Blog

  • কটিয়াদীতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

    কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি:

    কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (২৯ জুন) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজ।

    সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা, কটিয়াদী মডেল থানার ওসি মোঃ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন,পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন,উপজেলা বিএনপির সহ সভাপতি শফিকুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল সরকার,উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার,কটিয়াদী উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের সাধারন সম্পাদক সাধারন সম্পাদক রফিকুল আলম রফিক,কটিয়াদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মুরছালিন দারাশিকোসহ স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতর প্রধান এবং আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ।

    গরু চুরি বৃদ্ধি, মাদক, লোডশেডিং, যানজট ইত্যাদি বিষয়ে সভায় গুরুত্বারোপ করা হয়। উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে উপস্থিত সকলকে আহবান জানানো হয়।
    কটিয়াদীতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

    এ.এস.এম হামিদ হাসান
    কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি:

    কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (২৯ জুন) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজ।

    সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা, কটিয়াদী মডেল থানার ওসি মোঃ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন,পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন,উপজেলা বিএনপির সহ সভাপতি শফিকুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল সরকার,উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার,কটিয়াদী উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের সাধারন সম্পাদক সাধারন সম্পাদক রফিকুল আলম রফিক,কটিয়াদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মুরছালিন দারাশিকোসহ স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতর প্রধান এবং আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ।

    গরু চুরি বৃদ্ধি, মাদক, লোডশেডিং, যানজট ইত্যাদি বিষয়ে সভায় গুরুত্বারোপ করা হয়। উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে উপস্থিত সকলকে আহবান জানানো হয়।

  • মুছলেখা না সমঝোতা অষ্টগ্রাম থানায় ইয়াবাসহ যুবক আটক রাতেই মুক্তি এলাকা জুড়ে তোলপাড় ‎ ‎




    ‎মোঃ আল-আমিন, বিশেষ প্রতিনিধি:
    ‎কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় চার পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করার পর একই রাতে থানা থেকে ছেড়ে দেওয়ার ঘটনায় এলাকাজুড়ে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
    ‎স্থানীয় সূত্রে জানা যায়, ২৮ জুন রাতে অষ্টগ্রাম উপজেলার পূর্ব অষ্টগ্রাম দাসপাড়া এলাকা থেকে কাশতলী ইউনিয়নের বাসিন্দা প্রায় ২৫ বছর বয়সী মো. উজ্জ্বলকে চার পিস ইয়াবাসহ গ্রেফতার করে অষ্টগ্রাম থানা পুলিশ।

    ‎স্থানীয়দের অভিযোগ, প্রায় ২০ হাজার টাকার বিনিময়ে থানাকে ম্যানেজ করে ওই যুবকের মুক্তির ব্যবস্থা করা হয়। তবে এ অভিযোগের বিষয়ে অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান বলেন, “অভিযোগের সত্যতা প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

    ‎স্থানীয় একাধিক ব্যক্তি অভিযোগ করেন, প্রায় ২০ হাজার টাকার বিনিময়ে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাকে ‘ম্যানেজ’ করে ওই যুবককে ছেড়ে দেওয়া হয়েছে।


    ‎এ বিষয়ে অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান বলেন, “কোনো টাকার বিনিময়ে নয়, মুচলেকা নিয়ে সংশোধনের সুযোগ হিসেবে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। যদি অর্থ লেনদেনের অভিযোগের সত্যতা পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্ট এসআই আনিসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

    ‎তবে স্থানীয়দের দাবি, ওই যুবক শুধু ইয়াবা সেবনকারী নন, তিনি ইয়াবা ব্যবসার সঙ্গেও জড়িত। যদিও এ দাবির বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি এবং এ বিষয়ে কোনো মামলার নথিও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

    ‎ঘটনাটি নিয়ে জনমনে ব্যাপক আলোচনা চলছে। এ বিষয়ে বিস্তারিত অনুসন্ধান করে পরবর্তী প্রতিবেদন প্রকাশ করা হবে।

  • ফরিদপুরের ভাঙ্গায় পারিবারিক বিরোধের জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী আটক

    ফরিদপুর প্রতিনিধি:
    ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ ধারালো অস্ত্র দিয়ে কেটে দেওয়ার অভিযোগ উঠেছে এক স্ত্রীর বিরুদ্ধে। সোমবার (২৯ জুন) সকালে পৌরসদরের হোগলাডাঙ্গী সদরদী এলাকায় এ ঘটনা ঘটে।

    আহত ব্যক্তি হানিফ শেখ (২৩), উপজেলার পুখুরিয়া গ্রামের রফিক শেখের ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী। অভিযুক্ত স্ত্রী সুমাইয়া আক্তার (২২) ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের পুখুরিয়া গ্রামের বাসিন্দা। দম্পতি দীর্ঘদিন ধরে ভাঙ্গা পৌরসভার হোগলাডাঙ্গী সদরদী এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে তারা ওই এলাকায় বাসা ভাড়া নেন। এরপর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে প্রায়ই দাম্পত্য কলহ চলছিল। রোববার রাতেও স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয় বলে জানা গেছে।

    অভিযোগ অনুযায়ী, সোমবার সকালে হানিফ শেখ ঘুমিয়ে থাকা অবস্থায় তার স্ত্রী সুমাইয়া আক্তার ধারালো অস্ত্র দিয়ে তার গোপনাঙ্গ কেটে দেন। গুরুতর আহত অবস্থায় হানিফের চিৎকার শুনে প্রতিবেশীরা দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করেন। প্রথমে তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

    এ ঘটনার পর স্থানীয় লোকজন অভিযুক্ত সুমাইয়া আক্তারকে আটক করে রাখেন। পরে খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়।

    এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত নারীকে আটক করা হয়েছে এবং ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

  • ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিনদিন পর কাশবন থেকে ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার, আটক ৫

    ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর উপজেলার চর নাছিরপুর ইউনিয়নে নিখোঁজের তিনদিন পর শাহাদাত বেপারী (৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করা হয়েছে।
    সোমবার (২৯ জুন ২০২৬) দুপুরে উপজেলার চর নাছিরপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউসুফ মুন্সী ডাঙ্গী গ্রামের আব্দুল জলিল শিকদারের জমির কাশবনের ভেতর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
    নিহত শাহাদাত বেপারী চর নাছিরপুর ইউনিয়নের মফিজউদ্দিন হাজীর ডাঙ্গী গ্রামের মো. আব্দুর রশিদ বেপারী ও নারগিস বেগমের ছেলে।
    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২৬ জুন) জুমার নামাজের পর প্রতিবেশী জালাল শেখের ছেলে জুনায়েদ (১০)-এর সঙ্গে চন্দ্রপাড়া ঘাটে বসা একটি অস্থায়ী মেলায় যায় শাহাদাত। সেখানে মেলার এক কর্মচারী ইয়াসিন (১৯) শিশুটিকে ডেকে নিয়ে পাশের একটি দোকান থেকে শরবত কিনে দেন। পরে ইয়াসিনের সঙ্গেই শিশুটিকে দেখা যায়।
    সন্ধ্যার পর শাহাদাত বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন শনিবার সদরপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।
    পরিবারের দাবি, সোমবার সকাল প্রায় ১১টা ১০ মিনিটে ইয়াসিন তার ইমো নম্বর থেকে শাহাদাতের বড় বোন রওশন আরাকে ফোন করে জানায়, তার ভাইয়ের মরদেহ ইউসুফ মুন্সী ডাঙ্গীর একটি কাশবনের মধ্যে পড়ে আছে। খবর পেয়ে চন্দ্রপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে।
    খবর পেয়ে ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ান দীপু এবং সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন শাহ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।
    সদরপুর থানা পুলিশ জানিয়েছে, ঘটনার রহস্য উদ্ঘাটন এবং প্রকৃত কারণ নির্ণয়ে তদন্ত চলছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে পাঁচজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

  • সমাজকর্মী দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

    স্টাফ রিপোর্টার-ঢাকা: মীরহাজিরবাগ(যাত্রাবাড়ি) আদর্শ সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ‘সমাজকর্মী দক্ষতা উন্নয়ন কর্মশালা’ অনুষ্ঠিত। সামাজিক উন্নয়ন ও সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে এই আয়োজন করা হয়।

    উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য ও অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সৈয়দ জয়নুল আবেদীন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর সমাজ সেবা কার্যালয়-১ ঢাকা এর সমাজসেবা কর্মকর্তা আবু নাঈম মির্দা।

    আলোচকবৃন্দ সমাজের উন্নয়নকল্পে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।উক্ত প্রশিক্ষণ প্রোগ্রামে ঢাকা-৪ আসনের বিভিন্ন ওয়ার্ডের পক্ষ্য থেকে সমাজকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। কর্মশালায় অংশগ্রহণকারী সমাজকর্মীরা জানান সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা থেকে তারা এ প্রোগ্রামে অংশ নিয়েছেন। তারা আশা প্রকাশ করেন এ প্রোগ্রাম তাদের কাজকে আরো বেগবান করবে, পাশাপাশি তারা মনে করেন এরকম প্রশিক্ষণ মূলক আরো বেশি পরিমানে আয়োজন করা উচিত। ফলে জনসচেতনতা বৃদ্ধি পাবে এবং সমাজের উন্নয়ন সাধিত হবে।

  • ইসলামপুর খাদ্য গুদামে ওসিএলএসডি দীপক চান্দ্রকর সরকারের ব্যাপক অনিয়ম আর দুর্নীতি বহিঃপ্রকাশ

    ময়মনসিংহ জেলা প্রতিনিধি : জামালপুর জেলার ইসলামপুর খাদ্য গুদামে চলছে অনিয়ম ও দুর্নীতি।
    ওসিএলএসডি দীপক চন্দ্র সরকারের বিরুদ্বে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ । ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দুর্নীতি নির্মুল করতে ব্যর্থ। ১২ বছর চাকরির ৫ বছর সাড়ে ৩ মাস ওসিএলএসডির দায়িত্ব পালন করে হাতিয়ে নিয়েছেন ৬ কোটি টাকা। বিভিন্ন ব্যাংক হিসাবে নামে বেনামে লেনদেন করেছেন মোটা অঙ্কের অর্থ।
    তিনি ময়মনসিংহ ফুলবাড়িয়া খাদ্য গুদামে দুই বছর কাটিয়ে, জামালপুর বকশীগঞ্জ খাদ্য গুদামে পোস্টিং বাগিয়ে নেয়। বকশীগঞ্জ দুই বছর কাটিয়ে ইসলামপুর খাদ্য গুদামে পোস্টিং নেয়। সিনিয়র খাদ্য পরিদর্শক গুদামে পোস্টিং পায়না। দীপক চন্দ্র সরকার এর মত খাদ্য পরিদর্শক লাখ, লাখ টাকা খরচ করে পোস্টিং বাগিয়ে নেয়।

    প্রযুক্তির সহযোগিতায় সঠিক তদন্ত হলেই অনেক প্রমাণ পাওয়া যাবে। অন্যদিকে ইসলামপুরে প্রায়ই উদ্ধার হয় সরকারি চাল। গরিবের চাল পাচার ও গুদামে নিয়ে পুনরায় ক্রয় দেখিয়ে ডিও অ্যাডজাস্ট করার জন্য মজুত রাখা হয়।

    সূত্র জানায়, সিন্ডিকেটের মাধ্যমে ক্রয় করা ৩৬৯ টন ধান গুদামে মজুত না করে দীপক চন্দ্র সরকার ক্রাসিংয়ের জন্য সরাসরি পছন্দের রাইস মিলে পাঠিয়েছেন। পরে ক্রাসিং আদেশ নিয়ে স্টক অ্যাডজাস্ট করবেন। ময়মনসিংহ ও মধুপুর স্টিল সাইলো ছাড়া এলএসডিতে চাল প্রেরণের ক্ষেত্রে করেন ভেল্কিবাজি। চাল না পাঠিয়ে ইনভয়েসের সঙ্গে টাকা পাঠান। আগের ২ গুদাম ফুলবাড়িয়া ও বকশীগঞ্জ দায়িত্ব পালনের সময়ও তিনি লাগামহীন অনিয়ম ও দুর্নীতি করেন। তার দাপটে অতিষ্ঠ ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রকসহ স্টাফরা। ৫ বছর ৩ মাস ২১ দিন ৩ গুদামের দায়িত্বে থেকে দীপক ৪৫ হাজার টনের বেশি বোরো-আমন ধান ও চাল সংগ্রহ করেন। মিল মালিক ও কৃষকের নামে ১৮০ কোটি টাকার বেশি বিল প্রদান করে হাতিয়ে নেন মোটা অঙ্কের টাকা । এর আগে সরিষাবাড়ীতে ১ বছর ৭ মাস ২৩ দিন ও ফুলবাড়ী-য়ায় ২ বছর ১৫ দিন দায়িত্ব পালন করেন। অভিযোগ সম্পর্কে জানতে দীপক সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ফোন দিয়ে পাওয়া যায়নি।

    জানা যায়, চলতি বোরো সংগ্রহ মৌসুমে রোববার পর্যন্ত ইসলামপুর গুদামে ১ হাজার ৬৮০ টন ধানের বিপরীতে ৩৬৯ টন ও ৬ হাজার ৬৬১ টন চালের বিপরীতে ২ হাজার ৭৭১ টন ১৪০ কেজি চাল ক্রয় করা হয়। অতিরিক্ত বরাদ্দসহ সংগ্রহ করা হবে ৮ হাজার টন চাল। সর্বোচ্চ ২ হাজার ৩৫৮ টন ধারণ

  • রামগড়ে চুরির অপবাদে হামিদুর ইসলাম নামে ১৫ বছরের শিশু কারাগারে

    খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি রামগড় উপজেলায় একটি মোবাইল চুরির মামলায় হামিদুর ইসলাম ফয়সাল নামে ১৫ বছর বয়সী এক শিশুকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর ঘটনায় নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

    শিশুটির পরিবার দাবি করেছে, সে চুরির সঙ্গে কোনোভাবেই জড়িত নয়; বরং প্রকৃত অভিযুক্তের সঙ্গে অজান্তে একটি মোবাইল ফোন বিক্রি করতে যাওয়ায় তাকে মামলায় আসামি করা হয়েছে। এ ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শিশুটির মুক্তির দাবি জানিয়েছে পরিবার ও স্থানীয় এলাকাবাসী।
    শিশুটির বাবা মো. হানিফ অভিযোগ করেন, তার ছেলে কখনো চুরির সঙ্গে জড়িত ছিল না। প্রকৃত অভিযুক্ত শিশুটিকে জানায়, মোবাইল ফোনটি তার খালার এবং সেটি বিক্রি করতে হবে। সেই বিশ্বাসে সে অভিযুক্তের সঙ্গে দোকানে গেলেও মোবাইলটি যে চুরি করা ছিল, তা শিশুটি জানত না।

    পরিবারের অভিযোগ, রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজির আলম শিশুটির বক্তব্য গুরুত্ব না দিয়ে দণ্ডবিধির ৩৮০, ৪১১ ও ৩৪ ধারায় দায়ের করা মামলায় তাকে আসামি করেন। জন্মসনদে শিশুটির বয়স ১৫ বছর হলেও মামলার নথিতে ১৬ বছর উল্লেখ করা হয়েছে বলেও অভিযোগ পরিবারের।
    পরিবার আরও দাবি করেছে, শিশুটিকে হাতকড়া পরিয়ে আদালতে নেওয়া হয়। খাগড়াছড়িতে শিশু হাজতের ব্যবস্থা না থাকায় পরে তাকে গাজীপুরের শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়।

    শিশুটির বাবার ভাষ্য, আটক অভিযানের সময় স্থানীয় এক সাংবাদিকের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডার ঘটনার জের ধরে ওসি ক্ষুব্ধ হয়ে প্রতিহিংসাবশত তার ছেলেকে মামলায় জড়িয়েছেন। এছাড়া, শিশু আটক করার আগে সমাজসেবা কর্মকর্তাকে অবহিত করার বিধান থাকলেও তা অনুসরণ করা হয়নি বলেও অভিযোগ করেন তিনি।
    তবে এসব অভিযোগ অস্বীকার করে রামগড় থানার ওসি মো. নাজির আলম বলেন, “জিজ্ঞাসাবাদে শিশুটি মোবাইল চুরির বিষয়টি স্বীকার করেছে। তাই তাকে মামলায় আসামি করা হয়েছে এবং আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হয়েছে।”

    এ ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই বলছেন, শিশু সংশ্লিষ্ট মামলায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা প্রয়োজন। প্রকৃত ঘটনা উদঘাটন করে শিশুটি নির্দোষ প্রমাণিত হলে দ্রুত মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন তারা।

  • কাঁঠালিয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, চারা ও সার বিতরণ

    ঝালকাঠি প্রতিনিধি:ঝালকাঠির কাঁঠালিয়ায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, গাছের চারা ও সার বিতরণ করা হয়েছে।

    সোমবার (২৯ জুন) দুপুরে উপজেলা কৃষি অফিসের সামনের চত্বরে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ করা হয়।

    উপজেলা কৃষি কর্মকর্তা ফাতেমা ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি সুমী রানী বল।

    অনুষ্ঠানে কৃষি বিভাগের সহকারী কৃষি কর্মকর্তাসহ জনপ্রতিনিধি, সাংবাদিক ও কৃষক কৃষাণীরা উপস্থিত ছিলেন।

    কৃষকদের প্রণোদনা আওতায় ১০০০ জন আমন চাষীকে সার, বীজ ও ঔষধ, ৬৯২৫ জন চাষীকে ফলদ ও বনজ চারা ৪০০ জনকে লেবু চারা এবং ৬০০ জনকে সবজি চাষের উপকরণ বিতরণ করা হয়েছে।

  • হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগ ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে, সংবাদ সম্মেলনে বিচার দাবি

    ঝালকাঠি প্রতিনিধি :
    ঝালকাঠির রাজাপুরে এক হিন্দু পরিবারের জমি জোরপূর্বক দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রলীগের উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক মোসা. রিয়া আকতারের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলন করে প্রশাসনের হস্তক্ষেপ ও ন্যায়বিচার দাবি করেছে।

    সোমবার (২৯ জুন) দুপুরে রাজাপুর উপজেলার রয়েল ক্যাফেতে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী অমূল্য চন্দ্র হালদারের মেয়ে অনামিকা হালদার। এ সময় উপস্থিত ছিলেন জমির মালিক অমূল্য চন্দ্র হালদার, তার স্ত্রী রিনা হালদার, ছেলে রাজিব হালদার, মেয়ে অনামিকা হালদার ও সমীর চন্দ্র মালাকার।

    লিখিত বক্তব্যে অনামিকা হালদার বলেন, ২০২২ সালে তারা ৪৭ নম্বর রাজাপুর মৌজার ৫ দশমিক ১১ শতাংশ জমি বড়ইয়া ইউনিয়নের উত্তমপুর গ্রামের মৃত নুরুল ইসলামের মেয়ে মোসা. রিয়া আকতারের কাছে ২২ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি করেন। একই মৌজার আরও ৩ দশমিক ৭৫ শতাংশ জমি রাজাপুর সদর ইউনিয়নের আঙ্গারিয়া গ্রামের অধীর মালাকারের ছেলে সমীর চন্দ্র মালাকারের কাছে ১৭ লাখ ৮০ হাজার টাকায় বিক্রি করা হয়।

    তাদের দাবি, জমি বিক্রির পর একাধিকবার মাপজোক করে ক্রেতাদের কাছে বুঝিয়ে দেওয়া হয় এবং তারা দীর্ঘদিন সঠিক মাপ অনুযায়ী জমি ভোগদখল করে আসছিলেন। তবে ২০২৪ সালের শেষের দিকে মোসা. রিয়া আকতার বিক্রিকৃত ৫ দশমিক ১১ শতাংশ জমির পরিবর্তে ৬ দশমিক ১১ শতাংশ জমি রেকর্ড করে নেন। এ ঘটনায় বরিশাল আদালতে একটি মামলা চলমান রয়েছে বলেও জানান তারা।

    সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত রিয়া আকতার ও তার স্বামী মো. রফিক হাওলাদার উপজেলা পরিষদে চাকুরী করে যার জন্য ক্ষমতার শক্তিতে স্থানীয় লোকজন নিয়ে গত ২৮ জুন রবিবার সকালে তাদের জমির সীমানা বেড়া ও টিন ভেঙে জোরপূর্বক দখল করে নেন। এ সময় তাদের পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়।

    অমূল্য হালদার বলেন, ঘটনার সময় রাজাপুর থানায় ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দখল কার্যক্রমে বাধা দেয়। তবে এখন পর্যন্ত তারা কোনো প্রতিকার পাননি। বরং অভিযুক্তদের পক্ষ থেকে এখনও বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে।

    সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার অভিযোগ করে বলেন, “আমরা হিন্দুধর্মাবলম্বী হওয়ায় আমাদের দুর্বল মনে করে জমি দখলের চেষ্টা করা হচ্ছে। আমরা আমাদের জমি ফেরত চাই এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করছি।”

    এ বিষয়ে অভিযুক্ত মোসা. রিয়া আকতার জমি দখলের বিষয়টি অস্বীকার করে বলেন, আমার কাছে জমি বিক্রি করে মাপজোক দিয়ে বুঝিয়ে দেওয়া হয়নি। বলে আমাকে মেপে নিতে পরে আমি আমিন দ্বারা মাপজোক দিয়ে সীমানায় পিলার বসিয়েছি। সংবাদ সম্মেলনে তারা আমার বিরুদ্ধ যা বলছে সব মিথ্যা।

    এবিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন বিশ্বাস বলেন, ঘটনা আমার জানা নেই তবে খোঁজ নিয়ে দেখতাছি। ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

    ছবি ক্যাপশন:-১ অভিযুক্ত উপজেলা ছাত্রলীগের উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক মোসা. রিয়া আকতার।

    ছবি ক্যাপশন:-২ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী অমূল্য চন্দ্র হালদারের মেয়ে অনামিকা হালদার।

  • শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের এইচএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিদায় অনুষ্ঠান -২০২৬


    চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শাহ্‌ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও এইচএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজাল রাজন।
    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সেরাজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, নবাবগঞ্জ সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহা. আমানুল্লাহ, শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের উপাধ্যক্ষ মোহাঃ শরিফুল আলম প্রমুখ ।
    অনুষ্ঠানের স্বাগত বক্তব্য ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শাহ্‌ নেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ মোহা. তরিকুল আলম সিদ্দিকি।
    এ সময় অতিথিরা কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন এবং এইচএসসি-২০২৬ পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তারা বলেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হতে হলে সততা, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের বিকল্প নেই। শিক্ষার্থীদের মনোযোগ ও নিষ্ঠার সঙ্গে পরীক্ষায় অংশ নিয়ে ভালো ফলাফল অর্জনের আহ্বান জানান তারা। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিদায়ী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, শুভকামনা এবং কৃতি শিক্ষার্থীদের সম্মাননার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।