Blog

  • জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: দাউদকান্দির সাবেক চেয়ারম্যান সুমনকে ১৫ ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

    জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: দাউদকান্দির সাবেক চেয়ারম্যান সুমনকে ১৫ ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

    জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: দাউদকান্দির সাবেক চেয়ারম্যান সুমনকে ১৫ ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

    দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি : জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনকে আগামী ১৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

    রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

    প্রসিকিউশন সূত্র জানায়, জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুমিল্লার দাউদকান্দি এলাকায় ৪ ও ৫ আগস্ট সংঘটিত সহিংস ঘটনায় মো. রিফাত হোসেন ও মো. বাবুকে গুলি করে হত্যাসহ একাধিক নিরস্ত্র আন্দোলনকারীকে আহত করার অভিযোগে মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

    এর আগে দাউদকান্দি মডেল থানায় দায়ের করা দুটি পৃথক মামলায় গত ৬ অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি কুমিল্লা জেলা কারাগারে আটক রয়েছেন।

    উল্লেখ্য, মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন আওয়ামী লীগ থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার ছেলে।

    জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়ায় ট্রাইব্যুনালের এ আদেশকে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

  • ওসমান হাদীর ওপর হামলা ও কুরুচিপূর্ণ বক্তব্য শিক্ষকের বিরুদ্ধে প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ

    ওসমান হাদীর ওপর হামলা ও কুরুচিপূর্ণ বক্তব্য শিক্ষকের বিরুদ্ধে প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ

    শরীফ ওসমান হাদীর উপর নৃশংস হামলা ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে ইসলামপুরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ

    জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর উপর নৃশংস হামলা ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে ইসলামপুরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

    জানাযায়, জামালপুরের ইসলামপুর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আর.জে রাজু আহমেদ তার ফেসবুকে শরীফ ওসমান হাদীর ওপর কথিত টার্গেট কিলিংয়ের নামে বর্বরোচিত হামলার কুরুচিপূর্ণ বক্তব্য ফেসবুকে ছড়িয়ে দেয়। তারপ্রেক্ষিতে
    শনিবার (১৩ ডিসেম্বর) বিকালে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইসলামপুর থানা গেইটের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে থাকে।

    মিছিলে অংশগ্রহণকারীরা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আর.জে রাজু আহমেদ কে দ্রুত সময়ে গ্রেপ্তারের দাবি জানান।

    বিক্ষোভে বক্তারা অভিযোগ করে বলেন, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী কণ্ঠস্বর দমনে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে।

    পরে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ মাে: আব্দুল কাইয়ুম গাজী এসে বিক্ষোভকারীদের সাথে কথা বলেন এবং ওসমান গনি হাদীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যদানকারী
    সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আর.জে রাজু আহমেদকে দ্রুতসময়ে গ্রেফতারের আশ্বাস দেন।

  • ক্লুলেস মামলার সফল তদন্ত, সম্মাননা পেলেন এসআই মাহমুদুল হাসান

    ক্লুলেস মামলার সফল তদন্ত, সম্মাননা পেলেন এসআই মাহমুদুল হাসান

    আলমাস হোসাইন (ঢাকা) জেলা প্রতিনিধি:

    ক্লুলেস মামলার তদন্তে বিশেষ অবদান ও দক্ষতায় সম্মাননা পুরস্কার পেলেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হাসান।

    সম্প্রতি ঢাকা জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান তাঁর হাতে এ সম্মাননা পুরস্কার তুলে দেন।

    জানা যায়, মামলাটি দায়ের হওয়ার পর দীর্ঘদিন ধরে কোনো সুস্পষ্ট সূত্র না থাকলেও দৃঢ় মনোবল, বুদ্ধিমত্তা ও পেশাদারিত্বের সঙ্গে তদন্ত পরিচালনা করেন এসআই মাহমুদুল হাসান। তিনি বিভিন্ন প্রযুক্তিগত তথ্য-উপাত্ত বিশ্লেষণ, মাঠ পর্যায়ে অনুসন্ধান এবং তথ্য-প্রযুক্তির সমন্বিত ব্যবহারের মাধ্যমে মামলার গুরুত্বপূর্ণ অগ্রগতি নিশ্চিত করেন। তাঁর নেতৃত্বে তদন্ত দলের তৎপরতায় মামলার জট খুলে আসে এবং তদন্ত নতুন গতি পায়।

    এসআই মাহমুদুল হাসান বলেন,এই স্বীকৃতি আমার দায়িত্ববোধকে আরও বাড়িয়ে তুলেছে। জনগণের জন্য নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। এই সম্মান আমাকে সামনে আরও নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করবে।

    ঢাকা জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, একটি ক্লুলেস মামলা সফলভাবে অগ্রসর করতে যে ধৈর্য, নিষ্ঠা ও পেশাদারিত্ব প্রয়োজন—এসআই মাহমুদুল হাসান তা প্রমাণ করেছেন। তাঁর এ অর্জন আশুলিয়া থানা পুলিশের গর্ব।

    আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, দ্রুত অপরাধ উদ্ঘাটন এবং জনগণের আস্থা অর্জনে এ ধরনের স্বীকৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মত দিয়েছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা।

  • আশুলিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    আশুলিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    আলমাস হোসাইন (ঢাকা) প্রতিনিধি:

    বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় আশুলিয়ায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আসর ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খানের উদ্যোগে আশুলিয়ার ডেন্ডাবর হাবিব ক্রিকেট একাডেমি মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    দোয়া মাহফিলে স্থানীয় আলেম-ওলামা, বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েকশো নেতাকর্মী উপস্থিত ছিলেন। পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরবর্তীতে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করা হয়।

    সংক্ষিপ্ত বক্তব্যে আয়োজক মোহাম্মদ আইয়ুব খান বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন; তিনি দেশের গণতন্ত্র, মানবাধিকার ও জাতীয় ঐক্যের প্রতীক। তার সুস্থতা দেশের ভবিষ্যৎ রাজনীতি ও গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও জানান, বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় যুবদলের উদ্যোগে এ ধরনের দোয়া ও মানবিক কর্মসূচি ভবিষ্যতেও চলমান থাকবে।

    অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বেগম খালেদা জিয়ার জীবনীভিত্তিক ১৫ মিনিটের একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন। দোয়া মাহফিল শেষে উপস্থিত মাদ্রাসা শিক্ষার্থীসহ সকল অংশগ্রহণকারীর মাঝে খাবার বিতরণ করা হয়।

    মাহফিল শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।

  • ঢাকা-১৯ আসনে এনসিপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেলেন ফয়সাল মাহমুদ শান্ত

    ঢাকা-১৯ আসনে এনসিপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেলেন ফয়সাল মাহমুদ শান্ত

    আলমাস হোসাইন (ঢাকা) প্রতিনিধি :

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৯ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও শিক্ষা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত।

    ফয়সাল মাহমুদ শান্ত এনসিপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য এবং কর্মশালা সেলের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। এমপিওভুক্ত, প্রাথমিক, ইবতেদায়ী, কারিগরি ও নন-এমপিওসহ বিভিন্ন শিক্ষক আন্দোলনে নেতৃত্ব দিয়ে তিনি সারাদেশে শিক্ষক সমাজের মাঝে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছেন।

    তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। ২০২৩ সাল থেকে তিনি উত্তরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত।

    শিক্ষাজীবনে তিনি কেন্দ্রীয় বিতর্ক সংগঠন ‘জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন’-এর সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তরুণদের সামাজিক সংগঠন ইউথ ফর সোশাল এইড (YFSA)-এর সাধারণ সম্পাদক হিসেবে সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা রাখেন। তিনি বাধন, তরী, পিডিএফসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং বিএনসিসির ক্যাডেট কর্পোরাল ছিলেন।

    জাতীয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রায় ৫০টিরও বেশি বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন, রানার্স-আপ ও “ডিবেটার অফ দ্য টুর্নামেন্ট” অর্জন তাঁর উল্লেখযোগ্য সাফল্য।
    এ ছাড়া জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জার্নালে রাজনীতি ও নৈতিকতা বিষয়ে তাঁর একাধিক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

    জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানকালে সাভার–আশুলিয়া অঞ্চলে রাজপথে সক্রিয় নেতৃত্ব, কোটা সংস্কার, নিরাপদ সড়ক, জাবির পরিবেশ আন্দোলনসহ বিভিন্ন আন্দোলনে সংগঠক ও পরিচালকের দায়িত্ব পালন করেছেন বলে জানিয়েছেন এনসিপির নেতারা।

  • খালেদা জিয়ার সুস্থতা কামনায় আশুলিয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

    খালেদা জিয়ার সুস্থতা কামনায় আশুলিয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

    আলমাস হোসাইন ( ঢাকা) প্রতিনিধি :

    বিএনপি চেয়ারপার্সন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি এবং দীর্ঘায়ু কামনা করে আশুলিয়ার গাজীরচট এলাকায় এক হৃদয়স্পর্শী দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) দুপুরে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

    দোয়া মাহফিলকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় এক শান্ত, ভক্তিভরা পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দের পাশাপাশি সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতি মাহফিলকে আরও অনন্য মাত্রা প্রদান করে।

    ধানের শীষের মনোনীত প্রার্থী সালাউদ্দিন বাবুর উপস্থিতি

    অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের ধানের শীষের মনোনীত এমপি প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। তিনি বলেন,
    সারা দেশের মানুষ আজ বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কারণে গভীরভাবে উদ্বিগ্ন। ধর্ম-বর্ণ বা রাজনৈতিক মতভেদ ভুলে সবাই তাঁর সুস্থতার জন্য দোয়া করছেন—এটাই মানুষের ভালোবাসা ও শ্রদ্ধার প্রমাণ।

    তিনি আরও বলেন,
    এখানে যারা উপস্থিত আছেন, তাদের সকলের নিকট দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দোয়া করার অনুরোধ জানাচ্ছি। দেশবাসী তাঁর সম্পূর্ণ সুস্থতা কামনায় ঐক্যবদ্ধ।

    নেতাকর্মী ও সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ

    দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণ ব্যাপকভাবে অংশগ্রহণ করেন। বয়স্ক, যুবক, নারীসহ নানা শ্রেণি-পেশার মানুষের ভিড়ে মাহফিলটি পরিণত হয় মানবিক আবেগঘন মিলনমেলায়।

    মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি, দীর্ঘায়ু, দেশের শান্তি-সমৃদ্ধি এবং জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

    খাবার বিতরণ

    দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয়। পুরো আয়োজন জুড়ে ছিল শৃঙ্খলা, সৌহার্দ্য ও মানবিকতার সুন্দর সমন্বয়।

  • দেশ ও জাতির সেবায় সদা অঙ্গীকারবদ্ধ সশস্ত্র বাহিনী : নৌবাহিনী প্রধান

    দেশ ও জাতির সেবায় সদা অঙ্গীকারবদ্ধ সশস্ত্র বাহিনী : নৌবাহিনী প্রধান

    আলমাস হোসাইন : (ঢাকা) প্রতিনিধি

    বাংলাদেশ সশস্ত্র বাহিনী দেশ ও জাতির সেবায় সবসময় অটুটভাবে দায়িত্ব পালন করে আসছে উল্লেখ করে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান বলেছেন, “জাতির যেকোনো প্রয়োজনেই সশস্ত্র বাহিনী সর্বদা পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।

    বুধবার সকালে আশুলিয়ার বাইপাইল এলাকায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) অধিদপ্তরের বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিং-এর সমাপনী ও কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    নৌবাহিনী প্রধান আরো বলেন, দেশের সংকটময় মুহূর্তে সশস্ত্র বাহিনী যেমন দায়িত্বশীল ভূমিকা পালন করেছে, ঠিক তেমনি জাতীয় দুর্যোগ ও গুরুত্বপূর্ণ সময়গুলোতে দেশসেবার মহৎ অঙ্গীকার নিয়ে বিএনসিসি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে।

    অনুষ্ঠানে বাংলাদেশ নৌবাহিনীর ঢাকা এরিয়া কমান্ডার রিয়ার এডমিরাল আব্দুল্লাহ আল মাকসুস, অ্যাসিস্ট্যান্ট চিফ অব নেভাল স্টাফ (পার্সোনেল) রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী, বিএনসিসি অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু স‌ঈদ আল মসউদসহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সাভারে ১ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

    সাভারে ১ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

    আলমাস হোসাইন : (ঢাকা) প্রতিনিধি

    ঢাকার সাভারে বিশেষ অভিযানে ১ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জালাল উদ্দিন।

    এর আগে সোমবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাভারের পশ্চিম রাজাশন এলাকায় ডিবি পুলিশের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এ সময় ইয়াবা ক্রয়-বিক্রয়ের প্রস্তুতিকালে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

    গ্রেপ্তারকৃতরা হলেন—

    ইসমাইল (২৭), পিতা সুলতান শেখ, পারকুলা, কালুখালি, রাজবাড়ী। বর্তমানে আশুলিয়ার ইসলামনগর এলাকায় বসবাস করতেন।

    মোঃ শরীফ (৩৮), পিতা মৃত আব্দুল কুদ্দুস, গেরুয়া, আশুলিয়া।

    অভিযান পরিচালনাকারী ডিবি পুলিশ জানায়, আটককৃতদের হেফাজত থেকে মোট ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

    ওসি মোঃ জালাল উদ্দিন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

     

  • জীবননগরে শীতার্তদের মাঝে মানবিক সংগঠনের কম্বল বিতরণ

    জীবননগরে শীতার্তদের মাঝে মানবিক সংগঠনের কম্বল বিতরণ

    আলমাস হোসাইন : স্টাফ রিপোর্টার 

    মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য—এই মানবিক স্লোগানকে ধারন করে প্রতি বছরের মতো এবারও চুয়াডাঙ্গার জীবননগরে শীতার্ত ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে জীবননগর মানবিক সংগঠন।

    শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ৩০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

    সংগঠন সূত্রে জানা যায়, প্রতিষ্ঠার পর থেকেই জীবননগর মানবিক সংগঠন এলাকার অসহায়, নিঃস্ব ও ছিন্নমূল মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় দরিদ্র মানুষের কষ্ট লাঘবে এবারও সংগঠনের সদস্যরা ঘরে ঘরে গিয়ে কম্বল পৌঁছে দেন।

    কম্বল বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জীবননগর প্রেসক্লাবের সভাপতি ও সংগঠনের প্রধান উপদেষ্টা এম আর বাবু, সাধারণ সম্পাদক নুর আলম, প্রেসক্লাব সদস্য মাজেদুর রহমান লিটন, জামাল হোসেন খোকন, মুন্সি খোকন, সংগঠনের উপদেষ্টা এম আই মুকুল, মুতাসসিন বিল্লাহ, সংগঠক সামিউল ইসলাম অভি, সদস্য সোহাগ হোসেন, সোহেল রানা, আব্দুর সবুর, আব্দুল হালিম প্রমুখ।

    এ সময় প্রধান উপদেষ্টা এম আর বাবু বলেন,
    মানবিক সংগঠন সবসময়ই অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। সংগঠনের প্রধান উদ্যোক্তা এইচ এম হাকিমের নিরলস প্রচেষ্টায় কার্যক্রম আরও গতিশীল হয়েছে। ভবিষ্যতেও আমরা এ ধরনের মানবিক কাজে সহযোগিতা অব্যাহত রাখব।

    সংগঠনের প্রধান উদ্যোক্তা এইচ এম হাকিম বলেন,
    জীবননগর মানবিক সংগঠন নিয়মিতভাবে অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। যারা অর্থ, শ্রম ও হৃদয়ের ভালোবাসা দিয়ে আমাদের সহযোগিতা করেছেন—আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। পুরো শীত মৌসুম জুড়ে কম্বল বিতরণ কার্যক্রম চলমান থাকবে।

    মানবিকতার উষ্ণতায় জীবননগর মানবিক সংগঠনের সদস্য ও উপদেষ্টারা শীতার্ত মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন সহায়তার হাত—এভাবেই ছড়িয়ে দিচ্ছেন ভালোবাসা ও মানবতার আলো।

  • আধিপত্যের দ্বন্দ্বে আশুলিয়ায় গোলাগুলি, বিদেশী পিস্তলসহ গ্রেপ্তার ৪

    আধিপত্যের দ্বন্দ্বে আশুলিয়ায় গোলাগুলি, বিদেশী পিস্তলসহ গ্রেপ্তার ৪

    আলমাস হোসাইন (ঢাকা) প্রতিনিধি:

    ঢাকার আশুলিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত গোলাগুলির ঘটনায় বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তলসহ চার জনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

    বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে আশুলিয়ার বাইপাইল ও কাইচাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এর আগে বুধবার রাত সাড়ে ৯টার দিকে পলাশবাড়ী এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে।

    গ্রেপ্তারকৃতরা হলেন—

    আব্দুল মান্নান পাটোয়ারী (২৪), চাঁদপুর জেলার কচুড়া থানার সেঙ্গুয়া এলাকার বাসিন্দা

    মনোয়ার হোসেন টিটু (২৮), মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার সাটিনওদা এলাকার বাসিন্দা

    আল আমিন স্বপন (৩০), আশুলিয়ার পলাশবাড়ী এলাকার বাসিন্দা

    জুলহাস মিয়া (৩০), একই এলাকার বাসিন্দা

    তাদের মধ্যে মান্নান পাটোয়ারী আশুলিয়ার কুড়গাঁও এলাকায় এবং মনোয়ার হোসেন টিটু বাইপাইল এসএ পরিবহনের পাশের এলাকায় বসবাস করতেন বলে জানা গেছে।

    ডিবি পুলিশ জানায়, গোলাগুলির ঘটনার পর ঘটনাস্থল থেকে তথ্য–উপাত্ত সংগ্রহ করে রাতেই বিশেষ অভিযান শুরু হয়। পরে মান্নান পাটোয়ারীর দেওয়া তথ্যের ভিত্তিতে কাইচাবাড়ী নবারটেক এলাকার করিম সাহেবের বড়ই বাগান থেকে ম্যাগাজিনসহ সিলভার রঙের একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়।

    এছাড়া গ্রেপ্তারকৃত মনোয়ার হোসেন টিটু আশুলিয়া থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন বলেও জানায় ডিবি পুলিশ।

    ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে।