Blog

  • সরকারি খাল থেকে ড্রেজারে বালু উত্তোলন, সদরপুরে ৫০ হাজার টাকা জরিমানা

    সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর উপজেলার আকোট বাজার সংলগ্ন এলাকায় সরকারি খাল থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

    সোমবার (১৫ জুন ২০২৬) অভিযান পরিচালনা করেন সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। সদরপুর থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত এ অভিযানে সরকারি খাল থেকে ড্রেজার মেশিন ব্যবহার করে বালু উত্তোলনের বিষয়টি প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

    ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

    প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি খাল, নদী ও জলাশয় থেকে অবৈধভাবে বালু উত্তোলন পরিবেশের ভারসাম্য নষ্ট করে এবং জনস্বার্থের পরিপন্থী। এ ধরনের অপরাধ প্রতিরোধে ভবিষ্যতেও নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

  • কটিয়াদীতে তাহেরা নূর হাই স্কুল এন্ড কলেজের নবনির্বাচিত সভাপতি আশরাফুল হক দাদন-কে বর্ণাঢ্য সংবর্ধনা

    কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বোয়ালিয়া তাহেরা নূর হাই স্কুল এন্ড কলেজের এডহক কমিটির নবনির্বাচিত সভাপতি,কটিয়াদী পৌর বিএনপির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মোঃ আশরাফুল হক দাদন-কে এক বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়েছে।

    ​সোমবার (১৫ জুন) সকাল ১০টায় প্রতিষ্ঠানের হলরুমে শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা রক্ষা এবং সার্বিক পরিবেশকে আরও গতিশীল করার প্রত্যয় নিয়ে এই সংবর্ধনা সভার আয়োজন করা হয়।

    ​অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক আবু ছিদ্দিকের সঞ্চালনা ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ও সংবর্ধিত ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সভাপতি মোঃ আশরাফুল হক দাদন।

    প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন ​”শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে একটি মেধাবী ও সুনাগরিক প্রজন্ম গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। বোয়ালিয়া তাহেরা নূর হাই স্কুল এন্ড কলেজকে এই অঞ্চলের একটি অন্যতম সেরা বিদ্যাপীঠ হিসেবে রূপান্তর করতে আমি শিক্ষক, অভিভাবক ও পরিচালনা পর্ষদের সবাইকে সাথে নিয়ে সম্মিলিতভাবে কাজ করে যাব।”

    ​অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত হয়ে শিক্ষাপ্রতিষ্ঠানটির অতীত ঐতিহ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গঠনমূলক আলোচনা করেন সাবেক গভর্নিংবডি সদস্য ও কটিয়াদী পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান সিরাজী।

    ​এছাড়াও আমন্ত্রিত অতিথিদের মাঝে আরও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন,মোঃ সেলিম হায়দার,​কবির আহমদ,আবুল কালাম আজাদ,​মোঃ রইছ উদ্দিন প্রমুখ।

    সার্বিক নিরাপত্তা ও পড়াশোনার মান বৃদ্ধির তাগিদ দিয়ে সুচিন্তিত বক্তব্য রাখেন মোঃ মুস্তাফিজুর রহমান ও মোঃ মেজবাহ উদ্দিন।

    এছাড়াও ​সংবর্ধনা সভায় নবনির্বাচিত এডহক কমিটির সম্মানিত সদস্য মোঃ খোকন মিয়া এবং শিক্ষক প্রতিনিধি মোছাঃ শাহনাজ বেগমসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    ​অনুষ্ঠানের শেষাংশে উপস্থিত বক্তারা গভীর আশা প্রকাশ করেন যে, নতুন এডহক কমিটির সুদক্ষ ও গতিশীল নেতৃত্বে বোয়ালিয়া তাহেরা নূর হাই স্কুল এন্ড কলেজ পড়ালেখার মান ও সহশিক্ষা কার্যক্রমে আগামীতে আরও অনেক দূর এগিয়ে যাবে।

    এর আগে পবিত্র কুরআন তেলাওয়াত ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। কুরআন তেলাওয়াত ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মোঃ সামসুল আলম।

  • যাত্রাবাড়ীতে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী এডভোকেট রিফাতের উদ্যোগে সামাজিক কাজ পরিচালনা

    যাত্রাবাড়ি, ঢাকা প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ যাত্রাবাড়ী থানার অন্তর্গত ৪৮ নম্বর ওয়ার্ডে ব্যক্তিগত উদ্যোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সহায়তায় বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কাজ পরিচালনা করেছেন সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী এডভোকেট ওয়াকিল উদ্দিন রিফাত।

    উক্ত কাজের অংশ হিসেবে আজ(সোমবার ১৫ই জুন) কাজলা থেকে যাত্রাবাড়ি গামী রাস্তার ফুটপাতে ড্রেনের ভেঙ্গে যাওয়া স্লাব বসান।

    এসময় কাজের গুণগত মান নিশ্চিত করতে এডভোকেট ওয়াকিল উদ্দিন রিফাত নিজে উপস্থিত থেকে পুরো কার্যক্রম তদারকি করেন।

    উন্নয়নমূলক কাজ চলাকালীন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ উৎসুক জনতা সেখানে উপস্থিত ছিলেন।

    উক্ত সময়ে উপস্থিত এলাকার সাধারণ মানুষ বলেন, কোনো পদে না থেকেও এডভোকেট রিফাত যেভাবে সাধারণ মানুষের কল্যাণে এগিয়ে এসেছেন তা প্রশংসনীয়। এই ধরনের সামাজিক উদ্যোগের ফলে ৪৮ নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের কিছু স্থানীয় সমস্যার সমাধান হবে বলে তারা আশা প্রকাশ করেন। এবং তার একাজের ধারাবাহিকতা বজায় রাখার আশা প্রকাশ করেন।

    পরিদর্শন শেষে এডভোকেট ওয়াকিল উদ্দিন রিফাত জানান, জনগণের সেবক হিসেবে তিনি সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চান। আগামী দিনেও ৪৮ নম্বর ওয়ার্ডের যেকোনো সংকটে এবং এলাকার সার্বিক উন্নয়নে তার এই জনকল্যাণমূলক প্রচেষ্টা অব্যাহত থাকবে। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত(সম্ভাব্য) প্রার্থী হিসেবে এলাকার জনগণ আগামী দিনে আমাকে নির্বাচিত করবে ইনশাআল্লাহ।

  • রাজধানীতে শিবিরের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত 

     

    যাত্রাবাড়ি, ঢাকা প্রতিনিধি: জাতীয় সংসদে দাঁড়িয়ে বিরোধীদলীয় নারী সংসদ সদস্যদের হিজাব, নিকাব ও পর্দাকে লক্ষ্য করে বিএনপি সাংসদ মনিরুল হক চৌধুরীর কুরুচিপূর্ণ মন্তব্য, দলীয় সংসদ সদস্যদের টেবিল চাপড়ে উল্লাস প্রকাশ এবং দেশব্যাপী ছাত্রদল-যুবদলের অব্যাহত ধর্ষণের প্রতিবাদে রাজধানী ঢাকায় বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

    আজ (১৪ জুন) রাত ৯:৩০টায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরের উদ্যোগে আয়োজিত মিছিলটি রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে জাতীয় প্রেসক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজার।

    ঢাকা মহানগর নেতৃবৃন্দের পরিচালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম, ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল, মহানগর পূর্ব সভাপতি ও ডাকসুর পরিবহণ সম্পাদক আসসিফ আব্দুল্লাহ, দক্ষিণ সভাপতি হাফেজ দেলোয়ার হোসাইন, পশ্চিম সভাপতি হাফেজ আবু তাহেরসহ মহানগরীর বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী। সমাবেশ সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তর সভাপতি সাইফুল ইসলাম সাইম।

  • কটিয়াদীতে বিশ্ব রক্তদাতা দিবস উদ্‌যাপন: দিনব্যাপী রক্তের গ্রুপ নির্ণয় ও উপহার সামগ্রী বিতরণ

    ​কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘রক্তদান সমিতি’র উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব রক্তদাতা দিবস পালিত হয়েছে। “নিরাপদ রক্ত বাঁচায় প্রাণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

    ​রবিবার (১৪ জুন) কটিয়াদী সরকারি কলেজ চত্বরে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি এবং নিয়মিত ও নতুন রক্তদাতাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

    ​সংগঠনের কার্যকরী সমন্বয়ক জিসান আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সংগঠনের প্রতিষ্ঠাতা সমন্বয়ক বদরুল আলম নাঈম।

    ​কর্মসূচিতে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সংগঠনের নিবেদিতপ্রাণ সদস্য শাহরিয়ার হোসেন রিপন, জুয়েল আহমেদ, রফিকুল ইসলাম বাপ্পী, কাওসার আহমেদ, সাব্বির হোসেন রিয়াদ, বৃষ্টি আক্তার, রাদিন, রাজিব, বিজয়, নিশাদ, ইমরান, হুমায়ুন, আহাদ, সাকিব, রাতুল, তায়েফ, পিয়াসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

    ​উদ্বোধনী বক্তব্যে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সংগঠনের প্রতিষ্ঠাতা সমন্বয়ক বদরুল আলম নাঈম বলেন,”বিশ্ব রক্তদাতা দিবসে আমি সকল নিঃস্বার্থ রক্তদাতা ও মানবিক স্বেচ্ছাসেবকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর্ত মানবতার সেবায় এ ধরনের মহৎ কাজে তরুণ ও নতুন প্রজন্মকে আরও বেশি সম্পৃক্ত করতে হবে। স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদানে সাধারণ মানুষকে উৎসাহিত করার জন্য এই আয়োজন অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।”

    ​সভাপতির বক্তব্যে সংগঠনের কার্যকরী সমন্বয়ক জিসান আজাদ বলেন, “নিরাপদ রক্তের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিয়মিত রক্তদাতাদের মানসিকভাবে উৎসাহিত করার জন্যই আমাদের এই ক্ষুদ্র আয়োজন। তাছাড়া গ্রামীণ জনপদে নতুন রক্তদাতা সৃষ্টির লক্ষ্যে আমরা ধারাবাহিকভাবে প্রতিটি গ্রামে এই ধরণের মানবিক আয়োজন অব্যাহত রাখবো।”

    ​আয়োজকরা জানান, দিনব্যাপী এই কর্মসূচিতে প্রায় দুইশত সাধারণ মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। পাশাপাশি মানবিক কাজে উৎসাহ জোগাতে দেড়শত জন নিয়মিত ও নতুন রক্তদাতাকে সংগঠনের পক্ষ থেকে একটি করে আকর্ষণীয় টি-শার্ট ও কলম উপহার হিসেবে প্রদান করা হয়। কলেজ চত্বরে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করতে সকাল থেকেই সাধারণ শিক্ষার্থী ও স্থানীয় উৎসুক জনতার উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

  • চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ১৬২ বোতল ভারতীয় সিরাপ জব্দ

    চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:সীমান্ত সুরক্ষা ও মাদক চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় আজ ১৪ জুন ২০২৬, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধীনস্থ মনাকষা বিওপি দুটি পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে ১৬২ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে।

    ​আজ সকাল ৫টা ১৫ মিনিটে শিবগঞ্জ থানাধীন রাণীহাটি ইউনিয়নের কোটালীপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৪৪ বোতল ভারতীয় নেশাজাতীয় ‘ফেয়ারডিল’ সিরাপ জব্দ করা হয়।একই স্থানে দুপুর ৩টা ৪৫ মিনিটে পরিচালিত অপর একটি বিশেষ অভিযানে ১১৮ বোতল ভারতীয় নেশাজাতীয় ‘এস্কাফ’ সিরাপ জব্দ করা হয়।

    ​উক্ত অভিযানে জব্দকৃত

    মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ৬৫,০০০ টাকা। জব্দকৃত মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে।​শুধুমাত্র জুন মাসেই ৫৩ বিজিবি সীমান্ত এলাকায় ব্যাপক সাফল্য দেখিয়েছে। চলতি জুন মাসে তারা সর্বমোট ৬২১ বোতল ‘এস্কাফ’ সিরাপ, ৪৪ বোতল ‘ফেয়ারডিল’ সিরাপ এবং ৪০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে, যার বাজার মূল্য প্রায় ২,৭৮,০০০ টাকা।

    ​চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি এই অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “সীমান্ত সুরক্ষা, পুশ-ইন প্রতিরোধ এবং যেকোনো চোরাচালান দমনে বিজিবি সর্বদা সজাগ রয়েছে। বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবি নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে”।

  • নেত্রকোণায় উদ্ভাবনী চিন্তা ও বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের মেধার প্রদর্শন অনুষ্ঠিত

    নেত্রকোণায় উদ্ভাবনী চিন্তা ও বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের মেধার প্রদর্শন অনুষ্ঠিত

    নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোণায় শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও বৈজ্ঞানিক গবেষণাকে উৎসাহিত করতে অনুষ্ঠিত হয়েছে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম।

    রবিবার (১৪ জুন) দুপুরে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের উদ্যোগে শহরের দত্ত উচ্চ বিদ্যালয়ে এই আয়োজন করা হয়।

    এসময় জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর কবীর আহাম্মদের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান, জেলা পরিষদ প্রশাসক মো. নুরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক মুনমুন জাহান লিজা, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম, জেলা প্রেসক্লাব সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিমসহ অন্যরা বক্তব্য রাখেন।

    এসময় বক্তারা শিক্ষার্থীদের সৃজনশীলতা ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান এবং উদ্ভাবনী চিন্তা ও বৈজ্ঞানিক মনন গড়ে তুলতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন আয়োজকেরা।

    অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞানভিত্তিক প্রকল্প, স্টার্টআপ ধারণা এবং উদ্ভাবনী আইডিয়া প্রদর্শন করে। এতে বাউসী অর্দ্ধচন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রথম, নেত্রকোণা সরকারি কলেজ দ্বিতীয় ও কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান লাভ করে। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

  • বাংলাদেম খেলাফত মজলিসের বিক্ষোভ কর্মসূচী ঘোষনা

    বাংলাদেম খেলাফত মজলিসের বিক্ষোভ কর্মসূচী ঘোষন

    যাত্রাবাড়ি, ঢাকা প্রতিনিধি: প্রাথমিক শিক্ষায় সংগীত, নৃত্য ও নাট্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগের প্রতিবাদে ১৮ জুন ঢাকায় ও ১৯ জুন দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।

    বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক সরকারের প্রাথমিক শিক্ষায় সংগীত, নৃত্য ও নাট্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগের তীব্র সমালোচনা করে বলেন, কোমলমতি শিশুদের শিক্ষাব্যবস্থায় নৈতিকতা, চরিত্রগঠন ও ধর্মীয় মূল্যবোধের পরিবর্তে বিতর্কিত সাংস্কৃতিক উপাদান বাধ্যতামূলক করার উদ্যোগ দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের পরিপন্থী। তিনি এ উদ্যোগ বাতিল করে প্রাথমিক পর্যায়ে ধর্মীয় ও নৈতিক শিক্ষা জোরদারের দাবি জানান এবং ঘোষণা দেন যে, এ দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিস আগামী ১৮ জুন ঢাকায় ও ১৯ জুন দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করবে।

    তিনি বলেন, দেশ বর্তমানে গভীর রাজনৈতিক, অর্থনৈতিক ও নৈতিক সংকটের মধ্য দিয়ে অতিক্রম করছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ-জ্বালানির মূল্যবৃদ্ধি, বেকারত্ব, দুর্নীতি, অর্থপাচার ও ব্যাংকিং খাতের অনিয়মে জনগণ চরম দুর্ভোগে রয়েছে। এ পরিস্থিতিতে জাতীয় স্বার্থ, ইসলামী মূল্যবোধ ও জনগণের অধিকার রক্ষায় আদর্শভিত্তিক রাজনীতি, জাতীয় ঐক্য ও গণআন্দোলনের বিকল্প নেই।

    আজ রবিবার (১৪ জুন) বিকালে ঢাকাস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নিয়মিত মাসিক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৈঠক পরিচালনা করেন দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

    বৈঠকে আরও আলোচনা করেন— সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ, নায়েবে আমীর মাওলানা কোরবান আলী কাসেমী, মাওলানা মাহবুবুল হক, যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আজীজ, মুফতি শরাফত হোসাইন, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী ও মাওলানা শরীফ সাইদুর রহমান।

    মাওলানা মামুনুল হক বলেন, আরো বলেন, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সাধারণ মানুষের মৌলিক সমস্যার কার্যকর সমাধানের সুস্পষ্ট রূপরেখা নেই। প্রায় ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার ঘাটতির এ বাজেট ভবিষ্যতে জনগণের ওপর নতুন ঋণ ও করের বোঝা চাপাতে পারে।

    তিনি বলেন, ব্যাংকিং খাতে সুশাসনের অভাব, খেলাপি ঋণ, অর্থপাচার ও রাষ্ট্রীয় সম্পদের অপচয় অর্থনৈতিক সংকটকে আরও গভীর করছে। দুর্নীতি ও অর্থপাচার বন্ধ করে সুশাসন নিশ্চিত করলেই অর্থনৈতিক সংকট মোকাবিলা সম্ভব। জনগণের অর্থ বিদেশে পাচার হলেও তা উদ্ধারে কার্যকর উদ্যোগের অভাব উদ্বেগজনক।

    তিনি আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনসহ বিভিন্ন গণআন্দোলনে ইসলামী জনতার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা সত্ত্বেও প্রস্তাবিত বাজেটে ২০১৩ সালের শাপলা চত্বরের নিহত, আহত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন, ক্ষতিপূরণ ও রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি। একইভাবে কওমি মাদরাসা, ধর্মীয় শিক্ষা, মসজিদভিত্তিক নৈতিক শিক্ষা কার্যক্রম ও আলেম সমাজের কল্যাণে প্রয়োজনীয় উদ্যোগেরও প্রতিফলন দেখা যায়নি।

    তিনি বলেন, সাম্প্রতিক বিদ্যুতের মূল্যবৃদ্ধি শিল্প, কৃষি, ক্ষুদ্র উদ্যোক্তা ও ব্যবসা-বাণিজ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে এবং মূল্যস্ফীতি আরও বাড়াবে। সরকারকে জনগণের দুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

    মাওলানা মামুনুল হক আরও বলেন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে রাষ্ট্রীয়ভাবে মদ উৎপাদন, বিপণন ও লাইসেন্স প্রদান এবং জুয়ার বিভিন্ন উপকরণকে প্রশ্রয় দেওয়া গ্রহণযোগ্য নয়। নৈতিক অবক্ষয় রোধে সরকারকে অবিলম্বে মদ, জুয়া ও সামাজিক অবক্ষয় সৃষ্টিকারী কার্যক্রম বন্ধে উদ্যোগ নিতে হবে।

    বৈঠকে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদার প্রশ্নে কোনো আপস চলতে পারে না। প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে পারস্পরিক সম্মান, সমতা ও অনধিকার হস্তক্ষেপমুক্ত সম্পর্কই হতে হবে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি।

    নেতৃবৃন্দ আরও বলেন, সীমান্তে হত্যা, পুশইন, তিস্তা ও অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা এবং জাতীয় নিরাপত্তাসংশ্লিষ্ট বিষয়ে সরকারকে আরও দৃঢ় ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।

    বৈঠকে আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা এনামুল হক মূসা, মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা মুহাম্মদ ফয়সাল, বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া, অফিস সম্পাদক মাওলানা রুহুল আমীন খান, প্রচার সম্পাদক মাওলানা হাসান জুনাইদ, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নূর মুহাম্মাদ আজীজ, সহকারী বায়তুলমাল সম্পাদক ক্বারী হোসাইন আহমদ, নির্বাহী সদস্য মাওলানা মুসলেহ উদ্দিন রাজু, মুফতি হাবীবুর রহমান কাসেমী, মাওলানা আব্দুস সোবহান, মাওলানা মুহসিন উদ্দীন বেলালী, মাওলানা মামুনুর রশীদ, মাওলানা আমজাদ হুসাইন, মাওলানা ওয়ালিউল্লাহ, মাওলানা আনোয়ার মাহমুদ, মাওলানা মোহাম্মদ আলী, মুফতি নূর হোসাইন নূরানী, মাওলানা হোসাইন আহমদ, মাওলানা আব্দুন নূর, মাওলানা সালাউদ্দিন, মাওলানা ছানাউল্লাহ আমেনী, মাওলানা রাকিবুল ইসলাম, মাওলানা মুর্শিদুল আলম সিদ্দীক ও মাওলানা জাহিদুজ্জামান প্রমুখ।

  • চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার

    চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার

     

    চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ মোসাঃ বেবি (৪৮) নামে এক নারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। রবিবার (১৪ জুন) দুপুর ২টা ৩০ মিনিট থেকে ৩টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার নিমগাছী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোসাঃ বেবি ওই এলাকার বাসিন্দা।

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে আসামির নিজ দখলীয় সেমিপাকা চার কক্ষবিশিষ্ট বসতবাড়ির পশ্চিমমুখী শয়নকক্ষের দক্ষিণ পাশে রাখা একটি আলনার সঙ্গে ঝুলানো শপিং ব্যাগ থেকে গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতের মধ্যে ছিল নীল রঙের পলিথিন ও কাগজে মোড়ানো ১৩০টি ছোট-বড় গাঁজার পুড়িয়া। এসব গাঁজার মোট ওজন ৪০০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ হাজার টাকা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, উদ্ধারকৃত মাদক জব্দ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) মোঃ মুস্তাফিজুর রহমান বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করছেন।

    তিনি আরও বলেন, “মাদক নির্মূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। মাদক কারবার ও মাদকের অপব্যবহার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

    ডিএনসির এ অভিযানে স্থানীয়ভাবে মাদকবিরোধী কার্যক্রমে নতুন মাত্রা যোগ হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

  • সদরপুরে মানছেন না আদালতের আদেশ, বসতবাড়ি অবৈধ ভাবে দখলের চেষ্টার অভিযোগ, স্থানীয় গুন্ডা দিয়ে গৃহবধূকে মারধর ও হয়রানি

    সদরপুরে মানছেন না আদালতের আদেশ, বসতবাড়ি অবৈধ ভাবে দখলের চেষ্টার অভিযোগ, স্থানীয় গুন্ডা দিয়ে গৃহবধূকে মারধর ও হয়রানি

    সদরপুর প্রতিনিধি: সদরপুর সিনিয়র সিভিল জজ আদালত ভাঙ্গা কোটের আদেশ অমান্য করে সদরপুরে বসতবাড়ি অবৈধভাবে দখলের চেষ্টার অভিযোগ উঠেছে বিবাদী ফাহিমা বেগম ও সহযোগিদের বিরুদ্ধে। এছাড়া ফাহিমা বেগম স্থানীয় গুন্ডা পান্ডা দিয়ে গৃহবধূ মমতাজকে মারধর করা সহ হয়রানির অভিযোগ উঠেছে।

    বসতবাড়ি সংক্রান্ত বিরোধের জের ধরে ফরিদপুরের সদরপুর উপজেলার পূর্ব শ্যামপুর গ্রামের মৃত্যু মোতালেব বেপারীর কন্যা মমতাজকে হয়রানির অভিযোগ পাওয়া গেছে।

    অভিযোগ সূত্রে জানা যায়, সদরপুরে পুর্ব শ্যামপুর এলাকায় তিন ভাইয়ের নিকট থেকে তার বোন মমতাজ এর বসত বাড়ির সাথে আরো ৫.৫০ শতাংশ জমি মৌলিক ভাবে ১০ লাখ টাকায় খরিদ করেন। সেই থেকে তারা ভোগ দখল করেন এবং বসবাস করে আসছেন।

    কিন্তু দুই ভাই সাহাদাত বেপারী ও লিটন বেপারী আপন বোনকে সম্পত্তি না দিয়ে বেশি দামে গত ২০/০১/২৬ তারিখে ২৮৫ নং দলিল মুলে জনৈক ফাহিমা বেগমের নিকট ২১ লাখ ৯০ হাজার টাকায় বিক্রি করে দেন । কিন্তু প্রকৃত বিক্রি করে মাত্র ১৫ লাখ টাকায়।

    অতঃপর বোন মমতাজ মানুষের ধারে ধারে ও পথে পথে ঘুরে পরে সদরপুর সিনিয়র সিভিল জজ আদালত ভাঙ্গাতে মামলা করেন। যাহার নম্বর দেওয়ানি ৭৮/২৬ বিজ্ঞ সদরপুর সিভিল জজ আদালত, ভাংগা, ফরিদপুর। মামলার ধারা- বাটোয়ারা ও ভায় আপ।

    দীর্ঘ শুনানির পর অবশেষে আদালত বাদি মমতাজ এর পক্ষে রায় দেন।

    এ বিষয় ভাঙ্গা আদালতের অ্যাডভোকেট মোঃ মহিউদ্দিন বলেন, আমার মক্কেল তার ভাইদের নিকট থেকে মৌখিক ভাবে সম্পত্তি কিনেছিলেন। কিন্তু রেজিস্ট্রি করে দেননি।

    ওই সম্পত্তি বোনকে না জানিয়ে জনৈক ফাহিমা বেগমের নিকট তার ২ ভাই বিক্রি করে দেন। পরে মমতাজ বেগম জানতে পেরে তিনি ভাঙ্গা আদালতে বাটোয়ারা ও ভায় আপ ধারায় মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে সদরপুর ওসিকে নির্দেশ দেন যে, ওই সম্পত্তিতে বিবাদীরা প্রবেশ করতে পারবে না এবং স্থিতিশীল অবস্থায় থাকবে। কিন্তু আদালতের নির্দেশ উপেক্ষা করে আমার মক্কেল বা মামলার বাদী মমতাজকে কোন পাত্তা দিচ্ছেন না সদরপুর থানার এসআই মোকলেছ।

    এছাড়া বিবাদীরা তাকে ভয়-ভীতি সহ মারধর করা সহ বসতবাড়ি অবৈধ ভাবে দখলের চেষ্টা করছেন । সদরপুর থানার পুলিশ আদালতের আদেশ উপেক্ষা করে বিবাদী ফাহিমা বেগম এর পক্ষ নেন। আমার মক্কেলকে কোন ধরনের সহযোগিতা না করে উল্টো তাকে হয়রানি করে আসছে।

    মামলা সুত্রে জানা যায়, বাদী ও বিবাদীগন মধ্যে সদরপুর থানার ৩৬নং শ্যামপুর মৌজার বি.এস-১০৬১ নং খতিয়ানে বি.এস-৩৭৭৭নং দাগে জমি বাড়ী ১০০০ সহস্রাংশে ৬১ শতাংশ মধ্যে ৫৭০ অংশে ৪১ শতাংশ। ইহার মধ্যে বন্টক কৃত ৯.৩৩ শতাংশ এবং বিগত ইং-২০/০১/২০২৬ তারিখের ২৮৫ নং দলিল এর Buy Up কৃত ৫.৫০ শতাংশ ভূমি লইয়া মোকদ্দমা চলমান রয়েছে এবং ইং-২০/০১/২০২৬ তারিখের ২৮৫ নং দলিল এর Buy Up কৃত ৫.৫০ শতাংশ ভূমি নিয়া অস্থায়ী ও অর্ন্তবর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশ দেন আদালত। মাননীয় আদালত সন্তুষ্ট হইয়া জবাব দাখিল এবং শুনানী করা পর্যন্ত Statusquo (স্থিতিবস্থা) এবং ৭ দিনের শোকজ এর আদেশ প্রদান করিয়াছেন এবং গত ২৯/০৩/২০২৬ তারিখে দেওয়ানী কার্যবিধি আইনের ৯৪(এ) মোতাবেক দরখাস্ত করিলে তাহা মঞ্জুর করেন আদালত। মামলার আদেশ দুটি মামলার বাদি মমতাজ বেগম এর পক্ষে রায় পান।

    এব্যাপারে মামলার বাদি ও ভুক্তভোগী মমতাজ বলেন, আমি ২ন ভাইয়ের নিকট থেকে মৌখিক ভাবে সম্পত্তি কিনে প্রতারিত হয়ে আদালত সহ মানুষের দারে দারে ঘুরছি। ভাইয়েরা আমার সাথে প্রতারণা করে বেশি দাম পেয়ে জনৈক ফাহিমা বেগমের নিকট বিক্রি করে দেয়। এরপর আমি বাটোয়ারা ও ভায় অ্যাপ ধারায় ভাঙ্গা জজ আদালত সদরপুর কোর্টে মামলা করি। মামলায় জজ সাহেব সদরপুর থানার ওসিকে উক্ত সম্পত্তি স্থিতিশীল অবস্থায় রাখার নির্দেশ দেন। কিন্তু ওসি সাহেব আদালতের আদেশ অমান্য করে বিবাদীগনের পক্ষ নেয় এবং বিবাদী ফাহিমের সহ আমার দুই ভাই শাহাদাত ও লিটন আমাকে মারধর সহ প্রাণ নাশের হুমকি দেয় এবং আমার দখলকৃত সম্পত্তি অন্যায় ভাবে বেদখল করতে চায়। আমি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি। আদালতের আদেশ পাওয়ার পরও সদরপুর থানার ওসি ও সেকেন্ড অফিসার আমাকে কোন সহযোগিতা করছে না।

    তাই আমি বিষয়টি মহামান্য আদালতের দৃষ্টি আকর্ষণ করছি এবং পুলিশের পক্ষপাতিত্ব করার কারণে আমি পুলিশ সুপারের সুদৃষ্টি কামনা করছি।

    এ ব্যাপারে সদরপুর থানার এস, আই মোহাম্মদ মোখলেচ বলেন, আমার কিছু করার নাই। বিবাদীর পক্ষের লোকজন আমাকে খুব চাপ সৃষ্টি করছে এবং আপনি মমতাজ ওই সম্পত্তিতে কোন টাকা দাখিল করেন নাই বিধায় আমি আইন গত ভাবে আমি কিছু করতে পারছি না।