Blog

  • চাঁপাইনবাবগঞ্জে ১০ গ্রাম হেরোইন ও ১৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
    চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে ১০ গ্রাম হেরোইন ও ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৭ জুলাই ২০২৬) দুপুর ১টা ১৫ মিনিটে সদর থানাধীন লাহারপুর এলাকার আলহাজ্ব ড্রিম ফিলিং স্টেশনের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

    পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জ জেলাকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় সদর মডেল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. আজাহার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। এ সময় মো. মনিরুল ইসলাম মনি (৩৫), পিতা- এনারুল ইসলাম, সাং- বারঘরিয়া কাজিপাড়া, থানা ও জেলা- চাঁপাইনবাবগঞ্জকে আটক করা হয়।

    পরে তার কাছ থেকে ১০ গ্রাম হেরোইন ও ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

  • গফরগাঁওয়ে দিগন্ত ঘোষের বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে সম্পর্ক ও প্রতারণার অভিযোগ, তদন্তের দাবি 

    গফরগাঁওয়ে দিগন্ত ঘোষের বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে সম্পর্ক ও প্রতারণার অভিযোগ, তদন্তের দাবি

    তাসলিমা রত্না ময়মনসিংহ প্রতিনিধি:

    ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার রেলওয়ে স্টেশন রোড এলাকার ঢাকা মিষ্টান্ন ভাণ্ডার ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট দিগন্ত ঘোষের বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে প্রতারণা এবং ব্যক্তিগত সম্পর্কের অপব্যবহারের অভিযোগ উঠেছে। অভিযোগগুলোকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

    অভিযোগকারীদের দাবি, ওই যুবক দিগন্ত ঘোষ সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে বিভিন্ন নারীর সঙ্গে পরিচিত হয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে তাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করেন। কয়েকজন অভিযোগকারী দাবি করেছেন, সম্পর্কের সময় ধারণ করা কিছু ভিডিও ও অন্যান্য উপকরণ নিয়ে তারা উদ্বেগে রয়েছেন। তবে এসব কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বলে জানা যায়।

    নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিযোগকারী জানান, তারা প্রতারণার শিকার হয়েছেন বলে মনে করছেন এবং বিষয়টির নিরপেক্ষ তদন্তের দাবি জানান। তাদের ভাষ্য, ঘটনার কারণে তারা সামাজিক ও পারিবারিকভাবে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন।

    অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট যুবক দিগন্ত ঘোষের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার না করে বলেন, “মেয়েরা আমাকে পছন্দ করে বলেই আমার কাছে আসে।” তবে অভিযোগে উত্থাপিত অন্যান্য বিষয়ে তিনি বিস্তারিত কোনো মন্তব্য করেননি।

    এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় কোনো মামলা বা জিডি হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

    স্থানীয় সচেতন মহলের দাবি, বিষয়টি নিয়ে বিভ্রান্তি দূর করতে নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। একই সঙ্গে অভিযোগকারী ও অভিযুক্ত—উভয় পক্ষের বক্তব্য এবং প্রাপ্ত তথ্য-প্রমাণ যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

  • সুনিবিড় হাউজিং রেড়িবাঁধ এলাকায় ওএমএসের চাল-আটা বিক্রি না করে ট্রাক নিয়ে পালানোর অভিযোগ

    সুনিবিড় হাউজিং রেড়িবাঁধ এলাকায় ওএমএসের চাল-আটা বিক্রি না করে ট্রাক নিয়ে পালানোর অভিযোগ

    আশরাফুল আলম: রাজধানীর সুনিবিড় হাউজিং রেড়িবাঁধ এলাকায় সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত খোলাবাজারে বিক্রয় (ওএমএস) কর্মসূচির চাল ও আটা নির্ধারিত মূল্যে বিক্রি না করে ট্রাক নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ডিলার ফারুক আলমের বিরুদ্ধে।

    স্থানীয় সূত্রে জানা যায়, নির্ধারিত স্থানে ওএমএসের চাল ও আটা বিক্রির জন্য ট্রাক নিয়ে আসার কথা ছিল ডিলারের। কিন্তু রোববার দুপুর সাড়ে ১২টার মধ্যেই ডিলার ফারুক আলম ট্রাকটি নিয়ে ওই স্থান থেকে চলে যান বলে অভিযোগ পাওয়া গেছে। এতে সরকারি মূল্যে চাল ও আটা কিনতে আসা নিম্নআয়ের মানুষজন ভোগান্তিতে পড়েন।

    স্থানীয়দের অভিযোগ, সরকারি নির্ধারিত মূল্যে সাধারণ মানুষের কাছে ওএমএসের চাল ও আটা বিক্রি না করে তা কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে ট্রাক নিয়ে পালিয়ে যাওয়া হয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে ডিলার ফারুক আলমের বক্তব্য জানা সম্ভব হয়নি।

    ঘটনার বিষয়ে জানতে ফারুক আলমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

    এ বিষয়ে সংশ্লিষ্ট তদারককারী তাহমিনা আবেদীন এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি বিষয়টি দেখছি।’ বলে ফোনটি কেটে দেন।

    ওএমএস কর্মসূচির আওতায় নিম্নআয়ের মানুষের জন্য সরকার নির্ধারিত মূল্যে চাল ও আটা বিক্রি করা হয়। ফলে নির্ধারিত স্থানে পণ্য সরবরাহ ও সঠিকভাবে বিক্রি না হলে প্রকৃত সুবিধাভোগীরা বঞ্চিত হওয়ার আশঙ্কা থাকে।

    স্থানীয়দের দাবি, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে দ্রুত তদন্ত করে দেখা হোক। সরকারি খাদ্যপণ্য নির্ধারিত নিয়মে বিক্রি না করে অনিয়ম বা কালোবাজারির কোনো ঘটনা ঘটেছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

  • টেকনাফের বাহারছড়ায় কোস্ট গার্ডের অভিযানে দেশীয় মদসহ চার মাদক কারবারি আটক


    টেকনাফ,কক্সবাজার প্রতিনিধি:
    কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের হাজমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩০ লিটার দেশীয় মদসহ চারজন মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

    সোমবার (২৭ জুলাই) রাত ৯টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ এ অভিযান পরিচালনা করে।
    কোস্ট গার্ড সূত্র জানায়, অভিযানের সময় হাজমপাড়া এলাকায় সন্দেহভাজন একটি ইজিবাইকে তল্লাশি চালিয়ে প্রায় ২৭ হাজার টাকা মূল্যের ৩০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়।

    এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক, তিনটি মোবাইল ফোন, নগদ ১ হাজার ৪৪০ টাকা জব্দ করা হয় এবং চারজন মাদক কারবারিকে আটক করা হয়।আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামতসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

    বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন সুমন আল মুকিত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, মাদকের ভয়াবহ বিস্তার রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • সিরাজগঞ্জের তাড়াশে ঘরজামাই স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ, মরদেহ উদ্ধার

    সিরাজগঞ্জ প্রতিনিধি:
    সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের বিষমডাঙ্গা গ্রামে মোছা. তানিয়া ইসলাম (২০) নামে এক গৃহবধূর মরদেহ নিজ কক্ষ থেকে উদ্ধার করা হয়েছে। তিনি ওই গ্রামের মো. ছোরয়াব আলীর মেয়ে।

    পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে প্রেমের সম্পর্কের পর শাহ পরানের সঙ্গে তানিয়ার বিয়ে হয়। বিয়ের পর শাহ পরান শ্বশুরবাড়িতেই ঘরজামাই হিসেবে বসবাস করতেন।

    নিহতের পরিবারের অভিযোগ, সোমবার (২৭ জুলাই)রাতে শাহ পরান তার স্ত্রী তানিয়াকে হত্যা করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। 

    নিহতের ভাই বলেন, “পাঁচ বছর আগে আমার বোন ভালোবেসে শাহ পরানকে বিয়ে করে। বিয়ের পর সে আমাদের বাড়িতেই ঘরজামাই ছিল। গত রাতে আমার বোনকে নির্মমভাবে হত্যা করে সে পালিয়ে গেছে।

    এ বিষয়ে তাড়াশ থানার ওসি তদন্ত শাহ আলম মোল্লা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে শহীদ এম মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে । এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে

  • সোনাহাট ইউনিয়নে বিশাল মাদকবিরোধী মানববন্ধনের সফল আয়োজন


    কুড়িগ্রাম প্রতিনিধি:
    কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট ইউনিয়ন যুব সমাজের উদ্যোগে একটি বিশাল মাদকবিরোধী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। “মাদকের আগ্রাসন দৃশ্যমান, প্রতিরোধের সমাধান—একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে এলাকাবাসীর” এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে এলাকার সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জনাব মো. আনোয়ারুল ইসলাম, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ২৫ কুড়িগ্রাম-১ কুড়িগ্রাম জেলা আমীর: জনাব আজিজুর রহমান স্বপন সরকার,ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন।

    এছাড়া অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

    নেতৃবৃন্দের বক্তব্য ও শপথ গ্রহণ
    সমাবেশের শেষ পর্যায়ে আমন্ত্রিত অতিথিরা মাদক নির্মূলে জোরালো বক্তব্য রাখেন:

    প্রধান অতিথি (সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম): তিনি তাঁর বক্তব্যে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ (শূন্য সহনশীলতা) নীতি ঘোষণা করেন। তিনি স্পষ্ট হুশিয়ারি উচ্চারণ করে বলেন, মাদকের সাথে জড়িত কাউকেই বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না এবং প্রশাসন এ বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। পরে তিনি উপস্থিত সকলকে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শপথবাক্য পাঠ করান।

    অন্যান্য নেতৃবৃন্দ (আজিজুর রহমান ও ওসি আজিম উদ্দিন): তারা তাদের বক্তব্যে বলেন, যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে হলে মাদকের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের আইনের আওতায় আনতে পুলিশ প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে বলে ঘোষণা দেন।

    এলাকাবাসী ও যুব সমাজের দৃঢ় প্রত্যয়
    মানববন্ধনে অংশ নেওয়া সোনাহাট ইউনিয়নবাসী ও যুব সমাজের পক্ষে জোরালো ঘোষণা দিয়ে বলা হয়:
    “মাদকের বিরুদ্ধে আমরা যুবসমাজ সম্পূর্ণ প্রস্তুত আছি। যেকোনো সময়, যেকোনো জায়গায় আমাদের টিম চলে যাবে মাদক দমন করতে।”

    এলাকার যুবকরা আরও জানান, সমাজ থেকে মাদক সমূলে উৎপাটন না করা পর্যন্ত তাদের এই আন্দোলন ও সজাগ দৃষ্টি অব্যাহত থাকবে। শান্তিপূর্ণ ও মাদকমুক্ত সোনাহাট ইউনিয়ন গড়তে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

  • নাকে টিপলে দুধ বের হবে পাটোয়ারীর; প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে

    মৌলভীবাজার প্রতিনিধি:

    বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রাহমানকে নিয়ে কটূক্তির অভিযোগ তুলে এনসিপি’র নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর সমালোচনা করে মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু বলেছেন, নাক টিপ দিলে দুধ বের হবে পাটোয়ারীর, সে আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে।

    গতকাল সোমবার (২৭শে জুলাই) বিকেলে কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের ছৈদলবাজারে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্যে তিনি এসব কথা বলেন।

    বর্তমান সরকার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে দেশকে এগিয়ে নিচ্ছে বলে জানিয়ে তিনি বলেন, বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের প্রতিশ্রুতির বাস্তবায়নের লক্ষে কর্মকান্ড চলমান রয়েছে। গত চার মাসে কুলাউড়ায় যে পরিমাণ উন্নয়নমূলক কাজ হয়েছে, অতীতে কোনো সংসদ সদস্যের আমলে এই পরিমাণ বরাদ্দ ও এত ব্যাপক উন্নয়ন হয়নি।
    ০১৭৪৫৯৩৯৪৪৮

  • হ্নীলা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও সংবাদকর্মী জামাল উদ্দিনের ওপর সশস্ত্র হামলা, অপহরণ ও নির্যাতনের ঘটনায় নিন্দা ও উদ্বে

    টেকনাফ (কক্সবাজার) :

    হ্নীলা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও সংবাদকর্মী জামাল উদ্দিনের ওপর সংঘটিত সশস্ত্র হামলা, অপহরণ ও নির্মম নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানানো হয়েছে।

    প্রাপ্ত তথ্য অনুযায়ী, একদল দুর্বৃত্ত অস্ত্রের মুখে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে নির্জন স্থানে নিয়ে নির্মমভাবে মারধর করে হ্নীলা মেমোরিয়াল কলেজ-সংলগ্ন এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজারে পাঠানো হয়।

    একজন সাবেক জনপ্রতিনিধি ও সংবাদকর্মীর ওপর এ ধরনের হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক এবং স্বাধীন সাংবাদিকতার জন্যও হুমকিস্বরূপ। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

    পাশাপাশি আহত জামাল উদ্দিনের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করা হয়েছে। একই সঙ্গে ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানানো হয়েছে।

  • বিআরটিএ মিরপুর সার্কেল-১-এ দালালচক্রের দাপট, অতিরিক্ত টাকা না দিলে হয়রানির অভিযোগ

    বিআরটিএ মিরপুর সার্কেল-১-এ দালালচক্রের দাপট, অতিরিক্ত টাকা না দিলে হয়রানির অভিযোগ

    নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মিরপুর মেট্রো সার্কেল-১ কার্যালয় ঘিরে ঘুষ, অনিয়ম, দালালচক্রের দৌরাত্ম্য ও গ্রাহক হয়রানির অভিযোগ উঠেছে। সেবা নিতে আসা একাধিক গ্রাহকের অভিযোগ, মোটরযান পরিদর্শক খলিল হাসানের সহযোগী হিসেবে পরিচিত নাজমুলের নেতৃত্বে একটি চক্র বিভিন্ন সেবা নিতে আসা মানুষের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করছে।

    অভিযোগকারীদের দাবি, বিআরটিএর নির্ধারিত নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ফি পরিশোধ করার পরও অনেক ক্ষেত্রে সেবা পেতে অতিরিক্ত টাকা দাবি করা হয়। দাবিকৃত অর্থ দিতে অস্বীকৃতি জানালে ফাইল আটকে রাখা, গাড়ির পরীক্ষায় অযথা ত্রুটি দেখানো এবং বিভিন্নভাবে হয়রানি করার অভিযোগ করেছেন কয়েকজন সেবাপ্রার্থী।

    সংশ্লিষ্টদের অভিযোগ, মিরপুর মেট্রো সার্কেল-১ কার্যালয়ে দালালদের একটি সক্রিয় নেটওয়ার্ক রয়েছে। তাদের মাধ্যমে দ্রুত কাজ করে দেওয়ার কথা বলে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়া হয়। ফলে সরকারি নিয়মে সরাসরি সেবা নিতে গিয়ে অনেকেই নানা বিড়ম্বনার মুখে পড়ছেন বলে অভিযোগ রয়েছে।

    অভিযোগ রয়েছে, অতিরিক্ত অর্থ না দিলে কোনো কোনো গাড়িকে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও ত্রুটি দেখিয়ে ব্যর্থ ঘোষণা করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট ফাইল আটকে রেখে গ্রাহকদের দালালদের মাধ্যমে কাজ করাতে বাধ্য করার অভিযোগও রয়েছে।

    এদিকে, এসব অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকদেরও বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সরেজমিনে বিষয়টি জানতে গেলে নাজমুল ও তার সহযোগীরা সাংবাদিকদের কার্যালয়ের ভেতরে প্রবেশে বাধা দেন বলে অভিযোগ রয়েছে।

    গ্রাহকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে দালালচক্রের প্রভাবের কারণে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা পেতে ভোগান্তিতে পড়ছেন। তাদের দাবি, বিআরটিএ কার্যালয়ে দালালদের দৌরাত্ম্য বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।

    অন্যদিকে, নাজমুলের বিরুদ্ধে অতীতে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে প্রভাব বিস্তারের অভিযোগ ছিল বলেও স্থানীয় কয়েকটি সূত্র দাবি করেছে। তবে এসব অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

    অভিযোগের বিষয়ে মোটরযান পরিদর্শক খলিল হাসান ও নাজমুলের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যথাযথভাবে প্রকাশ করা হবে।

    সেবাপ্রার্থীদের দাবি, বিআরটিএর মতো গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানে দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি ঘুষ, অনিয়ম ও গ্রাহক হয়রানির অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

    এখন প্রশ্ন—সাধারণ গ্রাহকদের সেবা নিশ্চিত করতে মিরপুর মেট্রো সার্কেল-১-এর কথিত দালালচক্রের বিরুদ্ধে কর্তৃপক্ষ কবে কার্যকর ব্যবস্থা নেবে?

  • বন্যা কবলিত মানুষের পাশে পাবনা ও চট্টগ্রাম সৎসঙ্গের উপহার সামগ্রী বিতরণ


    রাঙ্গুনিয়া (রাঙ্গুনিয়া) প্রতিনিধি
    চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বন্যা কবলিত বানবাসি মানুষের পাশে দাড়িয়েছে শ্রী শ্রী অনুকূল চন্দ্র সৎসঙ্গ, হিমাইতপুর পাবনা, বাংলাদেশ প্রধান কার্যালয়। চট্টগ্রাম জেলা সৎসঙ্গ শাখার ব্যবস্থাপনায় চট্টগ্রামের বিভিন্ন উপজেলার মতো রাঙ্গুনিয়ার বিভিন্ন মঠ মন্দিরের বন্যা কবলিত এলাকায় অসহায় গরীব ও ক্ষতিগ্রস্তদের মাঝে উপহার সামগ্রী বিতরন করা হয়।

    গত ২৫ জুলাই শনিবার বিকেল ৩ টায় পুর্ব কদমতলী জ্বালা কুমারী মাতৃ মন্দির থেকে আনুষ্ঠানিক ভাবে শুরু হয়। পরে উত্তর রাঙ্গুনিয়ার বিভিন্ন মঠ মন্দিরে উপহার সামগ্রী পৌছে দেন। সৎসঙ্গের এ উপহার সামগ্রী বিতরন কার্যক্রম মাসব্যাপী চলমান থাকবে টিমের সদস্যরা জানায়।

    এ সময় উপস্থিত ছিলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ হিমাইতপুর, পাবনা শাখার সাধারন সম্পাদক তাপস চন্দ্র বর্মন, যুগ্ম সাধারণ সম্পাদক সজীব সিংহ, সহ সাংগঠনিক সম্পাদক লায়র অনিমেষ রায় চৌধুরী, চট্টগ্রাম জেলা সৎসঙ্গের সাধারণ সম্পাদক সুমন বোস বাদশা, সহ সাধারন সম্পাদক দোলন কুমার দে, কদমতলী শাখার সভাপতি ডাঃ নারায়ন চন্দ্র দাশ সহ আরো অনেক ইস্টপ্রান ভক্তবৃন্দ দাদারা প্রমুখ।