Category: রাজনীতি

  • প্রয়ত মান্নান তালুকদারের স্বরণ সভায় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

    রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা:
    সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা অডিটোরিয়ামে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের ১ম মৃত্যু বার্ষিকীর স্বরণ সভায় বিদুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এ কথা বলেন।

    ১৮ জুলাই শনিবার রায়গঞ্জ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে দিনব্যাপী স্বরণ সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে মন্ত্রী বলেন সারাদেশে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে।সাবেক এমপি মান্নান তালুকদারের স্বরণ সভায় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এ কথা বলেন

    উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম। পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান মিরনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্থানীয় এমপি ভিপি আয়নুল হক, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, প্রয়াত এমপি মান্নান তালুকদারের সু্যোগ্য পুত্র সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য রাহিদ মান্নান লেলিন, পৌর বিএনপির সাবেক সভাপতি হাতেম আলী সুজন, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি খায়রুল মাস্টার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দুলাল হোসেন খাঁন, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, সলঙ্গা থানা যুবদলের আহবায়ক রাশেদুল হাসান পাপন।

    বক্তারা আব্দুল মান্নান তালুকদারের রাজনৈতিক কর্মময় জীবনের উপর আলোকপাত করে বলেন, তিনি সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর সদস্য ছিলেন, রাজনীতিতে তার নীতি আর্দশ ত্যাগ স্বর্ণাক্ষরে লেখা থাকবে, আব্দুল মান্নান তালুকদারের পদাঙ্ক অনুসরণ করে স্থানীয় এমপি ভিপি আয়নুল হককে উন্নয়ন করার প্রচেষ্টা অব্যাহত রাখতে আহবান করেন।

    ১ম মৃত্যু বার্ষিকীতে তাঁর বিদ্রেহী আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়। । উল্লেখ্য গত১৮ জুলাই ২০২৫ সালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গসংগঠন যুবদল ছাত্রদল সেচ্ছাসেবক দল কৃষক দল তাঁতীদল ওলামা দল জাসাসের হাজার হাজার নেতাকর্মী স্বরণ সভায় অংশগ্রহণ করেন।

  • অনিয়মের অভিযোগে বাপুস নির্বাচনের ফল চ্যালেঞ্জ, পুনঃগণনা আবেদন

    ঝালকাঠি সংবাদদাতাঃ বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) ঝালকাঠি জেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন (২০২৬–২০২৯)-এ সাধারণ সম্পাদক পদে ভোট পুনর্গণনা, অভিযোগ তদন্ত এবং আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ঘোষিত ফলাফলের কার্যকারিতা স্থগিতের দাবিতে আপিল বিভাগে আবেদন করেছেন পরাজিত প্রার্থী আবু জাফর বিশ্বাস।

    আবেদনে তিনি অভিযোগ করেন, ভোট গণনার সময় তাঁর মনোনীত পোলিং এজেন্ট মাওলানা মোহাম্মদ মহসিনকে কোনো বৈধ কারণ ছাড়াই গণনাকক্ষ থেকে বের করে দেওয়া হয়। ফলে তিনি ভোট গণনা প্রত্যক্ষ করতে পারেননি এবং ফলাফল সংক্রান্ত নথিতে তাঁর স্বাক্ষরও নেওয়া হয়নি। তাঁর দাবি, এ ধরনের ঘটনা নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা, নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা নিয়ে যৌক্তিক প্রশ্নের জন্ম দিয়েছে।

    আবেদনে আরও উল্লেখ করা হয়, ভোট গণনা শুরুর আগেই প্রার্থীদের কাছ থেকে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে—মর্মে স্বাক্ষর নেওয়া হয়, যা নির্বাচন পরিচালনার স্বাভাবিক বিধি ও ন্যায্য প্রক্রিয়ার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে তিনি দাবি করেছেন।

    আবু জাফর বিশ্বাস বলেন, “আমি সদস্যদের গণতান্ত্রিক রায়কে সর্বোচ্চ সম্মান করি। তবে নির্বাচনী প্রক্রিয়ায় যেসব অনিয়মের অভিযোগ উঠেছে, সেগুলোর নিরপেক্ষ তদন্ত না হলে সদস্যদের আস্থা ক্ষুণ্ন হতে পারে। আমি কোনো ব্যক্তি বা পক্ষের বিরুদ্ধে নয়; বরং সত্য উদ্ঘাটন, স্বচ্ছতা নিশ্চিত এবং সংগঠনের গণতান্ত্রিক মর্যাদা অক্ষুণ্ন রাখার স্বার্থে সকল প্রার্থী বা তাঁদের অনুমোদিত প্রতিনিধিদের উপস্থিতিতে সাধারণ সম্পাদক পদের সব ব্যালট পুনর্গণনার আবেদন জানিয়েছি।

    আবেদনে তিনি অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, সংশ্লিষ্ট সকল প্রার্থী বা তাঁদের প্রতিনিধিদের উপস্থিতিতে ভোট পুনর্গণনা, তদন্তের ফলাফলের ভিত্তিতে বাপুসের গঠনতন্ত্র ও নির্বাচন বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ এবং আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাধারণ সম্পাদক পদের ঘোষিত ফলাফলের কার্যকারিতা স্থগিত রাখার অনুরোধ জানান।

    এ বিষয়ে বাপুস ঝালকাঠি জেলা শাখার নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তাদের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্টদের মতে, আপিল বিভাগের সিদ্ধান্তের ওপরই পরবর্তী কার্যক্রম নির্ভর করবে।

    এদিকে, বাপুসের সদস্যদের একাংশের প্রত্যাশা, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনে ভোট পুনর্গণনার মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটিত হবে এবং সংগঠনের গণতান্ত্রিক চর্চা ও সদস্যদের আস্থা আরও সুদৃঢ় হবে।

  • রাঙ্গুনিয়ায় বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ ও ভেসে যাওয়া সেতু পরিদর্শন করলেন হুমাম কাদের এমপি


    রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ
    গত সোমবার ১৩ জুলাই রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নে ভয়াবহ বন্যার কবলে পড়া অসহায় পরিবারগুলোর মাঝে ত্রাণ ও আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম সম্পন্ন করেছেন স্থানীয় সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী। সারাদিনব্যাপী আয়োজিত এই কর্মসূচিতে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে গিয়ে ক্ষতিগ্রস্তদের হাতে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।

    বন্যায় ঘরবাড়ি ও সহায়-সম্বল হারানো মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। ত্রাণ বিতরণের পাশাপাশি তিনি পদুয়া ইউনিয়নের বান্দরবান-রাঙ্গামাটি সড়কের গুরুত্বপূর্ণ ব্রিজঘাট এলাকাটি সরেজমিনে পরিদর্শন করেন। বন্যার তোড়ে ক্ষতিগ্রস্ত এই ব্রিজের বর্তমান অবস্থা এবং চলাচলের ঝুঁকি পর্যবেক্ষণ করে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনতিবিলম্বে কার্যকর ও টেকসই সংস্কার ব্যবস্থা গ্রহণের কঠোর নির্দেশনা প্রদান করেন। এই পরিদর্শনের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার স্বাভাবিকতা ফিরিয়ে আনার বিষয়টি স্থানীয় প্রশাসনের কাছে অগ্রাধিকার হিসেবে চিহ্নিত হয়েছে।

    ত্রাণ বিতরণ কার্যক্রম চলাকালে ভুক্তভোগী স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে তাদের করুণ বাস্তবতার চিত্র তুলে ধরা হয়। আকস্মিক বন্যায় ফসলি জমি ও বসতভিটা তলিয়ে যাওয়ায় সাধারণ মানুষের জীবনযাত্রা চরম বিপর্যয়ের মুখে পড়েছে।

    স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পাহাড়ি ঢল ও বন্যার কারণে সৃষ্ট জলাবদ্ধতায় তাদের দৈনন্দিন আয়-রোজগারের পথ বন্ধ হয়ে গেছে এবং অধিকাংশ পরিবার এখন মানবেতর জীবনযাপন করছে। ভুক্তভোগীদের মতে, ব্রিজঘাট ব্রিজের বর্তমান জরাজীর্ণ দশা তাদের যাতায়াতকে আরও বেশি ঝুঁকিপূর্ণ করে তুলেছে, যা দ্রুত মেরামত না করলে বৃহত্তর দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। ত্রাণ গ্রহণকালে ক্ষতিগ্রস্তরা জানান, সরকারি এই সহায়তা তাদের সাময়িক সংকট মোকাবিলায় কিছুটা স্বস্তি দিলেও দীর্ঘমেয়াদী পুনর্বাসনের জন্য স্থানীয় অবকাঠামোগত উন্নয়ন ও কৃষি সহায়তার ওপর তারা বিশেষ গুরুত্ব আরোপ করছেন।

    ঘটনাটির পরিপ্রেক্ষিতে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান জানিয়েছেন যে, প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন করা হয়েছে এবং পর্যায়ক্রমে সকল পরিবারকে সহায়তার আওতায় আনা হবে। এছাড়া ব্রিজঘাট ব্রিজের সংস্কারের বিষয়ে প্রকৌশল বিভাগকে দ্রুত প্রতিবেদন তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে।

    উক্ত ত্রাণ বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য অধ্যাপক ইউনুস চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি কুতুবউদ্দিন বাহারসহ স্থানীয় নেতৃবৃন্দ শওকত আলী নুর, ওয়াকিল আহমদ, ইউছুফ চৌধুরী এবং ভিপি আনসুর উদ্দিন। সংশ্লিষ্টদের মতে, অবকাঠামোগত এই সমস্যা সমাধানে রাজনৈতিক সদিচ্ছা ও প্রশাসনিক তদারকি সমানতালে চলমান থাকবে, যাতে বর্ষা মৌসুমের এই দুর্যোগকালীন সময়ে সাধারণ মানুষকে দীর্ঘমেয়াদী ভোগান্তিতে পড়তে না হয়।

    পদুয়া ইউনিয়নের এই ত্রাণ বিতরণ কার্যক্রম ও ব্রিজ পরিদর্শন স্থানীয় জনমনে স্বস্তি ফিরিয়েছে। তবে কেবল ত্রাণ নয়, বরং ক্ষতিগ্রস্ত যোগাযোগ ব্যবস্থা ও ক্ষতিগ্রস্ত কৃষি খাতের পুনর্বাসনই এখন স্থানীয়দের প্রধান দাবি। সংসদ সদস্যের এই হস্তক্ষেপের ফলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সংস্কার কাজে হাত দিলে জনদুর্ভোগ লাঘব হবে বলে আশা করা হচ্ছে।

    ভবিষ্যতে রাঙ্গুনিয়ার এই বন্যাপ্রবণ এলাকাগুলোতে দুর্যোগ মোকাবিলায় স্থায়ী নীতিমালা ও অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা না গেলে সাধারণ মানুষের যাতায়াত ও জীবনযাত্রার মান উন্নয়ন চ্যালেঞ্জের মুখেই থেকে যাবে।

  • ‌সংস্কার না হলে বিএনপি সরকারের পতন অনিবার্য- নাসিরুদ্দিন পাটোয়ারী

    নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধিঃ
    বর্তমান বিএনপি সরকার সংস্কার না করলে বিএনপি সরকারের পতন অনিবার্য বলে মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী।
    আজ (১২ জুলাই) সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় নাগরিক পার্টির আয়োজনে জুলাই পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
    নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় ঐক্যজোটকে পরাজিত করে বিএনপি জোট ক্ষমতায় আসে। ক্ষমতা গ্রহনের পর থেকে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ হয়েছে এই সরকার। নিজেদের ৩১ দফা থেকেও তারা পিছুটান নিয়েছে।

    তিনি আরও বলেন, তলে তলে দিল্লির সাথে বন্ধুত্ব বজায় রেখে পলাতক দল আওয়ামী লীগকে ফিরিয়ে আনার যে পরিকল্পনা করছে তা কোনদিন মেনে নেওয়া হবে না। প্রয়োজনে আরও একটি অভ্যুর্থান করে এই সরকারের পতন ঘটানো হবে। এজন্য উপস্থিত জনগণকে সজাগ থাকার আহ্বান জানান।

    তিনি সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তলে তলে দিল্লির সাথে বন্ধুত্ব আর ওপরে ওপরে আওয়ামী লীগের সাথে শত্রুতা তা জনগণের সামনে পরিষ্কার হয়ে গেছে। তা পরিহার করে সঠিক ধারায় রাজনীতি না করলে এর দায় বিএনপিকেই নিতে হবে বলে জানান তিনি।

    তিনি সারাদেশে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, সারাদেশে ৩৯ জন বন্যায় প্রাণ হারালেও এখন পর্যন্ত সরকারের উচ্চ পর্যায়ের কাউকে বন্যা পীড়িত এলাকায় দেখা যায়নি। বন্যায় নিহতের স্মরণে ও তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন।

    পথসভায় উপজেলা জাতীয় নাগরিক পার্টির সভাপতি সেলিম দেওয়ানের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন নারী শক্তির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মনিরা শারমিন, কেন্দ্রীয় যুবশক্তির সদস্য ফরহাদ সোহেল, যুগ্ম সম্পাদক নিশাত আহমেদ, রাজশাহী বিভাগীয় এনসিপির সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন প্রমূখ।
    পথসভা শেষে জুলাই শহীদ রায়হানের বাবার সাথে মতবিনিময় করেন এনসিপির নেতৃবৃন্দ।

  • প্রতিমন্ত্রী নির্দেশনায় হাটহাজারীর বন্যাদুর্গতদের পাশে জেলা ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার তকিবুল হাসান চৌধুরী

    হাটহাজারী (চট্টগ্রাম)প্রতিনিধি:
    টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের হাটহাজারী উপজেলার অসহায় ও দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন উত্তর জেলা ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার তকিবুল হাসান চৌধুরী তকি। প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের নির্দেশনায় তিনি দলীয় নেতাকর্মী ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে নিয়ে উপজেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করছেন।

    বন্যার কারণে অনেক পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। এসব পরিবারের কষ্ট লাঘবে তকিবুল হাসান চৌধুরী তকি নিজেই বিভিন্ন এলাকায় গিয়ে ঘরে ঘরে ত্রাণসামগ্রী পৌঁছে দেন। ত্রাণের মধ্যে ছিল চাল, ডাল, আলু, তেল, শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। দুর্গত মানুষের সঙ্গে কথা বলে তাদের সার্বিক পরিস্থিতির খোঁজখবরও নেন তিনি এবং প্রয়োজন অনুযায়ী আরও সহযোগিতার আশ্বাস দেন।

    ত্রাণ বিতরণকালে ইঞ্জিনিয়ার তকিবুল হাসান চৌধুরী তকি বলেন, “মাননীয় প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের নির্দেশনায় আমাদের এই মানবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি সবসময় জনগণের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখেন। এই দুর্যোগেও তিনি ক্ষতিগ্রস্ত মানুষের সার্বিক অবস্থার নিয়মিত খোঁজখবর নিচ্ছেন এবং তাদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন।

    তিনি আরও বলেন, “দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই কঠিন সময়ে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে সামান্য ভূমিকা রাখতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। মানুষের সেবা করাই আমাদের রাজনৈতিক আদর্শ এবং এটাই আমাদের সবচেয়ে বড় সফলতা। যতদিন প্রয়োজন, আমরা বন্যাদুর্গত মানুষের পাশে থেকে সহযোগিতা অব্যাহত রাখব।

    ত্রাণ বিতরণ কার্যক্রমে স্থানীয় বিএনপি, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্বেচ্ছাসেবকরা অংশ নেন। তারা দুর্গম এলাকায় গিয়ে পানিবন্দি মানুষের হাতে ত্রাণসামগ্রী পৌঁছে দেন এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার চেষ্টা করেন।
    এদিকে, বন্যাকবলিত মানুষের পাশে এমন মানবিক উদ্যোগকে স্থানীয় বাসিন্দারা স্বাগত জানিয়েছেন। ত্রাণ সহায়তা পেয়ে উপকারভোগীরা প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং ইঞ্জিনিয়ার তকিবুল হাসান চৌধুরী তকিসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়দের মতে, দুর্যোগের এই সময়ে জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের এমন মানবিক উদ্যোগ ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করতে সহায়ক ভূমিকা রাখছে।

  • বৃষ্টি প্লাবিত ৪৮ নং ওয়ার্ড পরিদর্শন করলেন কমিশনার প্রার্থী ওয়াকিল উদ্দিন রিফাত


    যাত্রাবাড়ি, ঢাকা প্রতিনিধি:
    কয়েকদিনের অতিবৃষ্টির ফলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৮ নং ওয়ার্ডের নিম্নাঞ্চলসমূহে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আকস্মিক এই জলাবদ্ধতায় প্লাবিত এলাকার সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে চরম জনদুর্ভোগ নেমে এসেছে। এই পরিস্থিতিতে আজ প্লাবিত এলাকাগুলো সরেজমিনে পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ৪৮ নং ওয়ার্ড কমিশনার পদপ্রার্থী অ্যাডভোকেট ওয়াকিল উদ্দিন (রিফাত)।

    সরেজমিনে পরিদর্শনের সময় অ্যাডভোকেট ওয়াকিল উদ্দিনের সাথে উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী পশ্চিম থানার আইন ও মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট মাসুদুর রহমানসহ ওয়ার্ডের বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও স্থানীয় নেতৃবৃন্দ।

    পরিদর্শনকালে নেতৃবৃন্দ জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত এলাকার সর্বস্তরের মানুষের সাথে সরাসরি কথা বলেন এবং তাদের দুর্ভোগের খোঁজখবর নেন। এ সময় স্থানীয় বাসিন্দারা ড্রেনেজ ব্যবস্থার ত্রুটি এবং পানি নিষ্কাশনের ধীরগতির কারণে সৃষ্ট ভোগান্তির কথা তুলে ধরেন। ভোগান্তির শিকার নাগরিকদের আশ্বস্ত করে কমিশনার পদপ্রার্থী অ্যাডভোকেট ওয়াকিল উদ্দিন (রিফাত) বলেন, “টানা বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে জনগণের যে কষ্ট হচ্ছে, তা সত্যিই দুঃখজনক। আমরা সাধারণ মানুষের পাশে আছি।
    এই তীব্র জলাবদ্ধতা ও জনদুর্ভোগ থেকে দ্রুততম সময়ে মুক্তির জন্য এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় সব ধরনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

    পরিদর্শন শেষে নেতৃবৃন্দ এই প্রাকৃতিক দুর্যোগ ও জনদুর্ভোগ থেকে সবাইকে হেফাজত করার জন্য আল্লাহর কাছে দোয়া ও মোনাজাত করেন।

  • সেনবাগ কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি এ বি এম ফারুক, সাধারণ সম্পাদক আবদুল হালিম নির্বাচিত


    নোয়াখালী জেলা প্রতিনিধি:
    ঢাকাস্থ সেনবাগবাসীর ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন সেনবাগ কল্যাণ সমিতি-এর ২০২৬–২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে এ বি এম ফারুক এবং সাধারণ সম্পাদক পদে আবদুল হালিম নির্বাচিত হয়েছেন।

    শনিবার (১১ জুলাই ২০২৬) ঢাকার টিকাটুলিস্থ দেলোয়ার কমপ্লেক্সে অবস্থিত সমিতির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনের পর ৩৪ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনার মো. মোজাম্মেল হোসেন (সেলিম)।

    নির্বাচিত অন্যান্য নেতৃবৃন্দ হলেন— সহ-সভাপতি মো. ইউনুছ পাটোয়ারী (বাচ্চু), মো. আবুল কাশেম (বীমা কাশেম), এ. কে. এম. শওকত আলী চৌধুরী, মো. ইমাম হোসেন মজুমদার, মো. জাফর আহম্মদ, মিয়া মোহাম্মদ শরীফ উল্লাহ, মো. সামসুল হক ও মো. শরীফ হোসেন।

    এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মাসুদ পারভেজ, আবু জাফর সাইফুল্লাহ (হেলাল) ও প্রফেসর মো. আবদুস ছাত্তার। অর্থ সম্পাদক আবদুর রশিদ পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তফা ও মো. আতাউর রহমান (সুজন), আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার ফামিদা আখতার, প্রচার সম্পাদক মো. দেলোয়ার হোসেন, সহ-প্রচার সম্পাদক মো. ফিরোজ আলম, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক আবু সাকের, সমাজসেবা সম্পাদক ইমতিয়াজ একরাম (রবি), বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. কামাল হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মো. সালেহ আহাম্মদ এবং মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক খালেদা আখতার (রানু) নির্বাচিত হয়েছেন।

    কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মকবুল আহম্মেদ, মোহাম্মদ শাহজাহান পাটোয়ারী, মো. সাহাদাত হোসেন, মো. শহিদ উল্লাহ ভুঁইয়া, হাজী আবু তালেব, মো. সামসুর রহমান (বাবুল), মো. গিয়াস উদ্দিন (হৃদয়), শেখ তমিজ উদ্দিন এবং আবদুল ওহাব।

    নবনির্বাচিত নেতৃবৃন্দ সেনবাগবাসীর কল্যাণে ঐক্য, সহযোগিতা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও বেগবান করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

  • যাত্রাবাড়িতে ড্রেনেজ নির্মাণ কাজ ও সড়ক পরিদর্শন করেন কামাল হোসেন,এমপি


    যাত্রাবাড়ী,ঢাকা প্রতিনিধি:
    ঢাকা-৫ আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেনের উদ্যোগে নির্বাচনী এলাকার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন এবং পয়োনিষ্কাশন সমস্যা দূরীকরণে ব্যাপক কর্মযজ্ঞ শুরু হয়েছে। যার ধারাবাহিকতায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭০ ও ৬৩ নম্বর ওয়ার্ডের নতুন ড্রেনেজ নির্মাণ কাজ ও বিভিন্ন সড়ক পরিদর্শন করেন। এসময় এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন সমস্যার স্থায়ী সমাধানে ৭০ নং ওয়ার্ডে ড্রেনেজ ব্যবস্থা তৈরির কার্যক্রম শুরু করা হয়। এসময় ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন মেন্দিপুর আমীন উদ্দিন ভোট রোড হইতে আমীরের বাড়ি পর্যন্ত এই ড্রেনেজ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন। এসময় তার সাথে ছিলেন ৭০ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ইঞ্জিনিয়ার কামারাম মুনীর ফুয়াদ সহ এলাকার স্থানিয় জনসাধারণ । এসময় তিনি জানান, নতুন এই ড্রেনেজ ব্যবস্থা চালু হলে স্থানীয় বাসিন্দারা জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ ।

    অন্যদিকে ৬৩ নং ওয়ার্ডের কাজলার পাড় ও সামাদ নগর এলাকার তীব্র জলাবদ্ধতা, পয়োনিষ্কাশন সমস্যা নিরসন এবং রাস্তা উন্নয়নের লক্ষ্যে উক্ত এলাকা পরিদর্শন করেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য জনাব মোহাম্মদ কামাল হোসেন।
    পরিদর্শনকালে সংসদ সদস্য স্থানীয় বাসিন্দাদের ভোগান্তির চিত্র সরাসরি দেখেন এবং দ্রুত রাস্তা সংস্কার ও ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়নের প্রতিশ্রুতি দেন। সড়ক ও ড্রেন পরিদর্শনকালে তাঁর সাথে উপস্থিত ছিলেন, জনাব ইমরান আহমেদ (কাউন্সিলর প্রার্থী, ৬৩ নং ওয়ার্ড) সহ এলাকার স্থানিয় জনসাধারণ।

    স্থানীয় বাসিন্দারা জানান, সংসদ সদস্যের এই সময়োপযোগী উদ্যোগের ফলে এলাকার সার্বিক উন্নয়ন আরো দীর্ঘ স্থায়ী হবে।

  • লোহাগাড়ার বন্যাদুর্গত মানুষের পাশে বিএনপি নেতা সাজ্জাদুর রহমান সাজ্জাদ


    লোহাগাড়ার প্রতিনিধি:
    চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে শুকনো খাবার ও রান্না করা খাবার বিতরণ করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সাজ্জাদুর রহমান চৌধুরী।

    শুক্রবার ও শনিবার ২ দিনব্যাপী উপজেলার পদুয়া, আমিরাবাদ, আধুনগর ও লোহাগাড়া সদর ইউনিয়নের বিভিন্ন বন্যাকবলিত এলাকায় তিনি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন। এ সময় বন্যার কারণে দুর্ভোগে পড়া মানুষের খোঁজখবর নেন এবং তাদের প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।

    সাজ্জাদুর রহমান চৌধুরী বলেন, দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। বন্যাকবলিত মানুষের কষ্ট লাঘবে বিএনপির নেতাকর্মীরা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

    এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে ত্রাণ বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন।

  • লোহাগাড়ায় রাস্তার ভাঙন পরিদর্শন ও বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন নাজমুল মোস্তফা আমিন


    লোহাগাড়ার প্রতিনিধি:
    অতিবর্ষণে সৃষ্ট দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিন।

    শনিবার লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় তিনি দুর্যোগে ক্ষতিগ্রস্ত সড়কের ভাঙন পরিদর্শন করেন এবং বন্যাকবলিত অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

    এ সময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত সংস্কারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বন্যাদুর্গত মানুষের পাশে থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

    ত্রাণ বিতরণ ও পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি আবু সেলিম চৌধুরী,
    আলহাজ্ব মোস্তফিজুর রহমান কলেজের
    প্রচার সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক ও পদমর্যাদা,
    লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য অ্যাডভোকেট এহেসানুল হক, লোহাগাড়া সদর ইউনিয়ন বিএনপি, লোহাগাড়া উপজেলা বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।