Category: অন্যান্য

  • দীঘিনালার দুর্গম অবহেলিত এলাকায় সুপেয় পানির ব্যবস্থা করলেন সেনাবাহিনী


    খাগড়াছড়ি প্রতিনিধি:
    দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের দুর্গম এলাকায় বসবাসরত জনগণের দীর্ঘদিনের সুপেয় পানির সংকট নিরসনে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি রিজিয়ন।
    গতকাল বিন্দু কুমার কার্বারী পাড়ায় ১৯০ ফুট গভীর ডিপ টিউবওয়েল স্থাপন করে পানি সরবরাহ উদ্বোধন করেন দীঘিনালা জোন কমান্ডার লেপটেন্যাল কর্ণেল মো: আল- আমিল পিএসসি।

    উদ্বোধনী অনুষ্টানে আরো উপস্তিত ছিলেন ৫নং বাবুছড়া ইউনিয়নের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা, ৪নং ওয়ার্ডের মেম্বার সুরেশ চাকমাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্তিত ছিলেন।

    সেনাবাহিনীর সুত্রে জানা গেছে , দূর্গম অবহেলিত পাহাড়ি এলাকায় বসবাসরত পরিবারে লোকজন বছরের পর বছর পানি জলের জন্য দূরবর্তী ঝিরি ও প্রাকৃতিক পানির উৎসের ওপর নির্ভরশীল থাকত। বিশেষ করে শুষ্ক মৌসুমে পানির সংকট চরম আকার ধারণ করায় স্থানীয়দের নিত্যদিনের জীবনযাত্রা ব্যাহত হতো।

    এ পরিস্থিতিতে মানবিক সহায়তার অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী দীঘিনালা জোন প্রয়োজনীয় জরিপ ও পরিকল্পনার মাধ্যমে এলাকায় সুপেয় পানির ব্যবস্থা উদ্যোগ গ্রহন করে।

    এর ফলে স্থানীয় ১০৫টি পরিবারের ৩৫০জন নিরাপদ পানির সুবিধা পাবে এবং তাদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হয়েছে।

  • বুড়িচংয়ে সোমবার ফকির আবদুস সালাম (রহ.)-এর ৫০তম বার্ষিক ওরস মাহফিল


    বুড়িচং কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলার আনন্দপুর পশ্চিমপাড়ায় শায়িত হযরত শাহসূফী ফকির আবদুস সালাম (রহ.)-এর স্মরণে ৫০তম বার্ষিক ওরস মাহফিল আগামী সোমবার (২২ জুন) অনুষ্ঠিত হবে।

    আনন্দপুর পশ্চিমপাড়া শাহ সালাম জামে মসজিদ মাঠে, মাজার শরীফ সংলগ্ন স্থানে বাদ আসর থেকে মহাসমারোহে এ ওরস মাহফিলের আয়োজন করা হয়েছে।

    মাহফিলে প্রধান আলোচক ও অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আশেকে রাসুল হযরত মাওলানা মো. আবু তাহের বখশী সুন্নী আল কাদরী, আলোড়ন সৃষ্টিকারী তরুণ বক্তা হাফেজ কারী মাওলানা মুহিবুর রহমান আশেকী (শাসন কদমতলা গাউছিয়া করিমিয়া দরবার শরীফ, শ্রীমঙ্গল, মৌলভীবাজার), বিশিষ্ট খাদেম হযরত মো. আতাউর রহমান (শাহপুর দরবার শরীফ, কুমিল্লা), কুমিল্লা কেন্দ্রীয় ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির দপ্তর সম্পাদক আলহাজ শাহ মো. ইউনুছ গাফফারী বখশী, মাওলানা পীরজাদা শেখ সাদী আবদুল্লাহ সাদকপুরী (গদ্দিনিশীন, নজরুলিয়া দরবার শরীফ, বুড়িচং), তরুণ বক্তা হাফেজ কারী মাওলানা বশির আহমদ ফারুকী, মাওলানা মুফতি মো. মজিবুল বাশার, খতিব আনন্দপুর পশ্চিমপাড়া শাহ সালাম জামে মসজিদ এবং হাফেজ মো. ইকরাম উদ্দিন, ইমাম, আনন্দপুর পশ্চিমপাড়া শাহ সালাম জামে মসজিদ।

    আনন্দপুর পশ্চিমপাড়া শাহ সালাম জামে মসজিদের সভাপতি হাজী মো. আবদুল মান্নানের সভাপতিত্বে এবং মাজার ও খানকা শরীফের পরিচালক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবিরের সার্বিক তত্ত্বাবধানে মাহফিলটি অনুষ্ঠিত হবে।

    আয়োজকরা জানান, ওরস মাহফিলে স্থানীয় পীর-মাশায়েখ, ওলামায়ে কেরাম, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। একই সঙ্গে দল-মত নির্বিশেষে ধর্মপ্রাণ মুসল্লিদের মাহফিলে অংশগ্রহণের জন্য আন্তরিক আহ্বান জানানো হয়েছে।

    মাহফিল উপলক্ষে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান মাজার ও খানকা শরীফের পরিচালক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির।

  • কটিয়াদীতে যুবদলের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মর্তুজা আল কামালকে গণসংবর্ধনা


    কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
    কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার কৃতি সন্তান, সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. মর্তুজা আল কামাল (মুস্তাক)-কে গণসংবর্ধনা দিয়েছে উপজেলা যুবদল।

    আজ বিকেল ৫টায় কটিয়াদী বাসস্ট্যান্ড চত্বরে উপজেলা যুবদলের উদ্যোগে এ গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
    এসময় অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী, আইনজীবী, ব্যবসায়ী, ছাত্র ও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে অ্যাডভোকেট ওমর জাকির ভুইয়া বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক, কটিয়াদী থানা বিএনপি এবং সদস্য, আহ্বায়ক কমিটি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, ঢাকা বার-এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন অ্যাডভোকেট মর্তুজা আল কামাল।

    বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে যুবদল দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রবিরোধী যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে।”

    তিনি আরও বলেন, “তৃণমূলের নেতাকর্মীদের শক্তিকে কাজে লাগিয়ে একটি আধুনিক, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও আইনের শাসন নিশ্চিত করার সংগ্রামে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অতীতের মতো ভবিষ্যতেও সক্রিয় থাকবে।”

    সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা অ্যাডভোকেট মর্তুজা আল কামালের রাজনৈতিক ও পেশাগত জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তিনি দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। পাশাপাশি আইন পেশায় সততা, দক্ষতা ও নিষ্ঠার মাধ্যমে তিনি একটি গ্রহণযোগ্য অবস্থান তৈরি করেছেন।

    উল্লেখ্য, কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ঐতিহ্যবাহী চান্দপুর উকিল বাড়ির সন্তান অ্যাডভোকেট মো. মর্তুজা আল কামাল বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক নম্বর আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি মহানগর দায়রা জজ আদালত বিশেষ-৬ এর পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবেও দায়িত্ব পালন করছেন।

    সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও কটিয়াদী বাজার বণিক সমিতির সভাপতি ইলিয়াস আলী, সাবেক ছাত্রদল নেতা মাহবুবুর রহমান শিকদার রাজীব, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুর রহমান সাইফুল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফয়সালুর রহমান ভুইয়া উজ্জ্বল, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক সুমন মিয়া, কটিয়াদী সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি শাহীন রিয়াজ, আচমিতা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন রুবেল, চান্দপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মহন ভুইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, যুবনেতা জাহিদুজ্জামান নাঈম, মুমুরদিয়া ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি আবু হানিফ, লোহাজুড়ি ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোহাম্মদ আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, কটিয়াদী পৌর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আজিজুর রহমান জনিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

    অনুষ্ঠান শেষে নেতাকর্মীরা অ্যাডভোকেট মর্তুজা আল কামালকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করেন এবং তাঁর রাজনৈতিক ও পেশাগত সাফল্যের ধারাবাহিকতা কামনা করেন।

  • বিশ্ব বাবা দিবসে ‘সেরা বাবা সম্মাননা-২০২৬’ ও ‘স্টার অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ প্রদান।


    ঢাকা প্রতিনিধি:বিশ্বের সকল বাবার প্রতি গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় উদযাপিত হলো বিশ্ব বাবা দিবস। এ উপলক্ষে সামাজিক-সাংস্কৃতিক ও মাদক বিরোধী সংগঠন ‘বাংলার বীর ফাউন্ডেশন’ এবং অরাজনৈতিক ও সামাজিক সংগঠন ‘স্মার্ট উদ্যোক্তা ফোরাম’-এর যৌথ আয়োজনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
    আজ রবিবার (২১ জুন, ২০২৬) সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে অবস্থিত বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের সফল ও অনুকরণীয় বাবাদের সম্মান জানাতে ‘সেরা বাবা সম্মাননা-২০২৬’ এবং ‘স্টার অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড-২০২৬’ প্রদান করা হয়।

    উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের অতিরিক্ত সচিব (অব:), বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নাট্যকার ও প্রযোজক ড. শেখ মহঃ রেজাউল ইসলাম। স্মার্ট উদ্যোক্তা ফোরামের সাংগঠনিক সম্পাদিকা মাহফুজা শিউলি-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:এস এম আমান উল্লাহ (বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক), মাকসুদেল হোসেন খান মাকসুদ (নির্বাহী সম্পাদক, দৈনিক সংবাদ প্রতিদিন এবং সভাপতি, সমীকরণ আদর্শ সাংস্কৃতিক সংগঠন), অধ্যাপক রোকেয়া বেগম (শিক্ষাবিদ, লেখক ও সমাজ উন্নয়ন কর্মী),ওবায়দা বেগম (স্বত্বাধিকারী, শখ থেকে শপ) অনুষ্ঠানটির মূল পরিকল্পনায় ছিলেন বাংলার বীর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা।

    অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন স্মার্ট উদ্যোক্তা ফোরামের সহ-সাংগঠনিক সম্পাদিকা সালমা সুলতানা এবং খ্যাতিমান তরুণ আবৃত্তি শিল্পী সৌখিন আজিজ।সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল গুণী ব্যক্তিত্বদের মাঝে ‘সেরা বাবা সম্মাননা’ প্রদান।
    ক্রেস্ট ও সনদপত্র বিতরণ শেষে ক্ষুদে নৃত্যশিল্পীরা চমৎকার নৃত্য পরিবেশন করে, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। উক্ত আয়োজনে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক সুধীজন উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে সন্তানের জীবনে বাবার অপরিসীম ত্যাগ ও অবদানের কথা স্মরণ করে পৃথিবীর সকল বাবাদের জন্য দোয়া ও শুভকামনা জানানো হয়।

  • দীঘিনালা সেনা জোনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ


    খাগড়াছড়ি প্রতিনিধি:
    পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দীঘিনালা সেনা জোনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ করা হয়েছে।

    রবিবার (২১ জুন) নিউজিল্যান্ড এলাকায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় জনগণের মাঝে ১হাজার ৬শত ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

    এ সময় দিঘীনালা জোনের অধিনায়ক লেপটেন্যাল কর্ণেল আল আমিন বলেন, একটি সবুজ ও পাহাড়ের বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ু দূষণ কমানো এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নিতে হবে।

    কর্মসূচিতে স্থানীয় বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, ৩নং কবাখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেস চাকমাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সেনাবাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন।

    অংশগ্রহণকারীরা দীঘিনালা সেনা জোনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

  • জাতীয় পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়

    চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
    প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর অংশ হিসেবে জাতীয় পর্যায়ে বিষয়ভিত্তিক কুইজ (বাংলা) ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের এক বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়। রোববার (২১ জুন) চাঁপাইনবাবগঞ্জ সদরের ঐতিহ্যবাহী নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ​নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব লতিফা হক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে অনুষ্ঠানটিকে আলোকিত করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শবনম আকতার।

    ​অনুষ্ঠানে বক্তারা জাতীয় পর্যায়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের এই অসামান্য অর্জনের ভূয়সী প্রশংসা করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “এই ধরনের সাফল্য কেবল বিদ্যালয়ের জন্যই নয়, বরং পুরো চাঁপাইনবাবগঞ্জ জেলার জন্য অত্যন্ত গৌরবের। কুইজ ও বিতর্কের মতো মেধাভিত্তিক প্রতিযোগিতায় আমাদের শিশুরা যেভাবে নিজেদের মেধার স্বাক্ষর রেখেছে, তা সত্যিই প্রশংসনীয়।”
    ​সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক জনাব লতিফা হক বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন।

    শিক্ষার্থীদের এই ধারাবাহিক সাফল্য ধরে রাখতে বিদ্যালয় প্রশাসন ও শিক্ষক মণ্ডলী সর্বদা সচেষ্ট থাকবে।”
    ​অনুষ্ঠানের শেষ অংশে জাতীয় পর্যায়ে গৌরব বয়ে আনা বিজয়ী শিক্ষার্থীদের হাতে বিদ্যালয়ের পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে অভিভাবকের মধ্যে বক্তব্য রাখেন নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান মোঃ গোলাম মোস্তফা।

    এছাড়াও বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন জাতীয় পর্যায়ে কুইজ (বাংলা) প্রথম স্থান অর্জনকারী ৫ম শ্রেণির শিক্ষার্থী আইমান কানিতা ও বির্তক প্রতিযোগিতা দ্বিতীয় স্থান বিজয়ী দলনেতা ৫ম শ্রেণির শিক্ষার্থী জারিন আফরোজ শিফা। অনুষ্ঠানকে সার্বিক সহযোগিতা করেন, অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম হামিদ, মরিয়ম নেসা ও মোঃ নেয়ামতুল্লাহ। এ সময় বিদ্যালয়ের আরও শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • সেনাবাহিনী সিন্দুকছড়ি জোন কর্তৃক দূর্গম পাহাড়ি এলাকায় বিদ্যালয়ে ভবন সংস্কার ও ক্রীড়া সামগ্রী বিতরণ

    খাগড়াছড়ি প্রতিনিধি:
    খাগড়াছড়ি পার্বত্য জেলা মানিকছড়ি উপজেলায় দূর্গম পাহাড়ি অঞ্চলের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের অধীনস্থ সিন্দুকছড়ি জোন।
    এ উদ্যোগের আওতায় খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত দক্ষিণ হাফছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো সংস্কার কাজ সম্পন্ন করা হয়েছে। বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ করা করেছে সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন সিন্দুকছড়ি জোন।।

    দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে ভবন জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা বিদ্যালয় ভবনটি সিন্দুকছড়ি জোনের উদ্যোগে পূর্ণ মেরামত করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপদ ও সুন্দর পরিবেশে পাঠদান নিশ্চিত করার লক্ষ্যে বিদ্যালয়ে একটি নতুন বারান্দায় সংযুক্ত করা হয়েছে। ফলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন আরও উন্নত ও উপযোগী পরিবেশে শিক্ষা গ্রহণের সুযোগ পাবে।

    শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তার উদ্দেশ্যে বিদ্যালয়ে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ প্রদান করা হয়, যা তাদের শিক্ষা জীবনকে আরও উৎসাহিত করবে।

    বিদ্যালয় সংস্কার ও শিক্ষা সহায়তা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএ-৭৫১৪ লেঃ কর্ণেল ইসমাইল সামস আজিজি, পিএসসি, জি, জোন কমান্ডার, সিন্দুকছড়ি জোন। তিনি নব নির্মিত স্থাপনার উদ্বোধন করেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে নিয়মিত অধ্যয়ন, নৈতিক শিক্ষা অর্জন এবং দেশ গঠনে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করার আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষা হলো জাতির উন্নয়নের অন্যতম প্রধান চালিকা শক্তি এবং শিক্ষার মাধ্যমেই একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

    এ সময় বিদ্যালয়ে প্রধান শিক্ষক সুঁইচিংপ্রু মারমা, সহকারী শিক্ষিকা জোৎস্না চাকমা, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা বাংলাদেশ সেনাবাহিনীর এই জনকল্যাণমূলক ও মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সিন্দুকছড়ি জোনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

    স্থানীয় জনগণ আশা প্রকাশ করেন যে, পার্বত্য অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের ইতিবাচক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং দুর্গম এলাকার জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

  • কাঁঠালিয়ায় ওলামা দলের কমিটি গঠন উপলক্ষে কর্মীসভা


    ঝালকাঠি প্রতিনিধি:ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের ওলামা দলের কমিটি গঠন উপলক্ষে শনিবার সন্ধ্যায় পাটিখালঘাটা ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয়ে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় পর্যায়ে ওলামা দলকে আরও সক্রিয় ও গতিশীল করতে এই সভার আয়োজন করা হয়।

    পাটিখালঘাটা ইউনিয়ন ওলামা দলের সভাপতি মাওলানা ওলিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁঠালিয়া উপজেলা ওলামা দলের আহ্বায়ক ক্বারী নেয়ামত উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটিখালঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান, উপজেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা ইসমাইল, পাটিখালঘাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান (কলাম মেম্বার) পাটিখালঘাটা ইউনিয়ন ওলামা দলের সদস্য সচিব মাওলানা ওয়াহিদুজ্জামান ফারুকী।

    সভায় বক্তারা সংগঠনকে তৃণমূল থেকে আরও শক্তিশালী ও আদর্শিক ভিত্তিতে গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন। দলীয় আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নের জন্য সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান নেতৃবৃন্দ।

  • নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত

    নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থী ও অভিভাবক সম্পৃক্ততা বৃদ্ধি এবং মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে বসুরহাট একাডেমীর উদ্যোগে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

    ২০ইজুন (শনিবার) সকাল ১১ ঘটিকায় বসুরহাট পৌর অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বসুরহাট একাডেমীর সভাপতি অরবিন্দ ভৌমিক।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাসুদুর রহমান। তিনি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও আধুনিক জ্ঞান অর্জনের ওপর গুরুত্বারোপ করে বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম, থানা অফিসার ইনচার্জ মোঃ নুরুল হাকীম,মাধ্যমিক শিক্ষা অফিসার দিদার হোসেন, উপজেলা শিক্ষা অফিসার আশ্রাফুল আলম।

    এ সময় আরও বক্তব্য রাখেন, বসুরহাট একাডেমীর সহ-সভাপতি ও চাপরাশিরহাট ইসমাঈল ডিগ্রি কলেজ-এর সাবেক অধ্যক্ষ প্রফেসর আবুল বাসার, সহ-সভাপতি ও কোম্পানীগঞ্জ মাধ্যমিক শিক্ষক সমিতি-এর সভাপতি আমীর হোসেন, বসুরহাট একাডেমীর সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম খাজা আবুল খায়েরের পুত্র তরুণ আইনজীবী ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা সাজেদা আক্তার, সহকারী প্রধান ফেরদৌস হায়দার চৌধুরী, যৌথ ভাবে সঞ্চলনা করেন সিনিয়র শিক্ষক জগন্নাথ দেবনাথ বিজয় ও তাহমিনা ইয়াছমিন নূপুরসহ অভিভাবকগণ।

    উক্ত অনুষ্ঠানে, বসুরহাট একাডেমি’র শিক্ষার্থী জেএসসি পরিক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্ত ৬ জন ও সাধারণ গ্রেড়ে ৩ জন, অপর দিকে ২০২৫ সালে উত্তীর্ণ এসএসসি (A+) প্রাপ্ত ৩ মেধাবী ছাত্র- ছাত্রীদের মাঝে বৃত্তি বিতরণ করা হয়।
    বক্তারা শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং নৈতিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সাফল্যের পেছনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
    এসময়ে উপস্থিত ছিলেন বসুরহাট একাডেমীর পরিচালনা পর্ষদ’র সদস্যবৃন্দ,অসংখ্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপজেলায় কর্মরত সাংবাদিক বৃন্দ।

  • কাঁঠালিয়ায় কাল্বের ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত 

    ঝালকাঠি প্রতিনিধি ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ (কাল্ব) এর ১৬ তম বার্ষিক সাধারণ সভা শনিবার (২০ জুন) কাঁঠালিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

     

    উপজেলা কাল্বের সভাপতি মো. আবদুল মন্নান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কাল্ব ‘ঘ’ অঞ্চলের ডিরেক্টর খন্দকার মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমবায় অফিসার মো. মনিরুল ইসলাম, আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আবদুল হালিম, কাঁঠালিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মুজিবুর রহমান, কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম আমিরুল ইসলাম, কাল্বের জেলা প্রোগ্রাম অফিসার মো. মহিউদ্দিন।

     

    উপজেলা কাল্বের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান সঞ্চালনায় বক্তব্য রাখেন কাল্ব সদস্য অধ্যাপক মো. আজিজুল হক, মো. রিপন মিয়া, শিক্ষক মো. বাবুল মিয়া প্রমূখ।

     

    এসময় কাল্বের বিগত দিনের আয় ব্যয়ের হিসাবসহ নানা বিষয়ে আলোচনা করা হয়।

     

    মো. আমিনুল ইসলাম

    ঝালকাঠি প্রতিনিধি

    ০১৭১১১১২৪২২