নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত


চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) বিকাল ৩ ঘটিকায় নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গণে এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। “ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি” (একটি শিশু, একটি গাছ) স্লোগানকে সামনে রেখে বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়। বিদ্যালয়ের শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে ১৩ শিক্ষার্থীকে ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করেন। বিদ্যালয় প্রাঙ্গণে ছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোসাঃ রওশনয়ারা । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের ইঞ্জিনিয়ার ও শিক্ষার্থীর অভিভাবক মোঃ আব্দুল ওয়াহিদ, নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ মাসুদ রানা ও মোঃ শফিউল আজম, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও অভিভাবক মোঃ নাসির উদ্দীন ও অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল হান্নানসহ শিক্ষক- শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে বিদ্যালয় মাঠে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ সহ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে চারা রোপণ করে । একই সাথে রোপণকৃত গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও সুরক্ষার দায়িত্ব নেয় ছাত্রীরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ রওশনয়ারা তাঁর বক্তব্যে বলেন, “জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির মূল উদ্দেশ্য হলো প্রতিটি শিক্ষার্থীর মাঝে পরিবেশ সচেতনতা তৈরি করা, যেন তারা নিজেদের একটি করে গাছের দায়িত্ব নিয়ে বড় হতে পারে।” বৃক্ষরোপণ শেষে পরিবেশ বাঁচানোর আহ্বান জানিয়ে ছাত্রীরা একটি র‍্যালি বা সচেতনতামূলক প্রচারণায় অংশ নেয়। বিদ্যালয় কর্তৃপক্ষের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় অভিভাবক ও পরিবেশবাদীরা।

নিউজটি আপনার স্যোসাল নেটওয়ার্কে শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *