রায়গঞ্জ সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ক্ষিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অর্ধ- বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শেখ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামাইনগড় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি সদস্য মোঃ কাজী মুদ্দীন কাজী, গণমাধ্যম কর্মী রায়গঞ্জ -সলংগা মডেল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ জাকি উল্লাহ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, নৈতিক শিক্ষা ও মানবিক গুণাবলি অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
গণমাধ্যম কর্মী হাজী মোঃ জাকি উল্লাহ বলেন ক্ষিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন মরহুম ফতুহুর রহমান। তিনি শালিয়াগাড়ী উচ্চ বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষক ছিলেন, শিক্ষা বিস্তারে তাঁর এই উদ্যোগ অত্র এলাকায় প্রশংসিত হচ্ছে, তার অক্লান্ত পরিশ্রমের ফল ক্ষিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি,
আলোচনা পর্বে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শেখ নজরুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষাই একজন শিক্ষার্থীর সফল জীবনের প্রধান ভিত্তি। তিনি আরও বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষার পাশাপাশি মানবিক মূল্যবোধ অর্জন অত্যন্ত জরুরি। এ ধরনের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে।
অনুষ্ঠান শেষে প্রথম হতে পঞ্চম শ্রেণী পর্যন্ত অর্ধ-বার্ষিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। শিক্ষার্থীদের মুখে ছিল উচ্ছ্বাস আর অভিভাবকদের চোখে ছিল সন্তুষ্টির হাসি। স্থানীয়দের উপস্থিতিতে অনুষ্ঠানটি একটি স্মরণীয় আয়োজনে পরিণত হয়। কর্তৃপক্ষ শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের শিক্ষাবান্ধব কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
খাগড়াছড়ি প্রতিনিধি:খাগড়াছড়িতে পাহাড়ি মাটিতে আলুবোখারা চাষে সফলতা অর্জন করেছে পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্র। দীর্ঘ দিনের গবেষণা আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে এ সাফল্য অর্জিত হওয়ায় পাহাড়ি অঞ্চলের কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে।
জেলা প্রতিনিধি, ফরিদপুর: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেয়াদোত্তীর্ণ ও অস্বাস্থ্যকর খাদ্যপণ্য বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ঢাকা – প্রতিনিধি:একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট কবি, গবেষক ও সাহিত্যপ্রেমী কবি আল মুজাহিদী আর নেই। শুক্রবার (১৯ জুন) দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহ ও ইন্না ইলাহি রাজিয়্যুন।
বিরামপুর (দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর উপজেলার ৪ নম্বর দিওড় ইউনিয়নে কৃষি উৎপাদন বৃদ্ধি, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তা এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, দিওড় ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় কৃষকদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিওড় ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ রেজওয়ান আলী।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে বুধবার সকালে ২৬ নং বালুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আমতলী (বরগুনা) প্রতিনিধি:
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় কাজী ফার্মস এর উদ্যোগে ৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪২৩ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেন।
ব্যুরো চিফ ব্রাহ্মণবাড়িয়া: একটি আধুনিক, উন্নত ও সমৃদ্ধ জনপদ গড়ে তোলার স্বপ্ন নিয়ে বদলে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা। টেকসই অবকাঠামো নির্মাণ, যাতায়াত ব্যবস্থার আধুনিকায়ন এবং গ্রামীণ জনপদের জীবনমান উন্নয়নের লক্ষ্য নিয়ে জেলায় এখন চলছে ব্যাপক কর্মযজ্ঞ। স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায় ব্রাহ্মণবাড়িয়া আজ এক নতুন রূপ ধারণ করছে।
বিশেষ প্রতিনিধি: বজ্রকঠিন প্রত্যয়ে অবিচল থেকে অসত্য ও অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম, শোষিত ও নিপীড়িত মানবতার মুক্তি ও স্বাধীনতার লক্ষ্যে জান্নাতের যুবকদের সর্দার ইমাম হোসাইন এবং তাঁর প্রিয় আহলে বাইত ও বিশ্বস্ত সঙ্গীগণ যে মহান আত্মত্যাগের কালজয়ী দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, সেই অবিনাশী চেতনার স্মারক হয়ে আবারও আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র মহররম—মহাশোকের মাস।