Category: শিক্ষা

  • ফরিদপুরের সদরপুরে জ্ঞানের আলো ছড়াতে বইপড়া উৎসব অনুষ্ঠিত

    ফরিদপুর প্রতিনিধিঃ
    ফরিদপুরের সদরপুর উপজেলায় শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়াতে বই পড়ার অভ্যাস গড়ে তোলা ও জ্ঞানচর্চায় উৎসাহিত করতে অনুষ্ঠিত হয়েছে বইপড়া উৎসব। বইপড়া উৎসব ঘিরে শিক্ষার্থী,শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ছিল উৎসব মুখর পরিবেশ৷

    বুধবার(২৯জুলাই) বিকেল ৪ টায় উপজেলার দরবার হলে সুজন,(সুশাসনের জন্য নাগরিক)সাহিত্য সংগঠন কন্ঠচয়ন,রিডার্স সোসাইটির আয়োজনে আমেনা আক্তার মুন্নীর সঞ্চালনায় এই বইপড়া উৎসব অনুষ্ঠিত হয়।
    সদরপুরের সুজন সভাপতি কবির হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন, বিশেষ অতিথী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোফাজ্জেল হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মাদ মামুনুর রহমান, কথা সাহিত্যিক করিম রেজা বাবু, কাজী জেবুন্নেচ্ছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন, বিশ্ব জাকের মঞ্জিল সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বায়েজীদ খান,কবি সায়ীদ হাসান সহ বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

    অনুষ্ঠানে বক্তারা বলেন, তথ্য প্রযুক্তির এই যুগে শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের পাশাপাশি বিভিন্ন ধরনের জ্ঞানমুলক ও সৃজনশীল বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। বই মানুষের জ্ঞান ও চিন্তার পরিধি বাড়ায় এবং একজন শিক্ষার্থীকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে।

    আয়োজকরা জানান নতুন প্রজম্মকে বইমুখী করতে এই ধরনের আয়োজন আগামীতে আরো বড়পরিসরে করা হবে। বই পড়ার মাধ্যমে শিক্ষার্থীদের আরো সৃজনশীল ও মননশীলতা বিকশিত হবে বলে আশা প্রকাশ করেন তারা।
    পরিশেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন লেখকের বই উপহার দেওয়া হয়।

  • ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন


    বিশ্বনাথ প্রতিনিধি:
    যুক্তরাজ্যের ইতিহাসে সর্বকনিষ্ঠ ব্রিটিশ-বাংলাদেশী কাউন্সিলর(সাবেক) বিশ্বনাথের ইছমাইল হোসেন সিরাজী উদ্দিন লিডস ইউনিভার্সিটি থেকে ‘পলিটিক্স’ বিষয়ে সর্বোচ্চ সম্মানসহ ব্যাচেলর অফ আর্টস ডিগ্রি অর্জন করেছেন। গত ২৪ জুলাই শুক্রবার বাবা – মায়ের উপস্থিতিতে বার্ষিক সমাবর্তনে ইউনিভার্সিটির কাছ থেকে আনুষ্ঠানিকভাবে তিনি এই ডিগ্রী অর্জন করেন।

    ইছমাইল উদ্দিন ২০০৪ সালে ১৪ জুলাই ব্রিটেনের ব্রাডফোর্ড সিটিতে জন্মগ্রহণ করেন। তিনি বিশ্বনাথের সাবেক ছাত্রনেতা ও বিশ্বনাথ পৌরসভার কারিকোনা গ্রামের অধিবাসী যুক্তরাজ্যের ব্রাডফোর্ড সিটির বিশিষ্ট কমিউনিটি নেতা মোঃ জমির উদ্দিন ও গৃহিণী আছমা খাতুনের জ্যৈষ্ঠ পুত্র। ৬ ভাই বোনের মধ্যে ইছমাইল উদ্দিন বাবা-মায়ের ৩য় সন্তান ।

    ছেলেবেলা থেকে প্রখর মেধার অধিকারী ইছমাইলের মধ্যে তার সহপাঠীরা ও স্কুলের শিক্ষকরা নেতৃত্বের গুণাবলী দেখতে পাওয়ায় তাকে হ্যানসন একাডেমীর ডেপুটি হেড বয় নির্বাচিত করা হয়। এরপর প্রতিভা ও নেতৃত্বের অসাধারণ গুণাবলীর কারণে তাকে ডিক্সনস সিক্সথ ফর্ম’-এর ১ম প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়। এছাড়া সে লিডস ইউনিভার্সিটির ছাত্রদের স়ংগঠনের সভাপতির দায়িত্ব পালন করেছেন। ইছমাইল ছাত্র থাকা অবস্থায় ব্রাডফোর্ড সিটীসহ যুক্তরাজ্যে বিভিন্ন টাউনে ফিলিস্তিনসহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে নির্যাতিত মানুষের পক্ষে কথা বলতে থাকেন। মানবতার পক্ষে একজন উদীয়মান তরুণ ইছমাইলের জ্বালাময়ী বক্তব্য ব্রাডফোর্ড সহ পার্শ্ববর্তী সিটির সকল শ্রেণীর মানুষকে আকৃষ্ট করতে সক্ষম হন।

    ইছমাইলের বয়স যখন মাত্র ১৯ অর্থাৎ ২০২৪ সালে তখন ব্রিটেনের মেইন ষ্ট্রিম পলিটিক্সের সাথে জড়িত বড় বড় দলগুলি তাকে সিটি অফ ব্রাডফোর্ড মেট্রোপলিটন ডিস্ট্রিক্ট কাউন্সিলে কাউন্সিলর পদে দলীয় মনোনয়ন দিতে চায়। কিন্তু ইছমাইল কোন দলের পক্ষে নমিনেশন না নিয়ে ব্রাডফোর্ড ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ থেকে বোলিং অ্যান্ড বার্কারেন্ড এলাকা থেকে বিপুল ভোটে ডিস্ট্রিক্ট কাউন্সিলর নির্বাচিত হয়। মাত্র ১৯ বছর বয়সে সারা যুক্তরাজ্যে ১ম ব্রিটিশ-বাংলাদেশী ও সর্বকনিষ্ঠ কাউন্সিলর হয়ে ইতিহাস গড়ার গৌরব অর্জন করেন ।

    তিনি ২০২৪-২০২৫ সাল পর্যন্ত কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ইছমাইলের নির্বাচনী এলাকার মানুষের আগ্রহ থাকা স্বত্ত্বেও ব্রিটিশ সরকারের সিভিলে সার্ভিসে পলিসি ডিপ্লোম্যাটিক পদের মত মর্যাদাপূর্ণ চাকুরীর সুযোগ পাওয়ায় আর নির্বাচনে প্রার্থী হননি।
    ইছমাইল উদ্দিনের মত তার ভাই বোনরাও বেশ মেধাবী। তার বড় বোন একজন ইমিগ্রেশন লয়ার, অপর দুই বোন মেডিক্যালের ছাত্রী।

    ইছমাইল উদ্দিন তার এই সাফল্যের জন্য বাবা-মায়ের প্রতি কৃতজ্ঞতা জানান। আর তার পিতা বিশ্বনাথের সাবেক ছাত্রনেতা ও বিশ্বনাথ পৌরসভার কারিকোনা গ্রামের অধিবাসী যুক্তরাজ্যের ব্রাডফোর্ড সিটির বিশিষ্ট কমিউনিটি নেতা জমির উদ্দিন বলেন, মহান আল্লাহ তায়ালার প্রতি গভীর কৃতজ্ঞতা তিনি আমাকে নেক সন্তান দান করেছেন। ইছমাইল যেন ভবিষ্যতে প্রবাসী বাংলাদেশী ও বাংলাদেশের মানুষের মুখ উজ্জ্বল করতে পারে এই জন্য তিনি সবার দোয়া কামনা করেছেন।

  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৪০২ শিক্ষার্থীর জন্য ৩১ লাখ টাকার শিক্ষাবৃত্তি ঘোষণা

    কুবি প্রতিনিধি:
    কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (২০২৫-২৬) অর্থবছরে মেধাবৃত্তি, অস্বচ্ছল মেধাবী এবং স্পোর্টস ক্যাটাগরিতে এবার শিক্ষাবৃত্তি দেওয়া হবে ৪০২ জন শিক্ষার্থীকে। আর এরজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বরাদ্দ রাখা হয়েছে মোট ৩১ লাখ ২৮ হাজার ৫০০ টাকা।

    রবিবার (২৮ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের একাডেমিক শাখা থেকে এ তথ্য জানা যায়।

    শিক্ষাবৃত্তির জন্য প্রকাশিত তালিকা অনুযায়ী, ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে ২০২৫-২৬ শিক্ষাবর্ষ পর্যন্ত বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা এর আওতায় শিক্ষাবৃত্তি পাবেন। বিশ্ববিদ্যালয়ের ১৯টি বিভাগ থেকে মেধাবৃত্তির জন্য নির্বাচিত করা হবে ২০৮ জনকে। এই ক্যাটাগরিতে বরাদ্দ ১৬ লক্ষ ৬১ হাজার ৫০০ টাকা। তাদের মধ্যে ফলাফলে প্রথম স্থান অধিকারী ৬৮ জন শিক্ষার্থী ৮ হাজার ৫০০ টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারী ৬৭ জন শিক্ষার্থী ৮ হাজার টাকা এবং তৃতীয় স্থান অর্জনকারী ৭৩ জন শিক্ষার্থী পাবেন ৭ হাজার ৫০০ টাকা করে।

    এরমধ্যে ব্যবস্থাপনা শিক্ষা এবং মার্কেটিং বিভাগে ১৪ জন করে, আইন, ফিন্যান্স এন্ড ব্যাংকিং এবং ইংরেজি বিভাগে ১৩ জন, গণিত বিভাগে ১২ জন, একাউন্টিং, প্রত্নতত্ত্ব, অর্থনীতি ও পরিসংখ্যান বিভাগে ১১ জন, রসায়ন, সিএসই, আইসিটি এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১০ জন এবং পদার্থ বিজ্ঞান, ফার্মেসী, বাংলা, লোক প্রশাসন ও নৃবিজ্ঞান বিভাগে ৯ জন করে পাবেন মেধাবৃত্তি।

    এছাড়া আর্থিকভাবে অসচ্ছল মেধাবী ক্যাটাগরিতে ১৮২ জন শিক্ষার্থীর জন্য বরাদ্দ রাখা হয়েছে ১৩ লক্ষ ৬৫ হাজার টাকা। এরমধ্যে প্রত্যেকে পাবেন ৭ হাজার ৫০০ টাকা করে। তাছাড়াও খেলাধুলায় স্বীকৃতি হিসেবে ১২ জন শিক্ষার্থীকে দেওয়া হচ্ছে স্পোর্টস শিক্ষাবৃত্তি। এদের প্রত্যেকে পাবেন ৮ হাজার ৫০০ টাকা করে মোট এক লক্ষ দুই হাজার টাকা।

    এরমধ্যে গণিত, পরিসংখ্যান, রসায়ন, ইংরেজি, বাংলা, অর্থনীতি, লোক প্রশাসন, নৃবিজ্ঞান, গণযোগাযোগ ও সাংবাদিকতা, এআইএস, ব্যবস্থাপনা শিক্ষা, মার্কেটিং, ফিন্যান্স এন্ড ব্যাংকিং এবং আইন বিভাগে ১০ জন করে। পদার্থ বিজ্ঞান ও সিএসই বিভাগে ৯ জন, ফার্মেসী, প্রত্নতত্ত্ব ও আইসিটি বিভাগে ৮ জন করে পাবেন অসচ্ছল মেধাবৃত্তি।

    এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) নুরুল করিম চৌধুরী বলেন, “শিক্ষার্থীদের কল্যাণের বিষয়টি বিবেচনায় রেখে ২০২৫-২৬ অর্থবছরে মেধাবৃত্তি, অসচ্ছল মেধাবী স্টাইপেন্ড এবং স্পোর্টস স্কলারশিপ, এই তিনটি ক্যাটাগরিতে বৃত্তি প্রদান করা হয়েছে। বৃত্তি প্রদানের ক্ষেত্রে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য আর্থিক অসচ্ছলতাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। বাকি শিক্ষার্থীদের ক্ষেত্রে তাদের একাডেমিক ফলাফল ও সিজিপিএকে প্রাধান্য দেওয়া হয়েছে।’

  • ওসমান হাদীর ওপর হামলা ও কুরুচিপূর্ণ বক্তব্য শিক্ষকের বিরুদ্ধে প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ

    ওসমান হাদীর ওপর হামলা ও কুরুচিপূর্ণ বক্তব্য শিক্ষকের বিরুদ্ধে প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ

    শরীফ ওসমান হাদীর উপর নৃশংস হামলা ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে ইসলামপুরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ

    জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর উপর নৃশংস হামলা ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে ইসলামপুরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

    জানাযায়, জামালপুরের ইসলামপুর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আর.জে রাজু আহমেদ তার ফেসবুকে শরীফ ওসমান হাদীর ওপর কথিত টার্গেট কিলিংয়ের নামে বর্বরোচিত হামলার কুরুচিপূর্ণ বক্তব্য ফেসবুকে ছড়িয়ে দেয়। তারপ্রেক্ষিতে
    শনিবার (১৩ ডিসেম্বর) বিকালে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইসলামপুর থানা গেইটের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে থাকে।

    মিছিলে অংশগ্রহণকারীরা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আর.জে রাজু আহমেদ কে দ্রুত সময়ে গ্রেপ্তারের দাবি জানান।

    বিক্ষোভে বক্তারা অভিযোগ করে বলেন, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী কণ্ঠস্বর দমনে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে।

    পরে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ মাে: আব্দুল কাইয়ুম গাজী এসে বিক্ষোভকারীদের সাথে কথা বলেন এবং ওসমান গনি হাদীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যদানকারী
    সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আর.জে রাজু আহমেদকে দ্রুতসময়ে গ্রেফতারের আশ্বাস দেন।

  • শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় বৃহস্পতিবার অর্ধদিবস বিশ্ববিদ্যালয় বন্ধ

    শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় বৃহস্পতিবার অর্ধদিবস বিশ্ববিদ্যালয় বন্ধ

    নিউজ ডেস্ক:   শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় শোক প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামীকাল বৃহস্পতিবার (১৫ মে) অর্ধদিবস বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। বুধবার (১৪ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান এ তথ্য জানান।

    এদিকে, সাম্য হত্যার ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানকে আহ্বায়ক করে ৭ সদস্য বিশিষ্ট এই তদন্ত কমিটি গঠন করা হয়।

    এর আগে, আজ বুধবার জোহরের নামাজের পর ঢাবির কেন্দ্রীয় মসজিদে সাম্যর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা। জানাজার পর সাম্যর মরদেহবাহী গাড়ি সিরাজগঞ্জে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়।

    এদিকে, সাম্য হত্যার ঘটনায় গ্রেফতার তিনজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলমের আদালতে রিমান্ড শুনানি হয়। পুলিশ তাদেরকে দশদিনের রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে আদালত রিমান্ডের আবেদন নাকচ করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

    নিহত শাহরিয়ার আলম সাম্য সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের সড়াতৈল গ্রামের ফরহাদ সরদারের ছেলে। ঢাবির শিক্ষা ও গবেষণা বিভাগের মাস্টার্সের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন তিনি।

    মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে সাম্যকে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। জানা গেছে, মুক্তমঞ্চের পাশ দিয়ে যাওয়ার সময় সাম্যর মোটরসাইকেলের সাথে আরেকটি মোটরসাইকেলের ধাক্কা লাগে। পরে কথা কাটাকাটির একপর্যায়ে সাম্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায় সহপাঠীরা। পরে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে বারোটায় তাকে মৃত ঘোষণা করেন।

    শিক্ষার্থী সাম্যকে হত্যার প্রতিবাদে মঙ্গলবার মধ্যরাতেই উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করে ছাত্রদল। বুধবার সকালে হত্যার বিচারের দাবিতে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয় শত শত শিক্ষার্থী। এ সময় উপাচার্যের পদত্যাগের দাবিও জানানো হয়।;

  • ৬ দফা দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

    ৬ দফা দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

    নিউজ ডেস্ক:  ময়মনসিংহে ৬ দফা দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।  ৮ মে সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় কৃষি অনুষদের শিক্ষার্থীরা।

    এ সময় বিক্ষোভকারী শিক্ষার্থীরা ডিএই, বিএডিসিসহ অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানে ১০ম গ্রেড কৃষিবিদদের জন্য উন্মুক্ত করা এবং ৯ম ও অন্যান্য গ্রেডে পদসংখ্যা বৃদ্ধি করাসহ ৬ দফা দাবি জানান। তারা বলেন, কৃষিবিদদের প্রতি বৈষম্য করা হচ্ছে। দাবিগুলো না মানলে দেশের সকল কৃষি বিশ্ববিদ্যালয়ে ব্লকেড কর্মসূচি দেয়ার ঘোষণা দেয়া হবে।

    এদিকে, শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে কৃষি সচিবের সাথে আলোচনার আশ্বাস দিয়েছেন বিশ্ববাদ্যালয়ের উপাচার্য ড. এ কে ফজল হক ভূঁইয়া।;

  • কুয়েট ক্যাম্পাসের পুকুরে গোসল করতে নেমে সান্তনু কর্মকার নামের এক শিক্ষার্থীর মৃত্যু

    কুয়েট ক্যাম্পাসের পুকুরে গোসল করতে নেমে সান্তনু কর্মকার নামের এক শিক্ষার্থীর মৃত্যু

    নিউজ ডেস্ক:  খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাসের পুকুরে গোসল করতে নেমে সান্তনু কর্মকার নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ মে) বিকেল সাড়ে তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

    নিহত শিক্ষার্থী সান্তনু কর্মকার ২৩ ব্যাচের ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। পুরান ঢাকার কর্মকার পাড়ার সুকুমার চন্দ্র কর্মকার ও শিল্পী কর্মকারের ছেলে।

    নিহতের সহপাঠীরা জানায়, ক্যাম্পাসে জাহান আলী হল-সংলগ্ন পুকুরে বন্ধুদের নিয়ে গোসল করতে নেমে নিখোঁজ হয় সান্তনু। সঙ্গে সঙ্গে শিক্ষার্থী ও কর্মচারীরা তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।

    খবর পেয়ে আধা ঘণ্টা পর খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট ঘটনাস্থলে এসে ৫ মিনিট অভিযান চালানোর পর সান্তনুর অচেতন দেহ উদ্ধার করে। প্রাথমিক চিকিৎসার পর তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

    বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. আব্দুল্লাহ ইলিয়াছ আক্তার বলেন, পুকুরে ডুবে যাওয়া শিক্ষার্থীকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার করে। পরে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে মৃত্যুর খবর শুনেছি।

    খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (উত্তর) আবুল বাসার মোহাম্মাদ আতিকুর রহমান বলেন, শিক্ষার্থীর মরদেহ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হচ্ছে। ইতোমধ্যে তার অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করাও হয়েছে বলে জানান।

    এদিকে শিক্ষার্থী শান্তনু কর্মকারের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা।;

  • ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য ট্রান্সক্রিপ্ট, মার্কশিট ও সার্টিফিকেটসহ বিভিন্ন বিষয়ে সেবার মান বৃদ্ধি

    ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য ট্রান্সক্রিপ্ট, মার্কশিট ও সার্টিফিকেটসহ বিভিন্ন বিষয়ে সেবার মান বৃদ্ধি

    নিউজ ডেস্ক:   ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য ট্রান্সক্রিপ্ট, মার্কশিট ও সার্টিফিকেটসহ বিভিন্ন বিষয়ে সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি পদক্ষেপ গ্রহণ করেছে। এসব বিষয়ে শিক্ষার্থীদের জরুরি অভিযোগ নিষ্পত্তির জন্য প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অফিসের ডেপুটি রেজিস্ট্রার আমিনুল ইসলামকে দায়িত্ব প্রদান করা হয়েছে।

    সোমবার (৫ মে) এক বিজ্ঞপ্তিতে তা জানানো হয়েছে। এতে বলা হয়, জরুরি প্রয়োজনে শিক্ষার্থীরা servicesupport@du.ac.bd ঠিকানায় ই-মেইল অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৯৭-৪৯০৫৭৫-এ বার্তা দিয়ে যোগাযোগ করতে পারবেন। এক্ষেত্রে অভিযোগ প্রাপ্তির দুই কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষার্থীর সঙ্গে ই-মেইল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করা হবে এবং অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ করা হবে।

    বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়, নির্ধারিত ফির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিয়ত অনলাইন ও ই-মেইলে দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়/সংস্থা/প্রতিষ্ঠানে ট্রান্সক্রিপ্ট পাঠানো হয়। এ সংক্রান্ত সার্ভিস চার্জ সম্প্রতি ৫০ মার্কিন ডলার থেকে কমিয়ে ১০ মার্কিন ডলার করা হয়েছে। এই চার্জ শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অন্য বিশ্ববিদ্যালয়/সংস্থা/প্রতিষ্ঠানে পাঠানোর ক্ষেত্রে প্রযোজ্য।

    এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ট্রান্সক্রিপ্ট উত্তোলনের জন্য সরাসরি কোনো টাকা নেয়া হয় না। বিশ্ববিদ্যালয় শাখা সোনালী ব্যাংক অথবা অনলাইনের মাধ্যমে (অনলাইন ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিং) টাকা গ্রহণ করা হয়ে থাকে। তবে অধিভুক্ত কলেজের ক্ষেত্রে অনলাইন প্রক্রিয়া এখনও শুরু করা সম্ভব হয়নি।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ইতোপূর্বেই অনলাইনে ট্রান্সক্রিপ্টের আবেদন পদ্ধতি চালু করা হয়েছে। এ পদ্ধতি অনুসরণ করে শিক্ষার্থীরা ট্রান্সক্রিপ্টের জন্য অনলাইনে আবেদন করে থাকেন। তবে ট্রান্সক্রিপ্ট, সার্টিফিকেট ও মার্কশীট সত্যায়ন প্রক্রিয়া এখনও অনলাইনে শুরু হয়নি। এই প্রক্রিয়া আরও সহজ ও স্পষ্ট করার জন্য প্রশাসন ইতোমধ্যেই উদ্যোগ গ্রহণ করেছে। আগামী ২ মাসের মধ্যে ট্রান্সক্রিপ্ট/মার্কশিট/সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করার প্রক্রিয়াগুলো আরও শিক্ষার্থীবান্ধব করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

    এছাড়া, অনলাইনের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অন্য বিশ্ববিদ্যালয়/সংস্থা/প্রতিষ্ঠানে হার্ডকপি ট্রান্সক্রিপ্ট সরাসরি দ্রুত পাঠানোর ক্ষেত্রে কুরিয়ার কোম্পানিগুলোর সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থাগ্রহণের বিষয়েও ঢাবি প্রশাসনের পরিকল্পনা রয়েছে।;

  • মাধ্যমিক পর্যায়ে প্রতিবন্ধী, এতিম এবং দুস্থ ও অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের ভর্তির নিশ্চয়তা দেবে সরকার

    মাধ্যমিক পর্যায়ে প্রতিবন্ধী, এতিম এবং দুস্থ ও অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের ভর্তির নিশ্চয়তা দেবে সরকার

    নিউজ ডেস্ক:   মাধ্যমিক পর্যায়ে প্রতিবন্ধী, এতিম এবং দুস্থ ও অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে সহায়তা দেবে সরকার। শিক্ষা সহায়তা ট্রাস্টের মাধ্যমে দেয়া হবে এ আর্থিক সহায়তা।

    শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইট থেকে জানা যায়, প্রতিবন্ধী শিক্ষার্থী, এতিম শিক্ষার্থী, ভূমিহীন পরিবারের সন্তান, নদীভাঙন পরিবারের সন্তান, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধার সন্তান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবং দুস্থ পরিবারের সন্তান এই ভর্তি সহায়তা প্রাপ্তির ক্ষেত্রে অগ্রাধিকার পাবে। এ জন্য শিক্ষার্থীদের তাদের দাবির স্বপক্ষে প্রয়োজনীয় প্রমাণপত্র অনলাইনে আবেদনের সময় আপলোড করতে হবে।

    ট্রাস্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৫ শিক্ষাবর্ষে মাধ্যমিক ও সমমান শ্রেণিতে ভর্তি হওয়া অথবা অধ্যয়নরত যোগ্য শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে। আগামী ২২ মে আবেদন শেষ হবে।

    আগ্রহী শিক্ষার্থীদের https://www.eservice.pmeat.gov.bd/admission ওয়েবসাইটে প্রবেশ করে বিস্তারিত তথ্য জেনে অনলাইনে আবেদন করার জন্য অনুরোধ করা হয়েছে।

    একই সঙ্গে ওয়েবসাইটে ভর্তি সহায়তার জন্য প্রয়োজনীয় প্রত্যয়নপত্রের ফরম এবং আবেদন প্রক্রিয়াও বিস্তারিত নির্দেশনা দেয়া রয়েছে।;

  • কুয়েটের উপাচার্য  হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. হযরত আলী

    কুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. হযরত আলী

     নিউজ ডেস্ক:   খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অন্তর্বর্তীকালীন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. হযরত আলী।

    বৃহস্পতিবার (১ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এতে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব এ এস এম কাশেম।

    এতে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩-এর ১০ (১) ও ১০ (৩) ধারা অনুসারে উক্ত বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন ভাইস-চ্যান্সেলর নিয়োগের পূর্ব পর্যন্ত অন্তর্বর্তী সময়ের জন্য চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. হযরত আলীকে রুটিন দায়িত্ব পালনের জন্য নিয়োগ দেয়া হলো।

    অন্তবর্তীকালীন এই উপাচার্য তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতা পাবেন। বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধাও ভোগ করবেন।

    উল্লেখ্য, গত ২৫ এপ্রিল কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ ও উপ-উপাচার্য অধ্যাপক ড. এস কে শরীফুল আলমকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।;