নেত্রকোনা : নেত্রকোনায় বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর ময়মনসিংহ ডিভিশনের আওতাধীন নেত্রকোনা জোন ও সার্ভিস সেন্টারের বারহাট্টা শাখার উদ্যোগে মরহুম হাবিবুর রহমান-এর মৃত্যু দাবির চেক (২০ জুন) শনিবার হস্তান্তর ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।নেত্রকোনার বারহাট্টা উপজেলার সুসং ধুবাহালা গ্রামের সম্মানিত গ্রাহক মরহুম হাবিবুর রহমান বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-তে একটি পলিসির বিপরীতে মাত্র ৮,৩৫২ টাকা কিস্তি জমা দেওয়ার কিছুদিন পর স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন। পরবর্তীতে প্রতিষ্ঠানটির নিয়ম অনুযায়ী তাঁর মনোনীত নমিনি ও সহধর্মিণী সখিনা আক্তার-এর কাছে ৮০,০০০ টাকা মৃত্যু দাবির চেক হস্তান্তর করা হয়।
এদিকে শনিবার (২০ জুন) মরহুমের নিজ বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের উপস্থিতিতে চেক প্রদান করা হয় এবং তাঁর রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত স্বজনরা প্রতিষ্ঠানের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন। এসময় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাসুম হাসান জামাল। এছাড়াও উপস্থিত ছিলেন নেত্রকোনা জোনের এজেন্সি ডিরেক্টর শাহীন মিয়া,এজেন্সি ডিরেক্টর হাবিবুর রহমান, মাওলানা মনিরুজ্জামান, শাহানা আক্তার এবং বারহাট্টা শাখা অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এসময় বক্তারা বলেন, গ্রাহকের প্রয়োজনে দ্রুত ও যথাসময়ে মৃত্যু দাবি পরিশোধের মাধ্যমে বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি মানুষের আস্থা অর্জনে কাজ করে যাচ্ছে। এমন মানবিক ও দায়িত্বশীল কার্যক্রম ইসলামী বীমা সম্পর্কে সাধারণ মানুষের বিশ্বাস ও গ্রহণযোগ্যতা আরও বৃদ্ধি করবে।অনুষ্ঠানের শেষে মরহুম হাবিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। প্রতিষ্ঠানের পক্ষ থেকে নেত্রকোনা জোন, সার্ভিস সেন্টার ও বারহাট্টা শাখা অফিসের সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলায় কিশোর কণ্ঠ পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জুন) সকালে কিশোর কণ্ঠ পাঠক ফোরাম বুড়িচং উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রতিনিধি, ফরিদপুর: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেয়াদোত্তীর্ণ ও অস্বাস্থ্যকর খাদ্যপণ্য বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জে ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেন্টেটিভস্ অ্যাসোসিয়েশন (ফারিয়া)-এর জেলা শাখার উদ্যোগে জাঁকজমকপূর্ণভাবে ‘ঈদুল আজহা’ পরবর্তী ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জুন), রোজ শুক্রবার সকাল ৯:৩০ মিনিটে জেলা শহরের শহীদ সাটু হল অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেরিতে হলেও আয়োজকেরা পবিত্র ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করে নিতে এবং সংগঠনের সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বাড়াতে এই মিলনমেলার আয়োজন করা হয়।
চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় রোডস অ্যান্ড হাইওয়ের আওতাধীন সড়কের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ট্রাক ও ট্রলি পার্কিং করে ইট-বালু লোড-আনলোড করার অভিযোগ উঠেছে। এতে সড়ক সংকুচিত হয়ে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে এবং প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
রাজশাহী জেলা প্রতিনিধি:রাজশাহীতে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে উঠেছে । রাজশাহী নার্সিং কলেজের তিন শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ এলাকার চারু মামার ক্যান্টিনের সামনে এ ঘটনা ঘটে।
ঢাকা – প্রতিনিধি:একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট কবি, গবেষক ও সাহিত্যপ্রেমী কবি আল মুজাহিদী আর নেই। শুক্রবার (১৯ জুন) দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহ ও ইন্না ইলাহি রাজিয়্যুন।
মোঃ আল আমিন,বিশেষ প্রতিনিধি: কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আব্দুল্লাহপুর এলাকায় কালনী নদীর তীর থেকে মুখমণ্ডল থেঁতলানো অবস্থায় শফিক মিয়া (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা চরঝকালিয়া গ্রামে ৪৪ পিস ইয়াবা, বিপুল পরিমান দেশীয় অস্ত্র ও মাদক বিক্রির নগদ ১লক্ষ ৭০ হাজার টাকা সহ সুমা আক্তার ওরফে সুমি (৩২) নামে এক মহিলাকে গ্রেফতার করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ।
বিরামপুর (দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর উপজেলার ৪ নম্বর দিওড় ইউনিয়নে কৃষি উৎপাদন বৃদ্ধি, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তা এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, দিওড় ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় কৃষকদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিওড় ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ রেজওয়ান আলী।