
ঢাকা – প্রতিনিধি:একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট কবি, গবেষক ও সাহিত্যপ্রেমী কবি আল মুজাহিদী আর নেই। শুক্রবার (১৯ জুন) দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহ ও ইন্না ইলাহি রাজিয়্যুন।
১৯৪৩ সালের ১ জানুয়ারি জন্ম নেওয়া আল মুজাহিদী ষাটের দশকের বাংলা কবিতার অন্যতম ব্যক্তিত্ব। তার কবিতায় বাংলাদেশের মাটি, মানুষ, ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য ও ধর্মিয় নৈতিক মূল্যবোধ ফুটে উঠতো।
সাহিত্যজীবনে তিনি কবিতার পাশাপাশি গল্প, উপন্যাস, নাটক ও প্রবন্ধ রচনা করেছেন। তিনি দীর্ঘদিন দৈনিক ইত্তেফাকের সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং বাংলা সাহিত্য অঙ্গন সহ কবিতা বাংলাদেশের দায়িত্বশীল পর্যায়ে ভূমিকা পালন করেছেন।
তিনি বাংলা ভাষা ও সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৩ সালে একুশে পদক পান । তরুন লেখক জসিম উদ্দিন বিজয় ও শাহাদাৎ সরকার বলেন, তার মৃত্যু বাংলা সাহিত্যে অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি।