Category: অন্যান্য

  • দরিদ্র শিক্ষার্থী, বেকার ও দুর্যোগপীড়িত মানুষের কল্যাণে কাজ করবে মেইজ ফাউন্ডেশন


    ফরিদপুর প্রতিনিধি:
    সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার প্রত্যয় নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন মেইজ ফাউন্ডেশন। শনিবার (১১ জুলাই) সকালে ফরিদপুরের সদরপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির শুভ উদ্বোধন করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শাহিদুল ইসলাম খান। এছাড়া বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।

    সংগঠনটির সভাপতি মনসুর আলী খলিফার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, মেইজ ফাউন্ডেশন মানবিক ও সেবামূলক কার্যক্রমের মাধ্যমে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে কাজ করবে। এর অংশ হিসেবে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা ও স্বাস্থ্যসেবা সহায়তা, অতিদরিদ্র ও বেকার যুবকদের বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ ও উপকরণ বিতরণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
    বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং মানবিক সহায়তা নিশ্চিত করতে মেইজ ফাউন্ডেশন দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করবে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, দক্ষতা উন্নয়ন এবং দুর্যোগ ব্যবস্থাপনায় বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হবে।

    প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি সামাজিক সংগঠনগুলো মানবিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মেইজ ফাউন্ডেশনের মতো উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে। তিনি সংগঠনটির সার্বিক সাফল্য কামনা করেন এবং সমাজের বিত্তবানদের এ ধরনের মানবিক উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী জাফর, বিএনপির যুগ্ম আহ্বায়ক কে এম আবু সাইদসহ বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন।

  • রায়গঞ্জের ধানঘরা উচ্চ বিদ্যালয়কে সরকারি করার উদ্যোগ: আশার আলো দেখালেন এমপি ভিপি আয়নুল হক

    রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা:
    সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ‘ধানঘরা উচ্চ বিদ্যালয়’-এর নবগঠিত অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার সকাল ১০টায় বিদ্যালয় হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৪ সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি মো. আয়নুল হক।

    রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল খালেক পাটোয়ারীর সভাপতিত্বে আয়োজিত এই পরিচিতি সভায় স্থানীয় শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

    প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ভিপি মো. আয়নুল হক আক্ষেপ করে বলেন, “রায়গঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চলের অনেক বিদ্যালয় সরকারি হলেও ধানঘরা উচ্চ বিদ্যালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান সরকারি না হওয়াটা হতাশাজনক।”

    তিনি উপস্থিত সকলকে আশ্বস্ত করে জানান, প্রতিষ্ঠানটিকে সরকারি করার জন্য তিনি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়েছেন। এই লক্ষ্যে ইতিমধ্যে একটি ডেমি-অফিসিয়াল (ডিও) লেটার প্রস্তুত করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে তিনি বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ যথাযথ দপ্তরে জোরালোভাবে উপস্থাপন করবেন বলে প্রতিশ্রুতি দেন।

    বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে এমপি আয়নুল হক বলেন, “একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনপ্রতিনিধিসহ সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।” তিনি বিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে সবার সহযোগিতা ও সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান।

    পরিচিতি সভায় বিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন— রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম, সহ-সভাপতি মো. খায়রুল ইসলাম, রায়গঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি মো. হাতেম আলী (সুজন), সাধারণ সম্পাদক মো. রাশেদুল হাসান মিরন এবং সাংগঠনিক সম্পাদক মো. নুরুজ্জামান সরকার (রোম বাদশা)।

    অনুষ্ঠানে ধানঘরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, নবগঠিত অ্যাডহক কমিটির সদস্যবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    সবশেষে, বিদ্যালয়ের শিক্ষার পরিবেশকে আরও আধুনিক ও যুগোপযোগী করে তোলার দৃঢ় প্রত্যয় নিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

  • ​সাংবাদিক নিজামের ভিডিওতে সাড়া: শিউলি বেগমের দায়িত্ব নিল প্রশাসন


    কিশোরগঞ্জ প্রতিনিধ:
    একটি মানবিক ভিডিও প্রতিবেদন বদলে দিল অসহায় এক নারীর জীবনের গল্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিও দেখে কিশোরগঞ্জ সদর উপজেলার অত্যন্ত অসহায়, অসুস্থ আম বিক্রেতা শিউলি বেগমের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ কামরুল হাসান মারুফ। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

    ​জানা গেছে, গত ১৫ জুন গণমাধ্যমকর্মী নিজাম উদ্দীন তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে আম বিক্রেতা শিউলি বেগমকে নিয়ে একটি সচিত্র ভিডিও প্রতিবেদন প্রকাশ করেন। প্রতিবেদনটিতে শিউলি বেগমের জীবনসংগ্রাম ও তার বর্তমান অসহায়ত্বের চিত্র ফুটে ওঠে। ভিডিওটি কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ কামরুল হাসান মারুফের দৃষ্টিগোচর হলে তিনি অত্যন্ত আবেগাপ্লুত হয়ে পড়েন।

    ​ঘটনার বিবরণ দিয়ে ইউএনও মোঃ কামরুল হাসান মারুফ বলেন, “গত জুনের ১৫ তারিখ সাংবাদিক নিজাম উদ্দীন তার ব্যক্তিগত আইডিতে আম বিক্রেতা শিউলি বেগমকে নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেন। ভিডিওটি দেখে আমার চোখে পানি চলে আসে। এরপরই আমি সাংবাদিক নিজাম উদ্দিনের সাথে যোগাযোগ করে ওই ভদ্রমহিলার ঠিকানা সংগ্রহ করি। আজ আমি নিজেই উনাকে সশরীরে দেখতে গিয়েছিলাম।”

    ​ইউএনও আরও জানান, শিউলি বেগম বর্তমানে অত্যন্ত অসুস্থ এবং সম্প্রতি তার পায়ে একটি অপারেশন হয়েছে। তাৎক্ষণিকভাবে তার চিকিৎসার জন্য ৩০ হাজার টাকার আর্থিক সহায়তার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি হাসপাতালে কথা বলে তার চিকিৎসা খরচ যেন সর্বনিম্ন রাখা হয়, সেই নির্দেশও দেওয়া হয়েছে।

    ​ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার বলেন, শিউলি বেগম সুস্থ হয়ে উঠলে তাকে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে অথবা অন্য কোনো সম্মানজনক উপায়ে তার স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করবে উপজেলা প্রশাসন।

    ​একজন গণমাধ্যমকর্মীর বস্তুনিষ্ঠ প্রতিবেদন এবং প্রশাসনের এমন দ্রুত ও মানবিক পদক্ষেপের কারণে স্থানীয় সচেতন মহল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সর্বস্তরের মানুষ সাংবাদিক নিজাম উদ্দীন ও ইউএনও মোঃ কামরুল হাসান মারুফকে আন্তরিক ধন্যবাদ ও সাধুবাদ জানাচ্ছেন।

  • ফরিদপুরের ভাঙ্গায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বহু হতাহতের আশংকা


    ফরিদপুর প্রতিনিধি:
    ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সোয়াদী এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে অফিসিয়ালি তা নিশ্চিত হওয়া যায়নি।

    শনিবার (১১ জুলাই) এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
    দুর্ঘটনার খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    নিহতদের পরিচয় এবং দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ উদ্ঘাটন এবং হতাহতদের পরিচয় নিশ্চিত করতে তদন্ত চলছে।

  • লোহাগাড়ার বন্যাদুর্গত মানুষের পাশে বিএনপি নেতা সাজ্জাদুর রহমান সাজ্জাদ


    লোহাগাড়ার প্রতিনিধি:
    চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে শুকনো খাবার ও রান্না করা খাবার বিতরণ করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সাজ্জাদুর রহমান চৌধুরী।

    শুক্রবার ও শনিবার ২ দিনব্যাপী উপজেলার পদুয়া, আমিরাবাদ, আধুনগর ও লোহাগাড়া সদর ইউনিয়নের বিভিন্ন বন্যাকবলিত এলাকায় তিনি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন। এ সময় বন্যার কারণে দুর্ভোগে পড়া মানুষের খোঁজখবর নেন এবং তাদের প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।

    সাজ্জাদুর রহমান চৌধুরী বলেন, দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। বন্যাকবলিত মানুষের কষ্ট লাঘবে বিএনপির নেতাকর্মীরা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

    এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে ত্রাণ বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন।

  • লোহাগাড়ায় রাস্তার ভাঙন পরিদর্শন ও বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন নাজমুল মোস্তফা আমিন


    লোহাগাড়ার প্রতিনিধি:
    অতিবর্ষণে সৃষ্ট দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিন।

    শনিবার লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় তিনি দুর্যোগে ক্ষতিগ্রস্ত সড়কের ভাঙন পরিদর্শন করেন এবং বন্যাকবলিত অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

    এ সময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত সংস্কারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বন্যাদুর্গত মানুষের পাশে থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

    ত্রাণ বিতরণ ও পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি আবু সেলিম চৌধুরী,
    আলহাজ্ব মোস্তফিজুর রহমান কলেজের
    প্রচার সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক ও পদমর্যাদা,
    লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য অ্যাডভোকেট এহেসানুল হক, লোহাগাড়া সদর ইউনিয়ন বিএনপি, লোহাগাড়া উপজেলা বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

  • রাজশাহীতে ৪১ বোতল ভারতীয় মদ জব্দ

    রাজশাহী প্রতিনিধি:
    রাজশাহীর গোদাগাড়ী সীমান্তে অভিযান চালিয়ে ৪১ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
    রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সূত্রে জানা গেছে, মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশের নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে সীমান্ত এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় শনিবার (১১ জুলাই) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে প্রেমতলী বিওপির একটি আভিযানিক দল বিশ্বস্ত সূত্রে খবর পায় যে, গোদাগাড়ী উপজেলার ফরাদপুর পদ্মা নদীর ঘাট এলাকা দিয়ে ভারত থেকে একটি মাদকের চালান বাংলাদেশে প্রবেশ করবে।

    খবর পেয়ে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে ফাঁদ পেতে অবস্থান নেয়। দীর্ঘ সময় অপেক্ষার পর একপর্যায়ে একজন মাদক কারবারী আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে বিজিবি সদস্যরা তাকে ধাওয়া করেন। এ সময় ওই ব্যক্তি তার সঙ্গে থাকা একটি বস্তা ফেলে রাতের অন্ধকারে পালিয়ে যায়।

    পরে বস্তাটি তল্লাশি করে মালিকবিহীন ৪১ বোতল ভারতীয় মদ জব্দ করে বিজিবি। জব্দ করা মাদকদ্রব্য গোদাগাড়ী থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

    বিজিবি জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত মাদক কারবারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।

  • রাজশাহী গোদাগাড়ীতে ৪১ বোতল ভারতীয় মদ জব্দ

    রাজশাহী প্রতিনিধি:
    রাজশাহীর গোদাগাড়ী সীমান্তে অভিযান চালিয়ে ৪১ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
    রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সূত্রে জানা গেছে, মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশের নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি

    করে সীমান্ত এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় শনিবার (১১ জুলাই) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে প্রেমতলী বিওপির একটি আভিযানিক দল বিশ্বস্ত সূত্রে খবর পায় যে, গোদাগাড়ী উপজেলার ফরাদপুর পদ্মা নদীর ঘাট এলাকা দিয়ে ভারত থেকে একটি মাদকের চালান বাংলাদেশে প্রবেশ করবে।

    খবর পেয়ে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে ফাঁদ পেতে অবস্থান নেয়। দীর্ঘ সময় অপেক্ষার পর একপর্যায়ে একজন মাদক কারবারী আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে বিজিবি সদস্যরা তাকে ধাওয়া করেন। এ সময় ওই ব্যক্তি তার সঙ্গে থাকা একটি বস্তা ফেলে রাতের অন্ধকারে পালিয়ে যায়।

    পরে বস্তাটি তল্লাশি করে মালিকবিহীন ৪১ বোতল ভারতীয় মদ জব্দ করে বিজিবি। জব্দ করা মাদকদ্রব্য গোদাগাড়ী থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

    বিজিবি জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত মাদক কারবারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।

  • কর্ণফুলী নদীতে নৌকা ডুবির ঘটনায় সোলেমান নামের যুবক নিখোঁজ

    রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ
    রাঙ্গুনিয়া উপজেলার কর্ণফুলী নদীতে নৌকা দিয়ে লাকড়ি খুঁজতে গিয়ে সোলেমান বাদশা (১৮) বছর বয়সী যুবকের নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে।

    শনিবার ১১ জুলাই সকাল ১০টার সময় রাঙ্গুনিয়ার কর্ণফুলী নদীর সরফভাটা মুয়াবিনুল ইসলাম মাদ্রাসা সংলগ্ন কর্ণফুলী – শিলক খালের মুখে নৌকা নিয়ে লাকড়ি কুড়াতে গিয়ে প্রবল স্রোতের কারণে নৌকা ডুবির ঘটনা ঘটে। এসময় সোলেমান বাদশার সাথে তার বড় ভাই আব্দুল হালিম ও ছিল।সোলেমান বাদশা পূর্ব সরফভাটার কানুর হাট লোকমান মিস্ত্রি বাড়ির ওসমান গনি ওরফে গুর বইদ্দুর ছেলে, সে তার বাবার চা দোকানে সাহায্য করতো বলে স্থানীয় সূত্রে যানা যায়।

    প্রত্যক্ষদর্শীরা জানান কর্ণফুলী নদীতে ভারী বর্ষনের ফলে উপর থেকে অনেক বেশি লাকড়ি আসতে দেখা যায়। তাই ২ ভাই মিলে কর্ণফুলী নদীর শিলক খালের মুখে লাকড়ির সন্ধানে নৌকা নিয়ে যায়। হঠাৎ পানি স্রোত বেশি হওয়ার কারণে নৌকা উল্টে যায়। পরে একভাই নদীর স্রোতের সাথে ভিতরে ডুকে যায় এবং আরেক ভাই হালিম কে উদ্ধার করেন।

    এদিকে ঘটনা শুনে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ হওয়া যুবককে খুজতে উদ্ধার অভিযান চালাচ্ছে বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তা জাহেদুল ইসলাম নিশ্চিত করেন।

    এঘটনায় এলাকাবাসী সহ স্থানীয় প্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উদ্ধার অভিযানে অংশগ্রহণ করেন।

  • পাহাড়ী ঢলে রাঙ্গুনিয়া – বান্দরবান সড়কের নাপিতপুকুরিয়া বেইলী ব্রীজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন ‎


    ‎রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ
    ‎চট্টগ্রামের রাঙ্গুনিয়া পদুয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড নাপিতপুকুরিয়া শিলক খালের ব্রীজঘাট এলাকায় বান্দরবান – রাঙ্গুনিয়া ও রাঙ্গামাটি – বান্দরবান সড়কের ব্রীজ ঘাটা এলাকায় ব্রিজের দক্ষিণ পাশের বেইলী ব্রীজের পিলার ভেঙে বান্দরবান ও দক্ষিণ রাঙ্গুনিয়ার সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে এবং বিদ্যুৎ খুঁটি তলিয়ে গিয়ে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন।
    ‎
    ‎স্থানীয়রা জানান,শনিবার (১১ জুলাই) ভোর ৪টায় টানা চার দিনের ভারীবর্ষণ ও পাহাড়ী ঢলের স্রোতের কারণে শিলক খালের সেতুর দক্ষিন অংশের সড়কসহ সেতুর একটি অংশ তলিয়ে যায়। সরেজমিনে গিয়ে দেখা যায়, শিলক খালের বিচ্ছিন্ন এ সেতুর পূর্ব দিকে নাপিতপুকুরিয়া- দুধপুকুরিয়া রাবারড্যাম প্রকল্প ও তৎসংলগ্ন বেড়িবাধও পাহাড়ী ঢলের পানির প্রবল স্রোতে ভেঙে বিলিন হয়ে যায়। দীর্ঘ এ সেতুটি দক্ষিণ রাঙ্গুনিয়ার যোগাযোগের অন্যতম মাধ্যম। এটি বিচ্ছিন্ন হবার ফলে পদুয়া ইউনিয়নের বিশাল জনবসতি রাঙ্গুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যায়৷ বিদ্যুতের কয়েকটি খুঁটি ও সংযোগ মাটি সরে গেলে বন্যার পানিতে তলিয়ে যায়। এতে বান্দরবানসহ উপজেলার মূল অংশের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হবার ফলে দুর্ভোগ চরমে ঠেকেছে। আরো দেখা যায় সেতুর দক্ষিন পাড়ে সড়কের পাশে দোকান ও ঘর বাড়ির ভাঙনের কবলে পড়েছে। কিছু সময়ের মধ্যে নদী গর্ভে বিলিন হয়ে যাবে প্রত্যক্ষদর্শীরা জানান।
    ‎
    ‎স্থানীয় যুবনেতা তারেক চৌধুরী বলেন অতিরিক্ত ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে পদুয়া ইউনিয়নের দুধপুকুরিয়া রাবারড্রেমের বেরী বাধ ভেঙ্গে যায় এবং নদীর পানির প্রবল স্রোতের ফলে বান্দরবান – রাঙ্গামাটি সড়কের ব্রীজঘাট ব্রীজের দক্ষিণাংশে ভেঙে পড়ে। যার ফলে বান্দরবান – রাঙ্গামাটি সহ আশপাশের এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
    ‎
    ‎স্থানীয়রা জানান,বন্যার পানিতে সাধারন মানুষের ঘরবাড়ি ভেঙ্গে তলিয়ে যাচ্ছে এবং আরো শতশত পরিবার হুমকির মুখে পড়েছে। তারা দুধপুকুরিয়া রাবার ড্যাম বেড়িবাঁধ মজবুত না হওয়া এবং বালু উত্তোলনকে দায়ী করেছে। যদিও এখন আমাদের বর্তমান এমপি হুমাম কাদের চৌধুরীর নির্দেশে বালু উত্তোলন বন্ধ রয়েছে। তারা জানান, বিগত কয়েক বছর ধরে যে পরিমাণ বালু উত্তোলন করা হয়েছে তাতে কমপক্ষে ২০-৩০ ফুট নিচে খাল গভীর হয়ে এ সমস্যার কারন বলে জানান। শিলক খালের দুই তীরে আবাদ করা আউশধান ও বিভিন্ন শাকসবজি , ফসল জমি,বসতভিটাসহ গৃহপালিত পশু এবং সম্পদহারা হয়েছেন বন্যার পাহাড়ী ঢলের কারণে।
    ‎
    ‎এলাকাবাসীর দাবী দুর্যোগ মোকাবিলায় সরকারের সার্বিক সহযোগিতা এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করে এই জনপদ, জীবন ও সম্পদ রক্ষা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে অনুরোধ জানান।