ফরিদপুরের চরভদ্রাসনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ১৫ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, ফরিদপুর: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেয়াদোত্তীর্ণ ও অস্বাস্থ্যকর খাদ্যপণ্য বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া মমতাজের নেতৃত্বে গাজীরটেক ইউনিয়নের চরহাজীগঞ্জ বাজারের বিভিন্ন মুদি ও মনোহারি দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় বাজারের মুজিবর রহমানের দোকানে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য ও কোমল পানীয় বিক্রির দায়ে ৫ হাজার টাকা এবং মিহির কুমার রায়ের দোকানে একই ধরনের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আদায়কৃত জরিমানার অর্থ নগদ পরিশোধের মাধ্যমে মামলার নিষ্পত্তি করা হয়।

অভিযানকালে চরভদ্রাসন থানার এসআই কাজী রিপন, উপজেলা নির্বাহী কর্মকর্তার সিএ উজ্জ্বল হোসেন এবং পুলিশের তিনজন কনস্টেবল উপস্থিত ছিলেন।

এ সময় ভ্রাম্যমাণ আদালত বাজারের অন্যান্য ব্যবসায়ীদের মেয়াদোত্তীর্ণ ও অস্বাস্থ্যকর খাদ্যপণ্য বিক্রি থেকে বিরত থাকার জন্য সতর্ক করেন এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

নিউজটি আপনার স্যোসাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Many players prefer ultra casino because of its balance between functionality and simplicity. Avoiding overly complex menus helps users stay focused on games. This is particularly important for mobile casino players using smaller screens.