনী অনুষ্ঠানে সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম, সাটুরিয়া অফিসার্স ক্লাবের সেক্রেটারি ইউসুফ হোসেন, মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সাটুরিয়া জোনাল অফিসের ডিজিএম মো. ওয়ালিউর রহমান, সাটুরিয়া ‍কৃষক দলের সভাপতি বরকত মল্লিক, সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্মাদক আব্দুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহিন আযাদ বিপ্লব, উপজেলা পাট কর্মকর্তা মো. আতাউর রহমান,

    সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, আজকে প্রধানমন্ত্রী কক্সবাজারে বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন। আমরাও আনুষ্ঠিকভাবে শুরু করলাম। ইতোমধ্যে বিভিন্ন দপ্তরের সঙ্গে সমন্বয় করে গাছ রোপণের প্রস্তুতি নেওয়া হয়েছে। এ মৌসুমে ৯ হাজার বৃক্ষ রোপণ করা হবে। লক্ষ্যমাত্রা অর্জনে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা (এনজিও) যুক্ত হবে বলেও তিনি জানান।

    তিনি আরও বলেন, আগামী জুলাই-আগস্টের মধ্যেই এই কর্মসূচির কার্যক্রম সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

  • কাঁঠালিয়ায় সরকারের ১০০ দিনের কার্যক্রম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

    ঝালকাঠি প্রতিনিধি:
    ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) উদ্যোগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ১০০ দিনের কার্যক্রম ও সাধারন মানুষের প্রত্যাশা বিষয়ক এক আলোচনা সভা শনিবার (১৩ জুন) দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।

    উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মকবুল হোসেন।

    উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো. আখতার হোসেন নিজাম মীরবহরের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপস কুমার তালুকদার, থানার ওসি তদন্ত হারান চন্ত্র পাল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক মৃধা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. যোবায়ের হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা দিপঙ্কর চন্দ্র, সরকারি তফজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রী কলেজের দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ মো. সাইয়েদুর রহমান, আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজের ভারপ্রপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আবদুল হালিম, মনস্বিতা মহিলা কলেজের অধ্যক্ষ একেএম কামরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. কামরুজ্জামান পলাশ, কেবিকে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবা রানী মন্ডল, উপজেলা ইমাম-মুয়াজ্জিন কল্যান সমিতির সভাপতি ক্বারি নেয়ামাত উল্লাহ, হিন্দু পুরোহিত শ্যামল চন্দ্র, সমীর প্রমূখ।

    আলোচনা সভায় স্থানীয় শিক্ষক, সুধীজন, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এ সময় তারা সরকারের ১০০ দিনের কার্যক্রম সম্পর্কে নিজেদের মতামত তুলে ধরেন এবং সাধারণ মানুষের বিভিন্ন প্রত্যাশার কথা ব্যক্ত করেন।

    বক্তারা উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি জনসেবার মানোন্নয়ন, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

    অনুষ্ঠানটি সরকারের কার্যক্রম পর্যালোচনা এবং জনগণের প্রত্যাশা তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হয়।