Author: DBC

  • চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন যুগ্ম সচিব মোহাম্মদ সফিউল আলম


    চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
    চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ সফিউল আলম। রোববার (২৮ জুন) সকাল ৯টায় চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।
    চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে এবং ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের সহযোগিতায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ সফিউল আলম।

    এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী, সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হাসিবুস সাত্তার, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সেলিম বালি, প্রশাসনিক কর্মকর্তা মো. রেজাউল করিম ও জাফর আহমেদ, ব্যক্তিগত কর্মকর্তা মো. আবু জাকের খান, হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মো. মাহবুব হাসান, শিশু বিশেষজ্ঞ ডা. রেজাউল করিমসহ হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের অপুষ্টি দূরীকরণ, রাতকানা ও অন্ধত্ব প্রতিরোধ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

    তাই নির্ধারিত বয়সের প্রতিটি শিশুকে নিকটস্থ কেন্দ্রে নিয়ে গিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়। জেলায় এবারের ক্যাম্পেইনে মোট ২ লাখ ৩৪ হাজার ৬১৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২৮ হাজার ৭০৮ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৫ হাজার ৯০৯ জন শিশু রয়েছে।

    ক্যাম্পেইন বাস্তবায়নে জেলার পাঁচটি উপজেলা ও পৌরসভাসহ ৬১টি ইউনিয়নে মোট ১ হাজার ২০৪টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ১৯১টি আউটরিচ কেন্দ্র, ৭টি মোবাইল ও অতিরিক্ত কেন্দ্র এবং ৬টি স্থায়ী কেন্দ্র রয়েছে। কার্যক্রম পরিচালনায় দায়িত্ব পালন করছেন ১৮৮ জন স্বাস্থ্য সহকারী, ১৭৯ জন পরিবার কল্যাণ সহকারী এবং ২ হাজার ৪১২ জন স্বেচ্ছাসেবক।

    উল্লেখ্য, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), ইউনিসেফ, গ্রেইন এবং নিউট্রিশন ইন্টারন্যাশনালসহ বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় সংস্থা কারিগরি ও সার্বিক সহযোগিতা প্রদান করছে। দিনব্যাপী জেলার বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

  • কিশোরগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২৬-এর শুভ উদ্বোধন


    ‎
    ‎
    ‎
    ‎
    ‎
    ‎
    ‎মোঃ আল-আমিন, বিশেষ প্রতিনিধি:
    ‎
    ‎কিশোরগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ জুন ২০২৬) সিভিল সার্জনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন।
    ‎
    ‎উদ্বোধন উপলক্ষে তিনি কোমলমতি শিশুদের মধ্যে কয়েকজনকে নিজ হাতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ক্যাম্পেইনের সূচনা করেন।
    ‎
    ‎জেলা প্রশাসক তাঁর বক্তব্যে শিশু মৃত্যুর ঝুঁকি হ্রাস এবং শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ভিটামিন ‘এ’ প্লাসের গুরুত্ব তুলে ধরেন। তিনি শতভাগ শিশুকে ক্যাম্পেইনের আওতায় আনতে সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগ, ব্যাপক প্রচারণা এবং হাওড়ের মতো দুর্গম এলাকাসহ প্রতিটি কেন্দ্রে সেবা নিশ্চিত করার আহ্বান জানান।
    ‎
    ‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন (দায়িত্বপ্রাপ্ত) ডা. মো. নাজমুল করিম, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. দিদারুল ইসলাম, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মো. একরাম আহসান জুয়েল, পরিচালক ডা. সাইফুল ইসলাম, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (কমিউনিটি মেডিসিন অ্যান্ড পাবলিক হেলথ) ডা. মীর নুর-উস-সাদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।
    ‎
    ‎ক্যাম্পেইনের মাধ্যমে জেলার সকল যোগ্য শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল প্রদান নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

  • লোহাগাড়ায় পর্যটক বাহী বাস উল্টে আহত অন্তত ১৫


    লোহাগাড়ার প্রতিনিধি:
    চট্টগ্রাম লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পর্যটক টিআর ট্রাভেলসের বাস উল্টে অন্তত ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন।

    রোববার (২৮জুন ) দুপুর ২টার দিকে উপজেলা সদর ইউনিয়নের লোহার দিঘীর পাড়ের এলাকায় এই দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও উদ্ধারকারীরা আহতদের উদ্ধার করে লোহাগাড়া ট্রমা সেন্টার এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। লোহাগাড়া ট্রমা সেন্টারে সূত্রে জানা গেছে আহতদের মধ্যে রয়েছেন সুমাইয়া (২৪), সাব্বির (২৪), রিয়াদ (১০), সাকিব হাসান (২২), নাঈম (২০), মইনুল (১৮), এবং মতিউর রহমান (২০), এছাড়া আরো কয়েকজন আহত ব্যক্তি বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়ায় তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের সবাই বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার বাসিন্দা। আহত মিজানুর রহমান জানান, তারা বগুড়া থেকে কক্সবাজার বেড়াতে গিয়েছিলেন।

    রোববার সকালে কক্সবাজার থেকে বগুড়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার পর লোহাগাড়া লোহার দিঘির পাড়ে এলাকায় পৌঁছালে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বাসটি মহা সড়কে উল্টে যায় দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন খান বলেন, চট্টগ্রাম মুখী পর্যটক বাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়। দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

    তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে , অতিরিক্ত গতির কারণে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এ দুর্ঘটনা ঘটেছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

  • ব্র্যাকের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে ১৩ হাজারের বেশি গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

    চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
    সবুজে গড়ি পরিবেশ, সুন্দর হোক বাংলাদেশএই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও চারা গাছ বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে ব্র্যাক শিক্ষা কর্মসূচি। এর অংশ হিসেবে রোববার (২৮ জুন) সকাল ১১ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জের নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। ব্র্যাক সূত্রে জানা যায়, এ বছর জেলায় ব্র্যাক পরিচালিত ৬৩টি প্রাইমারি স্কুল এবং ১০০টি স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মোট ১৩ হাজার ৪৮৪টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হচ্ছে। এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করার পাশাপাশি পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

    নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসলাম কবীরের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক শিক্ষা কর্মসূচির ডিভিশনাল ম্যানেজার রাজ কেশর রায়। বিশেষ অতিথি ছিলেন ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক মো. ফেরদৌস হোসেন তালুকদার, জেলা প্রতিনিধি মোছা. মোমেনা খাতুন, উপজেলা ব্যবস্থাপক এস. এম. রফিকুল ইসলাম এবং কর্মসূচি সংগঠক মো. সাইফুল ইসলাম। এছাড়াও শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়ার মাধ্যমে তাদের মধ্যে পরিবেশবান্ধব মানসিকতা গড়ে উঠবে এবং ভবিষ্যতে সবুজ বাংলাদেশ গঠনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।


  • চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
    সবুজে গড়ি পরিবেশ, সুন্দর হোক বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও চারা গাছ বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে ব্র্যাক শিক্ষা কর্মসূচি। এর অংশ হিসেবে রোববার (২৮ জুন) সকাল ১১ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জের নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। ব্র্যাক সূত্রে জানা যায়, এ বছর জেলায় ব্র্যাক পরিচালিত ৬৩টি প্রাইমারি স্কুল এবং ১০০টি স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মোট ১৩ হাজার ৪৮৪টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হচ্ছে।

    এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করার পাশাপাশি পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসলাম কবীরের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক শিক্ষা কর্মসূচির ডিভিশনাল ম্যানেজার রাজ কেশর রায়।

    বিশেষ অতিথি ছিলেন ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক মো. ফেরদৌস হোসেন তালুকদার, জেলা প্রতিনিধি মোছা. মোমেনা খাতুন, উপজেলা ব্যবস্থাপক এস. এম. রফিকুল ইসলাম এবং কর্মসূচি সংগঠক মো. সাইফুল ইসলাম। এছাড়াও শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়ার মাধ্যমে তাদের মধ্যে পরিবেশবান্ধব মানসিকতা গড়ে উঠবে এবং ভবিষ্যতে সবুজ বাংলাদেশ গঠনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

  • নেত্রকোনার দুর্গাপুরে মাদককে ‘লাল কার্ড’ দেখালেন ফুটবলপ্রেমীরা

    নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে মাদককে ‘লাল কার্ড’ দেখালেন ফুটবলপ্রেমীরা। রবিবার সকাল ৯টায় দুর্গাপুরে ফুটবলপ্রেমীরা প্রতীকীভাবে মাদককে ‘লাল কার্ড’ প্রদর্শন করেন।এদিকে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরে ফুটবলপ্রেমীদের নিয়ে ব্যতিক্রমী সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেছে এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশন। রবিবার সকাল ৯টায় দুর্গাপুর সাংবাদিক সমিতি কার্যালয়ের সামনে আয়োজিত এই কর্মসূচিতে ফুটবলপ্রেমীরা শপথ গ্রহণের পাশাপাশি প্রতীকীভাবে মাদককে ‘লাল কার্ড’ প্রদর্শন করেন।

    এসময় উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শাহীনুর ইসলাম তালুকদার। তিনি বলেন, ‘ফুটবলে লাল কার্ড যেমন মাঠ থেকে বহিষ্কারের প্রতীক, তেমনি সমাজ থেকেও মাদককে চিরতরে বহিষ্কার করতে হবে। খেলাধুলা শুধু শারীরিক বিকাশই ঘটায় না, এটি তরুণদের মধ্যে শৃঙ্খলা, দায়িত্ববোধ ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলে। মাঠের এই লাল কার্ড যেন সবার মনে মাদকের বিরুদ্ধে স্থায়ী প্রতিরোধ গড়ে তোলে। পুলিশ প্রশাসন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। এমন ব্যতিক্রমী উদ্যোগ নেওয়ায় এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশনকে ধন্যবাদ।’

    এদিকে এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি সৈকত সরকার বলেন, ‘মাদক একটি জাতিকে রুগ্ন ও মেধাশূন্য করে দেয়। শুধু আইন প্রয়োগ নয়, সামাজিক সচেতনতাই পারে এই ব্যাধি দূর করতে। এ লক্ষ্যে আমরা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে সেমিনার ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছি।

    ফুটবলপ্রেমীদের মাধ্যমে প্রতীকীভাবে মাদককে লাল কার্ড দেখানো হয়েছে। সবাই সম্মিলিতভাবে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুললে একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা সম্ভব। এসময় উক্ত অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়ামোদী, স্বেচ্ছাসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

  • সদরপুরে ইঞ্জি. আঃ আজিজ সিকদার হাট-বাজারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

    ফরিদপুর প্রতিনিধি:
    আজ ২৮ জুন ২০২৬, রবিবার, দুপুরে স্থানীয় অর্থনীতি, কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের উন্নয়নে আধুনিক ও সুশৃঙ্খল বাজার ব্যবস্থা গড়ে তোলার প্রত্যয় নিয়ে ইঞ্জি. আঃ আজিজ সিকদার হাট-বাজারের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের মাননীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। তিনি তাঁর বক্তব্যে বলেন, একটি পরিকল্পিত ও আধুনিক হাট-বাজার শুধু ব্যবসা-বাণিজ্যের প্রসারই ঘটায় না, বরং স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করে এবং কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে। এ লক্ষ্যে তিনি সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা ও সমন্বিত উদ্যোগ কামনা করেন।

    এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুত জামান বদু এবং সদস্য সচিব তারিকুল ইসলাম কবির মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

    আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ ফিতা কেটে ইঞ্জি. আঃ আজিজ সিকদার হাট-বাজারের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। নতুন এ হাট-বাজার স্থানীয় ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ ও এলাকার সার্বিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিতরা আশাবাদ ব্যক্ত করেন।

  • সিরাজগঞ্জে বিধবা নারীর ঘরে মসজিদের ইমাম আটক এলাকা জুড়ে সমালোচনার ঝড়


    রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা:
    সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় এক নারীর ঘর থেকে একটি মসজিদের ইমামকে আটকের অভিযোগকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার (২৭ জুন) দিবাগত রাতে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের দেড়াগাঁতী মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা যায়, দেড়াগাঁতী মধ্যপাড়া জামে মসজিদের (টাঙ্গাইলপাড়া) ইমাম মো. সেলিমকে মৃত আল আমিনের স্ত্রী মোছা. শানু বেগমের ঘরে দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী সেখানে গিয়ে তাঁকে আটক করেন বলে অভিযোগ ওঠে।

    এলাকাবাসী ও মসজিদের কয়েকজন মুসল্লির দাবি, মো. সেলিম প্রায় ১০ বছর ধরে ওই মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছে। এমন ঘটনায় তাঁরা বিস্ময় ও হতাশা প্রকাশ করেন।

    স্থানীয়দের ভাষ্য, শানু বেগমের স্বামী মারা যাওয়ার পর থেকেই ইমাম সেলিমের সঙ্গে তাঁর যোগাযোগ নিয়ে এলাকায় বিভিন্ন আলোচনা চলছিল।

    অভিযোগের বিষয়ে জানতে চাইলে মো. সেলিম বলেন, শানু বেগম “গত প্রায় দেড় মাস ধরে আমার সাথে মোবাইল ফোনে বিভিন্ন ভাবে যোগাযোগ করার চেষ্টা করে আসছিল। পরে শনিবার রাতে আমি তাঁর বাসায় গেলে স্থানীয় লোকজন এসে আমাকে আটক করেন।”

    অন্যদিকে শানু বেগম বলেন, “আমাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক রয়েছে। আমারা একেঅপরের ভালোবাসি, আমি তাঁকে বিয়ে করতে চাই।”

    এ বিষয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, “ঘটনার বিষয়ে আমরা অবগত নই। এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

    ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনার চেয়ে
    সমালোচনার সৃষ্টি হয়েছে বেশি। তবে এ ঘটনা লেখা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি এবং পুলিশও কাউকে গ্রেপ্তার করেনি।

  • আফ্রিকার মোজাম্বিক প্রবাসী যুবদল নেতা ইলিয়াছকে লোহাগাড়ায় সংবর্ধনা


    লোহাগাড়ার প্রতিনিধি:
    চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের সন্তান, আফ্রিকার মোজাম্বিক প্রবাসী যুবদল নেতা মো. ইলিয়াছ দেশে আগমন উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

    শনিবার (২৭ জুন) রাতে উপজেলার একটি রেস্টুরেন্টে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফৌজুল কবির ফজলু।

    এসময় তিনি বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। দেশের বাইরে থেকেও তারা নিজ এলাকার মানুষের পাশে দাঁড়াচ্ছেন এবং সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে অবদান রাখছেন। মোজাম্বিক প্রবাসী যুবদল নেতা মো. ইলিয়াছের মতো তরুণরা প্রবাসে থেকেও দেশের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধের পরিচয় দিচ্ছেন।

    তিনি আরও বলেন, সংগঠনের প্রতি আনুগত্য, মানুষের কল্যাণে কাজ করা এবং ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার মাধ্যমে ভবিষ্যতে আরও ভালো ভূমিকা রাখতে হবে। তিনি মো. ইলিয়াছের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি আবু সেলিম চৌধুরী, লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস এম আবু সাঈদ চৌধুরী টিটু, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি তাজউদ্দিন আল নাজের ও মোরশেদ আলম।

    এসময় আরও উপস্থিত ছিলেন পুটিবিলা ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব দেলোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব রমজানুল কবির জয়, যুগ্ম আহ্বায়ক সাইমুন সেলিম, ছাত্রদল নেতা সাকিব আল হাসান, যুবদল নেতা আবু ছিদ্দিক, মোজাহেরুল হক, কুতুব উদ্দিন সওদাগর, আব্দুল মোনাফ, লিয়াকত হাফেজ আহমদ সওদাগর, পুটিবিলা ইউনিয়ন যুবদল নেতা নুরুল আমিন, মো. পিয়ারু ও আব্দুল আজিজসহ অনেকে।

    অনুষ্ঠানে বক্তারা প্রবাসী যুবদল নেতা মো. ইলিয়াছের সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং তার আগামীর সফলতা কামনা করেন।

  • রামগড়ে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্ত ব্যক্তি আটক

    খাগড়াছড়ি প্রতিনিধি:
    খাগড়াছড়ির রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের থলিপাড়া এলাকায় এক মাদ্রাসায় সপ্তম শ্রেণির (১৩) পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি ওমর ফারুক (৪৫)-কে আটক করেছে পুলিশ।

    ভুক্তভোগীর পরিবারের অভিযোগে জানা যায়, শুক্রবার (২৬ জুন) দুপুরে মেয়েটি তার নানাবাড়ির রান্নাঘরে একা রান্না-বান্না কাজ করছিল। তখন অভিযুক্ত ব্যক্তি জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে প্রতিবেশী ওমর ফারুক রান্নাঘরে প্রবেশ করে প্রথমে তাকে কুপ্রস্তাব দেন।

    কুপ্রস্তাব রাজি না হওয়া তিনি জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন এবং টানাহেঁচড়ার করেন। একপর্যায়ে ভুক্তভোগীর পরনের কাপড় ছিঁড়ে ফেলে । ঘটনা সময় মেয়েটির চিৎকার করলে ঘটনাস্থল থেকে পালিয়ে দ্রুত পালিয়ে যায়।

    ভুক্তভোগীর আত্মীয় মইন জানান, অভিযুক্ত ব্যক্তির মেয়ে সহপাঠী। ঘটনার সময় ভুক্তভোগীর নানি পাশের জলাশয়ে মাছ ধরছিলেন এবং পরিবারের অন্য সদস্যরা আত্মীয়ের বাড়িতে ছিলেন। এ সুযোগে মেয়েটিকে একা পেয়ে চেষ্টা করেন।

    এই ঘটনা শুক্রবার রাতেই ভুক্তভোগীর মামা বাদী হয়ে রামগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

    রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজির আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা অভিযোগ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে শনিবার সন্ধ্যায় দিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা প্রক্রিয়াধীন আছে । প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে বলে জানান।