Category: অন্যান্য

  • নেত্রকোণায় বন্যাকবলিত কৃষকদের মাঝে ব্র্যাকের বিনামূল্যে ধান ও সবজি বীজ বিতরণ

    নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণায় আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষকদের পাশে দাঁড়িয়েছে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স। জেলার নেত্রকোণা-১ অঞ্চলের সদর এলাকা অফিসের উদ্যোগে ১৬০ জন কৃষান-কৃষাণীর মাঝে বিনামূল্যে ধান ও সবজি বীজ বিতরণ করা হয়েছে।

    এসময় বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের নেত্রকোনা-১ অঞ্চলের সিনিয়র আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ রফিকুল ইসলাম এবং বিডিসি শেখ মোঃ খায়রুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সদর এলাকার এলাকা ব্যবস্থাপক মোঃ জান্নাতুল ইসলাম ও বিডিইউ আব্দুল্লাহ আল মামুন।

    আয়োজকরা জানান, আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনরায় চাষাবাদে উৎসাহিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় ১৬০ জন কৃষান-কৃষাণীর হাতে ধান ও বিভিন্ন ধরনের সবজি বীজ তুলে দেওয়া হয়।

  • ন্যায্য মজুরির দাবিতে বেনাপোল বন্দরে শ্রমিকদের কর্মবিরতি, আশ্বাসে এক মাসের জন্য স্থগিত আন্দোলন

    শার্শা,যশোর প্রতিনিধি: ন্যায্য মজুরির দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি ও আন্দোলনে নেমেছিলেন বেনাপোল স্থল বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৮৯১ ও ৯২৫- এই দুইটি সংগঠনের শ্রমিকরা।

    রবিবার (১৪ জুন২০২৬) সকাল সাড়ে ৯টার দিকে বেনাপোল স্থল বন্দরের প্রধান ফটকের সামনে রাজপথে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেন তারা।

    আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, ২০১২ সালে বেনাপোল পোর্ট কর্তৃপক্ষ আমদানিকারকদের কাছ থেকে প্রতি টন পণ্য হ্যান্ডলিং বাবদ ৩৩ টাকা আদায় করলেও শ্রমিকরা পেতেন মাত্র ১৮ টাকা। বর্তমানে ২০২৬ সালে সেই হ্যান্ডলিং চার্জ বেড়ে ৭৮ টাকায় উন্নীত হলেও শ্রমিকদের মজুরি এখনো ১৮ টাকাতেই সীমাবদ্ধ রয়েছে।

    শ্রমিকদের দাবি, প্রতি টন পণ্য হ্যান্ডলিংয়ে ম্যানুয়াল শ্রমিকদের মজুরি ৩৫ টাকা এবং অন্যান্য ক্ষেত্রে ৩০ টাকা নির্ধারণ করতে হবে।

    পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আন্দোলনস্থলে উপস্থিত হন বেনাপোল স্থল বন্দরের পরিচালক শামীম হোসেন, বেনাপোল সি অ্যান্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, ৮৯১ শ্রমিক ইউনিয়নের সভাপতি মাসুদুর রহমান রিন্টু ও সাধারণ সম্পাদক লিটন, ৯২৫ শ্রমিক ইউনিয়নের সভাপতি তবিবুর রহমান এবং সাধারণ সম্পাদক সহিদ আলী।

    পরে শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে বন্দর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট নেতৃবৃন্দ শ্রমিকদের দাবিগুলো এক মাসের মধ্যে বাস্তবায়নের আশ্বাস দেন। এ সময় তারা আন্দোলনকারীদের উদ্দেশ্যে বক্তব্য দিয়ে জানান, শ্রমিকদের দাবি যথাযথভাবে বিবেচনা করা হবে এবং দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

    এসময় উপস্থিত ছিলেন, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সহ-সাধারণ সম্পাদক (১) মোঃ আব্দুল মজিদ ও সহ-সাধারণ সম্পাদক(২) মোঃ জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম,সহ ও সাংগঠনিক সম্পাদক মোঃ ইদ্রিস আলী ডাক্তার,প্রচার সম্পাদক ওমর ফারুক, কোষাধ্যক্ষ মোঃ সবুজ হোসেন কার্যনির্বাহী সদস্য মোঃ কামরুজ্জামান সহ ৮৯১ ও ৯২৫ এর সকল শ্রমিক বৃন্দ উপস্থিত ছিলেন।

    বাংলাদেশ সরকারের বাজেট প্রণয়নের চলমান সময় বিবেচনায় নিয়ে এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব অনিন্দ্য ইসলাম অমিতের সার্বিক তত্ত্বাবধানে শ্রমিকরা তাদের কর্মসূচি এক মাসের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নেন।

    তবে শ্রমিক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে তাদের দাবি বাস্তবায়ন না হলে এক মাস পর পুনরায় অনির্দিষ্টকালের জন্য সকল ধরনের কাজকর্ম বন্ধ রেখে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

    শ্রমিকদের এ কর্মসূচির কারণে সকালে বন্দর এলাকায় কিছু সময়ের জন্য কর্মচাঞ্চল্যে স্থবিরতা দেখা দিলেও আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

  • পানছড়িতে মারমা ঐক্য পরিষদ সংগঠন’কে গতিশীল করার লক্ষ্যে সাংগঠনিক সভা অনুষ্ঠিত 

    খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলা পানছড়ি উপজেলা শাখা বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ আয়োজনে সংগঠনে তৃণমূল পর্যায়ে কর্মীদের সুসংগঠিত ও সংগঠন’কে গতিশীল করার লক্ষ্যে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।

    শনিবার (১৩জুন) বিকেলে পানছড়ি কুড়াদিয়াছড়া ৪নং লতিবান ইউনিয়ন পরিষদ কক্ষে সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

    সাংগঠনিক সভাতে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদে জেলা কমিটি সহ-সভাপতি সুইলাপ্রু মারমা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ খাগড়াছড়ি জেলা কমিটি সিনিয়র সহ-সভাপতি সুধা অং মারমা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থায়ী কমিটি উপদেষ্টা মংমংশে মাষ্টার, যুগ্ম সাধারণ সম্পাদক অংহ্লাপ্রু মারমা, থোয়াইহ্লাপ্রু মারমাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনে নেতৃবৃন্দ।

    বক্তৃরা বক্তব্য বলেন, মারমা সম্প্রদায়ের অধিকার প্রতিষ্ঠা, বৈষম্যহীন সমাজ বিনির্মাণ এবং তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করা মূল উদ্দেশ্য।

  • চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী

    চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

    বাংলাদেশ ৬৪ জেলায় পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের প্রত্যয় নিয়ে চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ জুন) দুপুর ১ টায় চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ, চাঁপাইনবাবগঞ্জের যৌথ উদ্যোগে এই বিশাল বৃক্ষরোপণ যজ্ঞের সূচনা ঘটে। ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) ও পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ এন এম ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহীন সুলতানা চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন ডাঃ এ কে এম শাহাব উদ্দীন।

    চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক ড. মোঃ ইয়াছিন আলী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, সামাজিক বন বিভাগের সহকারী বন সংরক্ষক নায়েমা আক্তার, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রুবিনা আনিস, অনুজ চন্দ সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনুজ চন্দ, চাঁপাইনবাবগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আবু সাঈদ, জেলা কর্মসংস্থান ও জেলা জনশক্তি সহকারী পরিচালক আখলাক উদ জ্জামান, পরিসংখ্যান ব্যুরো উপ-পরিচালক রাজীব কুমার কর্মকার ও জেলা ফুড অফিস সাব ইন্সপেক্টর মোঃ শহিদুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ প্রমুখ ।

    উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর এই মহাপরিকল্পনা জেলার পরিবেশগত উন্নয়নে এক যুগান্তকারী ভূমিকা পালন করবে। এই কর্মসূচি সফল করতে তারা সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান।

    সামাজিক বন বিভাগের সহকারী বন সংরক্ষক নায়েমা আক্তার জানান, এই বছর এক লক্ষ চরাগাছ রোপন করা হবে এর মধ্যে প্রতিটি ইউনিয়নে ২০০ টি করে চারাগাছ রোপণ, পৌরসভায় ১৫০০ টি চারা গাছ রোপন ও প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ৫০ টি চারা রোপণ, এছাড়াও সরকারি রাস্তার পাশে সরকারি জায়গায় অন্যান্য চারাগাছ রোপন করা হবে। অনুষ্ঠানে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ করে আনুষ্ঠানিকভাবে এই বিশাল কর্মসূচির সূচনা করা হয়।

  • নির্বাচনী প্রচারণায় ভিন্ন মাত্রা: জালালপুরে আইনজীবী রফিকুল ইসলামের ফ্রি মেডিকেল ক্যাম্প

    কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এক ব্যতিক্রমী মানবিক উদ্যোগ নিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী ও জেলা জজ কোর্টের সিনিয়র আইনজীবী আলহাজ্ব এ্যাডভোকেট রফিকুল ইসলাম ভূঁইয়া। এলাকার দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্য সুরক্ষায় তাঁর একক প্রচেষ্টায় একটি বিশাল ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

    ​আজ সকাল ৯টায় জালালপুর আনন্দ বাজারে আনুষ্ঠানিকভাবে এই ক্যাম্পের উদ্বোধন করেন অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মজিবুল হক ভূঁইয়া (বাচ্চু মাস্টার)।

    ​জালালপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আমিনুল হক ভূঁইয়ার (কাঞ্চন মাস্টার) সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব এ্যাড. রফিকুল ইসলাম ভূঁইয়া।

    ​এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের আমীর বিল্লাল হোসেন বিএসসি, জামায়াত নেতা হারুন-অর রশিদ, রফিক মিয়া, মিজানুর রহমান, মোনায়েম খান এবং সুজন মিয়াসহ অনেকেই।

    ​সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল থেকেই চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষের উপচে পড়া ভিড় ছিল। প্রত্যন্ত গ্রাম থেকে আসা প্রায় ১ হাজারেরও বেশি রোগীকে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে ব্যবস্থাপত্র ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। দুপুর পর্যন্ত বিরতিহীনভাবে চলে এই সেবা কার্যক্রম।

    ​সেবা নিতে আসা স্থানীয় বাসিন্দারা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমাদের মতো সাধারণ মানুষের জন্য এটি অত্যন্ত বড় একটি সুযোগ। প্রত্যন্ত অঞ্চলের মানুষের সুবিধার্থে এমন পরোপকারী উদ্যোগ নিয়মিত নেওয়া প্রয়োজন।”

    ​এ বিষয়ে আয়োজক ও চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম ভূঁইয়া জানান, “উপজেলা বা জেলা শহরগুলো মূল জনপদ থেকে বেশ দূরে হওয়ায় এখানকার দরিদ্র মানুষ উন্নত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হন। মূলত এই অসহায় সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতেই আমার এই ক্ষুদ্র প্রয়াস। আগামী দিনগুলোতেও আমি নিজেকে এলাকার মানুষের কল্যাণে নিয়োজিত রাখতে চাই।”

    ​ফ্রি ক্যাম্পে দিনভর রোগীদের চিকিৎসা সেবা দেন কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা: মো: ইফতেখারুল ইসলাম ইফতি, মেডিকেল অফিসার ডা: আনিসুর রহমান এবং রেনেসাঁ ডায়াগনস্টিক অ্যান্ড হাসপাতালের মেডিকেল অফিসার ডা: মুস্তাফিজুর রহমান।

  • লক্ষীছড়িতে তৃণমূল পর্যায়ে কর্মীদের সু-সংগঠিত করার লক্ষ্যে সাংগঠনিক সভা অনুষ্ঠিত

    খাগড়াছড়ি প্রতিনিধি: এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পরে সর্ব প্রথম উপজেলা ভিত্তিক মারমা সম্প্রদায়ে বিশ্বস্ত সামাজিক সংগঠন সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।খাগড়াছড়ি জেলা লক্ষীছড়ি উপজেলা শাখা আয়োজনে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদে তৃণমূল পর্যায়ে কর্মীদের সু-সংগঠিত করার লক্ষ্যে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।

    বৃহস্পতিবার (১১জুন) বিকেলে মেজার পাড়া মার্কেট শেড প্রাঙ্গণে বৃক্ষরোপন কর্মসূচী ও সাংগঠনিক আলোচনা সভা করা হয় ।

    সাংগঠনিক সভাতে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদে লক্ষীছড়ি উপজেলা শাখা সভাপতি অংগ্যপ্রু মারমা সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক অংসু মারমা সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ খাগড়াছড়ি জেলা কমিটি সিনিয়র সহ-সভাপতি সুধা অং মারমা,।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক অংহ্লাপ্রু মারমা, থোয়াইহ্লাপ্রু মারমা, লক্ষীছড়ি উপজেলা সাধারণ সম্পাদক চাইহ্লাপ্রু মারমা, সাংগঠনিক সম্পাদক উথোয়াইচিং মারমা (উত্তম), উপজেলা মারমা যুব ঐক্য পরিষদ সভাপতি চিনিঅং মারমা, উপজেলা ছাত্র ঐক্য পরিষদ সভাপতি খিলু অং মারমাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনে নেতৃবৃন্দ।

    বক্তৃরা বক্তব্য বলেন, মারমা সম্প্রদায় জনগোষ্ঠীরা পার্বত্য চট্টগ্রামে তিনটি (খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান) সংসদীয় আসনে ভোটের মাঠে জাতীয়তাবাদী দল বিএনপি’কে বিপুল ভোট দিয়ে বিজয় করেছে। বেশিভাগ অংশ বিভিন্ন উপজেলা দূর্গম পাহাড়ি এলাকায় পিছিয়ে পড়া জায়গাতে বসবাসরত মারমা জনগোষ্ঠী নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছে

    তারা আশা করেন বিএনপি সরকারে প্রধানমন্ত্রী তারেক রহমান নেতৃত্বে তিন পার্বত্য জেলা প্রতিটি এলাকায় পিছিয়ে থাকায় রাস্তাঘাট, মন্দির, স্কুলসহ অবকাঠামো উন্নয়ন এবং নাগরিক সুবিধা পাবে।
    আলোচনা সভা শেষে স্থানীয় মারমা শিশু শিল্পীরা নৃত্য পরিবেশনা করেন।

  • খাগড়াছড়ি দিঘীনালা জোন উদ্যোগে সুবিধা বঞ্চিতদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা

    খাগড়াছড়ি প্রতিনিধি:
    খাগড়াছড়ির দিঘীনালা উপজেলায় মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে দীঘিনালা জোনে উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।

    বুধবার (১০জুন) সকালে দিঘীনালা জোন সদর প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে এলাকার অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিশেষ চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়।

    চিকিৎসা কার্যক্রমে অংশগ্রহণকারী বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের চোখ পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেন। এছাড়া রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো: আল- আমিন এসইউপি, পিএসসি। সাব-জোন কমান্ডার মেজর তৌকির আহমেদ, এসইউপি, পিএসসি, এবং জোন আ্যডজুট্যান্ট ক্যাপ্টেন আবদুল্লাহ আল আজমী।

    যারা সহায়তা পেয়েছেন তারা হলেন, ছোট মেরুং বাজার দারুস সুন্নাহ মাদ্রাসা এবং দারুল উলুম শাহিদা সুমাইয়া বালিকা মাদ্রাসা ও এতিমখানা-এর শিক্ষার্থী ও এতিমদের জন্য চাল, আটা, চিনি, তেল ও ডালসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করা হয়। খাদ্য সহায়তা পেয়ে প্রতিষ্ঠান দুটির শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

    এছাড়া দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভোগছিলেন মোঃ বাচ্চু মিয়া এবং ক্রিস ত্রিপুরা এর চিকিৎসা ব্যয় নির্বাহে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।
    এদিকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের পুণর্বাসনের লক্ষ্যে অন্তনিতা চাকমা, বাকী রাম ত্রিপুরা, মোছাঃ জাহেরা খাতুন, গৌরিকা বালা চাকমা, ফুলেকা চাকমা এবং মার্জিনা বেগমের বসতঘর পুনর্নির্মাণের জন্য প্রয়োজনীয় ঢেউটিন বিতরণ করা হয়।

    এসময় জোন অধিনায়ক লে: কর্ণেল মো: আল- আমিন বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের কল্যাণে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও জনগণের পাশে থাকবে। তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং দুর্গত মানুষের সহায়তায় সেনাবাহিনী নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্

  • রাস্তা সংস্কারের দাবিতে ফুঁসছে এলাকাবাসী

    পত্নীতলা নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর-গবনপুর-চণ্ডীপুর-মেছের বাজার-শিমুলিয়া হয়ে তীরমনি পর্যন্ত বিস্তৃত আঞ্চলিক সড়কটি এখন যেন এক মরণফাঁদে পরিণত হয়েছে।

    দীর্ঘ কয়েক বছর ধরে কোনো সংস্কার না হওয়ায়, ১৫ কিলোমিটার দীর্ঘ এই সড়কের পিচ-খোয়া উঠে গিয়ে তৈরি হয়েছে ছোট-বড় অসংখ্য বিপজ্জনক গর্ত।
    স্থানীয়দের তথ্যমতে, প্রতিদিন আমাইড় ও ঘোষনগর ইউনিয়নের প্রায় ১০ থেকে ১৫ হাজার মানুষ এই সড়ক দিয়ে যাতায়াত করেন।

    অথচ দুর্ভাগ্যজনক হলেও সত্য, দীর্ঘ এই রাস্তার মাত্র ৩ থেকে ৪ কিলোমিটার কোনোমতে চলাচলের উপযোগী থাকলেও, বাকি প্রায় ১১ কিলোমিটার অংশই এখন সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়েছে।

    মূল ভোগান্তি যেখানে:
    ঝুঁকিতে রোগী ও গর্ভবতী মায়েরা: খানাখন্দে ভরা এই রাস্তা দিয়ে কোনো মুমূর্ষু বা গর্ভবতী রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া চরম ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। ঝাঁকুনিতে রোগীর অবস্থা আরও সংকটাপন্ন হয়ে পড়ে।
    অর্থনৈতিক ও যাতায়াত স্থবিরতা: ভাঙাচোরা রাস্তার কারণে প্রতিনিয়ত বিকল হচ্ছে যানবাহন, নষ্ট হচ্ছে মূল্যবান সময় ও অর্থ।

    এলাকাবাসীর আকুতি: “আমরা ট্যাক্স দিই, ভোট দিই, অথচ বছরের পর বছর এই ভাঙা রাস্তা দিয়ে আমাদের যাতায়াত করতে হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের বিনীত দাবি—কাগজে-কলমে নয়, দ্রুত বাস্তবসম্মত পদক্ষেপ নিয়ে এই সড়কটি সংস্কার করা হোক এবং আমাদের দীর্ঘদিনের এই নরকযন্ত্রণা থেকে মুক্তি দেওয়া হোক।

    এলাকার সাধারণ মানুষের এখন একটাই দাবি, কর্তৃপক্ষ যেন আর কালক্ষেপণ না করে দ্রুত এই সড়কটির টেকসই সংস্কার নিশ্চিত করেন।

  • সাঁথিয়ায় ছাত্রদলকে নিয়ে যুবদলের ভূমিকা প্রসঙ্গে বিতর্ক

    সাঁথিয়া প্রতিনিধি: পাবনার সাঁথিয়া উপজেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম ও নেতৃত্বের বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি সাঁথিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব মিজানুর রহমান বাবুল এক ফেসবুক পোস্টে দাবি করেন, উপজেলা ছাত্রদলের দীর্ঘদিন কমিটি না থাকায় অনেক মেধাবী ও পরিশ্রমী ছাত্রনেতা ছড়িয়ে-ছিটিয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছেন। ফলে তাদের মধ্যে সমন্বয় ও নেতৃত্বের ঘাটতি দেখা দিচ্ছে।

    তিনি আরও উল্লেখ করেন, যুবদলের কেন্দ্রীয় নেতা মাসুদুল হক মাসুদের সহযোগিতায় সাঁথিয়া উপজেলা যুবদল ছাত্রদলের নেতাকর্মীদের সাংগঠনিক কর্মকাণ্ডে সহযোগিতা ও সমন্বয়ের দায়িত্ব পালন করবে। উপজেলা ছাত্রদলের নতুন কমিটি গঠিত না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

    তবে এ বক্তব্যের প্রতিক্রিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর পূর্ব শাখার গণমাধ্যম বিষয়ক সম্পাদক ও ছাত্রদল নেতা মোঃ নুর-বীন আব্দুর রহমান রাহাত প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, ছাত্রদলের উপজেলা ইউনিটকে সুসংগঠিত করা, নেতৃত্ব প্রদান এবং সাংগঠনিক তদারকি করার দায়িত্ব ছাত্রদলের জেলা কমিটির ওপর বর্তায়। এ ক্ষেত্রে যুবদলের সরাসরি মধ্যস্থতা বা নিয়ন্ত্রণমূলক ভূমিকা সংগঠনের সাংগঠনিক কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে তিনি মত প্রকাশ করেন।

    রাহাত আরও বলেন, “ছাত্রদল একটি স্বতন্ত্র সহযোগী সংগঠন। এর সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও ইউনিটসমূহকে সুসংগঠিত করার জন্য দলীয় কাঠামোর মধ্যেই দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ রয়েছেন। তাই এ দায়িত্ব ছাত্রদলের সংশ্লিষ্ট সাংগঠনিক স্তর থেকেই পালন হওয়া উচিত।”

    এদিকে বিষয়টি নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যেও আলোচনা চলছে। অনেকেই মনে করছেন, ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সাংগঠনিক ইউনিটগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি প্রয়োজন।

    রাজনৈতিক মহলের মতে, উপজেলা ছাত্রদলের নতুন কমিটি গঠন হলে এ ধরনের বিতর্কের অবসান ঘটতে পারে এবং সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত হবে।