Blog

  • বেনাপোলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল শুরুর আগেই ছত্রভঙ্গ করল ছাত্রদল আটক ২


    শার্শা (যশোর) প্রতিনিধি:বেনাপোলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল শুরু হওয়ার আগেই ভেস্তে দিয়েছে ছাত্রদলের এক নেতা। ঢাকা কলেজ ছাত্রদল নেতা রেজাউর রহমান ভুট্টোর হুংকারে ছত্রভঙ্গ হয়ে যায় মিছিলটি। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
    ভিডিওতে দেখা যায়, বেনাপোল পৌর গেট এলাকায় জুম্মার নামাজের আগ মুহূর্তে ২৫/৩০ জন যুবক হাতে ছাত্রলীগের ব্যানার নিয়ে মিছিল শুরু করে। এসময় ছাত্রদল নেতা রেজাউর রহমান ভুট্টোর উপস্থিতিতে ছাত্রলীগের নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

    এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলসহ আশপাশের এলাকায় তল্লাশি চালায়। এ সময় সন্দেহজনক হওয়ায় দুইজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

  • ​চাঁনশিকারী সীমান্তে বিজিবির অভিযানে ৩ চোরাকারবারি ও ১২৪ বোতল মাদক ও ইজিবাইক জব্দ


    চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চাঁনশিকারী সীমান্তে চোরাচালান ও মাদক বিরোধী এক সফল অভিযান পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে ৩ জন মাদক চোরাকারবারিকে আটক করার পাশাপাশি ফেন্সিডিলের বিকল্প ১২৪ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf সিরাপ, ৩টি মোবাইল ফোন এবং ১টি ইজিবাইক জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৪,২৪,৬০০/- (চার লক্ষ চব্বিশ হাজার ছয়শত) টাকা।

    ​বিজিবি সূত্র জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ ০৫ জুন ২০২৬ তারিখ আনুমানিক সকাল ১১:০০ ঘটিকায় মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধীনস্থ চাঁনশিকারী বিওপি’র হাবিলদার মোঃ কাজী ইব্রাহীম এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ১৯৮/২-এস হতে আনুমানিক ১.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ভোলাহাট ইউনিয়নের শিকারী গ্রামে চোরাকারবারিদের ঘেরাও করে মালামালসহ তাদের হাতেনাতে আটক করা হয়।
    ​আটককৃত আসামিরা হলেন:

    ​১. মোঃ মাহাবুবুর রহমান (১৯), পিতা- মোঃ রানাউল, গ্রাম- আলালপুর।
    ২. মোঃ জাহিদুল ইসলাম (১৯), পিতা- মোঃ সেতাউল, গ্রাম- আলালপুর।
    ৩. মোঃ সাগর হোসেন (১৬), পিতা- মোঃ দুলাল, গ্রাম- হাউসপুর।
    ​আটককৃত সকলের ডাকঘর- ফুটানি বাজার, থানা- ভোলাহাট, জেলা- চাঁপাইনবাবগঞ্জ।

    ​আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদক ও চোরাচালান আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। জব্দকৃত নেশাজাতীয় সিরাপ, মোবাইল এবং ইজিবাইকসহ আসামিদের ভোলাহাট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি সূত্রে নিশ্চিত করা হয়েছে।​সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবি’র এমন কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

  • কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্টে শাশুড়ি-বউয়ের করুণ মৃত্যু এলাকায় শোকের ছায়া


    কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
    ​কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাশুড়ি ও পুত্রবধূর এক মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।

    আজ শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার আচমিতা ইউনিয়নের উখড়াশাল গ্রামে এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে।

    ​নিহতরা হলেন—উখড়াশাল গ্রামের প্রবাসী জাহাঙ্গীর মিয়ার মা মোছা. মেহেরা খাতুন (৫০) এবং তার স্ত্রী খালেদা আক্তার (৩২)।

    ​পারিবারিক সূত্রে জানা গেছে, আজ দুপুর আনুমানিক ১২টার দিকে শাশুড়ি মেহেরা খাতুন ও বউ খালেদা আক্তার বাড়ির গোয়ালঘরে কাজ করতে যান। সেখানে কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত তারা বিদ্যুতায়িত হন এবং গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

    ​বাড়ির অন্য সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাদের উদ্ধার করেন। আশঙ্কাজনক অবস্থায় তাদের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল (ভাগলপুর) নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন।

    ​একই পরিবারের দুই প্রিয়জনের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় স্তব্ধতা নেমে এসেছে। স্বজনদের আহাজারি আর কান্নায় ভারী হয়ে উঠেছে উখড়াশাল গ্রামের বাতাস। স্থানীয় প্রতিবেশীদের মাঝেও নেমে এসেছে গভীর শোকের ছায়া।

    কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • নেত্রকোনার কলমাকান্দায় পোগলা ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তার নামে অনলাইন সহ ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ


    নেত্রকোনা জেলার প্রতিটি ইউনিয়ন ভূমি অফিসে দালালের দৌরাত্ম্য, দিনের পর দিন হয়রানি ও বাড়তি টাকা আদায়। ভূমি অফিস নিয়ে সেবাগ্রহীতা ও সাধারন মানুষের এমন ধারনা পাল্টে দিয়েছেন নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার ৩নং পোগলা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কামাল হোসেন খান। তিনি কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নবাসীকে রিতিমতো ভূমি সংক্রান্ত সেবা দিয়ে অবাক করে দিয়েছেন। কিন্তু একদল কুচকরি মহল তার কাছ থেকে সুবিধা না পেয়ে তাকে বিভিন্ন ভাবে ফাঁসানোর চেষ্টা করে আসছে তিনি এখানে যোগদান করার পর থেকেই।

    অন্যদিকে উপজেলার পোগলা ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন খান বলেন, আমি এই ইউনিয়নের দায়িত্ব নেওয়ার পর থেকেই সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছি। এবং যতদিন আমি এই ইউনিয়নের সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা হিসেবে দায়িত্বে আছি ততদিন সততা ও নিষ্ঠার সাথে আমি আমার দায়িত্ব পালন করে যাবো ইনশাআল্লাহ। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কামাল হোসেন খান বলেন, গত ১৭ ই মে ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে (Dhaka Mail) নামক একটি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদ, একাধিকবার বদলি, তবুও থামেনি ভূমি কর্মকর্তা,নতুন কর্মস্থলেও ঘুষ গ্রহণ“ এমন শিরোনামে খবর প্রকাশিত হয় এবং (MD Uzzal Talukder ) নামক একটি ফেসবুক একাউন্ট হতে একটি ভিডিও প্রকাশিত হয়। Dhaka mail অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদ ও Md Uzzal Talukder নামক একটি ফেসবুক একাউন্ট হতে ভিডিও প্রচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি।

    প্রতিবেদক অন্যের প্ররোচনায় এবং ভুল তথ্য সংগ্রহের মাধ্যমে এমন ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছে এবং Md Uzzal Talukder নামে যে ফেসবুক একাউন্ট থেকে একটি ভিডিও প্রচারিত হয়েছে আমি এর নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি মোহাম্মদ কামাল হোসেন খান সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছি। আমি ও আমার পরিবারের জীবন চলার জন্য যতটুকু অর্থ ও সম্পদ প্রয়োজন,সেটুকু সৎ পথে কষ্ট ও পরিশ্রম করে উপার্জন করেছি। প্রতিবেদকসহ উল্লেখিত Dhaka mail অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক যে সংবাদটি প্রকাশ করেছে,সেখানে বলা হয়েছে একাধিকবার বদলি তবুও থামেনি ভূমি কর্মকর্তা, নতুন কর্মস্থলেও ঘুষ গ্রহণ এবং Md Uzzal Talukder নামে যে ফেসবুক একাউন্ট থেকে ভিডিও প্রকাশিত হয়। যেগুলো সম্পুর্ণ মিথ্যা।

    বর্তমানে ইউনিয়ন ভূমি অফিস সহ সকল সরকারি দপ্তরে অনলাইনের মাধ্যমে সরকারি নিয়ম মেনেই কেবল কাজ করা হয়। তাই এখানে ঘুষ গ্রহণ করার কোনো সুযোগ নাই। সেখানে কাজে অনিয়ম বা ঘুষ গ্রহণ করার কোনো প্রকার সুযোগ নেই। এমন উদ্ভট ও মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশে আমার নিজের এবং ইউনিয়ন ভূমি অফিসের কাজের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে। তাই আমি উদ্দেশ্য প্রণোদিত, মিথ্যা, ভিত্তিহীন এই সংবাদের এবং ফেসবুকে প্রচারিত ভিডিও`র তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি।

    এদিকে পোগলা ইউনিয়নের বাসিন্দা আব্দুল্লাহ বলেন, আমাদের ভূমি অফিসে এসে আমার জমি আমি নিজেই অনলাইনে আবেদন করে নামজারি করেছি। অতিরিক্ত কোনো টাকা খরচ হয়নি আমি শুধু সরকারি ফি জমা দিয়েছি। তিনি বলেন, এই ভূমি অফিসের বর্তমান ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা কামাল হোসেন খানের সেবায় আমি খুবই খুশি। তিনি সকলকে সরাসরি পোগলা ইউনিয়ন ভূমি অফিসে এসে ভূমি সংক্রান্ত সেবা নেওয়ার আহবান জানান। তার বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে আমি এই ইউনিয়নের বাসিন্দা হিসেবে প্রতিবাদ জানাচ্ছি।

    সম্প্রতি সরেজমিনে পোগলা ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে দেখা যায়, গেইটে প্রবেশ করে একটু সামনে এগুতেই চোখে পড়বে পুরো অফিসের ফ্লু চার্ট। এর পাশেই সাঁটানো সিটিজেন চার্টার। এতে জমির নামজারি করতে খরচ, খতিয়ান তোলার খরচ, খাসজমি বন্দোবস্ত নিতে করণীয়,কোন বিষয়ে কার সঙ্গে কীভাবে যোগাযোগ করতে হবে। এসব তথ্য লেখা রয়েছে। এদিকে পোগলা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কামাল হোসেন খান জানান,আমার পুরো অফিস দালাল মুক্ত করা হয়েছে।

    অফিসের সৌন্দর্যবর্ধনের জন্যেও পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তিনি বলেন,‘যার কাজ তাকেই সরাসরি আমার অফিসে আসতে উৎসাহ দিচ্ছি। অন্য কারো হাত দিয়ে আসা মানেই সেখানে দালাল ঢুকে পড়া। ফলে এখন সেবা গ্রহীতারা সরাসরি আমার অফিসে আসতে পারছেন।তিনি আরো বলেন, কলমাকান্দা উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম স্যারের সার্বিক সহযোগীতায় ও কলমাকন্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শামছুজ্জামান আসিফ স্যারের দিকনির্দেশনায় আমার অফিসকে একটি মডেল ইউনিয়ন ভূমি অফিস হিসেবে তৈরি করার চেষ্টা করছি, তাই আমি ভূমি সংক্রান্ত বিষয়ে ইউনিয়নের সকল শ্রেণি পেশার মানুষের সহযোগীতা কামনা করছি।

  • মেঠোপথ থেকে সাফল্যের শীর্ষে রাজশাহী বিভাগের সেরা শিক্ষা অফিসার দুরুল হোদা


    নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:
    কঠোর পরিশ্রম, নিষ্ঠা আর সততা থাকলে যে কোনো বাধা পেরিয়ে সাফল্যের চূড়ায় পৌঁছানো সম্ভব।তারই এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন নওগাঁর নিয়ামতপুর উপজেলার পানিহারা গ্রামের কৃতি সন্তান দুরুল হোদা। ২০২৬ সালের ‘প্রাথমিক শিক্ষা পদক’ প্রতিযোগিতায় তিনি রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার (এটিইও) নির্বাচিত হয়েছেন।

    ​রাজশাহী বিভাগীয় প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির চূড়ান্ত মূল্যায়নে এই গৌরবময় স্বীকৃতি পান তিনি। তার এই অভাবনীয় সাফল্যে নিজ গ্রাম পানিহারা ও গোটা নিয়ামতপুর উপজেলাজুড়ে বইছে আনন্দের বন্যা।

    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান, নিয়মিত ও নিবিড় বিদ্যালয় পরিদর্শন, গুণগত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ, প্রশাসনিক দক্ষতা এবং শিক্ষার সার্বিক মানোন্নয়নে অনন্য ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ তাকে এই শ্রেষ্ঠত্বের আসনে ভূষিত করা হয়।

    খোঁজ নিয়ে জানা যায়, নিয়ামতপুরের প্রত্যন্ত গ্রামীণ পরিবেশে বেড়ে উঠেছেন দুরুল হোদা। শৈশব থেকেই মেধা, সততা ও অধ্যবসায় ছিল তার নিত্যসঙ্গী। পানিহারা গ্রামের সাধারণ জীবন থেকে উঠে এসে আজ তিনি প্রাথমিক শিক্ষা ব্যবস্থার একজন অত্যন্ত দক্ষ ও সফল কর্মকর্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তার এই অর্জন প্রমাণ করে, প্রতিকূল পরিবেশেও কঠোর পরিশ্রম করলে জাতীয় ও বিভাগীয় পর্যায়ে সাফল্যের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করা সম্ভব।

    স্থানীয় শিক্ষানুরাগী ও সচেতন মহলের মতে, দুরুল হোদার এই স্বীকৃতি শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়,এটি পানিহারা গ্রাম, নিয়ামতপুর উপজেলা এবং পুরো নওগাঁ জেলার জন্য এক বিশাল গৌরব। তার এই কর্মনিষ্ঠা ও দূরদর্শী নেতৃত্বে আগামী দিনে প্রাথমিক শিক্ষার উন্নয়নে আরও ইতিবাচক পরিবর্তন আসবে।

    ​এদিকে, দুরুল হোদার এই অনন্য অর্জনের খবর ছড়িয়ে পড়ার পর পানিহারা গ্রামসহ নিয়ামতপুরের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন উপায়ে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন।

    ​স্থানীয়রা মনে করছেন, গ্রামের সাধারণ মেঠোপথ থেকে উঠে আসা দুরুল হোদার এই সাফল্যের গল্প এলাকার ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার এক আলোকবর্তিকা হয়ে থাকবে।

  • দিনাজপুরে বাংলাদেশ আদিবাসী পার্টি (BAP)-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত


    বিরামপুর(দিনাজপুর) প্রতিনিধি:
    আদিবাসী জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ কর্মসূচির আহ্বান,দেশের আদিবাসী জনগোষ্ঠীর ন্যায্য অধিকার মর্যাদা ও উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে দিনাজপুরে বাংলাদেশ আদিবাসী পার্টি (বিএপি)-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

    সভায় সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল পর্যায়ে সংগঠন সম্প্রসারণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।সভায় সভাপতিত্ব করেন চিত্তরঞ্জন পাহান। তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। আদিবাসী জনগোষ্ঠীর অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

    সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক স্বপন বাসিল কিস্কু। এছাড়াও দিনাজপুর জেলা কমিটির সভাপতি শ্যামল মার্ডি, সাধারণ সম্পাদক জেরভ্যাস মারান্ডি, দিনাজপুর সদর উপজেলা কমিটির সভাপতি আরতি হাঁসদা এবং সাধারণ সম্পাদক শ্রী কান্ত সরেনসহ জেলার ১৩টি উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

    আলোচনা সভায় সংগঠনের চলমান কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং আদিবাসী জনগোষ্ঠীর সামাজিক, অর্থনৈতিক ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে করণীয় বিষয় নিয়ে মতবিনিময় করা হয়। বক্তারা বলেন, বাংলাদেশ আদিবাসী পার্টির মূল লক্ষ্য হচ্ছে দেশের আদিবাসী জনগণের অধিকার সংরক্ষণ, মর্যাদা প্রতিষ্ঠা এবং উন্নয়নের পথ সুগম করা। এ লক্ষ্য বাস্তবায়নে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।সভা শেষে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

    পাশাপাশি আদিবাসী জনগোষ্ঠীর অধিকার আদায়ের আন্দোলনকে বেগবান করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

  • চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির পথচারীদের পানি ছাতা ও হাতপাখা বিতরণ


    চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
    তীব্র গরমে পানি, পথচারীদের ছাতা ও হাতপাখা বিতরণ করেছেন রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ  জেলা ইউনিট।  বৃহস্পতিবার (৪ জুন) ১০ দিনব্যাপী শহর জুড়ে এসব কার্যক্রম উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ জেথলা রেড ক্রিসেন্ট সোসাইটির  চেয়ারম্যান ও জেলা পরিষদ প্রশাসক মোঃ হারুনুর রশিদ।

    বেলা সাড়ে ১১টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের নিউ মার্কেট, শহীদ সাটু হল মার্কেট,শান্তি মোড়, বিশ্বরোড এলাকায় এসব বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান এডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ, সেক্রেটারি খাইরুল ইসলাম, নির্বাহী সদস্য মানিক রায়হান, মেহেদি হাসান, আইরিন পারভীন।

    প্রধান অতিথি তার বক্তব্যে বলেন প্রচন্ড গরমের কারণে অভিভাবক, সাধারণ মানুষ, পথচারী, ট্রাফিক বিভাগ,রিক্সা ভ্যান অটোচালক কষ্টের কথা চিন্তা করে সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। সেই সাথে অন দ্যা রোডে কাজ করা বিশেষ করে ট্রাফিক, পথচারী ও বিক্রেতাগনের মাঝে ছাতা ও পাখা বিতরণ করা হচ্ছে। আমরা আগামীতে রেডক্রিসেন্ট এর কাছ থেকে আরো বিভিন্ন সহায়তা নিয়ে মানুষের মাঝে বিতরণ করবো। বিতরণ কার্যক্রমে রেডক্রিসেন্ট ইউনিটের স্বেচ্ছাসেবীরা অংশ গ্রহণ করেন। তীব্র তাপদাহ চলাকানীন সময়ে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

  • মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন টাকা ফেরত ও শাস্তির দাবি

    ​চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
    সরকারি কর্মসূচির নামে কার্ডের মাধ্যমে চাল ও নিত্যপ্রয়োজনীয় পণ্য দেওয়ার কথা বলে প্রতারণার অভিযোগে মেসার্স মাসকুরা ট্রেডার্সের প্রধান জেসমিনের বিরুদ্ধে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। বৃহস্পতিবার (৪ জুন) চাঁপাইনবাবগঞ্জের ১৪নং ধাইনগর ইউনিয়নসহ বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।​

    মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিশেষ কার্ডের মাধ্যমে কম মূল্যে চাল ও পণ্য সরবরাহের আশ্বাস দিয়ে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। কিন্তু দীর্ঘদিন পার হলেও কোনো পণ্য বা টাকা ফেরত দেওয়া হয়নি। ফলে অনেক পরিবার চরম আর্থিক সংকটে পড়েছেন।​আত্মসাৎকৃত টাকা দ্রুত ফেরত দেওয়া।মানববন্ধনে ভুক্তভোগীদের মধ্যে বক্তব্য দেন মোহাম্মদ ফারুক আলী, মোঃ সাইরুল ইসলাম, রানাউল ইসলাম, মোহাম্মদ শুকুরুদ্দীন,ওমোসা:আফিয়া বেগম প্রমুখ।
    ​ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।

    ​বর্তমানে জেলহাজতে থাকা অভিযুক্ত জেসমিনের জামিন নামঞ্জুর করা​ প্রতারণা রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করে ভুক্তভোগীরা হুঁশিয়ারি দেন যে, টাকা ফেরত না পেলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

  • রায়গঞ্জে ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে সিনিয়র স্টাফ ও নার্সের সংবাদ সম্মেলন

    রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা:
    সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ কর্মরত সিনিয়র স্টাফ নার্স মোছাঃ সুলতানা রাজিয়ার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ‘ধর্ষণের আলামত নষ্ট’ সংক্রান্ত অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১০ টার দিকে ভুইয়াগাঁতী মমজান সুপার মার্কেটে রিপোটার্স ইউনিটির কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

    এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন, সিনিয়র স্টাফ নার্স সুলতানা রাজিয়া তিনি বলেন, উপজেলার পূর্ব লক্ষ্মীখোলা গ্রামের তৃতীয় শ্রেণিতে অধ্যয়নরত এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছেন। বিশেষ করে মানবাধিকার কর্মী হিসেবে পরিচিত মোঃ ফয়সাল বিশ্বাস তার বিরুদ্ধে ধর্ষণের আলামত নষ্ট করার অভিযোগ এনেছেন, যা তিনি সম্পূর্ণরূপে অস্বীকার করেন।

    সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন ,ঘটনার দিন সকাল ৯টা ৫৩ মিনিটে আমি যথাযথভাবে হাজিরা নিশ্চিত করে কর্মস্থলে যোগদান করি এবং নিয়মিত দায়িত্ব পালন করি। কিন্তু আমার জানা মতে, ওই দিন কথিত ধর্ষণের শিকার শিশুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি হয়নি। এমনকি কোনো চিকিৎসকের শরণাপন্নও হয়নি। ফলে আলামত নষ্ট করার প্রশ্নই ওঠে না। সংবেদনশীল ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই-বাছাই ছাড়াই আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে।

    এতে আমার ব্যক্তি ও পেশাগত সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই ভিত্তিহীন অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, রায়গঞ্জ-সলঙ্গা মডেল প্রেসক্লাবের সভাপতি আইয়ুব আলী মন্ডল, রিপোটার্স ইউনিটির সভাপতি আব্দুর রাজ্জাক রানা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম সহ বিপুল সংখ্যক গণমাধ্যমকর্মী।

  • কর্মস্থলে ফেরার টান নজিপুর ঢাকা বাস স্ট্যান্ডে ঢাকামুখী যাত্রীদের উপচে পড়া ভিড়

    পত্নীতলা নওগাঁ জেলা প্রতিনিধি:
    পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ উপভোগ করে আবারও কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। নাড়ির টানে বাড়ি ফেরা এসব মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর ঢাকা বাস স্ট্যান্ড এলাকায়। আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেল থেকে ঢাকা অভিমুখে রওনা হওয়া যাত্রীদের তীব্র চাপ তৈরি হয়েছে এই বাস টার্মিনালে।

    শেষ হলো ছুটির দিন, বাড়ছে ব্যস্ততা
    দেখতে দেখতে শেষ হয়ে এলো ঈদের ছুটি ও সাপ্তাহিক ছুটি। ফলে জীবিকার তাগিদে আবারও ব্যস্ত শহরে ফিরে যেতে হচ্ছে চাকুরিজীবী ও শ্রমজীবী মানুষদের। আজ বৃহস্পতিবার হওয়ায় অনেকেই আগামী সপ্তাহের প্রথম দিন থেকেই পূর্ণ উদ্যমে কাজে যোগ দিতে আগেভাগেই রওনা হয়েছেন।

    “পরিবারের সাথে ঈদ কাটানোর আনন্দই আলাদা। ছুটি শেষ, তাই বাধ্য হয়েই আবার কর্মব্যস্ত ঢাকায় ফিরতে হচ্ছে। বাসের টিকিট পেতে কিছুটা বেগ পেতে হলেও সময়মতো পৌঁছানোই এখন মূল লক্ষ্য।”
    — নজিপুর বাস স্ট্যান্ডে অপেক্ষমাণ এক যাত্রী।
    বাস কাউন্টারগুলোতে উপচে পড়া ভিড়
    সরেজমিনে নজিপুর ঢাকা বাস স্ট্যান্ড এলাকায় গিয়ে দেখা যায়, ঢাকামুখী বিভিন্ন দূরপাল্লার পরিবহন কাউন্টারগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড়। ব্যাগ, লাগেজ হাতে নিয়ে বাসের জন্য অপেক্ষা করছেন নারী ও শিশুসহ নানা বয়সী মানুষ। যাত্রীদের সামাল দিতে হিমশিম খাচ্ছেন কাউন্টারের বুকিং সহকারী ও পরিবহন সংশ্লিষ্টরা।

    নজিপুরের স্থানীয় পরিবহন শ্রমিক ও কাউন্টার ম্যানেজারদের সাথে কথা বলে জানা গেছে, বিকেল গড়াতেই যাত্রীদের চাপ কয়েক গুণ বেড়ে গেছে। তবে যাত্রীদের নির্বিঘ্নে ও নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে অতিরিক্ত বাসের (স্পেশাল ট্রিপ) ব্যবস্থা করা হচ্ছে।