আশুলিয়ায় জমি দখলের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

আশুলিয়া প্রতিনিধি:
ঢাকার আশুলিয়ায় পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমি অবৈধভাবে দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মো. আহসানুল্লাহ সরকার।
অভিযোগ সূত্রে জানা যায়, আশুলিয়া থানাধীন বাইপাইল মৌজার সিএস ও এসএ ৩৩৭, আরএস ৭৮০ এবং বিআরএস ৯২০৭, ৯২১৭, ৯২১৮৯২০৪ নম্বর দাগে মোট ২৫ শতাংশ জমির বৈধ মালিক মো. আহসানুল্লাহ সরকার। তিনি পৈত্রিক ওয়ারিশ সূত্রে প্রাপ্ত ওই জমি দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখলে রয়েছেন বলে অভিযোগে উল্লেখ করেন।
অভিযোগে বলা হয়, জহিদুজ্জামান (৬৫) নামের এক ব্যক্তি অজ্ঞাতনামা কয়েকজন সহযোগীকে সঙ্গে নিয়ে উক্ত জমি অবৈধভাবে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। এ সময় অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় গত ৩১ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা আনুমানিক সাতটার দিকে অভিযুক্তরা জমিতে অনধিকার প্রবেশ করে জহিদুজ্জামানের নাম সম্বলিত একটি সাইনবোর্ড স্থাপন করেন বলে অভিযোগ করেন মো. আহসানুল্লাহ সরকার।
পরদিন ১ জানুয়ারি ২০২৬ সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে জমিতে গিয়ে ওই সাইনবোর্ড দেখতে পান তিনি। তাঁর দাবি, অভিযুক্ত ও তার সহযোগীরা জোরপূর্বক জমি দখলের অপচেষ্টায় লিপ্ত রয়েছে, যা তার জন্য যেকোনো সময় অপূরণীয় ক্ষতির কারণ হতে পারে।
অভিযোগকারী আরও জানান, বিষয়টি প্রথমে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পরিবারের সদস্যদের অবহিত করে সমাধানের চেষ্টা করা হয়। তবে কোনো সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত তিনি আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে অভিযুক্ত জহিদুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, “আমরা কয়েকজন মিলে ৬ দশমিক ২৫ শতাংশ জমি ক্রয় করেছি এবং ওই জমির খাজনা ও খারিজ সম্পন্ন রয়েছে। যদি তার কোনো আপত্তি থাকে, তাহলে কাগজপত্র নিয়ে আমাদের সঙ্গে বসলে বিষয়টি পরিষ্কার হবে।
এ প্রসঙ্গে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপনার স্যোসাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Many players prefer ultra casino because of its balance between functionality and simplicity. Avoiding overly complex menus helps users stay focused on games. This is particularly important for mobile casino players using smaller screens.