

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের জুড়ীতে গাঁজা সহ একজনকে গ্রেফতার করেছে জুড়ী থানা পুলিশ। শুক্রবার (১০ জুলাই) পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ সাইফুল ইসলাম জুয়েল নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ। জুয়েল জেলার সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের আঃ মান্নানের ছেলে। পুলিশ সূত্রের বরাতে জানা গেছে, জুড়ী থানার ওসি রফিকুল ইসলামের দিক দিকনির্দেশনায় পোষ্ট অফিস রোড এলাকায় অভিযান পরিচালনা মাদক কারবারি জুয়েলকে গ্রেপ্তার করা হয়।
এসময় ওই মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৩কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা। বিষয়টি নিশ্চিত করে জুড়ী থানার ওসি মোঃ রফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।