
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) বিকাল ৩ ঘটিকায় নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গণে এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। “ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি” (একটি শিশু, একটি গাছ) স্লোগানকে সামনে রেখে বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়। বিদ্যালয়ের শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে ১৩ শিক্ষার্থীকে ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করেন। বিদ্যালয় প্রাঙ্গণে ছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোসাঃ রওশনয়ারা । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের ইঞ্জিনিয়ার ও শিক্ষার্থীর অভিভাবক মোঃ আব্দুল ওয়াহিদ, নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ মাসুদ রানা ও মোঃ শফিউল আজম, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও অভিভাবক মোঃ নাসির উদ্দীন ও অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল হান্নানসহ শিক্ষক- শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে বিদ্যালয় মাঠে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ সহ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে চারা রোপণ করে । একই সাথে রোপণকৃত গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও সুরক্ষার দায়িত্ব নেয় ছাত্রীরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ রওশনয়ারা তাঁর বক্তব্যে বলেন, “জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির মূল উদ্দেশ্য হলো প্রতিটি শিক্ষার্থীর মাঝে পরিবেশ সচেতনতা তৈরি করা, যেন তারা নিজেদের একটি করে গাছের দায়িত্ব নিয়ে বড় হতে পারে।” বৃক্ষরোপণ শেষে পরিবেশ বাঁচানোর আহ্বান জানিয়ে ছাত্রীরা একটি র্যালি বা সচেতনতামূলক প্রচারণায় অংশ নেয়। বিদ্যালয় কর্তৃপক্ষের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় অভিভাবক ও পরিবেশবাদীরা।
Blog
-
নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত
-
খাগড়াছড়ি দীঘিনালায় লোকালয়ে আট ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

খাগড়াছড়ি প্রতিনিধি:দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের পূর্ব হাচিনসনপুর এলাকায় প্রায় ৮ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার হয়েছে। সোমবার (২৯ জুন) সকালে স্থানীয়দের সহযোগিতায় সাপটি নিরাপদে উদ্ধার করেছে বন বিভাগ।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে এক ব্যক্তি মাছ ধরা জালের মধ্যে একটি ৮ ফুট লম্বা অজগর সাপ আটকে থাকতে দেখেন। আটকে খবর মুহূত্বে ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন জড়ো হতে থাকে। পরে সতর্কতার সঙ্গে সাপটিকে জাল থেকে বের করা হয়। বন বিভাগকে জানানো হলে মেরুং রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা মো. জাফর উল্লাহর নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
বন বিভাগ জানায়, উদ্ধার হওয়া সাপটি প্রায় ৮ ফুট লম্বা এবং এটি একটি দেশীয় প্রজাতির অজগর (Python molurus)। স্বাস্থ্য পরীক্ষা শেষে সাপটিকে উপযুক্ত প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হবে।
মেরুং রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা মো. জাফর উল্লাহ বলেন, প্রাথমিকভাবে এটি দেশীয় প্রজাতির অজগর সাপ বলে শনাক্ত করা হয়েছে। চট্টগ্রাম অঞ্চলে এ ধরনের সাপের উপস্থিতি থাকলেও দীঘিনালায় এ প্রজাতির অজগর উদ্ধারের ঘটনা আমাদের জানা মতে প্রথম।
ঘটনাটি এলাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে। স্থানীয়রা জানান, এত বড় অজগর তারা আগে কখনও এলাকায় দেখেননি। বন বিভাগের তাৎক্ষণিক জানানো পরে সাপটি নিরাপদে উদ্ধার হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী।
-
রায়গঞ্জে ফুলজোড় ইংলিশ একাডেমির এইচএসসি-২৬ ব্যাচের দোয়া ও বিদায় সংবর্ধনা

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোড় ইংলিশ একাডেমির উদ্যোগে এইচএসসি-২৬ ব্যাচের পরীক্ষার্থীদের জন্য দোয়া ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) সকাল ১০টায় উপজেলার ভুইয়াগাঁতী কোচিং সেন্টার প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে ছিল আবেগ, প্রেরণা ও শুভকামনার এক উষ্ণ মিলনমেলা।
প্রতিষ্ঠানটির পরিচালক মো. একরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুইয়াগাঁতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাহিনুর আলম।
এ ছাড়া অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, “ফুলজোড় ইংলিশ একাডেমি শুধু একটি কোচিং সেন্টার নয়, এটি শিক্ষার্থীদের স্বপ্ন গড়ার এক নির্ভরযোগ্য ঠিকানা। গত পাঁচ বছরে প্রতিষ্ঠানটি ইংরেজির মতো কঠিন বিষয়কে সহজ ও আনন্দময় করে তুলে অসংখ্য শিক্ষার্থীর মনে আত্মবিশ্বাস জাগিয়ে তুলেছে। ভুইয়াগাঁতীর মতো গ্রামীণ এলাকায় এমন একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান থাকা সত্যিই এলাকাবাসীর জন্য গর্বের।”
সভাপতির বক্তব্যে মো. একরামুল হক বলেন, “এসএসসি পরীক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ভয় নয়, আত্মবিশ্বাস নিয়েই পরীক্ষায় অংশ নিতে হবে। কঠোর পরিশ্রম ও সঠিক প্রস্তুতিই তোমাদের সাফল্যের চাবিকাঠি। তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।”
শিক্ষার্থীদের পক্ষ থেকে লাবনী, প্রিয়া, নাইম ও জুবায়ের আবেগঘন বক্তব্য দেন। তারা বলেন, “এই প্রতিষ্ঠান আমাদের শুধু পড়াশোনাই শেখায়নি, শিখিয়েছে স্বপ্ন দেখতে ও সেই স্বপ্ন পূরণের সাহস রাখতে। শিক্ষকেদের ভালোবাসা ও দিকনির্দেশনা আমরা কখনো ভুলব না।”
অনুষ্ঠানে পরীক্ষার্থীদের শিক্ষা সামগ্রী ও চূড়ান্ত মডেল টেস্ট পরিক্ষায় বিজয়ের বিশেষ পুরুষ্কার প্রদান করা হয়। পরে সকল শিক্ষার্থীর সাফল্য, সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। শেষপর্যন্ত এক আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
-
বিশ্বনাথে সৌদি আরব প্রবাসী আমির আলীর ইন্তেকালে উপজেলা জামায়াতের শোক ও সমবেদনা

বিশ্বনাথ প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের পাকিছিরি গ্রামের বাসিন্দা ও সৌদি আরব প্রবাসী আমির আলী অসুস্থতাজনিত কারণে সৌদি আরবের জেদ্দার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।তাঁর ইন্তেকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশ্বনাথ উপজেলা শাখার আমীর মুহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দিন এবং সেক্রেটারি মোহাম্মদ মতিউর রহমান এক যৌথ শোকবার্তায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মরহুম আমির আলী ছিলেন একজন সৎ, আমানতদার, নিবেদিতপ্রাণ ইসলামী আন্দোলনের কর্মী। তিনি দীর্ঘদিন প্রবাসে অবস্থান করেও দ্বীনি মূল্যবোধ, সমাজসেবা এবং মানুষের কল্যাণে আন্তরিকতার সঙ্গে কাজ করে গেছেন। তাঁর চরিত্র, কর্মনিষ্ঠা ও মানবিক গুণাবলি এলাকাবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।
নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন, আল্লাহ যেন তাঁর জীবনের সকল নেক আমল কবুল করেন, যাবতীয় ভুল-ত্রুটি ক্ষমা করে তাঁকে জান্না
-
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৪০২ শিক্ষার্থীর জন্য ৩১ লাখ টাকার শিক্ষাবৃত্তি ঘোষণা

কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (২০২৫-২৬) অর্থবছরে মেধাবৃত্তি, অস্বচ্ছল মেধাবী এবং স্পোর্টস ক্যাটাগরিতে এবার শিক্ষাবৃত্তি দেওয়া হবে ৪০২ জন শিক্ষার্থীকে। আর এরজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বরাদ্দ রাখা হয়েছে মোট ৩১ লাখ ২৮ হাজার ৫০০ টাকা।রবিবার (২৮ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের একাডেমিক শাখা থেকে এ তথ্য জানা যায়।
শিক্ষাবৃত্তির জন্য প্রকাশিত তালিকা অনুযায়ী, ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে ২০২৫-২৬ শিক্ষাবর্ষ পর্যন্ত বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা এর আওতায় শিক্ষাবৃত্তি পাবেন। বিশ্ববিদ্যালয়ের ১৯টি বিভাগ থেকে মেধাবৃত্তির জন্য নির্বাচিত করা হবে ২০৮ জনকে। এই ক্যাটাগরিতে বরাদ্দ ১৬ লক্ষ ৬১ হাজার ৫০০ টাকা। তাদের মধ্যে ফলাফলে প্রথম স্থান অধিকারী ৬৮ জন শিক্ষার্থী ৮ হাজার ৫০০ টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারী ৬৭ জন শিক্ষার্থী ৮ হাজার টাকা এবং তৃতীয় স্থান অর্জনকারী ৭৩ জন শিক্ষার্থী পাবেন ৭ হাজার ৫০০ টাকা করে।
এরমধ্যে ব্যবস্থাপনা শিক্ষা এবং মার্কেটিং বিভাগে ১৪ জন করে, আইন, ফিন্যান্স এন্ড ব্যাংকিং এবং ইংরেজি বিভাগে ১৩ জন, গণিত বিভাগে ১২ জন, একাউন্টিং, প্রত্নতত্ত্ব, অর্থনীতি ও পরিসংখ্যান বিভাগে ১১ জন, রসায়ন, সিএসই, আইসিটি এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১০ জন এবং পদার্থ বিজ্ঞান, ফার্মেসী, বাংলা, লোক প্রশাসন ও নৃবিজ্ঞান বিভাগে ৯ জন করে পাবেন মেধাবৃত্তি।
এছাড়া আর্থিকভাবে অসচ্ছল মেধাবী ক্যাটাগরিতে ১৮২ জন শিক্ষার্থীর জন্য বরাদ্দ রাখা হয়েছে ১৩ লক্ষ ৬৫ হাজার টাকা। এরমধ্যে প্রত্যেকে পাবেন ৭ হাজার ৫০০ টাকা করে। তাছাড়াও খেলাধুলায় স্বীকৃতি হিসেবে ১২ জন শিক্ষার্থীকে দেওয়া হচ্ছে স্পোর্টস শিক্ষাবৃত্তি। এদের প্রত্যেকে পাবেন ৮ হাজার ৫০০ টাকা করে মোট এক লক্ষ দুই হাজার টাকা।
এরমধ্যে গণিত, পরিসংখ্যান, রসায়ন, ইংরেজি, বাংলা, অর্থনীতি, লোক প্রশাসন, নৃবিজ্ঞান, গণযোগাযোগ ও সাংবাদিকতা, এআইএস, ব্যবস্থাপনা শিক্ষা, মার্কেটিং, ফিন্যান্স এন্ড ব্যাংকিং এবং আইন বিভাগে ১০ জন করে। পদার্থ বিজ্ঞান ও সিএসই বিভাগে ৯ জন, ফার্মেসী, প্রত্নতত্ত্ব ও আইসিটি বিভাগে ৮ জন করে পাবেন অসচ্ছল মেধাবৃত্তি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) নুরুল করিম চৌধুরী বলেন, “শিক্ষার্থীদের কল্যাণের বিষয়টি বিবেচনায় রেখে ২০২৫-২৬ অর্থবছরে মেধাবৃত্তি, অসচ্ছল মেধাবী স্টাইপেন্ড এবং স্পোর্টস স্কলারশিপ, এই তিনটি ক্যাটাগরিতে বৃত্তি প্রদান করা হয়েছে। বৃত্তি প্রদানের ক্ষেত্রে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য আর্থিক অসচ্ছলতাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। বাকি শিক্ষার্থীদের ক্ষেত্রে তাদের একাডেমিক ফলাফল ও সিজিপিএকে প্রাধান্য দেওয়া হয়েছে।’
-
বিশ্বনাথের স্থানীয় রাজনীতিতে ইউপি চেয়ারম্যান দয়াল উদ্দিনের চমক
বিশ্বনাথ প্রতিনিধি:
সিলেটর এক আলোচিত রাজনীতির জনপদ বিশ্বনাথ। গত দুই দশকে স্থানীয় রাজনীতিতে যত আলোচিত-সমালোচিত ঘটনা ঘটেছে, তা দেশের অন্য কোন উপজেলায় ততটা ঘটেনি। একারণে দেশী-বিদেশী মিডিয়ার দৃষ্ঠি সব সময় বিশ^নাথের দিকে তাক করা থাকে। স্থানীয় রাজনীতিতে সর্বশেষ চমক দিলেন বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. দয়াল উদ্দিন তালুকদার। ইতিমধ্যে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্ঠা হুমায়ুন কবিরের সাথে সখ্যতা গড়ে তুলেছেন। শীঘ্রই আনুষ্ঠানিকভাবে হুমায়ুন কবিরের বলয়ে যোগ দিবেন বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. দয়াল উদ্দিন তালুকদার।বাংলাদেশের আলোচিত এক রাজনৈতিক জনপদ সিলেটের বিশ্বনাথ উপজেলা। প্রবাসী অধ্যূষিত এই জনপদে গত দুই দশকে স্থানীয় রাজনীতিতে নানান ঘটনা আলোড়ন সৃষ্ঠি করেছে, এরমধ্যে গত ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার রাজপথ থেকে গুম হন বিশ্বনাথের কৃতি সন্তান বিএনপির প্রভাভশালী নেতা এম. ইলিয়াস আলী। যার গুমের প্রকৃত রহস্য এখনও উম্মোচিত হয়নি।
শুধু তাই নয় রাজণৈতিক কারণে রাজপথে ঝরেছে ৭টি তাজা প্রাণ। গত দুই দশকে একানকার রাজনীতিতে আলোচিত-সমালোচিত যত ঘটনা ঘটেছে, তা দেশের অন্য কোন উপজেলায় ততটা ঘটেনি। একারণে দেশী-বিদেশী মিডিয়ার দৃষ্ঠি থাকে বিশ্বনাথের দিকে। বিশ্বনাথের জনপ্রিয় ব্যাডমিন্টন খেলোয়াড় হাজী মো. দয়াল উদ্দিন তালুকদার ২০২৩ সালের ১৭ জুলাই অনুষ্ঠিত ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিপুল ভোটে বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে দারুন এক চমক দেখান।
তিনি যখন নির্বাচিত হন তখন ক্ষমতায় আওয়ামী লীগ সরকার। এরপর তিনি ক্ষমতায় থাকাকালীণ সময় অন্তরবর্তি সরকার এবং বর্তমানে বিএনপি সরকারকে পেয়েছেন। তিন সরকারের আমলেই তিনি বেশ দাপটের সাথে তাঁর দায়িত্ব পালন করেন। সবার মনে প্রশ্ন ছিল দয়াল তুমি কার? চেয়ারম্যান হাজী মো. দয়াল উদ্দিন তালুকদারের রাজনৈতিক স্পষ্ট কোন পরিচিতি না থাকলেও তিন সরকারের আমলেই কারো সাথে তাঁর কোন দূরত্ব সৃষ্ঠি হয়নি।
বরং সবার সাথে সখ্যতা গড়ে তুলে চেয়ারম্যান দয়াল ছিলেন সবার।সম্প্রতি বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্ঠা হুমায়ুন কবিরের সাথে বেশ সখ্যতা গড়ে তুলেছেন চেয়ারম্যান দয়াল। ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে একান্তে সাক্ষাত করেছেন উপদেষ্ঠা হুমায়ুন কবিরের সাথে। হুমায়ুন কবিরের সাথে এরকম কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে প্রচার করা হয়।
তাতে বিশ্বনাথের হুমায়ুন বলয়ের নেতাকর্মীরা খুশি হনসম্প্রতি ফেসবুকে এক সাক্ষাতকারে বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেছেন, আমি আনুষ্ঠানিকভাবে হুমায়ুন কবির ভাইয়ের কাছে যোগদান করব। আমি বিএনপির রাজনীতিতে আগেই ছিলাম। বর্তমান বিএনপিতে যারা আছেন তাদের অনেকের সিনিয়র আমি। কাগজ খুজলে পাওয়া যাবে। আমি দুই নৌকায় পা রাখতে চাইনা। একারণে একদিকে থাকতে চাই।
সিলেটের আঞ্চলিক ভাষায় চেয়ারম্যান দয়াল বলেন, । ইনো আদা পথ মাইর করি মরমু দেখছি। এরলাগি হরিয়া যাইরামগি। তারা শান্তি থাখউক্ষা।
-
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন যুগ্ম সচিব মোহাম্মদ সফিউল আলম

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ সফিউল আলম। রোববার (২৮ জুন) সকাল ৯টায় চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে এবং ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের সহযোগিতায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ সফিউল আলম।এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী, সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হাসিবুস সাত্তার, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সেলিম বালি, প্রশাসনিক কর্মকর্তা মো. রেজাউল করিম ও জাফর আহমেদ, ব্যক্তিগত কর্মকর্তা মো. আবু জাকের খান, হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মো. মাহবুব হাসান, শিশু বিশেষজ্ঞ ডা. রেজাউল করিমসহ হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের অপুষ্টি দূরীকরণ, রাতকানা ও অন্ধত্ব প্রতিরোধ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তাই নির্ধারিত বয়সের প্রতিটি শিশুকে নিকটস্থ কেন্দ্রে নিয়ে গিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়। জেলায় এবারের ক্যাম্পেইনে মোট ২ লাখ ৩৪ হাজার ৬১৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২৮ হাজার ৭০৮ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৫ হাজার ৯০৯ জন শিশু রয়েছে।
ক্যাম্পেইন বাস্তবায়নে জেলার পাঁচটি উপজেলা ও পৌরসভাসহ ৬১টি ইউনিয়নে মোট ১ হাজার ২০৪টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ১৯১টি আউটরিচ কেন্দ্র, ৭টি মোবাইল ও অতিরিক্ত কেন্দ্র এবং ৬টি স্থায়ী কেন্দ্র রয়েছে। কার্যক্রম পরিচালনায় দায়িত্ব পালন করছেন ১৮৮ জন স্বাস্থ্য সহকারী, ১৭৯ জন পরিবার কল্যাণ সহকারী এবং ২ হাজার ৪১২ জন স্বেচ্ছাসেবক।
উল্লেখ্য, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), ইউনিসেফ, গ্রেইন এবং নিউট্রিশন ইন্টারন্যাশনালসহ বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় সংস্থা কারিগরি ও সার্বিক সহযোগিতা প্রদান করছে। দিনব্যাপী জেলার বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
-
কিশোরগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২৬-এর শুভ উদ্বোধন

মোঃ আল-আমিন, বিশেষ প্রতিনিধি:
কিশোরগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ জুন ২০২৬) সিভিল সার্জনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন।
উদ্বোধন উপলক্ষে তিনি কোমলমতি শিশুদের মধ্যে কয়েকজনকে নিজ হাতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ক্যাম্পেইনের সূচনা করেন।
জেলা প্রশাসক তাঁর বক্তব্যে শিশু মৃত্যুর ঝুঁকি হ্রাস এবং শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ভিটামিন ‘এ’ প্লাসের গুরুত্ব তুলে ধরেন। তিনি শতভাগ শিশুকে ক্যাম্পেইনের আওতায় আনতে সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগ, ব্যাপক প্রচারণা এবং হাওড়ের মতো দুর্গম এলাকাসহ প্রতিটি কেন্দ্রে সেবা নিশ্চিত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন (দায়িত্বপ্রাপ্ত) ডা. মো. নাজমুল করিম, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. দিদারুল ইসলাম, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মো. একরাম আহসান জুয়েল, পরিচালক ডা. সাইফুল ইসলাম, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (কমিউনিটি মেডিসিন অ্যান্ড পাবলিক হেলথ) ডা. মীর নুর-উস-সাদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।
ক্যাম্পেইনের মাধ্যমে জেলার সকল যোগ্য শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল প্রদান নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। -
লোহাগাড়ায় পর্যটক বাহী বাস উল্টে আহত অন্তত ১৫

লোহাগাড়ার প্রতিনিধি:
চট্টগ্রাম লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পর্যটক টিআর ট্রাভেলসের বাস উল্টে অন্তত ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন।রোববার (২৮জুন ) দুপুর ২টার দিকে উপজেলা সদর ইউনিয়নের লোহার দিঘীর পাড়ের এলাকায় এই দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও উদ্ধারকারীরা আহতদের উদ্ধার করে লোহাগাড়া ট্রমা সেন্টার এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। লোহাগাড়া ট্রমা সেন্টারে সূত্রে জানা গেছে আহতদের মধ্যে রয়েছেন সুমাইয়া (২৪), সাব্বির (২৪), রিয়াদ (১০), সাকিব হাসান (২২), নাঈম (২০), মইনুল (১৮), এবং মতিউর রহমান (২০), এছাড়া আরো কয়েকজন আহত ব্যক্তি বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়ায় তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের সবাই বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার বাসিন্দা। আহত মিজানুর রহমান জানান, তারা বগুড়া থেকে কক্সবাজার বেড়াতে গিয়েছিলেন।
রোববার সকালে কক্সবাজার থেকে বগুড়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার পর লোহাগাড়া লোহার দিঘির পাড়ে এলাকায় পৌঁছালে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বাসটি মহা সড়কে উল্টে যায় দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন খান বলেন, চট্টগ্রাম মুখী পর্যটক বাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়। দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে , অতিরিক্ত গতির কারণে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এ দুর্ঘটনা ঘটেছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
-
ব্র্যাকের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে ১৩ হাজারের বেশি গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
সবুজে গড়ি পরিবেশ, সুন্দর হোক বাংলাদেশএই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও চারা গাছ বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে ব্র্যাক শিক্ষা কর্মসূচি। এর অংশ হিসেবে রোববার (২৮ জুন) সকাল ১১ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জের নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। ব্র্যাক সূত্রে জানা যায়, এ বছর জেলায় ব্র্যাক পরিচালিত ৬৩টি প্রাইমারি স্কুল এবং ১০০টি স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মোট ১৩ হাজার ৪৮৪টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হচ্ছে। এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করার পাশাপাশি পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসলাম কবীরের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক শিক্ষা কর্মসূচির ডিভিশনাল ম্যানেজার রাজ কেশর রায়। বিশেষ অতিথি ছিলেন ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক মো. ফেরদৌস হোসেন তালুকদার, জেলা প্রতিনিধি মোছা. মোমেনা খাতুন, উপজেলা ব্যবস্থাপক এস. এম. রফিকুল ইসলাম এবং কর্মসূচি সংগঠক মো. সাইফুল ইসলাম। এছাড়াও শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়ার মাধ্যমে তাদের মধ্যে পরিবেশবান্ধব মানসিকতা গড়ে উঠবে এবং ভবিষ্যতে সবুজ বাংলাদেশ গঠনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।