
বাগেরহাট প্রতিনিধি:
শিকারিদের ফাঁদে পড়ে আহত হওয়ার ছয় মাস পর সুস্থ হয়ে ওঠা বাঘিনীকে রোববার সুন্দরবনে অবমুক্ত করতে যাচ্ছে বন বিভাগ, তবে তার নিরাপত্তা ও বিচরণ ক্ষেত্র নিয়ে তৈরি হয়েছে নতুন ঝুঁকি।
সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে হরিণশিকারিদের পাতা ফাঁদে আটকা পড়ে গুরুতর আহত হওয়ার প্রায় ছয় মাস পর সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে সেই বাঘিনী। গত ৩ জানুয়ারি গুরুতর অবস্থায় উদ্ধারের পর খুলনা বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পুনর্বাসনকেন্দ্রে দীর্ঘ চিকিৎসা ও নিবিড় পরিচর্যার মধ্য দিয়ে প্রাণিটি সুস্থতা লাভ করে। বন বিভাগের তথ্য অনুযায়ী, সামনের বাঁ পায়ের গভীর ক্ষত শুকিয়ে যাওয়া এবং শারীরিক সক্ষমতা ফিরে পাওয়ায় মেডিক্যাল বোর্ড তাকে বনাঞ্চলে অবমুক্ত করার চূড়ান্ত অনুমোদন দিয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১২ জুলাই বাগেরহাটের চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক ইকোট্যুরিজম কেন্দ্রসংলগ্ন বনাঞ্চলে বাঘিনীটিকে পুনরায় প্রকৃতিতে ছেড়ে দেওয়া হবে, যা সুন্দরবনের বাস্তুসংস্থান পুনরুদ্ধারে বন বিভাগের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
দীর্ঘ সময় খাঁচাবন্দি থাকার পর বাঘিনীটির স্বাভাবিক জীবনে ফেরা নিয়ে বন্য প্রাণী বিশেষজ্ঞ এবং পরিবেশবাদীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। উদ্ধারকালে অপুষ্টিতে কঙ্কালসার হয়ে পড়া বাঘিনীটির টিকে থাকার লড়াই ছিল অত্যন্ত কঠিন। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও বনের প্রাকৃতিক পরিবেশে শিকার ধরা ও আত্মরক্ষার সক্ষমতা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, একটি পূর্ণবয়স্ক বাঘের নিজস্ব বিচরণ এলাকা থাকে এবং দীর্ঘদিন অনুপস্থিতির কারণে সেই এলাকায় অন্য কোনো বাঘের আধিপত্য তৈরি হওয়া অস্বাভাবিক নয়। এই বাঘিনীকে অবমুক্ত করার পর তার পুরনো এলাকায় অন্য কোনো বাঘের উপস্থিতিতে এলাকা দখল নিয়ে সংঘাতের ঝুঁকি রয়েছে, যা প্রাণিটির টিকে থাকার ক্ষেত্রে বড় ধরনের হুমকি সৃষ্টি করতে পারে বলে তারা সতর্ক করেছেন।
বন বিভাগের পক্ষ থেকে বাঘিনীটির নিরাপত্তা নিশ্চিত করতে বিকল্প ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়েছে। স্যাটেলাইট কলারের অভাব থাকায় বন বিভাগ বিচরণ এলাকায় প্রায় আট কিলোমিটারজুড়ে ২০টি ট্র্যাপ ক্যামেরা বসানোর উদ্যোগ নিয়েছে, যার মাধ্যমে বাঘিনীটির গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। বন বিভাগের ডিএফও রেজাউল করিম চৌধুরী জানিয়েছেন, ইতোমধ্যে ১০টি ক্যামেরা বসানো সম্পন্ন হয়েছে এবং বাকিগুলো অবমুক্তির আগেই স্থাপন করা হবে। তবে বন্য প্রাণী বিশেষজ্ঞ ড. রেজা খানের মতে, কেবল ক্যামেরা ট্র্যাপ দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা যথেষ্ট নয়; অবমুক্তির আগে তার শিকারের প্রাপ্যতা এবং ওই এলাকার পরিবেশগত উপযোগিতা সম্পর্কে আরও বিস্তৃত বৈজ্ঞানিক তথ্য বিশ্লেষণ করা প্রয়োজন ছিল, যা এই প্রক্রিয়ার ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনতে পারত।
সুন্দরবনের মতো সংবেদনশীল বনাঞ্চলে বাঘের মতো শীর্ষ শিকারি প্রাণীর পুনঃপ্রবর্তন সামগ্রিক জীববৈচিত্র্যের জন্য ইতিবাচক হলেও, এর ব্যবস্থাপনা পদ্ধতি নিয়ে সতর্ক থাকা জরুরি। এই বাঘিনীটির বিচরণ ও বেঁচে থাকার লড়াই ভবিষ্যতে বন্য প্রাণী উদ্ধার ও পুনর্বাসন প্রক্রিয়ার জন্য একটি বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। কেবল অবমুক্ত করাই যথেষ্ট নয়, বরং পরবর্তী কয়েক মাস ক্যামেরা ট্র্যাপের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাঘিনীটির অভিযোজন ক্ষমতা এবং বনের অন্যান্য প্রাণীর সাথে তার মিথস্ক্রিয়া পর্যবেক্ষণ করাই হবে বন বিভাগের পরবর্তী চ্যালেঞ্জ। যদি এই পদ্ধতি সফল হয়, তবে ভবিষ্যতে সুন্দরবনের আহত বা বিপন্ন প্রাণীদের পুনর্বাসন প্রক্রিয়ায় এটি একটি যুগান্তকারী দৃষ্টান্ত স্থাপন করবে।
Author: DBC
-
দীর্ঘ ছয় মাসের চিকিৎসা শেষে সাম্রাজ্যে ফিরছে রাণী, সুন্দরবনে উদ্ধার হওয়া সেই বাঘিনী
-
শ্রীপুরে কাভার্ডভ্যানের চাপায় স্বামী -স্ত্রী নিহত বেঁচে গেল ৯ মাসের শিশু সন্তান নুর
গাজীপুর প্রতিনিধি প্রতিনিধি :গাজীপুরের শ্রীপুরে কাভার্ডভ্যানের চাপায় রাকিব হাসান (৪২) ও তার স্ত্রী বিথী আক্তার (২৭) নিহত হয়েছেন। তবে ভাগ্যক্রমে বেঁচে গেছে তাদের ৯ মাস বয়সী শিশুকন্যা নূর। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) দুপুরে উপজেলার ২নং সিএন্ড বি বাজারে বেড়াইদেরচালা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান।
নিহত রাকিব হাসান পিরোজপুর সদর উপজেলার উত্তর রানীপুর গ্রামের সেকান্দার আলী বেপারীর ছেলে। তার স্ত্রী বিথী আক্তারও একই এলাকার বাসিন্দা। স্বামী-স্ত্রী দুজনই ডেনিম্যাক লিমিটেডের মানবসম্পদ (এইচআর) বিভাগে কর্মরত ছিলেন।
নিহত রাকিবের খালাতো বোন মরিয়ম বেগম বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে আসেন। দুর্ঘটনার সময় শিশুকন্যা নূর মায়ের কোলে ছিল। কাভার্ডভ্যানটি চাপা দেওয়ার মুহূর্তে মা শিশুটিকে ছুড়ে দেন। এতে সে প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত হয়েছে। পরে তাকে শ্রীপুর থেকে ঢাকা শিশু হাসপাতালে পাঠানো হয়েছে।
ডেনিম্যাক লিমিটেডের মানবসম্পদ বিভাগের কর্মকর্তা শাহিনুর আলম বলেন, দুপুরের বিরতিতে রাকিব হাসান স্ত্রীকে নিয়ে বাসায় ফিরছিলেন। মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই বিথী আক্তারের মৃত্যু হয়। গুরুতর আহত রাকিবকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, রাকিব ও বিথী দুজনই একই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সায়নী মজুমদার বলেন, রাকিব ও বিথীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের শিশুকন্যাকে জীবিত অবস্থায় আনা হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা শিশু হাসপাতালে পাঠানো হয়েছে।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক নারীর মরদেহ উদ্ধার করে এবং গুরুতর আহত এক ব্যক্তিকে হাসপাতালে পাঠায়। পরে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত শিশুটিকে ঢাকায় পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ঘাতক কাভার্ডভ্যানটি নিয়ে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
-
নেত্রকোনায় গরুর ‘চোর চক্রের ঘাটিতে’ পুলিশের দুই দফা অভিযান, ১৭টি গরু উদ্ধার

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনা সদর উপজেলার মদনপুর পূর্বপাড়া এলাকায় একটি সুসংগঠিত গরু চুরির ঘাটিতে দুই দফা বিশেষ অভিযান চালিয়ে ১৭টি চোরাই গরু উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। এ সময় আন্তঃজেলা গরু চোর চক্রের সক্রিয় এক সদস্যকে আটক করা হয়েছে।নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম শুক্রবার (১০ জুলাই) রাতে সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানা পুলিশের এসআই মিনহাজুল হক আকিল, এসআই মোশাররফ হোসেন ও এসআই শেখ তৌফিক আমীনের নেতৃত্বে একটি টিম শুক্রবার ভোররাত সাড়ে ৪টার দিকে মদনপুর পূর্বপাড়ার ওই চোরের ঘাটিতে প্রথম অভিযান চালায়। অভিযানে আব্দুছ ছালামের গোয়ালঘর থেকে ৭টি, রফিকুল ইসলামের গোয়ালঘর থেকে ৩টি এবং লুৎ মিয়ার গোয়ালঘর থেকে ৩টিসহ মোট ১৩টি চোরাই গরু উদ্ধার করা হয়। এ সময় আন্তঃজেলা গরু চোর চক্রের সদস্য আব্দুছ ছালামকে আটক করা হয়। উদ্ধার হওয়া এই ১৩টি গরুর আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লাখ ২০ হাজার টাকা।
এই ঘটনায় নেত্রকোনা মডেল থানায় পেনাল কোডের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর আটক আঃ ছালামকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার বিকালেই আদালতে সোপর্দ করা হয়। পরবর্তীতে জেলা কন্ট্রোল রুমের মাধ্যমে উদ্ধার হওয়া গরুর বিবরণ ও তথ্য সারাদেশে প্রচার করা হলে পার্শ্ববর্তী ময়মনসিংহের গৌরীপুর থানা এলাকার কয়েকজন বাসিন্দা নেত্রকোনা মডেল থানায় এসে ৭টি গরু নিজেদের বলে শনাক্ত করেন। আদালতের নির্দেশনা অনুযায়ী আইনগত প্রক্রিয়া ও মালিকানা যাচাই শেষে প্রকৃত মালিকদের কাছে গরুগুলো হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে গ্রেপ্তারকৃত আঃ ছালামের দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত ৮টার দিকে মডেল থানা পুলিশের এসআই আকামল হোসেনের নেতৃত্বে একই এলাকায় দ্বিতীয় দফায় অভিযান চালানো হয়। এই অভিযানে আজিজ মিয়ার গোয়ালঘর থেকে ২টি এবং আনিক মিয়ার গোয়ালঘর থেকে ২টি গরু উদ্ধার করা হয়। দুই দফার এই বিশেষ অভিযানে সবমিলিয়ে মোট ১৭টি চোরাই গরু উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে পুলিশ। স্থানীয় এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে এই এলাকায় একটি শক্তিশালী চোর চক্র সক্রিয় রয়েছে। এই সিন্ডিকেটের পেছনে কারা জড়িত এবং এর গডফাদার কারা, তা খুঁজে বের করা জরুরি। অবিলম্বে তাদের সবাইকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হলে সমাজে অপরাধ প্রবণতা কমার পাশাপাশি শান্তি-শৃঙ্খলা ফিরে আসবে। নেত্রকোনা মডেল থানার ওসি মো. আল মামুন সরকার জানান, গরু চুরির ঘটনার সাথে জড়িত মূল হোতাদের গ্রেপ্তার এবং পুরো সিন্ডিকেট ভাঙতে পুলিশের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।
-
এমইপি গ্রুপের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :দেশের স্বনামধন্য বৈদ্যুতিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান এমইপি গ্রুপ-এর উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল ৯ টায় চাঁপাইনবাবগঞ্জ ক্লাব সুপার মার্কেটের ৩য় তলায় অবস্থিত চাঁপাই ফুড ক্লাবে এ সভার আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আব্দুস সোবহান, ডিভিশনাল সেলস ম্যানেজার, রাজশাহী ডিভিশন।বিশেষ অতিথি ছিলেন মো. আমিরুল ইসলাম, পরিবেশক, এমইপি গ্রুপ, চাঁপাইনবাবগঞ্জ।অনুষ্ঠানটি তত্ত্বাবধান করেন মো. শহিদ রানা, টেরিটোরি সেলস ম্যানেজার, রাজশাহী টেরিটোরি এবং মো. কামরুজ্জামান, ফিল্ড অফিসার, চাঁপাইনবাবগঞ্জ সদর।মতবিনিময় সভায় এমইপি গ্রুপের বিভিন্ন বৈদ্যুতিক পণ্যের গুণগত মান, নিরাপদ ব্যবহার, আধুনিক প্রযুক্তি এবং ইলেকট্রিশিয়ানদের দক্ষতা উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ইলেকট্রিশিয়ানরা নিজেদের মতামত, অভিজ্ঞতা ও বিভিন্ন পরামর্শ তুলে ধরেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী ইলেকট্রিশিয়ানদের মাঝে ব্যাগ, ইলেকট্রিক্যাল কাজের বিভিন্ন যন্ত্রাংশ এবং একটি করে টি-শার্ট বিতরণ করা হয় ও রেফেল ড্র অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, ইলেকট্রিশিয়ানদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, পণ্যের সঠিক ব্যবহার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যেই এ ধরনের মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
-
মৌলভীবাজারে নদ নদীর পানি কমতে শুরু করলেও নিম্নাঞ্চল প্লাবিত
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:উজানে বৃষ্টিপাত না হওয়ায় নদ নদীর পানি কমতে শুরু করেছে। শনিবার ১১ জুলাই সকাল ৯ টায় মনুনদীর পানি কমে এখনো বিপদ ২৫ সে: মি: উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ধলাই, জুড়ী ও কুশিয়ারা নদীর পানি বিপদ সীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
উজানের পাহাড়ি ঢলে মৌলভীবাজারের রাজনগরের টেংরা ইউনিয়নের মনুনদীর ২টি স্থান উজিরপুর, একামধু ও কুলাউড়ার পৃথিমপাশা ইউনিয়নের শিকরিয়া এলাকায় বাঁধ ভেঙ্গে বিস্তৃর্ণ এলাকা প্লাবিত করে। ভাঙ্গন দিয়ে বন্যার পানি প্রবল বেগে বের হয়ে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে।
বন্যায় ৩৫টি গ্রামের প্রায় অর্ধলক্ষাদিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। তলিয়ে গেছে বাড়িঘর, রাস্তাঘাট ও ফসলি জমি। অনেকই বাড়ি-ঘর ছেড়ে উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন। বন্যা কবলিত এলাকায় সরকারি ও ব্যক্তি উদ্যোগে দেয়া হচ্ছে শুকনো খাবার।
০১৭৪৫৯৩৯৪৪৮ -
দেশসেরা শ্রেষ্ঠ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নির্বাচিত হলেন শহিদুল ইসলাম

উজিরপুর প্রতিনিধিঃ শ্রেষ্ঠ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নির্বাচিত হলেন উজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম। গত ৮ জুলাই শিক্ষা অফিসার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মোঃ রোকনুজ্জামান ও যুগ্ম সচিব পরিচালক (প্রশাসন) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মাহবুবা আইরিন এর সাক্ষরিত কপিতে মোহাম্মদ শহিদুল ইসলামকে শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে ঘোষণা করা হয়েছে। তিনি তার বয়স ও মেধা দুটোকে একসাথে কাজে লাগিয়ে দিন দিন দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছেন। এদিকে মেধা, চৌকসতা ও দক্ষতায় শীর্ষে অবস্থানে থাকায় পুরুষ্কার হিসেবে শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষা অফিসার নির্বাচিত হওয়ায় উজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শহিদুল ইসলামকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উজিরপুরবাসী।
-
কর্ণফুলী নদীতে নৌকা ডুবির ঘটনায় সোলেমান নামের যুবক নিখোঁজ

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ
রাঙ্গুনিয়া উপজেলার কর্ণফুলী নদীতে নৌকা দিয়ে লাকড়ি খুঁজতে গিয়ে সোলেমান বাদশা (১৮) বছর বয়সী যুবকের নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে।শনিবার ১১ জুলাই সকাল ১০টার সময় রাঙ্গুনিয়ার কর্ণফুলী নদীর সরফভাটা মুয়াবিনুল ইসলাম মাদ্রাসা সংলগ্ন কর্ণফুলী – শিলক খালের মুখে নৌকা নিয়ে লাকড়ি কুড়াতে গিয়ে প্রবল স্রোতের কারণে নৌকা ডুবির ঘটনা ঘটে। এসময় সোলেমান বাদশার সাথে তার বড় ভাই আব্দুল হালিম ও ছিল।সোলেমান বাদশা পূর্ব সরফভাটার কানুর হাট লোকমান মিস্ত্রি বাড়ির ওসমান গনি ওরফে গুর বইদ্দুর ছেলে, সে তার বাবার চা দোকানে সাহায্য করতো বলে স্থানীয় সূত্রে যানা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান কর্ণফুলী নদীতে ভারী বর্ষনের ফলে উপর থেকে অনেক বেশি লাকড়ি আসতে দেখা যায়। তাই ২ ভাই মিলে কর্ণফুলী নদীর শিলক খালের মুখে লাকড়ির সন্ধানে নৌকা নিয়ে যায়। হঠাৎ পানি স্রোত বেশি হওয়ার কারণে নৌকা উল্টে যায়। পরে একভাই নদীর স্রোতের সাথে ভিতরে ডুকে যায় এবং আরেক ভাই হালিম কে উদ্ধার করেন।
এদিকে ঘটনা শুনে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ হওয়া যুবককে খুজতে উদ্ধার অভিযান চালাচ্ছে বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তা জাহেদুল ইসলাম নিশ্চিত করেন।
এঘটনায় এলাকাবাসী সহ স্থানীয় প্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উদ্ধার অভিযানে অংশগ্রহণ করেন।
-
পাহাড়ী ঢলে রাঙ্গুনিয়া – বান্দরবান সড়কের নাপিতপুকুরিয়া বেইলী ব্রীজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের রাঙ্গুনিয়া পদুয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড নাপিতপুকুরিয়া শিলক খালের ব্রীজঘাট এলাকায় বান্দরবান – রাঙ্গুনিয়া ও রাঙ্গামাটি – বান্দরবান সড়কের ব্রীজ ঘাটা এলাকায় ব্রিজের দক্ষিণ পাশের বেইলী ব্রীজের পিলার ভেঙে বান্দরবান ও দক্ষিণ রাঙ্গুনিয়ার সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে এবং বিদ্যুৎ খুঁটি তলিয়ে গিয়ে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন।
স্থানীয়রা জানান,শনিবার (১১ জুলাই) ভোর ৪টায় টানা চার দিনের ভারীবর্ষণ ও পাহাড়ী ঢলের স্রোতের কারণে শিলক খালের সেতুর দক্ষিন অংশের সড়কসহ সেতুর একটি অংশ তলিয়ে যায়। সরেজমিনে গিয়ে দেখা যায়, শিলক খালের বিচ্ছিন্ন এ সেতুর পূর্ব দিকে নাপিতপুকুরিয়া- দুধপুকুরিয়া রাবারড্যাম প্রকল্প ও তৎসংলগ্ন বেড়িবাধও পাহাড়ী ঢলের পানির প্রবল স্রোতে ভেঙে বিলিন হয়ে যায়। দীর্ঘ এ সেতুটি দক্ষিণ রাঙ্গুনিয়ার যোগাযোগের অন্যতম মাধ্যম। এটি বিচ্ছিন্ন হবার ফলে পদুয়া ইউনিয়নের বিশাল জনবসতি রাঙ্গুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যায়৷ বিদ্যুতের কয়েকটি খুঁটি ও সংযোগ মাটি সরে গেলে বন্যার পানিতে তলিয়ে যায়। এতে বান্দরবানসহ উপজেলার মূল অংশের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হবার ফলে দুর্ভোগ চরমে ঠেকেছে। আরো দেখা যায় সেতুর দক্ষিন পাড়ে সড়কের পাশে দোকান ও ঘর বাড়ির ভাঙনের কবলে পড়েছে। কিছু সময়ের মধ্যে নদী গর্ভে বিলিন হয়ে যাবে প্রত্যক্ষদর্শীরা জানান।
স্থানীয় যুবনেতা তারেক চৌধুরী বলেন অতিরিক্ত ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে পদুয়া ইউনিয়নের দুধপুকুরিয়া রাবারড্রেমের বেরী বাধ ভেঙ্গে যায় এবং নদীর পানির প্রবল স্রোতের ফলে বান্দরবান – রাঙ্গামাটি সড়কের ব্রীজঘাট ব্রীজের দক্ষিণাংশে ভেঙে পড়ে। যার ফলে বান্দরবান – রাঙ্গামাটি সহ আশপাশের এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
স্থানীয়রা জানান,বন্যার পানিতে সাধারন মানুষের ঘরবাড়ি ভেঙ্গে তলিয়ে যাচ্ছে এবং আরো শতশত পরিবার হুমকির মুখে পড়েছে। তারা দুধপুকুরিয়া রাবার ড্যাম বেড়িবাঁধ মজবুত না হওয়া এবং বালু উত্তোলনকে দায়ী করেছে। যদিও এখন আমাদের বর্তমান এমপি হুমাম কাদের চৌধুরীর নির্দেশে বালু উত্তোলন বন্ধ রয়েছে। তারা জানান, বিগত কয়েক বছর ধরে যে পরিমাণ বালু উত্তোলন করা হয়েছে তাতে কমপক্ষে ২০-৩০ ফুট নিচে খাল গভীর হয়ে এ সমস্যার কারন বলে জানান। শিলক খালের দুই তীরে আবাদ করা আউশধান ও বিভিন্ন শাকসবজি , ফসল জমি,বসতভিটাসহ গৃহপালিত পশু এবং সম্পদহারা হয়েছেন বন্যার পাহাড়ী ঢলের কারণে।
এলাকাবাসীর দাবী দুর্যোগ মোকাবিলায় সরকারের সার্বিক সহযোগিতা এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করে এই জনপদ, জীবন ও সম্পদ রক্ষা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে অনুরোধ জানান। -
বন্যা পরিস্থিতিতে বন্যার্তদের পাশে থাকার আহ্বান নাসের রহমান এমপির

মৌলভীবাজার প্রতিনিধি:
ঝুঁকিপূর্ণ এলাকার মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার অনুরোধ; প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা,মৌলভীবাজার ও রাজনগর উপজেলার বন্যা পরিস্থিতিতে জনগণের জানমাল রক্ষায় সরকারি সংস্থা, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সকলকে আরও সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য নাসের রহমান।শুক্রবার(১০ই জুলাই) এক বিশেষ বার্তায় নাসের রহমান এমপি বলেন, রাজনগর উপজেলার ঝুঁকিপূর্ণ এলাকা, নিচু অঞ্চল, নদী তীরবর্তী ও দুর্গম জনপদের মানুষের নিরাপত্তায় প্রয়োজনীয় সতর্কতা, নিরাপদ আশ্রয়,জরুরি সহায়তা ও জনসচেতনতা কার্যক্রম জোরদার করা প্রয়োজন।
তিনি সরকারি সকল সংস্থা, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের উদ্দেশ্যে বলেন,“দুর্যোগপূর্ণ এই সময়ে মানুষের জীবন ও নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
নাসের রহমান তার দলীয় নেতাকর্মীসহ সমাজের সর্বস্তরের মানুষকে বন্যাকবলিত ও ঝুঁকিপূর্ণ এলাকার মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।তিনি বলেন,“ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত মানুষকে সতর্ক করুন, প্রয়োজন হলে তাদের নিরাপদ আশ্রয়ে যেতে সহযোগিতা করুন এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে মানবিক সহায়তায় এগিয়ে আসুন।”
এমপি নাসের রহমান আরও বলেন।এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হলো মানুষের জীবন, নিরাপত্তা ও মানবিক সহায়তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া।
বার্তার শেষে তিনি মহান আল্লাহ তাআলার কাছে সকলের নিরাপত্তা কামনা করে বলেন, “মহান আল্লাহ তাআলা সবাইকে নিরাপদ রাখুন।
-
মৌলভীবাজারে ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের জুড়ীতে গাঁজা সহ একজনকে গ্রেফতার করেছে জুড়ী থানা পুলিশ। শুক্রবার (১০ জুলাই) পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ সাইফুল ইসলাম জুয়েল নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ। জুয়েল জেলার সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের আঃ মান্নানের ছেলে। পুলিশ সূত্রের বরাতে জানা গেছে, জুড়ী থানার ওসি রফিকুল ইসলামের দিক দিকনির্দেশনায় পোষ্ট অফিস রোড এলাকায় অভিযান পরিচালনা মাদক কারবারি জুয়েলকে গ্রেপ্তার করা হয়।এসময় ওই মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৩কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা। বিষয়টি নিশ্চিত করে জুড়ী থানার ওসি মোঃ রফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।